হাসান মাহমুদ নন, আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের দৌড়ে দিনুশা পেছনে ফেলেছেন হাসান ও ওলি রবিনসনকে। গত বছর জুনে অভিষিক্ত দিনুশা এবারই প্রথম আইসিসির মাসসেরা খেলোয়াড় হলেন।
হাসান আগস্টের সেরা খেলোয়াড় হওয়ার বড় দাবিদার ছিলেন। কারণটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে তাঁর ৯ উইকেট। রবিনসন আগস্ট মাসে দুই টেস্টে নেন ১৬ উইকেট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক এই পেসার।
তবে এসব পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছেন দিনুশা। গত আগস্টে ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে যেন রান করার নেশায় পেয়েছিল দিনুশাকে। ২ টেস্টে চার ইনিংসের তিনটিতে করেছিলেন সেঞ্চুরি। যে ইনিংসে সেঞ্চুরি পাননি, সেটিতেও ৮৪।

৪২০ রান করে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিনুশা। কলম্বোতে তাঁর জোড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে একটি টেস্ট ড্র করেছিল শ্রীলঙ্কা। অথচ সেই সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন এই ক্রিকেটার।
প্রথমবার মাসসেরার পুরস্কার পেয়ে দিনুশা বলেছেন, ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এই পুরস্কার পাওয়া পাওয়া আমার জন্য বিশেষ। এই সম্মানের জন্য আমি আইসিসির কাছে সত্যিই কৃতজ্ঞ।’
ভারতের বিপক্ষে সেই সিরিজের স্মৃতিও আলাদা করে মনে রেখেছেন দিনুশা, ‘ভারতের বিপক্ষে সিরিজটি সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। আর সেটি আরও অর্থবহ হয়েছে কলম্বো ও গলে নিজেদের দর্শকদের সামনে সেঞ্চুরি করতে পারায়।’
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে। চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন
ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনারের প্রতি এই আহ্বান জানান মাহদী আমিন। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হন। একই সঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়েও এই সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার ওপর আলোচনায় জোর দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলে মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী একমত পোষণ করেন।
অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখার অভিযোগে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। রায়ে গুগলকে বড় ধরনের ভাঙনের হাত থেকে রেহাই দেওয়া হলেও তাদের একচেটিয়া বিজ্ঞাপন ব্যবসা বন্ধে বেশ কিছু কঠোর শর্তজুড়ে দেওয়া হয়েছে।আদালতের বিচারক গুগলকে অনলাইন বিজ্ঞাপন নিলাম পরিচালনার কিছু নিয়ম শিথিল করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি যাতে বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করতে না পারে, সেটি তদারক করতে একজন অভ্যন্তরীণ পর্যবেক্ষক নিয়োগ দিতে বলা হয়েছে।গত বছর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আয়ের প্রায় ৭৩ শতাংশই এসেছিল বিজ্ঞাপনী খাত থেকে। আদালতের রায় অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ডিজিটাল বিজ্ঞাপনে বার্ষিক ব্যয়ের পরিমাণ ছিল ৪২৪ বিলিয়ন ডলার। এটি আগামী বছরের মধ্যে বেড়ে প্রায় ৬০৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যের যৌথভাবে করা মামলায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা গতকাল বুধবার এ রায় দেন। মামলায় গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাজার দখলের মাধ্যমে বেআইনিভাবে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করার অভিযোগ আনা হয়েছিল।মামলায় বাদীপক্ষ গুগলের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা পুরোপুরি ভেঙে দেওয়ার আবেদন জানিয়েছিল। তবে দুই সপ্তাহ আগে ওই আবেদন খারিজ করে দেন বিচারক লিওনি ব্রিঙ্কেমা।বিচারক তাঁর রায়ে বলেন, ২০২৫ সালের এপ্রিলে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির কিছু ক্ষেত্রে গুগলের অবৈধ একচেটিয়া আধিপত্যের প্রমাণ পাওয়া গেছে।ব্রিঙ্কেমা আরও বলেন, আদালতের দেওয়া সিদ্ধান্তের ফলে গুগলের একচেটিয়া ব্যবসায় ক্ষতিগ্রস্ত বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। গুগল যাতে আবার বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট না করতে পারে, তা নিশ্চিত করা সম্ভব হবে। তবে গুগল বলেছে, এ রায়ের সঙ্গে তারা একমত নয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।প্রতিষ্ঠানটির দাবি, তাদের ব্যবসা ভেঙে দেওয়া হলে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়ত।অন্যদিকে, মার্কিন বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়র এক বিবৃতিতে রায়টিকে বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনার লড়াইয়ে একটি ‘বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, রায়টি পর্যালোচনা করে আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে গত বছরের সেপ্টেম্বরে আরেক মার্কিন বিচারক অনলাইন সার্চ ইঞ্জিনের ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি করতে গুগলকে কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগ চেয়েছিল, গুগল যেন ক্রোম ব্রাউজার বিক্রি করে দেয়। তবে বিচারক সেবারও বহুল ব্যবহৃত ব্রাউজারটি বিক্রি করে দেওয়ার নির্দেশ দেননি। কিন্তু গুগলকে নির্দেশ দেন, তারা যেন একচেটিয়া চুক্তি (ক্রোম ব্রাউজার সংশ্লিষ্ট) আর না করে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ–সংক্রান্ত তথ্য ভাগ করে নিতে বলেন বিচারক।গত বছর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আয়ের প্রায় ৭৩ শতাংশই এসেছিল বিজ্ঞাপনী খাত থেকে। আদালতের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ডিজিটাল বিজ্ঞাপনে বার্ষিক ব্যয়ের পরিমাণ ছিল ৪২৪ বিলিয়ন ডলার, যা আগামী বছরের মধ্যে বেড়ে প্রায় ৬০৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।আদালতের নির্দেশ অনুযায়ী, গুগলকে আগামী ছয় বছর এসব শর্ত মেনে চলতে হবে। অবশ্য মামলার বাদীদের চাওয়া ছিল ১৫ বছর।মার্কিন সরকার চেয়েছিল, গুগল যেন তাদের বিজ্ঞাপন নিলাম করার মাধ্যম ‘অ্যাডএক্স’ বিক্রি করে দেয়। এ মাধ্যমে ওয়েবসাইটের মালিকেরা বিজ্ঞাপন দেখানোর জন্য গুগলকে ২০ শতাংশ ফি হিসেবে দেন। ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে ঢুকলে সেখানে কোন বিজ্ঞাপনটি দেখানো হবে, তা এ নিলামের মাধ্যমে ঠিক হয়।সরকারের কথা ছিল, এ নিলাম ব্যবস্থা চালানোর জন্য গুগলকে আর বিশ্বাস করা যায় না। কিন্তু বিচারক ব্রিঙ্কেমা সরকারের সে দাবি মানেননি। তিনি বলেন, গুগলকে এ ব্যবসা বিক্রি করতে হবে না; বরং অন্য কোম্পানির বিজ্ঞাপন মাধ্যম যারা ব্যবহার করে, তাদেরও যদি অ্যাডএক্সের তাৎক্ষণিক নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে বাজারে আসল প্রতিযোগিতা ফিরে আসবে।গুগলকে ভাঙল না আদালত, বদলাতে হবে ব্যবসার ধরনঅবশ্য বিচারক সরকারের কিছু দাবি মেনে নিয়েছেন। যেমন কোনো ওয়েবসাইট যদি গুগলের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে, তবে তাকে বাধ্যতামূলকভাবে গুগলের অ্যাডএক্স ব্যবহার করতে হবে, এমন নিয়ম আর চলবে না। এ ছাড়া বিজ্ঞাপন প্রকাশকেরা যেসব নিয়মের কারণে গুগলের প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য হতেন, সেসব নিয়মও গুগলকে বন্ধ করতে হবে।আদালতের নির্দেশ অনুযায়ী, গুগলকে আগামী ছয় বছর এসব শর্ত মেনে চলতে হবে। অবশ্য মামলার বাদীদের চাওয়া ছিল ১৫ বছর।গুগলের বিচার শুরু হচ্ছে, ভেঙেও যেতে পারে এই কোম্পানি
স্থাপত্যক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি স্থাপত্য প্রকল্প। এগুলো হলো ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি।আজ বৃহস্পতিবার দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) ২০২৬ সালের এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান পেয়েছে চারটি প্রকল্প, যার দুটিই বাংলাদেশের। অপর দুটি প্রকল্প বেলজিয়ামের। সেগুলো হলো রয়্যাল বেলজ ও জেড৩৩।রিবার পক্ষে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রিবার ওয়েবসাইট ও ফেসবুক পেজেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্তাশীল নকশা কীভাবে মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করার পাশাপাশি পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে পারে, তা দেখিয়েছে এই প্রকল্পগুলো।ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পর্কে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ নগর পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে এটি একটি নতুন ধরনের নকশার দৃষ্টান্ত তৈরি করেছে। ব্যাপক সবুজায়নের মাধ্যমে ক্যাম্পাসটিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে শিক্ষা, পারস্পরিক যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন পরিসর তৈরি করা হয়েছে। টেকসইতা, শিক্ষা ও জনজীবনের সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, স্থাপত্য কীভাবে পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করার পাশাপাশি একটি শহরের সামগ্রিক পুনরুজ্জীবনেও ভূমিকা রাখতে পারে।গ্রিন ফিল্ড ফ্যাক্টরি সম্পর্কে বলা হয়েছে, কারখানাটিকে শুধু কাজের জায়গা হিসেবে নয়, কর্মীদের সুস্থতা ও কমিউনিটির জন্যও একটি পরিসর হিসেবে নতুনভাবে ভাবা হয়েছে। এখানে এমন কর্মপরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করে। কর্মীরা আশপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এখানে সবুজায়ন, প্রাকৃতিক আলো ও বাতাসের প্রবাহ কাজে লাগানো হয়েছে। এতে যান্ত্রিক শীতাতপনিয়ন্ত্রণের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিশ্রাম, পারস্পরিক যোগাযোগ ও বিনোদনের জন্যও বিভিন্ন পরিসর তৈরি হয়েছে। কর্মীদের অভিজ্ঞতা ও সুস্থতাকে নকশার কেন্দ্রে রেখে গ্রিন ফিল্ড দেখিয়েছে, শিল্পস্থাপত্য কীভাবে শহরের পুনরুজ্জীবনে ভূমিকা রাখতে পারে।প্রতি দুই বছর পরপর রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয়। এবার পঞ্চমবারের মতো এই পুরস্কার দেওয়া হচ্ছে। বিজয়ী প্রকল্পের নাম আগামী ১৫ অক্টোবর ঘোষণা করা হবে।রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স বিজয়ী বাংলাদেশের দুটি স্থাপত্য প্রকল্প