দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৩০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে আটজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০ জনে।
এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭২ হাজার ৭২০ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।
সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৪১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।
একিউএফ/
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ জন বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে।
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সভাপতির দায়িত্ব পেয়েছেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জামিরুল ইসলাম জামিরকে।