স্বাস্থ্য

হামের লক্ষণ ও প্রতিকার কী 

হোসেন মাঝি সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
হামের লক্ষণ ও প্রতিকার কী 
হামের লক্ষণ ও প্রতিকার কী 

হামের প্রকোপ এখনো রয়ে গেছে। হামে আক্রান্ত শিশু নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবকেরা। যদিও আশা করা হচ্ছে, শিগগিরই কমে আসবে এই প্রকোপ। কিন্তু পত্রিকার সংবাদ বলছে, এ বছর হামে শিশুমৃত্যু হাজার ছাড়িয়ে গেছে। তাই সতর্ক থাকতে হবে আরও কিছুদিন।

রোগের কারণ

হাম রোগের মূল কারণ হলো মিজলস ভাইরাস, যা প্যারামিক্সোভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা সংস্পর্শের মাধ্যমে ভাইরাসটি সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

লক্ষণ কী

হাম রোগের লক্ষণ সাধারণত সংক্রমণের ৮-১২ দিনের মধ্যে দেখা যায়। প্রধান লক্ষণগুলো হলো—

উচ্চ জ্বর, শুকনা কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া বা কনজাংইটিভাইটিস, মুখের ভেতরে ছোট সাদা দাগ (কপলিক স্পট), শরীরে লালচে ফুসকুড়ি, যা মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

সংক্রমণের ধরন

হাম খুব সহজেই ছড়ায়। আক্রান্ত শিশু কাশি বা হাঁচি দিলে বাতাসে থাকা ভাইরাস দুই ঘণ্টা সময় ধরে অন্য সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। আক্রান্ত শিশুর লক্ষণ শুরু হওয়ার চার দিন আগে থেকে এবং ফুসকুড়ি ওঠার চার দিন পর্যন্ত সংক্রামক থাকে।

চিকিৎসা

যথাযথ বিশ্রাম, পুষ্টিকর খাবার, জ্বরের জন্য প্যারাসিটামল ওষুধই এই রোগের মূল চিকিৎসা। পরপর দুই দিন দুটি উচ্চ মাত্রায় ভিটামিন ক্যাপসুল বয়স অনুযায়ী দেওয়া হয় এই রোগের তীব্রতা কমানোর জন্য। এর পাশে নিউমোনিয়া, ডায়রিয়া হলে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রদান করা হয়। তবে যদি শিশু গুরুতর অসুস্থ, খাবারে অনীহা, ঘন ঘন বমি, শ্বাসকষ্ট, খিঁচুনি হলে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।

প্রতিরোধ

সময়মতো হামের টিকা দুই ডোজ ৯ মাস পূর্ণ হলে এবং ১৫ মাস বয়সে প্রদান করতে হবে। 

সব সময় হাত–মুখ ধুতে হবে, চোখে হাত দেওয়া যাবে না।

হাঁচি, কাশি, শিষ্টাচার মেনে চলতে হবে।

শিশুর শরীরে ফুসকুড়ি দেখা দিলে অন্তত ৫ দিন আলাদা করে রাখতে হবে।

শিশুর জ্বর ও ফুসকুড়ি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অধ্যাপক ডা. ইমনুল ইসলাম, শিশু বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়; চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬, ঢাকা

Popular post
দ্বিতীয় টেস্টে খেলছেন না মুশফিক

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মজুরি নির্ধারণে মালিকপক্ষ প্রস্তাব দেবে ২৩ নভেম্বর

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষ আগামী ২৩ নভেম্বর তাদের প্রস্তাব দেবে বলে আশা করছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মালিকদের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন তিনি।

‘এখানে ভিক্ষা চাইতে আসিনি’

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ আলোচনা অচলাবস্থায় পড়েছে। নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় রাতভর আলোচনা চললেও কোনো সমাধান মেলেনি। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

‘আমরা এ দেশেই থাকব, পালাব না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “আমরা এই দেশেই থাকব, পালাব না। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ যারা এই দল করি, দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই। আমরা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের জন্য যা যা করার, আমরা তা-ই করব।” 

ধামরাইয়ে কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ

ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স নীতির আহ্বান প্রতিমন্ত্রীর

একটি নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিশীল করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।  গ্রাম পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, “সংগঠনটি চিরাচরিতভাবে অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো এবং মানুষ হত্যা করছে। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।”

স্বাস্থ্য

View more
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ

একটি মাঝারি শসা থেকে প্রায় ৪১ শতাংশ দৈনিক চাহিদার সমপরিমাণ ভিটামিন কে পাওয়া যেতে পারে। পাশাপাশি এতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম। কিন্তু শসার খোসা ফেলে দিয়ে শসা খাওয়া মানে এর সবচেয়ে পুষ্টিকর অংশটিই ফেলে দেওয়া। খোসা ছাড়িয়ে নিলে শসার ভেতরে কেবল পানি ছাড়া তেমন কোনো খাদ্যআঁশ বা পুষ্টি উপাদান অবশিষ্ট থাকে না। 

RIPOTER NEWS নভেম্বর ৫, ২০২৬ 0
রক্তের জন্য হাহাকার, কর্নিয়া পেতে দীর্ঘ অপেক্ষা

রক্তের জন্য হাহাকার, কর্নিয়া পেতে দীর্ঘ অপেক্ষা

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

0 Comments