জাতীয়

গণঅভ্যুত্থানে পালানো সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
গণঅভ্যুত্থানে পালানো সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই
গণঅভ্যুত্থানে পালানো সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার আবার ফিরে আসার কোনো নজির পৃথিবীতে নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও নজিরবিহীন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে চিন্তা করছেন, এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।

দেশে বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহ ছাড়া সাত বিভাগে বিমানবন্দর রয়েছে। দেশে বর্তমানে আটটি বিমানবন্দর চলমান থাকলেও কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে অনেক এয়ারক্রাফট আসছে। আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিমানমন্ত্রী আরও বলেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। এসব ট্রেন ঘণ্টায় সাড়ে ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও চলবে।

তিনি বলেন, শেরপুরের পর্যটনের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ এবং আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে নানা প্রকল্প নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মো. নাঈম ইসলাম/কেএইচকে

Popular post
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাঁটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

৯ বছরের অপেক্ষা, আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের প্রত্যাশা

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে স্বজন, বসতভিটা ও শেকড় হারিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মাস্টার তোহা।

কবে, কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল অধিদপ্তর

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে একই এলাকায় অবস্থান করছে।

কুয়েতে ড্রোন হামলা, হরমুজে ট্যাংকার ক্ষতিগ্রস্ত

আঞ্চলিক শান্তিচুক্তি অধরা থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরীয় এই দেশটিতে ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে। 

চীনে পৌঁছেছেন পুতিন, সামনে তিন পরাশক্তির ঐতিহাসিক বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকের আগে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন নেতার বৈঠকের খবরে গোটা বিশ্বেরই নজর এখন চীনের শেনজেনের দিকে।

জাতীয়

View more
কুয়েতে ড্রোন হামলা, হরমুজে ট্যাংকার ক্ষতিগ্রস্ত
কুয়েতে ড্রোন হামলা, হরমুজে ট্যাংকার ক্ষতিগ্রস্ত

আঞ্চলিক শান্তিচুক্তি অধরা থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরীয় এই দেশটিতে ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে। 

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

‌‘১৫-২০ জন প্রবাসী খেলোয়াড়ের ওপর নির্ভর করে থাকতে পারি না’

‌‘১৫-২০ জন প্রবাসী খেলোয়াড়ের ওপর নির্ভর করে থাকতে পারি না’

কুয়াশামাখা ভোরে শিউলির সুবাসে মাতোয়ারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুয়াশামাখা ভোরে শিউলির সুবাসে মাতোয়ারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দুধ বিক্রেতা থেকে ‘জেমস বন্ড’
দুধ বিক্রেতা থেকে ‘জেমস বন্ড’

দীর্ঘাকার, সুদর্শন, পেশিবহুল, স্যুটেড-বুটেড ও মুখাবয়বে বুদ্ধিদীপ্ত আভা—এমন লুকের কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির জেমস বন্ড শন কনারির চেহারা।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতাকে কুপিয়ে জখম

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতাকে কুপিয়ে জখম

সশস্ত্র বাহিনী দিবস: ১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

সশস্ত্র বাহিনী দিবস: ১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

ভোক্তা অধিকারের অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা

0 Comments