জাতীয়

ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ দুলু

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ দুলু
ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ দুলু

ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষা করতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, যারা বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জেল-জুলুমসহ বিভিন্নভাবে অত্যাচার করেছে; ব্যাংকের টাকা লুট করে দেশকে ফোকলা করে পালিয়ে গেছে, বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ধারা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে; সেই ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। এই ছয় মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন এমনকি কোথাও কোনো ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হয়েও কোনো ধরনের প্রটোকল না নিয়ে, একেবারে সাধারণ জনগণের কাতারে নেমে এসে তারেক রহমান নিয়মতান্ত্রিকভাবে একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কাজ করে যাচ্ছেন।

হুইপ বলেন, প্রধানমন্ত্রী অতীতের সব রেকর্ড ভেঙে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছেন এবং দেশকে একটি সিস্টেমে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।  
 
তিনি আরও বলেন, বিগত সময়ের রেখে যাওয়া বিদ্যুৎ, গ্যাসের সংকট সমাধানে তারেক রহমান অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ সংকট অচিরেই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছাহক আলী।
 
বিশেষ অতিথির বক্তব্যে মাহমুদা হাবীবা বর্তমান সরকারের বিগত ছয় মাসের বিভিন্ন জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। রমেশ দত্ত তার বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।
 
আলোচনা সভায় উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এমওএস/এমএমকে

Popular post
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে বনে ফিরল সেই হাতি

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্য স্ত্রী হাতিটি চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফিরে গেছে। শরীরের আটটি স্থানে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় ছটফট করা হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিকিৎসা দিয়েছেন বন্যপ্রাণী চিকিৎসকেরা। চিকিৎসা শেষে আহত হাতিটি উঠে দাঁড়াতেই পাশে এসে দাঁড়ায় এত দিন আগলে রাখা পুরুষ হাতিটি। এরপর সঙ্গীকে অনুসরণ করে ধীরে ধীরে গভীর বনের দিকে চলে যায় স্ত্রী হাতিটি।

দেশজুড়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পুলিশ, এসআরবি এবং বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

খুলনায় নগর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় চালু হচ্ছে এআই

‘সমন্বিত এআই চালিত নগর নিরাপত্তা, ট্রাফিক ইন্টেলিজেন্স ও টোল রাজস্ব স্বয়ংক্রিয়করণ’ বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন সংক্রান্ত এক সভা বুধবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

খুলনা জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল নিক্ষেপ 

খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

চাঁদপুরে আওয়ামীলীগ নেতা দীপু মনি ও সুজিত নন্দীর বাসভবনে আগুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দীর বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

জাতীয়

View more
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে বনে ফিরল সেই হাতি

শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে বনে ফিরল সেই হাতি

দেশজুড়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী 

দেশজুড়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী 

খুলনায় নগর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় চালু হচ্ছে এআই

খুলনায় নগর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় চালু হচ্ছে এআই

বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ
বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
দেশে ৭০ শতাংশ ইংলিশ মিডিয়ামের স্কুলের নেই সরকারি নিবন্ধন: শিক্ষামন্ত্রী

দেশে ৭০ শতাংশ ইংলিশ মিডিয়ামের স্কুলের নেই সরকারি নিবন্ধন: শিক্ষামন্ত্রী

শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

0 Comments