জাতীয়

এমপি-প্রতিমন্ত্রীর কর্মী-সমর্থকের সংঘর্ষে আহত ১৪

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
এমপি-প্রতিমন্ত্রীর কর্মী-সমর্থকের সংঘর্ষে আহত ১৪
এমপি-প্রতিমন্ত্রীর কর্মী-সমর্থকের সংঘর্ষে আহত ১৪

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।

আহতদের মধ্যে ৯ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কর্মী সমর্থকরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে আসার সময় এমআর কলেজ মোড়ে অবস্থানরত পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের কর্মী সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি হাতে মহাসড়কে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই ঘণ্টার মতো পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বক্তব্যকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে রেফার করা হয়েছে। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। আমরা জেনেছি, রাজনৈতিক মারামারিতে তারা আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সফিকুল আলম/এফএ

Popular post
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‌‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জের সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন।

চারদিনের বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ সপ্তাহের রাশিফল (২১-২৭ নভেম্বর)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জাতীয়

View more
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

‌‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
গোপালগঞ্জের সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

গোপালগঞ্জের সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

চারদিনের বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

চারদিনের বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবনে ভোগান্তি

এ সপ্তাহের রাশিফল (২১-২৭ নভেম্বর)

এ সপ্তাহের রাশিফল (২১-২৭ নভেম্বর)

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাচসাসের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন জেনিফার লরেন্স

স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন জেনিফার লরেন্স

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক
মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
 ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

 ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে আগুন, দম্পতিসহ দগ্ধ ৩

ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে আগুন, দম্পতিসহ দগ্ধ ৩

0 Comments