ভ্রমণে গিয়ে তাড়াহুড়ো করে পাহাড়ের চূড়ায় উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য। এরপর বিখ্যাত ল্যান্ডমার্কের সামনে ছবি তুলতে দীর্ঘ লাইনে দাঁড়ানো। তারপর একের পর এক দর্শনীয় স্থান ঘুরে দিনের শেষে ক্লান্ত শরীরে হোটেলে ফেরা। ছুটি কাটাতে গিয়ে অনেক সময় মনে হয়, আনন্দের বদলে যেন অদৃশ্য এক প্রতিযোগিতায় নেমেছি-কতগুলো জায়গা দেখা হলো, কতগুলো ছবি তোলা হলো, সেটিই যেন সাফল্যের মাপকাঠি।
তবে ভ্রমণের এই চেনা ধারণা থেকে একটু একটু করে সরে আসছে তরুণ প্রজন্ম। জনপ্রিয় পর্যটনকেন্দ্রের তালিকা ধরে ছুটে বেড়ানোর বদলে তারা এখন একটি জায়গাকে ধীরে ধীরে চেনার চেষ্টা করছে।
টাইনি ট্যুরিজম বলতে মূলত বড় ও জনপ্রিয় পর্যটন আকর্ষণের বাইরে গিয়ে কোনো গন্তব্যের ছোট ছোট, স্থানীয় ও দৈনন্দিন অভিজ্ঞতাকে উপভোগ করাকে বোঝায়। অর্থাৎ শুধু বিখ্যাত জায়গার সামনে ছবি তুলে ফিরে আসা নয়, বরং যে শহর বা এলাকায় গিয়েছেন, সেটিকে কাছ থেকে অনুভব করার চেষ্টা। একটি শহরের ইতিহাস শুধু জাদুঘর বা ঐতিহাসিক স্থাপনায় আটকে থাকে না। স্থানীয় বাজার, খাবারের দোকান, গণপরিবহন, পুরোনো রাস্তা, ছোট ব্যবসা কিংবা মানুষের দৈনন্দিন জীবনেও লুকিয়ে থাকে সেই অঞ্চলের গল্প।
টাইনি ট্যুরিজমের মূল লক্ষ্য হলো ‘কম দেখুন, বেশি অনুভব করুন’-এমন একটি ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। এটি অনেকটাই ‘স্লো ট্রাভেল’-এর ধারণার সঙ্গে মিলে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে যত বেশি সম্ভব জায়গা দেখে ফেলার চাপ না নিয়ে একটি জায়গায় একটু বেশি সময় কাটানোই এখানে গুরুত্বপূর্ণ।
সোশ্যাল মিডিয়ার ভাইরাল রিল দেখে পুরো ভ্রমণসূচি তৈরি না করে গন্তব্যে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলুন। জানতে চেষ্টা করুন, পর্যটকদের ভিড়ের বাইরে কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোন রাস্তা দিয়ে হাঁটলে স্থানীয় জীবন দেখা যাবে কিংবা কোন জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে পুরোনো কোনো গল্প।
গণপরিবহন ব্যবহার করাও হতে পারে দারুণ অভিজ্ঞতা। বাস, ট্রেন, টুকটুক বা স্থানীয় অন্য পরিবহনে চড়ে অনেক সময় এমন জায়গার সন্ধান পাওয়া যায়, যা কোনো জনপ্রিয় ট্রাভেল গাইডে নেই।
ভ্রমণে এখন স্থানীয় সুপারমার্কেট ও কনভেনিয়েন্স স্টোর ঘুরে দেখাও অনেকের কাছে আলাদা আকর্ষণ। স্থানীয় স্ন্যাক্স, পানীয় কিংবা অচেনা কোনো পণ্যের প্যাকেট দেখা হয়ে উঠতে পারে স্মরণীয় অভিজ্ঞতা।
বিদেশে গিয়ে ফার্মেসি বা ড্রাগস্টোর ঘুরে দেখা এবং স্থানীয়ভাবে ব্যবহৃত সানস্ক্রিন, বাম বা ছোটখাটো প্রয়োজনীয় পণ্য কেনার প্রবণতাও বাড়ছে।
অন্যদিকে পর্যটনকেন্দ্রের চেনা স্মারকের বদলে স্থানীয় থ্রিফট শপ বা পুরোনো জিনিসের দোকান থেকে বই, গয়না কিংবা অদ্ভুত সুন্দর কোনো জিনিস সংগ্রহ করাও ভ্রমণের অংশ হয়ে উঠছে।
কেউ সকালে স্থানীয়দের মতো হাঁটছেন, কেউ পাবলিক বাসে চড়ে অচেনা এলাকায় নেমে পড়ছেন, আবার কেউ পাড়ার চায়ের দোকানে বসে স্থানীয় মানুষের সঙ্গে গল্প করছেন। অর্থাৎ ভ্রমণের লক্ষ্য এখন শুধু ‘কোথায় গেলাম’ নয়-‘কী অনুভব করলাম’ সেটিও গুরুত্বপূর্ণ।
হয়তো সব দর্শনীয় স্থান দেখা হলো না, তবু কোনো অচেনা শহরের একটি ছোট চায়ের দোকানে কাটানো এক ঘণ্টাই হয়ে উঠতে পারে পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি।
সূত্র: এনডিটিভি, বিবিসি
এসএকেওয়াই
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে অবস্থিত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।