জাতীয়

ঢাকায় ‘অক্সফোর্ডএকিউএ’র লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ঢাকায় ‘অক্সফোর্ডএকিউএ’র লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত
ঢাকায় ‘অক্সফোর্ডএকিউএ’র লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশের আন্তর্জাতিক স্কুলগুলোর ১৮০ জনের বেশি স্কুললিডার এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬’। গতকাল শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত সম্মেলনটি পরিচালনা করেন অক্সফোর্ডএকিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অক্সফোর্ডএকিউএর সঙ্গে আপনার স্কুলকে আরও এগিয়ে নিন’। এই আয়োজনে স্কুল পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন, ভবিষ্যৎমুখী শিক্ষা এবং স্কুলগুলোর সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দেশের স্কুললিডার ও আন্তর্জাতিক শিক্ষাবিশেষজ্ঞরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব মার্কেট (ইংলিশ অ্যান্ড এক্সামস) জুনায়েদ আহমেদ, মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি ও একিউএর সাবেক সিওও মার্ক বেডলো এবং অক্সফোর্ডএকিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডুগান।

সম্মেলনে স্কুললিডাররা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ও নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচক মার্ক বেডলোর কাছ থেকে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের সফল শিক্ষা উদ্যোগ ও ভালো কাজের উদাহরণ সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে এসব অভিজ্ঞতা ও উদ্যোগ বাংলাদেশের স্কুলগুলোর ক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টিও সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।

‘অক্সফোর্ডএকিউএ লিডারশিপ কনফারেন্স ২০২৬’–এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, ‘বিশ্বজুড়ে বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য “বাংলা” বিষয়টিকে ইন্টারন্যাশনাল জিসিএসই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অক্সফোর্ডএকিউএর উদ্যোগকে আমি স্বাগত জানাই। একটি আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মধ্যে আমাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘অক্সফোর্ডএকিউএর “গ্লোবাল স্কিলস প্রজেক্ট” এবং “এক্সটেন্ডেড প্রজেক্ট কোয়ালিফিকেশন”–এর মতো উদ্যোগগুলো শিক্ষার্থীদের নিজের মতো করে শেখা এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ দেয়।’

জুনায়েদ আহমেদ বলেন, ‘মানসম্মত ও নির্ভরযোগ্য পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের এক্সাম বোর্ডগুলোর সঙ্গে সহায়তা অব্যাহত রাখবে।’

সাকিব এরশাদ বলেন, ‘বাংলাদেশে শিক্ষার উন্নয়ন এবং যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

জেনিফার ডুগান বলেন, ‘যুক্তরাজ্যের শিক্ষাক্ষেত্রে অক্সফোর্ড এবং একিউএর রয়েছে দীর্ঘ ও গৌরবময় ঐতিহ্য। বাংলাদেশের স্কুল ও শিক্ষার্থীদের ওপর আমাদের শিক্ষাপদ্ধতির ইতিবাচক প্রভাব দেখে আমি অত্যন্ত আনন্দিত।’

সম্মেলনে একটি ইন্টারেক্টিভ প্যানেল ডিসকাশন এবং কোলাবরেটিভ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে স্কুললিডাররা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামগ্রিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া স্কুলের মান আরও উন্নত করার জন্য বাস্তবসম্মত নানা ধারণা ও পরামর্শ বিনিময় করেন।

Popular post
পুতিনকে ট্রাম্প বললেন বন্ধু, জেলেনস্কি বললেন হত্যাকারী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘হত্যাকারী’ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনে রুশ নেতাকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

পাবনায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ

সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিকেল ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে।

যে কারণে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বিসিবি

আগামী বছরের এশিয়া কাপের আসর বসবে বাংলাদেশে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপের আসন্ন আসরটি হবে ওয়ানডে সংস্করণে। আর সেই এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দুই হেভি ওয়েট টেস্ট খেলুড়ে দেশ কে নিয়ে একটা ত্রিদেশী ওয়ানডে সিরিজ খেলবে ২০২৭ সালে।

দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এমপি।

ঘূর্ণিঝড় আকভানে দিশেহারা চাষি, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টি ও প্রবল বাতাসের মেহেরপুরে আমন ধান, মাসকলাই, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। 

জয়পুরহাটের ঐতিহ্য আর ব্যতিক্রমী মানুষের গল্প নিয়ে আসছে ‘ইত্যাদি’

জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও ব্যতিক্রমী মানুষের গল্প নিয়ে সাজানো হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব।

জাতীয়

View more
পুতিনকে ট্রাম্প বললেন বন্ধু, জেলেনস্কি বললেন হত্যাকারী
পুতিনকে ট্রাম্প বললেন বন্ধু, জেলেনস্কি বললেন হত্যাকারী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘হত্যাকারী’ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনে রুশ নেতাকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
পাবনায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ

পাবনায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ

যে কারণে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বিসিবি

যে কারণে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বিসিবি

দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রথম ‘ছানিমুক্ত জেলা’ হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানে দিশেহারা চাষি, ব্যাপক ক্ষতির আশঙ্কা
ঘূর্ণিঝড় আকভানে দিশেহারা চাষি, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টি ও প্রবল বাতাসের মেহেরপুরে আমন ধান, মাসকলাই, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। 

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
জয়পুরহাটের ঐতিহ্য আর ব্যতিক্রমী মানুষের গল্প নিয়ে আসছে ‘ইত্যাদি’

জয়পুরহাটের ঐতিহ্য আর ব্যতিক্রমী মানুষের গল্প নিয়ে আসছে ‘ইত্যাদি’

নাটোরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধান, বিপাকে কৃষকেরা

নাটোরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধান, বিপাকে কৃষকেরা

ভারতকে এআই গবেষণার জন্য ৫ মিলিয়ন ডলার উপহার দিচ্ছে গুগল

ভারতকে এআই গবেষণার জন্য ৫ মিলিয়ন ডলার উপহার দিচ্ছে গুগল

বিএনপির দুই নেতা হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন
বিএনপির দুই নেতা হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ৮-১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
ব্রহ্মপুত্রের বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে স্বপ্নের আর্চ সেতু

ব্রহ্মপুত্রের বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে স্বপ্নের আর্চ সেতু

মৌলভীবাজারে টানা বৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

মৌলভীবাজারে টানা বৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার তিন

এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার তিন

0 Comments