জাতীয়

দেড় হাত চওড়া বাড়ি

RIPOTER NEWS সেপ্টেম্বর ৮, ২০২৬ 0
দেড় হাত চওড়া বাড়ি
দেড় হাত চওড়া বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত একটি বাড়ির নাম ‘কেরেট হাউস’। আর দশটা সাধারণ বাড়ির মতো সেটিতেও আছে শোবার ঘর, রান্নাঘর, বসার জায়গা, শৌচাগার আর আলাদা গোসলখানা। বাড়িটি নিয়ে অনলাইনে রীতিমতো হইচই চলছে।

হইচইয়ের কারণ, পুরো বাড়িটি মাত্র ১৫০ বর্গফুট জায়গার ওপর নির্মিত। ওয়ারশে দুটি ভবনের মাঝখানে থাকা সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে এই কেরেট হাউস। বাড়িটিকে বিশ্বের সবচেয়ে সরু বাড়ি বলা হচ্ছে। কারণ, বাড়িটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৭২ সেন্টিমিটার বা ২৮ ইঞ্চি, অর্থাৎ প্রায় দেড় হাত। আর বাড়ির সবচেয়ে চওড়া অংশের প্রস্থ ১২২ সেন্টিমিটার বা ৪৮ ইঞ্চি। অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কেউ দুহাত প্রসারিত করে অনায়াসে বাড়ির সবচেয়ে চওড়া অংশের দুই পাশের দেয়াল ছুঁতে পারবেন।

ব্যতিক্রমী এই বাড়ির নকশা করেছেন পোলিশ স্থপতি ইয়াকুব শেজেসনি। একই সঙ্গে শিল্পকর্ম ও বসবাসের জায়গা হিসেবে এটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নির্মিত একটি সমবায় আবাসন ভবন এবং যুদ্ধের আগে নির্মিত সাবেক একটি ইহুদি আবাসিক ভবনের মাঝখানে প্রায় ১৫০ বর্গফুট অব্যবহৃত জায়গায় বাড়িটি তৈরি করা হয়েছে।

বাড়ির প্রতি সেন্টিমিটার জায়গা কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। বাড়ির ভেতর তিনটি স্তরে রয়েছে রান্নাঘর, খাওয়া ও বসার জায়গা, শৌচাগার, কাজের জায়গা এবং শোবার ঘর।

সম্প্রতি ভারতীয় ইনফ্লুয়েন্সার ঋষভ ওয়াধাওয়া বাড়িটি ঘুরে দেখেন। তিনি বাড়ির ভেতরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। জায়গা বাঁচানোর জন্য বিশেষ নকশায় কীভাবে বাড়িতে নানা কাজের ব্যবস্থা করা হয়েছে, তা ভিডিওতে তুলে ধরেন তিনি। প্রধান সড়ক থেকে সরাসরি বাড়িতে ঢোকা যায় না, একটি গলি দিয়ে যেতে হয়। সেখানে থাকা ইস্পাতের সিঁড়ি বেয়ে ভবনে প্রবেশ করতে হয়।

বাড়ির নিচের স্তরে প্রবেশপথ। পরের স্তরে রয়েছে শৌচাগার, ছোট রান্নাঘর, বসার জায়গা ও কাজের জায়গা। সেখান থেকে একটি মই বেয়ে ওপরের স্তরে উঠতে হয়। এই স্তরে রয়েছে বিছানা, মাথার কাছে বড় একটি জানালা।

ছোট হলেও বাড়িতে দিনের আলোর অভাব নেই। ইসরায়েলি লেখক এতগার কেরেটের জন্য বাড়িটি তৈরি করা হয়। তিনি এটি কাজের জায়গা এবং মাঝেমধ্যে থাকার জন্য ব্যবহার করেন। অস্বাভাবিক আকার, অবস্থান ও ব্যবহারের কারণে নগর কর্তৃপক্ষ এটিকে বাড়ি হিসেবে স্বীকৃতি দেয়নি। বরং একটি শিল্পস্থাপনা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

হাউস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর কাজ করার পর ২০১২ সালের অক্টোবরে বাড়িটির নির্মাণকাজ শেষ হয়। শহরের অত্যন্ত সরু ও উপেক্ষিত একটি জায়গাকেও যে ব্যবহারযোগ্য স্থাপনায় রূপ দেওয়া যায়, বাড়িটি তারই উদাহরণ।

Popular post
৫৫৭ রানে থামল দ. আফ্রিকার প্রথম ইনিংস

জোহানসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রানের জবাবে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। এতে ১৫৭ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ৬৮ রানে। 

গুরু বাড়ি: ছেমা মাহফিলে ভক্তি, বিনয় ও শ্রমজীবী মানুষের অন্য জগৎ

সিরনি খাওয়ার পর এঁটো হাত মাথায় ও মুখে মুছে নিচ্ছেন ভক্তরা। রাত তখন গভীর। চারপাশে শীতের কুয়াশা। দরবারের ভেতরে সহস্রাধিক মানুষের সমাগম। কিছুক্ষণ আগেও তাঁরা মনোযোগ দিয়ে শুনেছেন ধর্মীয় বয়ান। এখন অপেক্ষা গানের আসরের। হারমোনিয়াম, তবলা, করতাল, ঢোল আর বাঁশির সুরে শুরু হবে ছেমা মাহফিল।

বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন

রাজনীতি, বিভিন্ন সংগঠনের নির্বাচনকে কেন্দ্র বছরের অধিকাংশ সময় ব্যস্ত ঢাকাই সিনেমার শিল্পী-কলাকুশলীরা।

সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা, থানায় হামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগের প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ছাত্রদল নেতাকে গুলি করে পঙ্গু করার ঘটনায় স্বাধীন তদন্তের নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামে ২০২১ সালে ক্রসফায়ারের নামে ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলামকে গুলি করে চিরতরে পঙ্গু করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, হাসপাতালে ভর্তি ১৬৭৪

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে।

জাতীয়

View more
৫৫৭ রানে থামল দ. আফ্রিকার প্রথম ইনিংস
৫৫৭ রানে থামল দ. আফ্রিকার প্রথম ইনিংস

জোহানসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রানের জবাবে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। এতে ১৫৭ রানের লিড পেয়েছে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ৬৮ রানে। 

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
গুরু বাড়ি: ছেমা মাহফিলে ভক্তি, বিনয় ও শ্রমজীবী মানুষের অন্য জগৎ

গুরু বাড়ি: ছেমা মাহফিলে ভক্তি, বিনয় ও শ্রমজীবী মানুষের অন্য জগৎ

বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন

বেকার শিল্পী-কলাকুশলীদের ভিক্ষা ছাড়া আর রাস্তা নেই: মুনমুন

সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

ছাত্রদল নেতাকে গুলি করে পঙ্গু করার ঘটনায় স্বাধীন তদন্তের নির্দেশ হাইকোর্টের
ছাত্রদল নেতাকে গুলি করে পঙ্গু করার ঘটনায় স্বাধীন তদন্তের নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রামে ২০২১ সালে ক্রসফায়ারের নামে ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলামকে গুলি করে চিরতরে পঙ্গু করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, হাসপাতালে ভর্তি ১৬৭৪

শরীয়তপুরে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, ভাঙচুর

শরীয়তপুরে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, ভাঙচুর

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

0 Comments