জাতীয়

ডেঙ্গুতে প্রাণহানি দেড়শ ছাড়ালো, একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ডেঙ্গুতে প্রাণহানি দেড়শ ছাড়ালো, একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে প্রাণহানি দেড়শ ছাড়ালো, একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মারা গেছেন আরও আটজন, যা এ বছর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে এবার মোট ১৫৭ জনের মৃত্যু হলো।

এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একদিনে সর্বোচ্চ এক হাজার ৭৩৩ জন। এ নিয়ে এবার মোট ভর্তি হলেন ৫৩ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে দুজনের বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে, একজনের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৫৭ জনের মধ্যে নারী ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।

আরও পড়ুন

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় চলতি মাসে অবস্থার গুরুতর অবনতি হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৬০ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান ৮ সেপ্টেম্বর।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৫১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৯ ও সিটি করপোরেশনের বাইরে নয়জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ২৭, ময়মনসিংহে ১৬, বরিশালে ১২, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

রোগীর মাসভিত্তিক হিসাব মতে, গত আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে এখন পর্যন্ত এই সংখ্যা ১৫ হাজার ৯৯১ জন। এর মধ্যে সোমবারের আগ পর্যন্ত একদিনে সর্বোচ্চ এক হাজার ৫৭১ জন ভর্তি হয়েছিলেন ৮ সেপ্টেম্বর।

এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ ও জুনে দুই হাজার ৯০৭ জন হাসপাতালে আসেন।

একিউএফ/

Popular post
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে ঋতুপর্ণার গাড়ি

দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি।

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

ঢাকার দুই সিটিতে কবর সংরক্ষণেও কোটি টাকার ফি, মানতে হবে যে নিয়ম

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ২০ লাখ এবং ২৫ বছর মেয়াদি ফি ৬০ লাখ টাকা। রায়েরবাজার স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে এ ফি যথাক্রমে ১০ লাখ ও ৫২ লাখ টাকা।

নতুন আর্জেন্টাইন কোচ ম্যানইউকে শেখাবেন কীভাবে জিততে হয়

দুঃসময় কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ের পথে ফেরাতে চান নতুন কোচ মরিসিও পচেত্তিনো। দায়িত্ব নিয়েই তার প্রথম লক্ষ্য খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা ফিরিয়ে আনা।

বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভবনের নিচতলার কাপড়ের গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫ বাসিন্দা

রাজধানীর মিরপুরে একটি ভবনের নিচতলায় কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ বাসিন্দা।

জাতীয়

View more

0 Comments