জাতীয়

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ‘পাকিস্তান প্রেমের’ অভিযোগ ছাত্রদলের

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ‘পাকিস্তান প্রেমের’ অভিযোগ ছাত্রদলের
ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ‘পাকিস্তান প্রেমের’ অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির দাবি, ভাষা আন্দোলন ও স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক এমন একটি ব্যক্তির ছবি ডাকসুর সংগ্রহশালায় প্রদর্শন ‘ইতিহাস ও ঐতিহ্যের অবমাননা’।

সংগঠনটির ভাষ্য, এসব কর্মকাণ্ড ১৯৭১ সালে পরাজিত শক্তির প্রতি বর্তমান নেতৃত্বের ‘প্রচ্ছন্ন অনুরাগ’ ও ‘পাকিস্তান প্রেম’ প্রকাশ করছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। ওই বক্তব্যের প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাৎক্ষণিকভাবে সোচ্চার হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। পরে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি হয়।

আরও পড়ুন

সংস্কার শেষে উদ্বোধন ডাকসুর সংগ্রহশালা, থাকছে ইতিহাসের দুর্লভ স্মৃতি

ছাত্রদলের দাবি, বাংলা ভাষার অধিকার আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় সেই জিন্নাহর ছবি প্রদর্শন করা ভাষা ও স্বাধীনতার চেতনার প্রতি ‘সরাসরি অবমাননা’।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ডাকসুর বর্তমান নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়ে পরিষদটিকে নিজেদের ‘দলীয় ও আদর্শিক এজেন্ডা’ বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছে।

ছাত্রদল আরও দাবি করে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার উদ্যোগ থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি স্থাপন—এসব ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান ডাকসু পরিষদের ‘শিবির নিয়ন্ত্রিত’ কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনা থেকে বিচ্যুতির বিষয়টি স্পষ্ট হচ্ছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসুর সংগ্রহশালা থেকে বাংলা ভাষাবিরোধী মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ করতে হবে। একই সঙ্গে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ এবং ঐতিহাসিক মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে সরে আসার দাবি জানানো হয়।

আরও পড়ুন

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে জোরালো আলোচনা

নেতারা আরও বলেন, ১৯৪৮ সালে তৎকালীন উদ্ভট রাষ্ট্রভাষা-নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ যেভাবে গড়ে উঠেছিল, একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনা, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যে কোনো ‘অপশক্তির’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরটি/এমআইএইচএস/

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
পিরোজপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে জরিমানা
পিরোজপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে অবস্থিত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ, সম্পাদক বাহার

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ, সম্পাদক বাহার

ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের কারাদণ্ড

ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের কারাদণ্ড

১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

মেহেরপুরের গাংনী হাসপাতালে দুদকের অভিযান
মেহেরপুরের গাংনী হাসপাতালে দুদকের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
নতুন জীবনের সন্ধানে গাইবান্ধার হিজড়া জনগোষ্ঠী

নতুন জীবনের সন্ধানে গাইবান্ধার হিজড়া জনগোষ্ঠী

২২ নভেম্বর জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, থাকছে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ

২২ নভেম্বর জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, থাকছে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ

মাধবপুর থেকে ৫০ বোতল এসকাফসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর থেকে ৫০ বোতল এসকাফসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অবৈধ বালু উত্তোলন, বোরহানউদ্দিনে আটক ৫
অবৈধ বালু উত্তোলন, বোরহানউদ্দিনে আটক ৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
চীনের ফ্যাশন মঞ্চে বৈশাখ, পুরস্কার জিতলেন কালীগঞ্জের রাব্বি   

চীনের ফ্যাশন মঞ্চে বৈশাখ, পুরস্কার জিতলেন কালীগঞ্জের রাব্বি  

ড্যানিয়েল ক্রেগের বিদায়, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ড্যানিয়েল ক্রেগের বিদায়, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

0 Comments