জাতীয়

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া আরও দুটি বিষয়ে তদন্ত করা হবে ডাকসুর বিরুদ্ধে। সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন।

ডাকসু সংগ্রহশালায় রাখা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী

সার্বিক বিষয় নিয়ে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বক্তব্য দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-সংক্রান্ত বেশ কয়েকটি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব সংবাদ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অনুচ্ছেদ ২৪(এ) অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তদারকি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও বিধিমালার চতুর্দশ অধ্যায়ের ৪ নম্বর ধারার নোট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেকোনো সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে গ্রহণ করবে। কিন্তু ডাকসু ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন–সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যে স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, তা সিন্ডিকেট কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনোরূপ অনুমতি বা আলোচনা করে স্থাপন করেনি, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী এখতিয়ারবহির্ভূত।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টিও ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এমন ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য অনুমোদন ছাড়া ওয়েবসাইট চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক বিষয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি, সংগঠন বা ছাত্র সংসদ নিজেদের উদ্যোগে পৃথক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে পারে না। একই সঙ্গে এই ওয়েবসাইট চালু করে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যও বাইরে আনা হয়েছে, যা আইন অনুযায়ী শাস্তিমূলক অপরাধ।

ডাকসু সংগ্রহশালায় যেখানে মোহাম্মাদ আলী জিন্নাহর ছবি রাখা হয়েছিল সেখানে আজ সোমবার বিকেলে গোলাম আযমকে জুতাপেটা করার ছবি টাঙিয়েছেন ছাত্র ফেডারেশনের নেতা–কর্মীরা

বিজ্ঞপ্তি বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দ্বৈত প্রশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই। ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্রপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও তার সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকেই পরিচালিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে কোনো সমান্তরাল কাঠামো বা প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সার্বিক বিষয়ে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছবি লাগানো বা ডাকসুর নেওয়া এই কার্যক্রমগুলোর বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Popular post
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

ভিডিও আসক্তির মামলা করায় যুক্তরাষ্ট্রের স্কুল কর্তৃপক্ষগুলোকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ব্লুমবার্গ নিউজের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব যুক্তরাষ্ট্রের হাজার হাজার স্কুল তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষকে (স্কুল ডিস্ট্রিক্ট) প্রায় ৩ বিলিয়ন ডলার প্রদানের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এসব তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে, ইউটিউব এমন একটি আসক্তি সৃষ্টিকারী প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের প্রতিবাদ

নড়াইলে সাধারণ মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ক‌রে‌ এর প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক দাবার মঞ্চে দুই বাংলাদেশি

প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের দুই দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু আবিদ হোসেন ও মনির রানা। আগামী ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হবে আইবিসিএ এশিয়া কাপ-২০২৬ আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতা।

জাতীয়

View more
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
চবির হলে মাদক সেবন ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

ভিডিও আসক্তির মামলা করায় যুক্তরাষ্ট্রের স্কুল কর্তৃপক্ষগুলোকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভিডিও আসক্তির মামলা করায় যুক্তরাষ্ট্রের স্কুল কর্তৃপক্ষগুলোকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের প্রতিবাদ

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জিএম কাদেরের প্রতিবাদ

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক দাবার মঞ্চে দুই বাংলাদেশি

দৃষ্টির সীমাবদ্ধতা পেরিয়ে আন্তর্জাতিক দাবার মঞ্চে দুই বাংলাদেশি

ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় চারজন আহত

ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় চারজন আহত

মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের বিক্ষোভ 

মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের বিক্ষোভ 

গাজীপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, পিস্তল উদ্ধার
গাজীপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, পিস্তল উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
প্রেমের গুঞ্জন, স্বামীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন কীর্তি

প্রেমের গুঞ্জন, স্বামীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন কীর্তি

নওগাঁয় পোল্ট্রি খামারিদের বিভাগীয় কার্যালয় চালু

নওগাঁয় পোল্ট্রি খামারিদের বিভাগীয় কার্যালয় চালু

গাজীপুরের সংরক্ষিত বনে রাতের আঁধারে অর্ধশতাধিক তালগাছ নিধন

গাজীপুরের সংরক্ষিত বনে রাতের আঁধারে অর্ধশতাধিক তালগাছ নিধন

0 Comments