জাতীয়

‘চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না’, অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
‘চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে  পারবে না’, অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার
‘চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না’, অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না, এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র অডিওর কণ্ঠটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে শনাক্ত করার কথা জানিয়েছে। তবে আজ বৃহস্পতিবার জারি করা ডিএমপির আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা ওই আদেশে রাকিবুল হাসানকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি আজ থেকেই কার্যকর হবে। এ বিষয়ে ওসি রাকিবুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নে টাকা লেনদেনের অভিযোগও করেন তিনি।

অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না আসলে, কিচ্ছু হবে না। আপনারা তো চিন্তা করতে পারছেন, রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে। এই মাসে আসা উচিত ছিল। চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’

অডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না। এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা, … নিয়ে থাকবা আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’

মনির নামে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালক থানার ওসি পদায়ন করছেন বলেও বলা হয় ওই অডিওতে। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এগুলো সহ্য করা যায়? আর কী বলব? যারা পেস্টিং পাইতেছে, তার (মনির) কাছে টাকা দিচ্ছে, সকাল বেলা পেস্টিং হইতেছে।’

ওই ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্দেশ করে অডিওর বক্তা বলেন, তাঁর লজ্জা থাকা উচিত। তাঁর চাকরি ছিল না। এখন যে পদে আছেন, সেখানে এক বছর থাকতে পারলে ১০০ কোটি টাকা এমনিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

ওসি পদায়ন নিয়ে অডিওতে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কমিশনার যারা ছিল, তারা ওসি পেস্টিংয়ে টাকা নেয় নাই। যত ওসি বেনজীরের আমলে ছিল, টাকায় কোনো সময় বদলি হয় নাই।’ এখানে তিনি সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের প্রসঙ্গ উল্লেখ করেন।  অডিওতে এই পুলিশ কর্মকর্তাকে আরও বলতে শোনা যায়, ‘ডিএমপি, ঢাকা, বাংলাদেশের রাজধানী, ক্যাপিটাল সিটি। এখানকার ওসিরা টাকা দিতে যাবে কেন? এখানে ওসিরা এমনিই যাবে। তোমাদের কাজ করে নিয়ে তোমরা টাকা উঠিয়ে নিবা।’

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কীভাবে কাজ করে দিয়েছেন, সে অভিজ্ঞতার বিষয়ে ওসি রাকিবুলকে বলতে শোনা যায়, ‘আমি ভাটারায় একটা কাজ করে দিছি এক স্যারকে। স্যার এক কোটি টাকা নিছে। আমি তো জানতাম না।... (অস্পষ্ট কথা) আমার সাথে শুধু সম্পর্কটা আছে। এ–ই হলো অবস্থা! এইভাবে চাকরি করা যাবে নাকি? অযোগ্য লোকগুলোরে কোন জায়গা ঢুকায় (পদায়ন দেয়) আর যোগ্য লোকগুলোকে চিপা-চাপায় রাখছে।’

Popular post
খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। 

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৮০ জন। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।

বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

​পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

রবিবার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত 

খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা। 

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫২ জন বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

জাতীয়

View more
খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা
খুলনায় পৃথক ঘটনায় গণপিটুনির শিকার আ.লীগের দুই নেতা

খুলনায় পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ীগেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এক নেতাকে মারধর করা হয়েছে। 

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু

বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি

ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃত্বে নিশাত ও জামির
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃত্বে নিশাত ও জামির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সভাপতির দায়িত্ব পেয়েছেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জামিরুল ইসলাম জামিরকে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার

অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: জুনায়েদ সাকী

শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: জুনায়েদ সাকী

0 Comments