সিরাজগঞ্জের শাহজাদপুরে চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে ১৩নং জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি সচিব শুভজিৎ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চেয়ারম্যানের সঙ্গে বিরোধ হওয়ায় ৫ থেকে ৭ জন ইউপি সদস্য কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরে তিনি বিষয়টি চেয়ারম্যান ও ইউএনওকে জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, চেয়ারম্যান সুলতান মাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ায় সদস্যরা তার সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তারা মূলত তাকে সরিয়ে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে চান। আর এ কারণেই পরিষদের ৫ থেকে ৭ জন সদস্য আজ কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেন। এসময় পরিষদে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। তবে সচিব থাকলেও তার কক্ষ থেকে তাকে বের করে দেন তারা৷
ইউপি সদস্য নূর আলম পরিষদে তালা দেওয়ার কথা স্বীকার করে বলেন, চেয়ারম্যান সুলতান মাহমুদ তার একক সিদ্ধান্তে পরিষদ পরিচালনা করছেন। প্রত্যেক মাসে সদস্যদের সঙ্গে একটি মিটিং করার কথা থাকলেও তিনি গত ৫ মাস ধরে সেটা করেন না। এতে ইউনিয়নের উন্নয়ন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়টি নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানালেও কোনো সমাধান হয়নি। আর এসব কারণে আজ তারা বাধ্য হয়ে কার্যালয়ে তালা ঝুলিয়েছেন। এতে জনগণের ভোগান্তির কথাও স্বীকার করেন তিনি।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ জাগো নিউজকে বলেন, সকাল ১০টার দিকে আমি পরিষদে গিয়েছিলাম। কিন্তু চলে আসার পর দুপুর পৌনে ১২টার দিকে তারা কার্যালয়ে তালা দিয়েছেন। সদস্যদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। মূলত আমি অতীতে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বলে তারা আমার ওপর ক্ষুব্ধ হয়ে পরিষদে তালা দিয়েছেন। এটা সত্যিই দুঃখজনক। কারণ পরিষদ আমার ব্যক্তিগত অফিস নয়, সেটা সরকারি অফিস।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জাগো নিউজকে বলেন, ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়ার বিষয়টি মুঠোফোনে জেনেছি, সেটা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মালেক/এফএ
শীত মৌসুমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান।
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুইয়ার (৩৮) সঙ্গে একাধিক ছাত্রীকে হাত ধরে বুকে টেনে নেয়ার আপত্তিকর দৃশ্য ভাইরাল হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভে মিছিল, মিটিংসহ তুলকালাম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী।
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শীত মৌসুমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান।
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ে এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।