নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মেসা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে এফবিআইয়ের অভিযোগ, তিনি 'যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইন ও অন্যান্য প্রাণঘাতী মাদকের ঢল নামিয়েছেন'। ২০২৫ সালে তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র।
আজ রোববার ২২শে নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে বিএনপির সংঘর্ষের খবর। আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করছে প্রশাসন, এছাড়া গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিয়ে এখনও পত্রিকার প্রথম পাতার খবর হচ্ছে।
হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি। তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি জোসে মোরিনিওর দল।
দেশের বাজারে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরি প্রতি ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, যা টানা দরপতনের পর অবশেষে ২ লাখ টাকার নিচে নামল। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ধূমপান ও বায়ুদূষণ একসঙ্গে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, তামাক ও দূষিত বাতাসের ক্ষতিকর কণা শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র, ডাবল লঞ্চারসহ আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কড়া বার্তা দিয়েছে তেহরান।
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক চাপ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে জান্তাকে একঘরে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন