জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা সদর ও সরাইল উপজেলায় গ্যাস থাকবে না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘাটুরা এলাকায় জরুরি ভিত্তিতে একটি রক্ষণাবেক্ষণ কাজ করতে হচ্ছে। গত কয়েকদিন ধরে কাজটি করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় কাজটি শুরু করা হবে। এটি টানা রাত ১০টা পর্যন্ত চলবে। ফলে টানা ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই কর্মকর্তা আরও জানান, রক্ষণাবেক্ষণ কাজটি করলে শহরে গ্যাসের চাপ বাড়বে। এটি উভয় পক্ষের জন্যই লাভ। তাই দ্রুত কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে
মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে ছয় লাখ টাকা মূল্যের ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।
মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করতে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে।