জাতীয়

বিজ্ঞাপনে খোলামেলা অভিনেত্রী, বিতর্কের ঝড়

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বিজ্ঞাপনে খোলামেলা অভিনেত্রী, বিতর্কের ঝড়
বিজ্ঞাপনে খোলামেলা অভিনেত্রী, বিতর্কের ঝড়

খেলার বিজ্ঞাপনে সিডনি সুইনির এমন উপস্থিতি দেখে চমকে উঠেছেন অনেকেই। শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল ও হকি স্টিকের মতো খেলার সরঞ্জাম দিয়ে ঢেকে বিজ্ঞাপনে হাজির হয়েছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

আর এই উপস্থাপন নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিজ্ঞাপনটিকে অরুচিকর বলছেন, আবার কেউ দাঁড়িয়েছেন অভিনেত্রীর পাশে।

আরও পড়ুন

৮০-৮১ সালে কেমন ছিলেন দিলারা জামান? ৪০ বছর আগের ছবি প্রকাশ্যে

সম্প্রতি একটি ক্রীড়া বাজি প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে দেখা যায় সিডনি সুইনিকে। বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বোঝাতে চেয়েছে, তারা রাজনীতি, তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা গসিপ নয়, শুধু খেলাধুলা নিয়েই কাজ করে। সেই বার্তা তুলে ধরতেই নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই প্রচারণার কৌশল।

বিজ্ঞাপনে সিডনিকে শরীরের বিভিন্ন অংশ খেলার সরঞ্জাম দিয়ে সতর্কতার সঙ্গে আড়াল করে উপস্থাপন করা হয়েছে। প্রকাশের পরপরই এটি অনুরাগীদের নজর কাড়ে। একই সঙ্গে অভিনেত্রীর এমন উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিজ্ঞাপনটিকে অরুচিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। একজন সমালোচক মন্তব্য করেন, এ ধরনের উপস্থাপনার কারণেই খেলাধুলার জগতে নারীরা যথাযথ গুরুত্ব পান না। তবে সমালোচনার পাশাপাশি সিডনির পক্ষেও কথা বলেছেন অনেকে।

এই বিজ্ঞাপনে সিডনি শুধু অভিনয় করেননি, প্রতিষ্ঠানটির একজন অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দাবি, সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে আগে নানা ধরনের গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। নতুন প্রতিষ্ঠানটি শুধু খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত বিষয়কে প্রশ্রয় দেয় না। এ কারণেই সিডনি এর সঙ্গে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন

এবার বিসিএস ক্যাডার ফারহান, ভুলে ভরা গল্পে বিরক্ত দর্শক

সমালোচনার মধ্যেই গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিজ্ঞাপনের ছবির পাশাপাশি বিশ্বের কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়ের ছবিও শেয়ার করেন সিডনি। যদিও সমালোচনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। তবে তার ভক্তদের অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে তিনি পরোক্ষভাবে সমালোচনার জবাব দিয়েছেন।

এর আগেও একটি পোশাকের প্রচারণায় অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সিডনি সুইনি। নতুন এই বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক তাই আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে।

এলআইএ

Popular post
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছেই। আর্জেন্টিনার তরুণ তারকা নিকো পাসের নামও উঠে আসছে সেই আলোচনায়।

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। চতুর্থ দিনের প্রথম দুই ওভারেই সফরকারীদের শেষ উইকেট তুলে নেয় স্বাগতিকেরা। এরপর ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

হঠাৎ বৃষ্টি, যেসব ক্ষতির শঙ্কা দেখছেন কৃষকেরা

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে মাঠের ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে।

গোপালগঞ্জে জামায়াতের পদ ছাড়লেন নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।

জাতীয়

View more
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

খুলনায় গ্রেনেড বাবু ও ‘বি-কোম্পানি’র উত্থান যেভাবে
খুলনায় গ্রেনেড বাবু ও ‘বি-কোম্পানি’র উত্থান যেভাবে

১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন শান্ত ছিল খুলনা। সেই শহর এখন অশান্ত হয়ে উঠেছে। গেল সাড়ে ১০ মাসে নগর ও জেলায় ৮০ হত্যাকাণ্ড ঘটেছে।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক

স্বেচ্ছাসেবক শক্তির নেতা মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

স্বেচ্ছাসেবক শক্তির নেতা মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি, কৃষিতে ক্ষতির শঙ্কা

ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি, কৃষিতে ক্ষতির শঙ্কা

0 Comments