ওয়াশরুমে যাওয়ার পর সৌদিপ্রবাসী এক যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে ওই যাত্রীর দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ বাসটিতে থাকায় বিপাকে পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ বাসটি থামিয়ে তার মালামাল উদ্ধার করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানার দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সৌদিপ্রবাসী মোজাম্মেল ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হন। পথে দিনাজপুরের দশমাইল এলাকায় যাত্রী নেওয়ার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান।
পরে ওয়াশরুম থেকে ফিরে এসে মোজাম্মেল দেখতে পান, তাকে রেখেই বাসটি চলে গেছে। তার দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ বাসটির ভেতরে রয়ে যায়।
পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য দিনাজপুরের বীরগঞ্জ থানাকে জানানো হয়। উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।
খবর পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায়। পরে বাস থেকে মোজাম্মেলের দুটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে মোজাম্মেল থানায় উপস্থিত হলে উদ্ধার করা পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
টিটি/এমআইএইচএস/
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা এলাকায় একটি ক্যাফের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯. ১০ মিনিটের দিকে রামেরকান্দা এলাকার আহমেদ সাগর ক্যাফের সামনে এ বিস্ফোরণ ঘটে।
বগুড়ায় বসতবাড়িতে মজুতকৃত ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি হিসেবে পরিচিত কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ।
নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজের ক্রিকেটপ্রেমকে পুঁজি করে গড়ে তুলেছেন ‘শাকিল স্পোর্টস’; ব্যাট মেরামত ও কাস্টমাইজেশনের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের ব্যাট।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।