জাতীয়

বগুড়ায় খাসি বলে বিক্রি হচ্ছে ভেড়ার মাংসের কাচ্চি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
বগুড়ায় খাসি বলে বিক্রি হচ্ছে ভেড়ার মাংসের কাচ্চি
বগুড়ায় খাসি বলে বিক্রি হচ্ছে ভেড়ার মাংসের কাচ্চি

বগুড়ার দুই বিরিয়ানির দোকানে খাসি বলে ছাগী ও ভেড়ার মাংসের কাচ্চি বিক্রি এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, রোববার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইনে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান যৌথভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। প্রতিষ্ঠান দুটি খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা ঘোষণা করলেও বাস্তবে ছাগী ও ভেড়ার মাংস দিয়ে খাবার তৈরি করছিল। মূল্য তালিকায়ও কেবল খাসির মাংসের কথাই উল্লেখ রাখা হয়েছিল, যা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। এছাড়া পরিদর্শনের সময় রান্নাঘরে অপরিশোধিত লবণের ব্যবহার এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। এসব অপরাধের দায়ে রয়েল কাচ্চিকে পাঁচ হাজার টাকা এবং ঢাকা কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলাম ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান বলেন, জরিমানা আদায়ের পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সরকারের আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেজে/এএসএম

Popular post
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির বিরোধী দল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে যেটা বড় আয়ের উৎস সেই গার্মেন্টস বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস হতে পারে না।

জাতীয়

View more
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা নিহত

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ, নরসিংদীতে ৭ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি
পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি

ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায় তাদের সাথে আপস নয়: নজরুল ইসলাম খান

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ২ জন গুলিবিদ্ধ 

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ২ জন গুলিবিদ্ধ 

১৭ বছরের দুর্নীতিতে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ: সংসদে তথ্যমন্ত্রী

১৭ বছরের দুর্নীতিতে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ: সংসদে তথ্যমন্ত্রী

পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন
পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় পৃথক তিনটি স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এসব ঘটনায় জড়িত সন্দেহে পল্লবী থেকে একজনকে আটক করেছে পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়, সংসদে হাসনাত

বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়, সংসদে হাসনাত

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ: নাজিবুর

পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ: নাজিবুর

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুট

টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র লুট

0 Comments