জাতীয়

বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় দূরপাল্লার একটি বাসের চাপায় ঈশা দাশ (১০) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈশা দাশ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। সে ছদাহা কেয়াফাত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে দূরপাল্লার একটি বাস ঈশা দাশকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, স্কুলছাত্রী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বাসচাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআরএএইচ/এএমএ

Popular post
সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরেছেন ৩৫০ জন

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

কাঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু 

রাজধানীর কলাবাগানের কাঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মায়ের পর মারা গেছে ১৮ মাস বয়সী শিশু আর এস রহমান।

পুরোনো অভিমান পেছনে ফেলে নতুন গল্পে জোভান-ফারিণ

একসময় পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু, একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া মনোমালিন্যে থেমে যায় সেই জুটির পথচলা।

তিনদিনের বৃষ্টিতে দুশ্চিন্তায় ভোলার কৃষক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু বৃষ্টি শনিবারও (২১ নভেম্বর) অব্যাহত রয়েছে দ্বীপ জেলা ভোলায়।

কপ৩১-এ উপকূলের মানুষের অধিকার তুলে ধরলেন ববি শিক্ষার্থী সোহেল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।

আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয়

View more
কপ৩১-এ উপকূলের মানুষের অধিকার তুলে ধরলেন ববি শিক্ষার্থী সোহেল
কপ৩১-এ উপকূলের মানুষের অধিকার তুলে ধরলেন ববি শিক্ষার্থী সোহেল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইসরায়েলের সামরিক নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

ইসরায়েলের সামরিক নিরাপত্তার নতুন কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

যে কারণে অ্যাপেক সম্মেলনে দুর্বল অবস্থানে ছিলেন ট্রাম্প
যে কারণে অ্যাপেক সম্মেলনে দুর্বল অবস্থানে ছিলেন ট্রাম্প

গত ১৯ নভেম্বর চীনের শেনজেনে কাইলিন ভিলায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
হিলিতে নতুন আলুর কেজি ২০০ টাকা

হিলিতে নতুন আলুর কেজি ২০০ টাকা

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

পেনাল্টি গোলের সফলতায় কে এগিয়ে, মেসি নাকি রোনালদো?

পেনাল্টি গোলের সফলতায় কে এগিয়ে, মেসি নাকি রোনালদো?

0 Comments