জাতীয়

বার্ন ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বার্ন ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার
বার্ন ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের চৌরাস্তার মোড় থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অজ্ঞাতপরিচয় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এসআই বিজয় মণ্ডল বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত যুবক মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/এমএএইচ/

Popular post
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছেই। আর্জেন্টিনার তরুণ তারকা নিকো পাসের নামও উঠে আসছে সেই আলোচনায়।

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। চতুর্থ দিনের প্রথম দুই ওভারেই সফরকারীদের শেষ উইকেট তুলে নেয় স্বাগতিকেরা। এরপর ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

হঠাৎ বৃষ্টি, যেসব ক্ষতির শঙ্কা দেখছেন কৃষকেরা

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে মাঠের ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে।

গোপালগঞ্জে জামায়াতের পদ ছাড়লেন নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।

জাতীয়

View more
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান
নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনচেষ্টা

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

জামালের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

খুলনায় গ্রেনেড বাবু ও ‘বি-কোম্পানি’র উত্থান যেভাবে
খুলনায় গ্রেনেড বাবু ও ‘বি-কোম্পানি’র উত্থান যেভাবে

১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন শান্ত ছিল খুলনা। সেই শহর এখন অশান্ত হয়ে উঠেছে। গেল সাড়ে ১০ মাসে নগর ও জেলায় ৮০ হত্যাকাণ্ড ঘটেছে।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক

স্বেচ্ছাসেবক শক্তির নেতা মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

স্বেচ্ছাসেবক শক্তির নেতা মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি, কৃষিতে ক্ষতির শঙ্কা

ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি, কৃষিতে ক্ষতির শঙ্কা

0 Comments