বান্দরবানের রুমায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রুমা উপজেলা মাঠ কর্মী মৃত্যুঞ্জয় কুমার মন্ডল নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মন্ডল (৩৭) খুলনা কয়রা এলাকার বিপন্ন মণ্ডলের ছেলে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রুমা উপজেলার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও বিআরডিবি অফিস সূত্রে জানা যায়, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল শনিবার সকালে রুমা সদরের অফিস থেকে পাইন্দু আলেচু পাড়ায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে যায়। এরপর তিনি আর অফিসে ফেরেননি এবং তার বাড়িতেও যোগাযোগ করেননি। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।
প্রতিষ্ঠানটির উপজেলা অফিসার পলাশ চাকমা জানান, আলেচু পাড়ায় যাওয়ার কথা বলে তিনি গতকাল অফিস থেকে গেলেও ওই পাড়ায় তিনি যাননি। সেই থেকে তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছেনা। এমনকি পরিবারের সঙ্গেও নাকি অদ্যাবধি যোগাযোগ করেননি তিনি। এনিয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছে। এছাড়া এখন পর্যন্ত কেউ মুক্তিপনের জন্য টাকাও দাবি করেনি।
ওসি মানস বড়ুয়া বলেন, নিখোঁজ ব্যক্তির মোবাইল শনিবার দুপুর ২টা পর্যন্ত রুমায় অবস্থান করেছিল। এর পর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে। এ বিষয়ে নিখোঁজ ডায়েরি করার প্রেক্ষিতে তাকে খোঁজার সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নয়ন চক্রবর্তী/কেজে/এএসএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্য স্ত্রী হাতিটি চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফিরে গেছে। শরীরের আটটি স্থানে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় ছটফট করা হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিকিৎসা দিয়েছেন বন্যপ্রাণী চিকিৎসকেরা। চিকিৎসা শেষে আহত হাতিটি উঠে দাঁড়াতেই পাশে এসে দাঁড়ায় এত দিন আগলে রাখা পুরুষ হাতিটি। এরপর সঙ্গীকে অনুসরণ করে ধীরে ধীরে গভীর বনের দিকে চলে যায় স্ত্রী হাতিটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পুলিশ, এসআরবি এবং বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
‘সমন্বিত এআই চালিত নগর নিরাপত্তা, ট্রাফিক ইন্টেলিজেন্স ও টোল রাজস্ব স্বয়ংক্রিয়করণ’ বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন সংক্রান্ত এক সভা বুধবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দীর বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।