জাতীয়

বাইরের অপরাধী ঠেকাতে ঢাকার প্রবেশপথে ‘ব্লক চেক’ জোরদারের নির্দেশ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
বাইরের অপরাধী ঠেকাতে ঢাকার প্রবেশপথে ‘ব্লক চেক’ জোরদারের নির্দেশ
বাইরের অপরাধী ঠেকাতে ঢাকার প্রবেশপথে ‘ব্লক চেক’ জোরদারের নির্দেশ

দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি হয়।

ডিএমপি কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি নির্দেশ দেন- অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি না হয় এবং ডিউটির কোনো ঘাটতি না থাকে। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনের সময় যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল বাশার তালুকদার, মোহাম্মদ ওসমান গণি ও মোহাম্মদ শামসুল হকসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/একিউএফ

Popular post
শক্তি হারিয়ে উপকূলের দিকে এগোচ্ছে আকভান

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড় আকারে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন।

হাইতিতে পুলিশের অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্টিসাঁ এলাকায় পুলিশের অভিযানে অন্তত ৩৪ জন গ্যাং সদস্য নিহত হয়েছেন

দ. আফ্রিকার বিপক্ষে হারের দুই কারণ জানালেন শান্ত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তের চোখে সমস্যাটা ব্যাটিংয়ে নয়; বরং.....

মৌসুমজুড়ে চলে ইট পোড়ানো, অভিযান শুধু শেষ সময়ে!

প্রতিবছর সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়ার সময়কে সারাদেশে ইট পোড়ানোর মৌসুম হিসেবে বিবেচনা করা হয়।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে

দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‌‘আকভান’।

জাতীয়

View more
বাগেরহাটে বাগানঘেরা গ্রামে নান্দনিক মসজিদ
বাগেরহাটে বাগানঘেরা গ্রামে নান্দনিক মসজিদ

চারদিকে সবুজ বাগানঘেরা বাঘমারা গ্রামের মনোরম পরিবেশ। এর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দারুস-সালাম মসজিদ ও মাজার।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় বাড়ি ফিরতে পারেননি ৪ জেলে

সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় বাড়ি ফিরতে পারেননি ৪ জেলে

২০ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

২০ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

0 Comments