জাতীয়

৮ মাসে আপিল বিভাগে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
৮ মাসে আপিল বিভাগে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
৮ মাসে আপিল বিভাগে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে আপিল বিভাগে মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে নতুন মামলা হয়েছে ৯ হাজার ১৩৯টি। ফলে এ সময়ে দায়েরের তুলনায় ১ হাজার ৯৯৭টি মামলা বেশি নিষ্পত্তি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হয়েছে যথাক্রমে ৬ হাজার ৮৫৯টি, ৫ হাজার ৪০৬টি, ৫ হাজার ৩৪৯টি, ৫ হাজার ৩১২টি এবং ৭ হাজার ৫৫৩টি। অর্থাৎ, ওই পাঁচ বছরে গড়ে বছরে প্রায় ৬ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর বিপরীতে ২০২৬ সালের প্রথম আট মাসেই ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন

ঝুলে থাকা ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুললো

একই সময়ে নতুন মামলার পরিসংখ্যানেও পরিবর্তন দেখা গেছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপিল বিভাগে নতুন মামলা হয়েছিল যথাক্রমে ৭ হাজার ৮০৬টি, ২৯ হাজার ১৬২টি, ১১ হাজার ৯৩৮টি, ২৯ হাজার ৯১৫টি এবং ১৭ হাজার ৯৮৪টি। চলতি বছরের প্রথম আট মাসে নতুন মামলা হয়েছে ৯ হাজার ১৩৯টি।

প্রতিদিন গড়ে ৮৪ মামলা নিষ্পত্তি

চলতি বছরের প্রথম আট মাসের মাসভিত্তিক পরিসংখ্যানেও আপিল বিভাগে মামলা নিষ্পত্তির ধারাবাহিকতা দেখা গেছে।

জানুয়ারি মাসে ২০ কর্মদিবসে ২ হাজার ৭০৫টি, ফেব্রুয়ারি মাসে ১৮ কর্মদিবসে ২ হাজার ৭২৪টি, মার্চ মাসে ১০ কর্মদিবসে ১ হাজার ১০৭টি এবং এপ্রিল মাসে ১ হাজার ৩২১টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এছাড়া মে মাসে ১৫ কর্মদিবসে ৬৩৮টি, জুন মাসে ১৮ কর্মদিবসে ১ হাজার ৩২১টি, জুলাই মাসে ২২ কর্মদিবসে ৬৮৭টি এবং আগস্ট মাসে ১৯ কর্মদিবসে ৬৩৩টি মামলা নিষ্পত্তি হয়েছে।

উল্লিখিত আট মাসে আপিল বিভাগে মোট ১৩২ কর্মদিবসে ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪১ হাজার ৫৫১টি। প্রথম আট মাসে দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় ৩১ আগস্ট শেষে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫৪টিতে।

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও ২০২৬ সালের প্রথম আট মাসে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

অর্থাৎ, এ সময়ে গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার ৯৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছর মামলা নিষ্পত্তির এ হার বিচারপ্রার্থীদের দ্রুত বিচারপ্রাপ্তি এবং মামলা জট নিরসনে অগ্রগতির প্রতিফলন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হাইকোর্ট বিভাগে ৭ হাজার ৭৩৯টি, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২৭ হাজার ৫৬০টি, জুলাই মাসে ৩২ হাজার ২১১টি এবং আগস্ট মাসে ২০ হাজার ৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন

হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

অর্থাৎ, বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

একই সময়ে মামলা হয়েছে যথাক্রমে ২২ হাজার ৯৯৯টি, ২৭ হাজার ৮০৩টি, ১০ হাজার ২৩২টি এবং ১৩ হাজার ৫৭৩টি।

মামলা নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী, হাইকোর্ট বিভাগে ২০২১ সালে ২৩ হাজার ৬৫৪টি, ২০২২ সালে ৮৭ হাজার ৪৭৪টি, ২০২৩ সালে ৭৪ হাজার ২৭৮টি, ২০২৪ সালে ৩৮ হাজার ২৯৭টি এবং ২০২৫ সালে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছিল।

অর্থাৎ, ২০২৬ সালের প্রথম আট মাসেই নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বিগত পাঁচ বছরের যে কোনো পূর্ণ বছরের তুলনায় বেশি। বিশেষ করে ২০২৫ সালের পুরো বছরে নিষ্পত্তি হওয়া ৫৫ হাজার ৭৫৬টি মামলার তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে ৩১ হাজার ৮৪০টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৫৯ হাজার ২৫৬টি। প্রথম আট মাসে দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় ৩১ আগস্ট শেষে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ২৭৬টিতে।

অর্থাৎ, বছরের প্রথম আট মাসে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা কমেছে ১২ হাজার ৯৮০টি।

ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ

মৃত্যুদণ্ড অনুমোদন-সংক্রান্ত (ডেথ রেফারেন্স) মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বিভাগে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে।

নিয়মিত মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত বেঞ্চের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য এ বিশেষ বেঞ্চ গঠন করা হয়।

চলতি বছরের জুন মাসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বিশেষ বেঞ্চ গঠন করেন। বিশেষ বেঞ্চ গঠনের পর এ পর্যন্ত ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে।

দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুতর ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, মামলা নিষ্পত্তির এ অগ্রগতি বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা নিশ্চিত করা এবং বিচারাধীন মামলার সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। মামলা নিষ্পত্তির এ গতি অব্যাহত রেখে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

এফএইচ/ইএ

Popular post
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?

সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে জাদু দেখাতে পারেনি। হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ কী?

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’

জাতীয়

View more
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

ইয়েমেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি সৌদি আরবের

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত

দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন 

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

আজ বিশ্ব টেলিভিশন দিবস: দূরকে কাছে টানার ৬ দশকের পথচলা

নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন মাঠপর্যায়ের কর্মীরা

নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছেন মাঠপর্যায়ের কর্মীরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর 
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরো ২ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর 

ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশে আরও ২ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টি কমে আসতে পারে এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তি, ৪ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তি, ৪ মাসের কারাদণ্ড

ঝালকাঠির নাচনমহল বাজারে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা    

ঝালকাঠির নাচনমহল বাজারে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা  

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ 

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ 

0 Comments