ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের পর রেল যোগাযোগ সচল হয়।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেললাইন সচল করা হয়েছে। বর্তমানে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
লাইনচ্যুতর কারণে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর এসব ট্রেনও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
হোসাইন সুলভ/এফএ
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন।
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুইদিনের বৃষ্টির পরও কমেনি ঢাকার বায়ুদূষণ।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।