বরগুনার পাথরঘাটায় পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমুকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় শামীম নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনীয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা ফোরকান আহমেদ পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পাথরঘাটা থানায় একটি মামলা করেন। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমুকে আসামি করা হয়। মামলার পর রোববার দিনগত গভীর রাতে কালমেঘা ইউনিয়নের ছোনবুনীয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এনামুল হক ইমু ও শামীমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল জাগো নিউজকে বলেন, ‘চাঁদাবাজির মামলাটি কে করেছে এখন পর্যন্ত জানতে পারেনি। মামলার কপিটি পেলে বোঝা যাবে ঘটনাটি সত্যি, না ইচ্ছাকৃতভাবে কেউ করেছে।’
ওসি আব্দুল আলীম জাগো নিউজকে বলেন, চাঁদাবাজির মামলায় এনামুল হক ইমু এজাহারভুক্ত আসামি। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও শামীমকে গ্রেফতার করা হয়েছে।
নুরুল আহাদ অনিক/এসআর/এএসএম
গোপালগঞ্জে কয়েক দিনের বিক্ষোভ ও সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
প্রধান বিচারপতি বলেছেন, রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর কলেজছাত্র রবিউল হোসেনের (১৮) মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে শুভমান গিলের সতীর্থ ছিলেন, করোনাকালে অস্ট্রেলিয়ায় আটকে পড়ে বদলে যায় তার ঠিকানা। সেই নিখিল চৌধুরীর ব্যাটেই এবার ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল অস্ট্রেলিয়া।
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব।
গোপালগঞ্জে কয়েক দিনের বিক্ষোভ ও সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে শুভমান গিলের সতীর্থ ছিলেন, করোনাকালে অস্ট্রেলিয়ায় আটকে পড়ে বদলে যায় তার ঠিকানা। সেই নিখিল চৌধুরীর ব্যাটেই এবার ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল অস্ট্রেলিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।