দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকার দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের এ প্রশিক্ষণ দেবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। তিন মাসের প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ পরিচালনা করছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস চলবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।
অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/64-student-reg-jubo। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
১. প্রশিক্ষণের সময়: ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
২. প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস।
৩. প্রশিক্ষণের সময়: মোট ৬০০ ঘণ্টা ক্লাস।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা
১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।
৩. কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।
১.অনলাইনে আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে।
২. ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা
৩. ২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসে জানানো হবে।
৪. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এসএমএসেও প্রার্থীকে জানানো হবে।
সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে প্রার্থীদের। বৈধ আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএসে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে প্রার্থীদের।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছেন এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত থেকে যায়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে শ্যামলী থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ে এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।