জাতীয়

৩-০ থেকে ৪-২, শেষ পর্যন্ত বার্সাই জিতল

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
৩-০ থেকে ৪-২, শেষ পর্যন্ত বার্সাই জিতল
৩-০ থেকে ৪-২, শেষ পর্যন্ত বার্সাই জিতল

লেভান্তে ২ : ৪ বার্সেলোনা

ম্যাচটা যেন শুরু থেকেই বার্সেলোনার। ছন্দ, গতি, নিয়ন্ত্রণ সবকিছুতেই এগিয়ে ছিল তারা। তবু শেষ বাঁশি বাজা পর্যন্ত নাটকটা থামল না।

শেষ পর্যন্ত অবশ্য যাদের জেতার কথা, তারাই জিতেছে। লা লিগায় টানা পঞ্চম জয় পেল বার্সেলোনা। লেভান্তের মাঠে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল, একটা করে গোল জাভি এসপার্ত ও করিম আদেয়েমির। এ জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটাও ধরে রাখল বার্সেলোনা, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটাও থাকল তিন পয়েন্টের।

শুরুটা চেনা বার্সেলোনার মতোই। হান্সি ফ্লিকের দলের দ্রুত শুরু। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে দারুণ এক পাসিং মুভ থেকে জাভি এসপার্তের গোল। বার্সেলোনার জার্সিতে এটাই তাঁর প্রথম গোল,  সেটি এসেছে ১২তম ম্যাচে।

পনেরো মিনিট পর ব্যবধান দ্বিগুণ। পাউ কুবাসির লম্বা পাসে শুরু,  ফেরমিন লোপেজ হয়ে বল যায় রাফিনিয়ার কাছে। বার্সা অধিনায়ক ঠান্ডা মাথায় বল তুলে দেন ইয়ামালের সামনে। সহজ ট্যাপ-ইন, ২-০। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাফিনিয়ার গোলে অবদান দাঁড়াল নয়টি। বার্সার হয়ে মৌসুমের প্রথম পাঁচ লিগ ম্যাচে তাঁর চেয়ে বেশি গোলে অবদান ছিল শুধু লিওনেল মেসির। ২০১৭-১৮ মৌসুমে প্রথম পাঁচ ম্যাচেই ১০টি গোলে অবদান রেখেছিলেন মেসি।

বার্সার জার্সিতে প্রথম গোল পেলেন জাভি এসপার্ত

প্রথমার্ধে বল ছিল একচেটিয়াভাবে বার্সার দখলে। লেভান্তে মাঝেমধ্যে আক্রমণে উঠলেও অফসাইডে ধরা পড়ে। হতাশা বাড়তে থাকলে শারীরিক খেলায় ঝুঁকে পড়ে স্বাগতিকরা। তবু তাল কাটেনি বার্সার। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন তাদের পক্ষে ২-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। পেনাল্টি আদায় করে নিজেই গোল করেন ইয়ামাল। ৩-০ ব্যবধান, ম্যাচ তখন প্রায় শেষের পথে। তবে লেভান্তে হাল ছাড়েনি। মাঝেমধ্যে বার্সার রক্ষণে চাপ তৈরি করে। পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ নষ্ট করে বার্সা। এক ঘণ্টার পর ফ্লিক বদলি এনে বিশ্রাম দেন পেদ্রি ও ইয়ামালকে।

কিন্তু হঠাৎই ভুল করে বার্সা। নিজেদের বক্সে এসপার্তের বাজে পাস থেকে ইভান রোমেরোর গোল। লেভান্তে ফিরে পায় আশা। এরপর মার্ক বার্নালের ভুলে মাঝমাঠে বল হারানো, রজার ব্রুগের গোল। ৩-২। ম্যাচে ফিরে আসে উত্তেজনা।

শেষটা হলো নাটকীয়। অতিরিক্ত সময়ে বাঁ দিক দিয়ে একক দৌড়ে এগিয়ে গিয়ে গোল করেন বদলি করিম আদেয়েমি। দারুণ এক সমাপ্তি। ব্যবধান আবার দুই গোলের।শেষ বাঁশি বাজতেই স্বস্তি বার্সেলোনার। ম্যাচটা আরও আগেই নিজেদের করে নেওয়ার কথা ছিল। তবু নিজেদের ভুলেই লড়াইটা কঠিন করেছে তারা। জয়টা তাই শুধু তিন পয়েন্ট নয়, বার্সাকে দিল একটা সতর্কবার্তাও। আধিপত্য থাকলেই ম্যাচ শেষ হয়ে যায় না। শেষ বাঁশি পর্যন্ত নাটক চলতেই থাকে।

Popular post
মৌলভীবাজারে টানা বৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না কৃষকরা। আবার কাটা ধান মাড়াই ও শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে।

এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার তিন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ধৈর্যচ্যুতি ঘটালে বলপ্রয়োগে বাধ্য হবে সরকার: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সারা দেশে নয়, একটি মাত্র জেলায় অগ্নিসন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। সরকার এখনো ধৈর্যের সঙ্গে এসব তাণ্ডব মোকাবিলার চেষ্টা করছে। তবে ধৈর্যচ্যুতি ঘটলে বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হবে সরকার।

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে।

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

গাজীপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে সাধারণ ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভের জের ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া, পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, শনিবার (২১ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

জাতীয়

View more
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪
ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
গাজীপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে সাধারণ ছুটি

গাজীপুরে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পাঁচটিতে সাধারণ ছুটি

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি 

কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি 

0 Comments