এবার পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিহত সেনাসদস্যদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। আর এই অভিযোগেই ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেছে দলটি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে দেশটির সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। মোদি সরকারের দাবি, একবছর আগের ওই সংঘাতে ভারতের ছয় সেনাসদস্য নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন।
এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ করেন, নিহত ছয় সেনাসদস্যের মৃত্যুর তথ্য গোপন করে সরকার তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করেছে। উইং কমান্ডার অনূমা আচার্য দাবি করেন, আগের সরকারগুলো দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো প্রতিটি সেনাসদস্যকে প্রকাশ্যে সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।
তিনি বলেন, ‘মোদি সরকার সেনাবাহিনী ও সেনাসদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বারবার দেশ ও সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভোটের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে। তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, কোনও সেনাসদস্য নিহত হননি। তখন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়েছিলেন। রাজনাথ সিং দেশের সেনাবাহিনী ও সেনাসদস্যদের অপমান করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।’
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন। কংগ্রেসের দাবি তুলে ধরে কর্নেল রোহিত চৌধুরী বলেন, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ (ব্রিচ অব প্রিভিলেজ) আনার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানানো হবে। প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় সেনাসদস্যের নাম এক বছরেরও বেশি সময় পর সম্প্রতি প্রকাশ করে ভারত। এর আগে ওই সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর হতাহতের খবর বিভিন্ন প্রতিবেদনে এলেও, অপারেশন সিঁদুরে নিহত সেনাসদস্যদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ভারত সরকার।
দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করা হয়েছে।
চীনের ঋণে ৩ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাশেরকান্দি পয়ঃশোধনাগার চালু হয়েছে ২০২৩ সালের জুলাইয়ে। কিন্তু শোধনাগারে পয়োবর্জ্য পৌঁছানোর লাইন তৈরি না হওয়ায় এর সক্ষমতার চার ভাগের তিন ভাগই অব্যবহৃত পড়ে আছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে অবস্থানরত কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেটের ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করার নির্দেশনা দিয়ে বরাদ্দ করা বাসায় বসবাসের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ।
মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আরো চড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে থাকা দুটি বিমানবাহী রণতরীর বহরে এবার যুক্ত হয়েছে তৃতীয় মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ ও কৌশলগত হরমুজ প্রণালি আবারো খুলে দিতে একটি ‘সাত দিনের পরিকল্পনা’ নিয়ে তেহরান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।