ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে বাংলা কিউআর ব্যবহারে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

গ্রাহক ও ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন সহজ করা এবং ডিজিটাল অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে কর্মসূচি আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

প্রধানমন্ত্রী রংপুরে যাচ্ছেন আজ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রংপুরে আসছেন।

প্রধানমন্ত্রী রংপুরে যাচ্ছেন আজ
ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, জরুরি অবস্থার ইঙ্গিত

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য ও সরকারি জনসেবার মান নিয়ে অসন্তোষের জেরে শুরু হওয়া বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। বিক্ষোভে সহিংসতা, ‍লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা বে...

ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, জরুরি অবস্থার ইঙ্গিত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ঢাকার আকাশ পরিষ্কার, আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার আকাশ পরিষ্কার, আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে গত কয়েক দিন ধরে ধারাবাহিক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলে এই রক্তক্ষয়ী হামলায় শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

পোষা বিড়ালের মৃতদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
পোষা বিড়ালের মৃতদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশী নারীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।

অক্টোবর ২০, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা করায় মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা করায় মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ

সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় মিসর।

অক্টোবর ২০, ২০২৬
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত

<p>ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এর আগেই কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম দলের অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা করা হয়েছে। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।</p><p>জামায়াতের সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। তবে দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনো হয়নি।</p><p>জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল জামায়াতের। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দলটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। তবে সংসদ নির্বাচনের আগে সিটি করপোরেশন নির্বাচন না হওয়ায় সেই প্রস্তুতি থেমে থাকেনি।</p><p>সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানা সময়ের কথা বলা হলেও সিটি করপোরেশন নির্বাচনের সময়সূচি এখনো স্পষ্ট নয়।</p><p>১২ অক্টোবর ইসি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সময়সূচি চূড়ান্ত করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে। তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশন এখনো কোনো তারিখ জানায়নি।</p><p><strong>১৭ ওয়ার্ডে চলছে যাচাই-বাছাই</strong></p><p>কাউন্সিলর পদের পাশাপাশি ঢাকার দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে দলের মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন।</p><p>দলের দায়িত্বশীল বৈঠকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বলা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান প্রার্থী হিসেবে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন।</p><aside><a href="https://www.prothomalo.com/politics/mllgs2bvbt">ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি</a></aside><p>দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও ওয়ার্ডে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। তাঁদের কেউ কেউ নিজেদের কাউন্সিলর প্রার্থী পরিচয় দিয়ে ব্যানার-ফেস্টুন টাঙিয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময়ও তাঁদের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।</p><p>ঢাকা মহানগর উত্তর জামায়াতের সূত্র জানায়, ৯, ১০, ১২, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নম্বর ওয়ার্ডে এখনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এসব ওয়ার্ডে আরও যাচাই-বাছাই করে প্রার্থী ঠিক করা হবে। অন্যদিকে দক্ষিণ সিটির ৮, ১৫, ৪০, ৪৩, ৪৫ ও ৬৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।</p><p><strong>ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার</strong></p><p>ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন নোমান আহমদী। কারওয়ান বাজার, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, গ্রিন রোড, তেজতুরী বাজারের পূর্ব ও পশ্চিম অংশ, স্টেশন রোড এবং তেজকুনিপাড়া নিয়ে এই ওয়ার্ড। নোমান আহমদী মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং তেজগাঁও থানা জামায়াতের আমির।</p><p>১৩ অক্টোবর প্রথম আলোকে নোমান আহমদী বলেন, প্রায় দুই বছর আগে কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। এর পর থেকে প্রচারের অংশ হিসেবে ব্যানার-ফেস্টুন লাগানো, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং নামাজের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি।</p><p>তবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সেগুলো এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের নেতারা। মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ১৩ অক্টোবর প্রথম আলোকে বলেন, এখনো কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি। যাঁদের ওয়ার্ডে কাজ করতে বলা হয়েছে, তাঁদের মধ্য থেকে কারও কারও নাম বাদও পড়তে পারে। সেখানে প্রয়োজনে বিকল্প প্রার্থী দেওয়া হবে।</p><aside><a href="https://www.prothomalo.com/politics/u0lxpzl2c4">ঢাকার দুই সিটিতে এনসিপিকে ছাড় দেবে না জামায়াত, ১১–দলীয় ঐক্যের অন্যরা কী করছে </a></aside><p>বেইলি রোড, ইস্কাটন, মন্ত্রিপাড়া, বাংলামোটর, সিদ্ধেশ্বরী, পশ্চিম মালিবাগ, কাকরাইল, মিন্টো রোড ও সেগুনবাগিচার কিছু অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির ১৯ নম্বর ওয়ার্ড। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে কাজ করছেন আবদুস সাত্তার সুমন। তিনি ঢাকা দক্ষিণ জামায়াতের শুরা সদস্য ও সহপ্রচার সম্পাদক।</p><p>আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে তিনি স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভোটারদের সঙ্গে কুশলবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ ছাড়া মেডিক্যাল ক্যাম্প ও মশকনিধন কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। স্থানীয় মানুষের যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সমাধানেরও চেষ্টা করছেন।</p><p>জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ১৫ অক্টোবর প্রথম আলোকে বলেন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের নাম কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে সংশ্লিষ্ট মহানগর শাখা। তিনি জানান, নির্বাচন পরিচালনার জন্য মহানগর পর্যায়ে আলাদা কমিটি রয়েছে। সেই কমিটি এখনো প্রার্থীদের নাম ঘোষণা করেনি। সম্ভাব্য প্রার্থীদের কাজ করতে বলা হয়েছে, তাঁরা সে অনুযায়ী কাজ করছেন।</p>

অক্টোবর ২০, ২০২৬
পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ উঠেছে।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত অন্তত ১৩
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত অন্তত ১৩

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত অন্তত ১৩

অক্টোবর ২০, ২০২৬
হামলার ভয়ে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’
হামলার ভয়ে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’

আয়োজকেরা এবারের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার সুযোগ রাখার বিষয়টিও ভেবেছিলেন। শেষ পর্যন্ত ২৬ থেকে ২৯ অক্টোবরের বার্ষিক এ আয়োজন স্থগিতই করা হলো।

অক্টোবর ২০, ২০২৬
লালনের মেয়ে গিয়েছিলেন লেনিনের দেশে
লালনের মেয়ে গিয়েছিলেন লেনিনের দেশে

<p>রোকাইয়া জাফরী নিজেকে লালনের মেয়ে বলেই ‘লেনিনের দেশে লালনের মেয়ে’ নামে একটি বই লিখেছিলেন, যেটি ১৯৬৬ সালে (কিন্তু আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা জানাচ্ছে ১৯৯১ সালে, যে তথ্যটি ভুল) প্রকাশিত হয়েছিল নওরোজ কিতাবিস্তান থেকে। তত দিনে তিনি অবশ্য পাড়ি জমিয়েছেন পাকিস্তানে। বিয়ে করেছেন। পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছেন। সোভিয়েত ইউনিয়ন ঘুরে এসেছেন।</p><p>১৯১৭ সালের ৭ নভেম্বর (পুরোনো রুশ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ২৫ অক্টোবর) রাশিয়ার লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল, যা অক্টোবর বিপ্লব হিসেবেও পরিচিত। এদিকে সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ অনুষ্ঠানের সমাপনী দিন। ফলে অক্টোবরে লালন ও লেনিনের সাবেক সোভিয়েত ইউনিয়নকে একসঙ্গে স্মরণের একটা উপায় হতে পারে একটি বই। একটি বইয়ের মাধ্যমেই আমরা কিছুটা বোঝার চেষ্টা করব।</p><p>এ লেখার শিরোনাম একটু চটকদার মনে হলেও রোকাইয়া জাফরী নিজেকে লালনের মেয়ে বলেই একটি বই লিখেছিলেন, যেটি ১৯৬৬ সালে (কিন্তু আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা জানাচ্ছে ১৯৯১ সালে, যে তথ্যটি ভুল) প্রকাশিত হয়েছিল নওরোজ কিতাবিস্তান থেকে। তত দিনে তিনি অবশ্য পাড়ি জমিয়েছেন পাকিস্তানে। বিয়ে করেছেন। পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছেন। সোভিয়েত ইউনিয়ন ঘুরে এসেছেন। হোসেন শহীদ সোহওয়ার্দী, শেখ মজিবুর রহমান, আতাউর রহমানসহ আইয়ুব খানের সঙ্গে তাঁর পরিচয় ছিল। রোকাইয়া জাফরী জন্মেছিলেন ১৯২৫ সালে, সিরাজগঞ্জে।</p><p>‘সাহিত্য গুরুকুল’ নামের একটি সাইট রয়েছে। সেখান থেকে জানা যায়, রোকাইয়া জাফরীর বাবা ছিলেন সৈয়দ আকবর আলী। সেকালে সিরাজগঞ্জ শহরে কোনো উচ্চবিদ্যালয় না থাকায় রোকাইয়া ১৯৪০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ম্যাট্রিক পাস করেন এবং রাজশাহী বিভাগের মুসলিম মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ থেকে বিএ এবং ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। সে জন্য লালন ও লেনিনকে নিয়ে তাঁর বইটি আমরা পাই। বইয়ের নাম ‘লেনিনের দেশে লালনের মেয়ে’। বইটি মূলত ভ্রমণকাহিনিমূলক। কয়েক বছর আগেও পাওয়া যেত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে, লিটারেচার ডটকমে, রকমারি ডটকমে। কিন্তু গতকাল দেখলাম, বইটির লিংক কোথাও নেই। সরিয়ে ফেলা হয়েছে কি না জানি না।</p><blockquote>রোকাইয়া জাফরী নিজেকে লালনের মেয়ে বলেই একটি বই লিখেছিলেন, যেটি ১৯৬৬ সালে (কিন্তু আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা জানাচ্ছে ১৯৯১ সালে, যে তথ্যটি ভুল) প্রকাশিত হয়েছিল নওরোজ কিতাবিস্তান থেকে। তত দিনে তিনি অবশ্য পাড়ি জমিয়েছেন পাকিস্তানে। বিয়ে করেছেন। পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছেন। সোভিয়েত ইউনিয়ন ঘুরে এসেছেন।</blockquote><p>জাফরীর এ বই আমি পড়ি ২০০২ বা ২০০৩ সালের দিকে শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে। সে সময় কিছু নোট নিয়েছিলাম। ভাগ্যিস, সেগুলো সংগ্রহে আছে। তাঁর বইটির মধ্যে ভারতবিরোধীতা ছিল। পাকিস্তানের রাজনীতির প্রতি পক্ষপাত ছিল। জানি না এসব কারণে বইটি ‘উধাও’ হয়ে গেল কি না।</p><p>যাহোক, প্রাবন্ধিক ও গবেষক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত মোরশেদ শফিউল হাসানের সঙ্গে গত বছর রোকাইয়া জাফরীর প্রসঙ্গে আমার দেওয়া একটা পোস্টের ভিত্তিতে আলাপ হয় অনলাইনে। সে সময় তিনিও কিছু তথ্য দেন রোকাইয়া জাফরী সম্পর্কে। সেসব ব্যক্তিগত, রাজনৈতিক।</p><p>রোকাইয়া জাফরীর বইটি নিয়ে অল্প বলার ইচ্ছা হওয়ার কারণ, তাঁর বই এবং তিনি এখন প্রায় হারিয়ে যেতে বসেছেন সে জন্য।</p><p>রোকাইয়া জাফরী তাঁর ‘লেনিনের দেশে লালনের মেয়ে’ বইটি লেখার সময় জানান, তিনি একই সঙ্গে লালনের ভাবাদর্শিক শিষ্যা ও লেনিনের মতো বিপ্লবীকে শ্রদ্ধা করেন। তিনি বইতে জানান, সোভিয়েত ইউনিয়নের মতো সমাজব্যবস্থাই উন্নত। এ রকম সমাজব্যবস্থা মানবতাবাদী। এ রকম সমাজের কথাই লালনও বলে গেছেন। যদিও রোকাইয়া ডানপন্থী রাজনীতির সঙ্গে বরাবর যুক্ত ছিলেন। ভোগ–বিলাসিতায় জীবন কাটিয়েছেন। কিন্তু বইটিতে নিজেকে ‘লালনকন্যা’ই দাবি করেছেন তিনি।</p><p>সোভিয়েত ইউনিয়ন সফরের নিমন্ত্রণের কথা জাফরী তাঁর বইতে লিখেছেন এভাবে—</p><p>‘বিড়ালের ভাগ্যেও তাহলে শিকে ছিঁড়ে। বিমানে ওড়ার সময় মায়ের কোলে শিশু যখন চাঁদের রূপে মুগ্ধ হয়ে তাকে করায়ত্ত করবার জন্য হাত বাড়ায়, শিশুর সেই মধুর অজ্ঞতায় আমরা মনে মনে হেসে থাকি। আজ শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতে হচ্ছে যে অদূর ভবিষ্যতে চাঁদ হয়তো আর মানুষের নাগালের বাইরে থাকবে না, এ যুগের সবচেয়ে বড় কৃতিত্ব সে দূরকে করেছে নিকট—আকাশ আর মাটিতে কোন ব্যবধান সৃষ্টি হতে দেয়নি, তাই আকাশের সঙ্গে মাটির কোলাকুলি হচ্ছে অহরহ। পুরো ঘণ্টা দুই একইভাবে বিমানটি উড়ে চললো মেঘের উপর দিয়ে। মাঝে মাঝে সূর্যকে মেঘের আড়ালে মুখ লুকাতে দেখা গেলো। এ যেনো সখীদের কৌতুকে নবোঢ়া লজ্জিত হয়ে শাড়ীর আঁচলে রাঙ্গামুখ লুকাচ্ছে।’</p><blockquote>রোকাইয়া জাফরী তার ‘লেনিনের দেশে লালনের মেয়ে’ বইটি লেখার সময় জানান, তিনি একই সঙ্গে লালনের ভাবাদর্শিক শিষ্যা ও লেনিনের মতো বিপ্লবীকে শ্রদ্ধা করেন। তিনি বইতে জানান, সোভিয়েত ইউনিয়নের মতো সমাজব্যবস্থাই উন্নত। এ রকম সমাজব্যবস্থা মানবতাবাদী। এ রকম সমাজের কথাই লালনও বলে গেছেন। যদিও রোকাইয়া ডানপন্থী রাজনীতির সঙ্গে বরাবর যুক্ত ছিলেন। ভোগ–বিলাসিতায় জীবন কাটিয়েছেন। কিন্তু বইটিতে নিজেকে ‘লালনকন্যা’ই দাবি করেছেন।</blockquote><p>বইটির আরেক জায়গায় জাফরী সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন কারখানা সফর করে আবেগে আপ্লুত হয়ে লিখেছেন, ‘শুধুমাত্র সুযোগের অভাবে উপযুক্ত পরিবেশের অভাবে কত মুকুল ঝরে গেল, কত পুষ্প প্রস্ফুটিত হলো না, ভেবে মনটা বিষণ্নতায় আচ্ছন্ন হয় বৈকি। বৃষ্টি হচ্ছে সেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এদেশে পা দিয়ে অবধি সূর্যের চেহারা দেখতে পাইনি। এও এক ভিন্ন ধরনের সৌন্দর্য। সর্বদাই কান্নায় ভেজা আকাশের গাল। পার্কের ভিতর দিয়ে হেঁটে চললাম। রাত্রির স্বাভাবিক নির্জন নীরবতায় নিওন বাতির মাদকতার সঙ্গে ফোয়ারা হতে উৎক্ষিপ্ত পানির ঝিরঝির শব্দ অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি করেছে। সুদূরে ফেলে আসা সেই কোন্ ছেলেবেলায় নানি-দাদির কাছে শোনা গল্পের পরী রাজ্যের কথা মনে পড়ে যায়। মনে হয়, লালনের মেয়ে হিসেবে আমি কম সৌভাগ্যবান না লেনিনের দেশে এসে।’</p><p>কিন্তু রোকাইয়া জাফরী নিজেকে লালনের কন্যা বারবার দাবি করলেও তিনি যে একজন ‘এলিট’ এবং উপেক্ষা-অবহেলা পছন্দ করে না—সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি এ বইয়ে। যেমন বইটির একটি জায়গায় ভারতের অব্যবস্থাপনার চিত্র বর্ণনা করতে গিয়ে লিখেছেন—</p><p>‘পাকিস্তান দূতাবাসের কর্মচারীরা পড়লেন মহা ফ্যাসাদে। পাকিস্তানের সর্বোচ্চ পরিষদ, অর্থাৎ পার্লামেন্টের সদস্যা আমি সুতরাং আমি ভিআইপি দলভুক্ত। আমাকে নিয়ে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়াটাই তাদের জন্য বিড়ম্বনাময়। আমাকে ভারত হয়ে যেতে হচ্ছিল লেনিনের দেশে। ভারতের হোটেলের চেহারা দেখে আমি স্তম্ভিত হলাম। এবার সত্যি সত্যিই বিরক্ত হলাম। হাজার হলেও একটা ভব্যতা জ্ঞান থাকা উচিত। আমি বিমানে প্রথম শ্রেণীতে ভ্রমণ করছি। তা ছাড়া আমার একটা বিশেষ পরিচয় রয়েছে, এমতাবস্থায় আমাকে এই রকম একটা তৃতীয় শ্রেণীর হোটেলে এনে তোলা হলো। এতে যে তাদেরই মানসিক দৈন্যের রূপটা প্রকাশিত হয়ে পড়েছে। মনকে সান্ত্বনা দিলাম এই বলে যে কয়লা ধুলে ময়লা যায় না। বিমান ছাড়তে দেরী হবে, সুতরাং আমরা যেনো নেমে গিয়ে বিশ্রামাগারে অপেক্ষা করি। মনটা দারুণ বিরক্তিতে ভরে গেলো। হায়রে ভারত যেমন তোমার আতিথ্যের নমুনা, তেমনি তোমার বিমানসেবা।’</p><p>বইটির নাম ও বিষয়বস্তুতে বেশ কিছু স্ববিরোধীতাও রয়েছে। যেমন তিনি সোভিয়েত ইউনিয়নের সমাজব্যবস্থার প্রশংসা করছেন, আবার কিছুক্ষণ পরই বলছেন—</p><p>‘সতেরো দিন এদেশে বাস করে গেলাম। এই সতেরো দিন ধরে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরেছি। দেখেছি দেশের আভ্যন্তরীণ অবস্থা, জানতে চেষ্টা করেছি এদেশেবাসীকে। অনুধাবন করেছি এদেশের ক্রমবর্ধমান ইতিহাস। মিশেছি বহুলোকের সঙ্গে। আলাপ–আলোচনার মাধ্যমে জানতে চেষ্টা করেছি তাদের জাতীয় চরিত্রকে। কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে আমি কতটুকু দেখেছি। আমি যা দেখেছি, যা শুনেছি, যা জেনেছি, তাতে কি আমার সম্পূর্ণভাবে জানা হয়েছে? পূর্ণভাবে দেখতে পেরেছি? একটা দেশের অন্তরকে জানতে হলে মাত্র সতেরো দিন কি পর্যাপ্ত সময়? তাই তো আমাদের কবির কথা মনে পড়ে “এ শুধু বালু বেলায় ঝিনুক কুড়াবার খেলা”।’</p><p>মূলত তিনি মার্ক্সবাদী সমাজব্যবস্থা নিয়ে কিছুই বলেননি। এ বইতে চীন ভ্রমণেরও প্রসঙ্গ আছে। চীনের ব্যবস্থা নিয়েও কিছু বলেননি। রোকাইয়া জাফরী মূলত জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আন্তর্জাতিকতাবাদী ছিলেন না, যা মার্ক্সিস্ট কমিউনিস্টরা তখন দর্শনগতভাবে হতেন। তিনি দেশীয় শাড়ি পরেই গিয়েছিলেন। এসবের বর্ণনাও রয়েছে এবং শাড়ি পরিহিতা বলে বারে-রেস্টুরেন্টে তিনি যে একটা ‘দেখার বস্তু’তে পরিণত হয়েছিলেন, সেটা অকপটে বলেছেন।</p><p>রোকাইয়া জাফরীর এ বই থেকে আমরা জানি, তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল উজবেকিস্তানের কবি ফিয়া ইসরোইলোভার সঙ্গে, যাঁর ছদ্মনাম জুলফিয়া। ১৯৯৬ সালে এই উজবেকিস্তানীয় কবি মারা যান। বয়সে রোকাইয়ার অল্প বড় ছিলেন।</p><blockquote>“সতেরো দিন এদেশে বাস করে গেলাম। এই সতেরো দিন ধরে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরেছি। দেখেছি দেশের আভ্যন্তরীণ অবস্থা, জানতে চেষ্টা করেছি এদেশেবাসীকে। অনুধাবন করেছি এদেশের ক্রমবর্ধমান ইতিহাস। মিশেছি বহুলোকের সঙ্গে। আলাপ আলোচনার মাধ্যমে জানতে চেষ্টা করেছি তাদের জাতীয় চরিত্রকে। কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে আমি কতটুকু দেখেছি।</blockquote><p>রোকাইয়া জানান, ‘জুলফিয়ার সাথে যখন দেখা হয়, তখন সে বিধবা। তার স্বামী প্রখ্যাত উজবেক কবি হামিদ ওলিমজন তাসখন্দে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৯৪৪ সালে। জুলফিয়া আর বিয়ে করেনি। এক তরুণের সঙ্গে প্রেম করত। একদিন তার প্রেমিকসহ একটি রেস্তেরাঁয় আমাকে ভদকা খাওয়াতে চেয়েছিল। আমি অবশ্য ফলের শরবত খেয়েছিলাম। জুলফিয়া আমার শাড়ি দেখে জানতে চেয়েছিল, এত জটিল পোশাক পরে কীভাবে চলাফেরা করি? উত্তরে আমি বলেছিলাম, লালনের মেয়ে হিসেবে আমাদের কৃষ্টিকে উপস্থাপন করাই আমার কাজ।’</p><p>অন্য এক জায়গায় রোকাইয়া জাফরী জানান, ‘কোঁকড়ানো চুলের জুলফিয়া আমার কাছে জানতে চাইল, লালন কী রাজনৈতিক ব্যক্তিত্ব লেনিনের মতো? আমি কী বলব বুঝে উঠতে পারি না। পরে বলি, “তিনি একজন সাধক মানুষ। মজার ব্যাপার এতো বড় সাধক যে তিনি কোন জাতের কোন পাতের—এসব কেউই জানে না। তিনি মানুষে মানুষে মিলন চান।”একথা শুনে জুলফিয়া আনমনে বলে, “তাহলে তো অনেক বড় মাপের।”’</p><p>আশির দশকে ভারতের দেবজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি একজন রুশ-ভারত মৈত্রীর সাংস্কৃতিক সংযোগ এবং ইতিহাস নিয়ে কাজ করা গবেষক, তাঁর বই ‘প্রচ্ছন্ন আলো ও অন্ধকার’ বইতে রোকাইয়া জাফরীর বইটি সম্পর্কে সমালোচনা করতে গিয়ে তাঁর মতামতে জানান, রোকাইয়া জাফরী লালনের ভাবাদর্শিক শিষ্যা কখনোই হতে পারেন না। তাঁর জীবনযাপনে সেটা ছিলও না। তিনি যে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে খুব সচেতন ছিলেন না বা লালনের ‘সহজ মানুষ’ কী, সেটা বুঝতেন না—এটি তাঁর বইটি পড়লে বোঝা যায়। তবে এ কথা সত্য, তিনি লালন ও লেনিনের মতো একটি মানবিক রাষ্ট্র তাঁর স্বপ্নে লালন করতেন। দেবজিৎ আরেকটু যোগ করেন, সমাজে একটা বুদ্ধিবৃত্তিক প্যারাডক্স তৈরি হয়েছে ইতিমধ্যে, সেটি হলো লালন-লেনিন-লেনন। এই তিনজনের দার্শনিক ভিত্তি ভিন্ন হলেও অন্তর্নিহিত ঐক্য হলো, মানুষের মুক্তি।</p>

অক্টোবর ২০, ২০২৬
কারখানার ছাদে ৪৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে প্রাণ-আরএফএল
কারখানার ছাদে ৪৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে প্রাণ-আরএফএল

<ul><li><p>২০০ কোটি টাকা বিনিয়োগে বর্তমানে খালি ছাদে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে গ্রুপটি।</p></li><li><p>এই খাতে মোট ২ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা।</p></li></ul><p>একসময় কারখানার যে ছাদ খালি পড়ে থাকত সেটিই এখন বিদ্যুৎ উৎপাদনের জায়গা। ছাদজুড়ে সারি সারি সৌর প্যানেল বসানো। দিনের আলোয় এসব প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই চলে কারখানাটির মেশিন তথা যন্ত্রপাতি।</p><p>১১ অক্টোবর নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেডে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। অধিকাংশ কারখানা ভবনের পাকা ছাদ ও টিনের শেডে বসানো রয়েছে সৌর প্যানেল। এই কারখানায় নুডলস, সস, শর্ষের তেল, মসলাসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করা হয়, যা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।</p><p>শুধু নাটোরের ওই কারখানায় নয়, বিভিন্ন জায়গায় প্রাণ-আরএফএল গ্রুপের ২৫টি কারখানার ১১০টি স্থাপনার ৩৫ লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল বসিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে ৪৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।</p><p>প্রাণ-আরএফএল গ্রুপ জানায়, বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা মোকাবিলায় ও উৎপাদন খরচ কমাতে তারা এ উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে মৌলভীবাজারে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রুপটির দাবি, তাদের সৌরবিদ্যুৎ উৎপাদনের ফলে বছরে প্রায় ৬০ হাজার টন কার্বন নিঃসরণ এড়ানো সম্ভব হচ্ছে।</p><aside><cite>কামরুজ্জামান কামাল, পরিচালক (বিপণন), প্রাণ-আরএফএল গ্রুপ</cite>সৌরবিদ্যুতে বিনিয়োগ শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, পরিবেশগত দায়িত্বেরও অংশ। শিল্প উৎপাদন বাড়ানোর সঙ্গে পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। কারখানায় যত বেশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে, তত বেশি কার্বন নিঃসরণ কমানো যাবে।</aside><p>দুই বছরের মধ্যে সারা দেশের নিজস্ব কারখানাগুলোর ছাদে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে মোট ২৫০ মেগাওয়াট করতে চায় প্রাণ-আরএফএল গ্রুপ। সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে তারা সব মিলিয়ে প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।</p><p><strong>অব্যবহৃত জমিতেও বিদ্যুৎ উৎপাদন হবে</strong></p><p>বর্তমানে দেশজুড়ে প্রাণ-আরএফএল গ্রুপের ৪৭টির বেশি শিল্পপার্ক ও কারখানা রয়েছে। এসব স্থাপনায় বিদ্যুতের চাহিদা প্রায় ২৫০ মেগাওয়াট। বর্তমানে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ চাহিদার একটি অংশ পূরণ করা হয়।</p><p>এখন পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনে কারখানার ছাদ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে শিল্পপার্কের খালি ও অব্যবহৃত জায়গাও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।</p><p>জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, গ্রুপের মোট বিদ্যুতের চাহিদার সমপরিমাণ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। দুই বছরের মধ্যে ২৫০ মেগাওয়াটের বেশি উৎপাদনক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে কারখানার ছাদের পাশাপাশি শিল্পপার্কের অব্যবহৃত জায়গাও ব্যবহার করা হবে।</p><p><strong>বিকল্পের খোঁজে</strong></p><p>বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় কারখানা চালু রাখতে দেশের অনেক প্রতিষ্ঠানকে হিমশিম খেতে হচ্ছে। সে জন্য অনবায়নযোগ্য জ্বালানির বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে তারা।</p><p>প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নিজস্ব কারখানার বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা মৌলভীবাজারের গোবিন্দপুরে ১০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।</p><p>এ বিষয়ে প্রতিষ্ঠানটির সোলার প্রকল্পের সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকল্পটির জন্য জমি কেনা, অর্থায়নসহ বিভিন্ন কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই সেখানে সৌর প্যানেল স্থাপনসহ অন্যান্য কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। আরও সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সরকারের কাছ থেকে জমি ইজারা নেওয়ার বিষয়েও কাজ চলছে।</p><figure><img alt="" src="https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-10-19/dgoxo7jy/WhatsApp-Image-2026-10-19-at-11.16.08-PM.jpeg"><figcaption>প্রাণ অ্যাগ্রো লিমিটেডের নাটোরের কারখানার ছাদে সারি সারি সৌরপ্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে</figcaption></figure><p><strong>অতিরিক্ত বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে</strong></p><p>সৌর প্যানেল থেকে উৎপাদিত সব বিদ্যুৎ সব সময় কারখানায় ব্যবহার করা হয় না। সাধারণত দিনের বেলায় চার থেকে ছয় ঘণ্টা সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এ সময় চাহিদার তুলনায় বেশি উৎপাদিত হলে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরে নিট মিটারিং ব্যবস্থার আওতায় সেই বিদ্যুৎ রাতের বেলায় কারখানায় ব্যবহার করা হয়।</p><p>তৌহিদুল ইসলাম বলেন, বর্তমানে নাটোর, রাজশাহী ও নারায়ণগঞ্জের পাঁচটি কারখানা থেকে নিট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সব কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে এ সুযোগ আরও বাড়বে।</p><p>প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক বাণিজ্যে পণ্যের দাম ও মানের পাশাপাশি উৎপাদনপ্রক্রিয়ার পরিবেশগত প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) উন্নত বাজারের ক্রেতারা পণ্য উৎপাদনে পরিবেশগত প্রভাব ও জ্বালানি ব্যবহারের বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক জোরদার এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।</p><p>শিল্পকারখানার পাশাপাশি বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে ভাবছে প্রাণ-আরএফএল গ্রুপ। তৌহিদুল ইসলাম বলেন, কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবহার করে ইন্ডাকশন চুলা, ভাত রান্নার বৈদ্যুতিক যন্ত্রসহ বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম চালানোর সুযোগ নিয়ে কাজ চলছে। সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাকেজে বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।</p><p><strong>যেভাবে সৌরবিদ্যুতে কারখানা চলে</strong></p><p>একসময় ধারণা ছিল, সৌরবিদ্যুৎ দিয়ে ভারী যন্ত্রপাতি চালানো সম্ভব নয়। তাই দেশে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলেও তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি&lt;bha&gt;;&lt;/bha&gt; বাসাবাড়িতে ফ্যান ও বাতি চালানোর মধ্যেই এর ব্যবহার সীমিত ছিল। তবে প্রাণ-আরএফএল গ্রুপের দাবি, তাদের কারখানায় ব্যবহৃত মোট বিদ্যুতের ১৮ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আসছে।</p><p>সোলার প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, সূর্যের আলো সৌর প্যানেলে পড়লে বিদ্যুৎ উৎপাদিত হয়। এ বিদ্যুৎ মূলত ডিসি (ডিরেক্ট কারেন্ট)। ইনভার্টারের মাধ্যমে ডিসি বিদ্যুৎকে এসি (অলটারনেটিং কারেন্ট) বিদ্যুতে রূপান্তর করে ব্যবহার করা হয়। কারণ, ডিসি বিদ্যুৎ দিয়ে কারখানা বা বাসাবাড়ির প্রচলিত অধিকাংশ বৈদ্যুতিক সরঞ্জাম চালানো সম্ভব হয় না।</p><p><strong>কার্বন নিঃসরণ হ্রাস</strong></p><p>প্রাণ-আরএফএল গ্রুপের দাবি, তাদের কারখানাগুলোয় সৌরবিদ্যুৎ উৎপাদনের ফলে বছরে প্রায় ৬০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হচ্ছে। সৌরবিদ্যুতের সক্ষমতা বাড়লে প্রচলিত ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের ব্যবহার কমবে। এতে শিল্পকারখানাগুলো থেকে সামগ্রিকভাবে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।</p><p>প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, সৌরবিদ্যুতে বিনিয়োগ শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, পরিবেশগত দায়িত্বেরও অংশ। শিল্প উৎপাদন বাড়ানোর সঙ্গে পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। কারখানায় যত বেশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে, তত বেশি কার্বন নিঃসরণ কমানো যাবে।</p>

অক্টোবর ২০, ২০২৬
গেলেন পূর্ণিমা, এলেন জয়া আহসান
গেলেন পূর্ণিমা, এলেন জয়া আহসান

রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এর আগে অনুষ্ঠানটির.....

অক্টোবর ২০, ২০২৬
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন জেদ্দার উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা...

অক্টোবর ২০, ২০২৬
বাংলাদেশ-ভারতের ৭ দাবাড়ু নিষিদ্ধ
বাংলাদেশ-ভারতের ৭ দাবাড়ু নিষিদ্ধ

সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়সহ সাতজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন...

অক্টোবর ২০, ২০২৬
হুথিদের হামলায় টালমাটাল সৌদির নিরাপত্তা, স্থগিত আন্তর্জাতিক সম্মেলন
হুথিদের হামলায় টালমাটাল সৌদির নিরাপত্তা, স্থগিত আন্তর্জাতিক সম্মেলন

হুথিদের হামলায় সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় স্থগিত করা হয়েছে দেশটির আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’। আগামী বছর...

অক্টোবর ২০, ২০২৬
ছুটি শুরুর আগে যে খুশির সংবাদ দিলেন মাহবুব কবির মিলন
ছুটি শুরুর আগে যে খুশির সংবাদ দিলেন মাহবুব কবির মিলন

ছুটি শুরুর আগে সুখবর দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। সাভারের ট্যানারি পল্লীর ক্রোমিয়ামযুক্ত বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানোর জন্য ধামরাইয়ের কাছে একটি চীনা প্রতিষ্ঠান...

অক্টোবর ২০, ২০২৬
দেশে মবের লাগাম টানা যাচ্ছে না কেন, দায় কার?
দেশে মবের লাগাম টানা যাচ্ছে না কেন, দায় কার?

২০২৬ সালের ১৭ অক্টোবর পর্যন্ত দেশে ৫৩৭টি মবের ঘটনায় ২৫৬ জন নিহত ও ৫৭৫ জন আহত হয়েছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, বিচারহীনতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

অক্টোবর ২০, ২০২৬
পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মা নিখোঁজ মেয়ে নিহত
পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মা নিখোঁজ মেয়ে নিহত

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠি ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার...

অক্টোবর ২০, ২০২৬
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সরকার অবস্থান স্পষ্ট করতে বাধ্য
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সরকার অবস্থান স্পষ্ট করতে বাধ্য

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সরকার অবস্থান স্পষ্ট করতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাতে...

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'

অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদ ছাড়ার ঘোষণা, সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা সংক্রান্ত খবরাখবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
৭০০ বছরের প্রাচীন খুলি আবিষ্কার: পরকীয়ার শাস্তি ছিল নারীর নাককাটা
৭০০ বছরের প্রাচীন খুলি আবিষ্কার: পরকীয়ার শাস্তি ছিল নারীর নাককাটা

নির্মম এই শাস্তি দেওয়ার পরও বেঁচে ছিলেন মধ্যবয়সি ওই নারী।

অক্টোবর ২০, ২০২৬
কক্সবাজারে অস্ত্র হাতে মুখোশধারীদের হামলা, অর্ধশতাধিক যানবাহনে লুট
কক্সবাজারে অস্ত্র হাতে মুখোশধারীদের হামলা, অর্ধশতাধিক যানবাহনে লুট

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় প্রকাশ্যে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল ডাকাত। 

অক্টোবর ২০, ২০২৬
যে সমীকরণে এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ
যে সমীকরণে এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ পরিস্থিতি তৈরি হতো যদি জিম্বাবুয়ে আফগানিস্তানকে হারাত। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। কিন্তু

অক্টোবর ২০, ২০২৬
রংপুরের পথে প্রধানমন্ত্রী
রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৬। তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২০১।

অক্টোবর ২০, ২০২৬
পিরোজপুরে ট্রলার ডুবি: মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ
পিরোজপুরে ট্রলার ডুবি: মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

পিরোজপুরের কালিগঙ্গা নদীতে ট্রলার ডুবে অর্পিতা বেপারী নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে গত কয়েক দিন ধরে ধারাবাহিক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলে এই রক্তক্ষয়ী হামলায় শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

অক্টোবর ২০, ২০২৬
ঢাকার আকাশ পরিষ্কার, আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ঢাকার আকাশ পরিষ্কার, আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অক্টোবর ২০, ২০২৬