ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি

দেশের ৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৭টি প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনগত ঘাটতি নিরসন এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের জন্য ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা

রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়েছে ১৯ শতকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজশাহী ধর্মসভা। রাজশাহীর ধর্মসভার নামটির সঙ্গে জড়িয়ে পদ্মাপড়ের শহরের সংবাদপত্র ও মুদ্রণ শিল্পের শুরুর ইতিহাস।

রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি রংপুরের চিহ্নিত সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।...

২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এর জন্য জরিমানা গুনতে হবে বাংলাদেশের ক্রিকেটারদে...

আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
কখনো মুচি কখনো ফেরিওয়ালা, ছদ্মবেশে অপরাধের খবর খুঁজতেন সাংবাদিক আলিফ

‘আগামীকাল চাঞ্চল্যকর অপরাধের গডফাদারের তথ্য-প্রমাণ...।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণার পরদিনই গুলিতে নিহত হন নেত্রকোনার দুর্গাপুরের...

কখনো মুচি কখনো ফেরিওয়ালা, ছদ্মবেশে অপরাধের খবর খুঁজতেন সাংবাদিক আলিফ
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না...

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

পিপিপিতে পরিচালিত হবে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল, নীতিগত অনুমোদন
পিপিপিতে পরিচালিত হবে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল, নীতিগত অনুমোদন

দীর্ঘ প্রায় ১৯ বছর বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলসকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘ডেভেলপমেন্ট অব কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া’ শীর্ষক প্রকল্প পিপিপিতে বাস্তবায়নের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) সূত্রে জানা গেছে, ১০ দশমিক ৫৮ একর জমি রয়েছে কোকিল টেক্সটাইলের। প্রস্তাব অনুযায়ী, বেসরকারি অংশীদার নিজস্ব অর্থায়নে কারখানা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবে। বিনিময়ে সরকার জমির জন্য ইজারার অর্থ পাবে। জমির মালিকানা সরকারেরই থাকবে এবং বেসরকারি অংশীদার জমি বন্ধক রাখতে পারবেন না। প্রকল্পে বস্ত্র, তৈরি পোশাক ও পাটসংশ্লিষ্ট শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

কোকিল টেক্সটাইল মিলসের ইতিহাস স্বাধীনতার আগের। ১৯৬১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় প্যানোরামা কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে এটি সুতা উৎপাদন শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতীয়করণ করে এর নাম রাখা হয় কোকিল টেক্সটাইল মিলস।

২০০৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় মিলটির উৎপাদন আবার শুরু হয়েছিল। কিন্তু শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে একই বছরের ১৬ অক্টোবর কারখানাটি বন্ধ হয়ে যায়। তখন সেখানে ২১০ শ্রমিক কাজ করতেন।

৭০ হাজার টন সার আমদানি হবে

এদিকে আজ সোমবার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে মোট ৭০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ৫৫ লাখ টাকা।

অক্টোবর ১৯, ২০২৬
সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন ও অন্যান্য খবর
সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন ও অন্যান্য খবর

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের। সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন। এ ছাড়া আরও খবর শুনুন অডিও সংবাদে…

অক্টোবর ১৯, ২০২৬
বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন
বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন

বৃষ্টিতে গেবেখায় দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনে খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। যেখানে দাপট দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসাররা।

অক্টোবর ১৯, ২০২৬
ইশরাক পদত্যাগ করলেন, দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
ইশরাক পদত্যাগ করলেন, দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

অস্ত্র-কাণ্ডে সমালোচিত ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ আশা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁকে কোনো ধরনের জবাবদিহির মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’

আজ সোমবার রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন করেন তিনি। এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনা অনুযায়ী দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।’

জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে নাহিদ বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এই কমিটিকে এ দেশের মানুষ প্রত‍্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারেরই বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।’

অক্টোবর ১৯, ২০২৬
সাভারে ৬ লাশ পোড়ানোর মামলায় ‘রাজসাক্ষী’ হওয়া আবজালুল কারামুক্ত
সাভারে ৬ লাশ পোড়ানোর মামলায় ‘রাজসাক্ষী’ হওয়া আবজালুল কারামুক্ত

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়া আসামি আবজালুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত ১৩ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার রাতে প্রথম আলোকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এর জেলার আরিফুর রহমান।

আবজালুল হক আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই)। এখন পর্যন্ত তিনি একমাত্র আসামি, যিনি জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। তাঁর কারামুক্তির মাধ্যমে ট্রাইব্যুনালের খালাসের রায় কার্যকর হলো। তিনি এ মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হয়েছিলেন।

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ আসামির মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে তাঁদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন, তাঁকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন প্রমুখ।

এখন পর্যন্ত তিনি একমাত্র আসামি, যিনি জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। তাঁর কারামুক্তির মাধ্যমে ট্রাইব্যুনালের খালাসের রায় কার্যকর হলো।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর রায়ে এ মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড, সাতজনকে যাবজ্জীবন এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ে ‘রাজসাক্ষী’ আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

আশুলিয়ার ছয়জনকে পুড়িয়ে হত্যায় প্রত্যেক আসামি সচেতনভাবে অংশ নেন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো: রাজসাক্ষী হলেন সাবেক এসআই আবজালুল

অক্টোবর ১৯, ২০২৬
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

গ্রামবাসীকে নিয়ে মাদকাসক্ত ছেলে তোফায়েল আহমেদকে (২৬) পুলিশ ও প্রশাসনের হাতে তুলে দিয়েছেন খোকা মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আজ সোমবার এ ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ওই ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পুরো পরিবার। কোনোভাবেই তাঁকে মাদক থেকে ফেরানো যাচ্ছিল না। ঘরে বসেই ইয়াবা সেবন করতেন। আজ দুপুরে বাবা গ্রামবাসীকে নিয়ে ছেলেকে আটক করেন। পরে খবর দেওয়া হয় প্রশাসন ও পুলিশকে।

পরে তোফায়েলকে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেন। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করে তাঁদেরও শাস্তি চান তিনি। ভ্রাম্যমাণ আদালত তোফায়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার। এ সময় তোফায়েলের বাবা ও এলাকার আরও লোকজন উপস্থিত ছিলেন।

ইউএনও সকিনা আক্তার বলেন, মাদকসেবী ছেলের যন্ত্রণায় পরিবার অতিষ্ঠ ছিল। খবর দেওয়ার পর তাঁকে আটক করে নিয়ে আসা হয়। শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায় জড়িতদেরও আইনের আওতায় আনতে হবে।

ছেলের কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলেন জানিয়ে তোফায়েল আহমদের বাবা খোকা মিয়া বলেন, ‘আমি বাধ্য হয়েই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফের গাড়িতে গুলি, আবারও আলোচনায় বিষ্ণোই গ্যাং
টাইগার শ্রফের গাড়িতে গুলি, আবারও আলোচনায় বিষ্ণোই গ্যাং

ভারতের মুম্বাইয়ে জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় আবারও এসেছে বিষ্ণোই গ্যাংয়ের নাম। বিস্তারিত ভিডিওতে…

অক্টোবর ১৯, ২০২৬
আইসিসির নতুন নিয়ম: বোলার-ব্যাটসম্যান সবার বিপদ
আইসিসির নতুন নিয়ম: বোলার-ব্যাটসম্যান সবার বিপদ

আইসিসির নতুন নিয়ম: বোলার-ব্যাটসম্যান সবার বিপদ

অক্টোবর ১৯, ২০২৬
ডাব-কলা বিক্রেতাসহ ৮০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার বেশি জরিমানা
ডাব-কলা বিক্রেতাসহ ৮০ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার বেশি জরিমানা

অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল, প্রতারণা কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ...

অক্টোবর ১৯, ২০২৬
দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ
দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সামনে চট্টগ্রামের...

অক্টোবর ১৯, ২০২৬
পশ্চিমবঙ্গে কুমারি পূজায় নানা আয়োজন
পশ্চিমবঙ্গে কুমারি পূজায় নানা আয়োজন

নারী শক্তিকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসাবে পূজা করা হয়...

অক্টোবর ১৯, ২০২৬
৮ মাসে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পদত্যাগ, সরকারের কঠোর বার্তা
৮ মাসে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পদত্যাগ, সরকারের কঠোর বার্তা

সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও কয়েকটি ঘটনায় দলীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত, অভ্যন্তরীণ মতপার্থক্য...

অক্টোবর ১৯, ২০২৬
অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া
অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া

অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে...

অক্টোবর ১৯, ২০২৬
রাস্তা-ড্রেন নির্মাণে যুবদল নেতার ৫ লাখ টাকা দাবির অভিযোগ
রাস্তা-ড্রেন নির্মাণে যুবদল নেতার ৫ লাখ টাকা দাবির অভিযোগ

কুমিল্লা নগরীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিকে নিজের দাবি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কুমিল্লা সিটি করপোরেশনের...

অক্টোবর ১৯, ২০২৬
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না...

অক্টোবর ১৯, ২০২৬
কখনো মুচি কখনো ফেরিওয়ালা, ছদ্মবেশে অপরাধের খবর খুঁজতেন সাংবাদিক আলিফ
কখনো মুচি কখনো ফেরিওয়ালা, ছদ্মবেশে অপরাধের খবর খুঁজতেন সাংবাদিক আলিফ

‘আগামীকাল চাঞ্চল্যকর অপরাধের গডফাদারের তথ্য-প্রমাণ...।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণার পরদিনই গুলিতে নিহত হন নেত্রকোনার দুর্গাপুরের...

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এর জন্য জরিমানা গুনতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

অক্টোবর ১৯, ২০২৬
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি রংপুরের চিহ্নিত সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ১৯, ২০২৬
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা

রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়েছে ১৯ শতকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজশাহী ধর্মসভা। রাজশাহীর ধর্মসভার নামটির সঙ্গে জড়িয়ে পদ্মাপড়ের শহরের সংবাদপত্র ও মুদ্রণ শিল্পের শুরুর ইতিহাস।

অক্টোবর ১৯, ২০২৬
পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু
পূজা দেখতে গিয়ে সড়কে ভাই-বোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

অক্টোবর ১৯, ২০২৬
ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি
ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় দিলো বিএসইসি

দেশের ৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৭টি প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনগত ঘাটতি নিরসন এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের জন্য ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

অক্টোবর ১৯, ২০২৬
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দির
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দির

একই আঙিনায় মসজিদ ও মন্দির। একপাশে শোনা যায় আজানের সুর, অন্যপাশে উলুধ্বনি আর ঢোলের শব্দে জমে ওঠে পূজা-অর্চনা। দুই উপাসনালয়ের মাঝে দেয়ালের দূরত্ব মাত্র তিন ফুট! ধর্ম আলাদা, প্রার্থনার ধরণ ভিন্ন, তবু নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত।

অক্টোবর ১৯, ২০২৬
ধামরাইয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা, দর্পণ বিসর্জনে শেষ হয় আনুষ্ঠানিকতা
ধামরাইয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা, দর্পণ বিসর্জনে শেষ হয় আনুষ্ঠানিকতা

দুর্গাপূজা শেষে সাধারণত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে, ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিকবাড়িতে এই রীতির ব্যতিক্রম দেখা যায়। সেখানে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। প্রতীকী দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

অক্টোবর ১৯, ২০২৬