বিরোধীদলের ওপর ‘গোয়েন্দাগিরি’ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে একজন প্রধানমন্ত্রী বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির প্রকাশ্য ঘোষণা দিতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য...

রেমিট্যান্স নেবেন অথচ প্রবাসীদের পাশে দাঁড়াবেন না, এটা গ্রহণযোগ্য নয়

রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেওয়ার পরও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের পাশে না দাঁড়ানোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়া...

রেমিট্যান্স নেবেন অথচ প্রবাসীদের পাশে দাঁড়াবেন না, এটা গ্রহণযোগ্য নয়
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারের গুদামে ভাঙচুর-লুট

‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’ এই কথা বলে রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে...

‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারের গুদামে ভাঙচুর-লুট
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী র...

একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
ফটিকছড়িতে পাচারের সময় ১৫ লাখ টাকার রাবার জব্দ, আটক ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ থেকে ৭ টন রাবার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রাবারবোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে...

ফটিকছড়িতে পাচারের সময় ১৫ লাখ টাকার রাবার জব্দ, আটক ৩
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ফ্লেভারের চালানের আড়ালে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পণ্য খালাসের চেষ্টা ধরা পড়েছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিব...

বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তার...

টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’

সাংবাদিকদের কাছে গ্রেপ্তার একজনের মা দাবি করেন, তাঁর ছেলেকে ভুল বুঝিয়ে এই নোংরা কাজের ফাঁদে ফেলা হয়েছে।

অক্টোবর ২১, ২০২৬
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

অক্টোবর ২১, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন

এ সময় সাঈদা কামালের বড় বোন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাঈদা কামালের মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২১, ২০২৬
কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম
কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

আকিজ সিরামিকস কুমিল্লার হোমনায় নতুন শোরুম উদ্বোধন করেছে

বাংলাদেশের সিরামিক টাইলসশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস কুমিল্লার হোমনায় এবং সুপরিচিত ব্র্যান্ড ‘অরা’ কুমিল্লার কোম্পানীগঞ্জে দুটি নতুন শোরুম উদ্বোধন করেছে।

গত রোববার  হোমনায় আকিজ সিরামিকসের সিদ্দিক অ্যান্ড সন্স এবং কোম্পানীগঞ্জে অরার ফুয়াদ এন্টারপ্রাইজ শোরুমের উদ্বোধন করা হয়।

আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক শোরুমগুলো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ এবং আকিজ সিরামিকসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কুমিল্লার কোম্পানীগঞ্জে ‘অরা’ নতুন শোরুম উদ্বোধন করেছে

শোরুম দুটি সাজানো হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব পণ্য দিয়ে। বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ৩০০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করছে।

পরপর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পাওয়া টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশন’–এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে সেরা মানের এবং সেরা ডিজাইনের টাইলস সরবরাহ করে আসছে।

অক্টোবর ২১, ২০২৬
মাদক পার্টি: সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে
মাদক পার্টি: সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে

মাদক পার্টি: সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে

অক্টোবর ২১, ২০২৬
শরীয়তপুরে হোটেল থেকে শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
শরীয়তপুরে হোটেল থেকে শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে আবুল বাশার (৩৯) নামের এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, অপহরণের পর তাঁর পরিবারের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ ঘটনায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা একটার দিকে ভেদরগঞ্জ থানা-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হোটেলটির ব্যবস্থাপক মামুন পলাতক।

নিহত আবুল বাশার গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম মৃত জনাব আলী তালুকদার।

পরিবারের সদস্যরা জানান, আবুল বাশারের পূর্বপুরুষদের বসতি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায়। ছুটিতে মাঝেমধ্যে সেখানে বেড়াতে আসতেন তিনি। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে শরীয়তপুরের উদ্দেশে রওনা হন আবুল বাশার।

পরিবারের ভাষ্য, রোববার রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি স্ত্রীকে জানান, নাঈম নামের এক বন্ধুর বাসায় রাতের খাবার খাচ্ছেন এবং সেখানেই থাকবেন। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। সোমবার সকাল থেকে তাঁর স্ত্রী একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি।

পরে ওই দিন বেলা তিনটার দিকে আবুল বাশারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর স্ত্রীর মুঠোফোনে কল আসে। অপর প্রান্তের এক ব্যক্তি বলেন, আবুল বাশার আহত হয়েছেন এবং তাঁর চিকিৎসার জন্য দুই হাজার টাকা প্রয়োজন। টাকা পাঠানোর নম্বর চাইলে ওই ব্যক্তি কোনো নম্বর দেননি। কিছুক্ষণ পর আবুল বাশারের রক্তাক্ত একটি ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পরিবার।

এরপর পরিবারের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ মুঠোফোনের অবস্থান শনাক্ত করে জানতে পারে, আবুল বাশার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের আশপাশে রয়েছেন। পরে রাতে পরিবারের সদস্যরা শরীয়তপুরে এসে ভেদরগঞ্জ থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তাঁদের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করে।

আবুল বাশারের বড় ভাই মনিরুল ইসলাম বলেন, আবুল বাশার শরীয়তপুরে বেড়াতে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কয়েক দফায় তাঁর হোয়াটসঅ্যাপ থেকে কল করে কে বা কারা টাকা দাবি করে। পরে বিষয়টি থানায় জানালে তারা অবস্থান শনাক্ত করে জানায়, আবুল বাশার ভেদরগঞ্জে আছেন। পরে ভেদরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় একটি আবাসিক হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির ভাগনে মো. কবির হোসেন খান বলেন, ‘আমরা ধারণা করছি, মামাকে অপহরণ করে টাকার জন্য হত্যা করা হয়েছে। যারা তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।’

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সামছুল আরেফিন বলেন, আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। তবে নাকে-মুখে রক্ত আছে এবং দৃশ্যমান কোনো ছুরিকাঘাত বা শ্বাসরোধ—এ রকম কোনো বিষয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তা সামছুল আরেফিন আরও বলেন, আবুল বাশারের যাওয়ার কথা ছিল নড়িয়ায়। তিনি কেন এবং কার সঙ্গে যোগাযোগ করে ভেদরগঞ্জ এসেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অক্টোবর ২১, ২০২৬
এএসিওবিবির নতুন নির্বাহী কমিটি
এএসিওবিবির নতুন নির্বাহী কমিটি

ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এএসিওবিবির নতুন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়

অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশের (এএসিওবিবি) ২০২৬-২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মাহিয়া জুনেদকে চেয়ারপারসন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এর আগে গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে বিভিন্ন ব্যাংকের ১৫ জন ক্যামেলকোকে নতুন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো রইস উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের জিএম ও ক্যামেলকো সুপ্রভা সাঈদ যথাক্রমে প্রথম সহসভাপতি ও দ্বিতীয় সহসভাপতি হিসেবে নির্বাচিত হন।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো মাহমুদুন নবী চৌধুরী এবং সিটি ব্যাংক এনএর ক্যামেলকো মো. সাইফুল হাসান যথাক্রমে প্রথম যুগ্ম সম্পাদক ও দ্বিতীয় যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির অবশিষ্ট আটজন সদস্য হিসেবে এইচএসবিসি, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, হাবিব ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের ক্যামেলকোরা নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ক্যামেলকো হলো আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নিয়োজিত প্রধান কর্মকর্তা।

অক্টোবর ২১, ২০২৬
৯ বছর পর খুলল ওসমানী উদ্যান, টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের
৯ বছর পর খুলল ওসমানী উদ্যান, টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের

উন্নয়নের নামে ৯ বছর বন্ধ রাখার পর অবশেষে খুলেছে ওসমানী উদ্যান। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যানটি উদ্বোধন করেন। এরপর আজ মঙ্গলবার সকাল থেকে উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে উদ্যানে সাধারণ জনগণের প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি ১০ টাকা ফি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দীর্ঘদিন পর উদ্যানটি খুললেও প্রবেশমূল্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীদের কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বলছেন, উদ্যানটির উন্নয়নকাজ করতে গিয়ে ৯ বছর নগরবাসীকে উদ্যান থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আবার প্রবেশের ক্ষেত্রে টাকা নেওয়ার মাধ্যমে নগরবাসীকে বঞ্চিত করার পাঁয়তারা করা হচ্ছে।

ওসমানী উদ্যানে হাঁটার পথ বা ওয়াকওয়ে। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

ফেসবুকে উদ্যানটি খুলে দেওয়ার খবর দেখে সকালে সন্তানকে নিয়ে ওসমানী উদ্যানে ঘুরতে আসেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা রাবেয়া খাতুন। ফটকে প্রবেশের সময় তাঁকে টিকিট কিনতে বলায় বিস্মিত হন তিনি। রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে দেখলাম, পার্কটি খুলে দেওয়া হয়েছে। বাচ্চা নিয়ে পার্কে এলাম। গেটেই দুজন থামিয়ে হাতে টিকিট ধরিয়ে দিয়ে বলেন, দুজনের জন্য ২০ টাকা দেন। এত বছর বন্ধ রাখার পর চালু হলো, কিন্তু ঢুকতে আবার টাকা দিতে হবে—এটা কেমন নিয়ম?’

উদ্যানের ফটকে যাঁরা টিকিট দিয়ে টাকা রাখছেন, তাঁদের একজন মোহাম্মদ হানিফ। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের কর্মচারী পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন, ‘পার্কে উন্নয়ন করতে গিয়ে এত টাকা খরচ হয়েছে। টাকা না দিলে এই টাকা সরকার ওঠাবে কীভাবে? সিটি করপোরেশন থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দায়িত্ব পালন করছি।’

সংস্কারকাজ শেষ করে উদ্যান চালু করা হলেও ভেতরের জলাশয়ে আবর্জনা ও শেওলা জমে থাকতে দেখা যায়। পানির ওপর ভাসছে প্লাস্টিক বর্জ্য। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

ওসমানী উদ্যানের অবস্থান রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন ও বাংলাদেশ সচিবালয়ের মাঝখানে। আয়তন ২১ দশমিক ৮৫ একর। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর নামে উদ্যানটির নামকরণ করা হয়। অনেকে ওসমানী উদ্যানকে ঢাকার ফুসফুসও বলে থাকেন।

রাজধানী ঢাকায় অপরিকল্পিত নগরায়ণের কারণে খেলার মাঠ ও ফাঁকা জায়গা কম। হাঁটাচলা ও বিশ্রামের জন্য নগরবাসীর জন্য রাজধানীতে কয়েকটি পার্ক রয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক অন্যতম। বড় এই পার্ক দুটিতে প্রবেশের ক্ষেত্রে কোনো টাকা নেওয়া হয় না। ওসমানী উদ্যান বন্ধ হওয়ার আগেও কোনো প্রবেশ ফি নেওয়া হতো না। তবে সংস্কার ও উন্নয়নকাজের পর এখন প্রবেশের ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ওসমানী উদ্যানের ভেতরে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উচ্চতার ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। ব্রোঞ্জ ধাতুর ওপর খোদাই করা হয়েছে শহীদদের নাম। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ফি নেওয়া জনগণকে পার্কে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করার ইঙ্গিত বলে মনে করছেন নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা জনগণের সঙ্গে প্রহসন। পার্ক, খেলার মাঠ ইত্যাদি জনস্বাস্থ্যবিষয়ক অবকাঠামো নির্মাণ করা সিটি করপোরেশনের দায়িত্ব। সেখানে জনগণের কাছ থেকে ফি নেওয়া অন্যায্য। যাঁরা রেগুলার (নিয়মিত) পার্কে হাঁটাচলা করতে যান, ফি নেওয়া হলে তাঁরা নিয়মিত যাবেন না। সে ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার হরণ করা হবে।’ তিনি আরও বলেন, পার্কে প্রবেশের ফি নির্ধারণ না করে সরকারের উচিত, কেন একটি উদ্যানে অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে টাকা অপচয় করা হলো, কেন কংক্রিট দিয়ে পার্কের চরিত্র নষ্ট করা হলো—তার তদন্ত করা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে উদ্যানে ঘুরে দেখা গেছে, উদ্যানের মধ্যে থাকা দুটি জলাশয়ের একটিতে কোনো পানি নেই। আর দুই নম্বর জলাশয়ে পানি থাকলেও সেটি আবর্জনায় ভরা। পানির ওপর কচুরিপানা ও প্লাস্টিকের বোতল ভাসতে দেখা গেছে। এ ছাড়া উদ্যানের মধ্যে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে, তাদের নির্মাণসামগ্রী রাখা রয়েছে।

ওসমানী উদ্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও ভেতরে নির্মিত এ গ্রন্থাগার এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

কমেছে সবুজ

ওসমানী উদ্যানকে অনেকে ঢাকার ফুসফুস বলে থাকেন। এ উদ্যানে একসময় অনেক গাছপালা ছিল। তবে গত কয়েক বছর উন্নয়নের নামে পার্কের সংস্কার ও নির্মাণকাজ করতে গিয়ে বহু গাছ কেটে ফেলা হয়েছে।

যদিও সে সময় পরিবেশবাদীরা প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁরা ‘ওসমানী উদ্যানের ১১ হাজার গাছ রক্ষা আন্দোলন’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে আন্দোলনও করেছিলেন। তবে তাঁদের আপত্তিতে কান দেয়নি তৎকালীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকার। এতে পার্কটি অনেকটাই কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে।

নগর-পরিকল্পনাবিদেরা বলছেন, পার্কটির উন্নয়নকাজে ইমারত বিধিমালা অনুসরণ করা হয়নি। বিধিমালা অনুযায়ী, পার্কের আয়তনের সর্বোচ্চ ৫ শতাংশ জায়গায় স্থাপনা নির্মাণ করা যায়। তবে তা এখানে উপেক্ষা করা হয়েছে।

ওসমানী উদ্যানের ভেতরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত ম্যুরাল ঘুরে দেখছেন কয়েকজন দর্শনার্থী। পেছনে দেখা যাচ্ছে উদ্যানের সবুজ গাছপালা। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

দুই বছরের প্রকল্পে ৯ বছর পার

ডিএসসিসি সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১০৮ কোটি টাকা ব্যয়ে পার্কের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। তখনকার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ‘গোস্বা নিবারণী পার্ক’ নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ উদ্বোধন করেন ২০১৮ সালের জানুয়ারিতে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে।

২০১৭ সালে উন্নয়নকাজের দায়িত্ব পেয়েছিল ‘দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স’ নামের একটি প্রতিষ্ঠান। তবে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কার্যাদেশ বাতিল করা হয়। পরে ২০২৩ সালে পিএফ করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ৪৬ কোটি টাকা ব্যয়ে সেখানে একটি স্মৃতিস্তম্ভ ও দুটি ফটক নির্মাণ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে নকশায় কিছুটা পরিবর্তন আনার ফলে নির্মাণ ব্যয় কমে দাঁড়ায় ৩৯ কোটি টাকায়। অর্থাৎ গত ৯ বছরে কয়েক দফায় পার্কটিতে প্রায় ১৪৭ কোটি টাকার বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।

ওসমানী উদ্যানে উন্নয়নকাজের আওতায় লাল ইটের গাঁথুনিতে তৈরি করা হয়েছে নান্দনিক আধুনিক চত্বর। পরিবারের সদস্যদের নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন দর্শনার্থীরা। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

১০৮ কোটি টাকা ব্যয়ে যেসব কাজ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সীমানাপ্রাচীর নির্মাণ, নগর জাদুঘর, একটি গ্রন্থাগার, ১২টি দোকান, জিমনেসিয়াম, গাড়ি পার্কিংয়ের স্থান, লেকের পাড় উন্নয়ন, ঘাট তৈরি, হাঁটার পথ বা ওয়াকওয়ে, বিদ্যুতের উপকেন্দ্র স্থাপন ইত্যাদি। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরাদ্দ ৩৯ কোটি টাকায় ৯০ ফুট উচ্চতার ব্রোঞ্জ ধাতুর ওপরে জুলাই শহীদদের নাম খোদাই করা ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও পার্কের দুই পাশের প্রবেশপথে ‘২৪’-এর ইংরেজি অক্ষরের অনুরূপ আকৃতির দুটি ফটক নির্মাণ করা হয়েছে।

পার্কটি উদ্বোধন করা হলেও জাদুঘর, গ্রন্থাগার, জিমনেসিয়াম, পার্কিং ও খাবারের দোকানগুলো এখনো চালু হয়নি।

এ বিষয়ে পার্কের সংস্কার ও উন্নয়নকাজের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে পার্কটি বুঝিয়ে দিয়েছি। যত দিন না কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা বা অপারেট (পরিচালনা) করার জন্য দেওয়া হচ্ছে, তত দিন সিটি করপোরেশন নিজেরা এটি রক্ষণাবেক্ষণ করবে—এমন সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকেই ফটকে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।’

অক্টোবর ২০, ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারের গুদামে ভাঙচুর-লুট
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারের গুদামে ভাঙচুর-লুট

‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’ এই কথা বলে রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে...

অক্টোবর ২১, ২০২৬
রেমিট্যান্স নেবেন অথচ প্রবাসীদের পাশে দাঁড়াবেন না, এটা গ্রহণযোগ্য নয়
রেমিট্যান্স নেবেন অথচ প্রবাসীদের পাশে দাঁড়াবেন না, এটা গ্রহণযোগ্য নয়

রেমিট্যান্সের টাকায় রাষ্ট্রের সুবিধা নেওয়ার পরও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের পাশে না দাঁড়ানোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

অক্টোবর ২১, ২০২৬
বিরোধীদলের ওপর ‘গোয়েন্দাগিরি’ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
বিরোধীদলের ওপর ‘গোয়েন্দাগিরি’ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে একজন প্রধানমন্ত্রী বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির প্রকাশ্য ঘোষণা দিতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য...

অক্টোবর ২১, ২০২৬
ফটিকছড়িতে পাচারের সময় ১৫ লাখ টাকার রাবার জব্দ, আটক ৩
ফটিকছড়িতে পাচারের সময় ১৫ লাখ টাকার রাবার জব্দ, আটক ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ থেকে ৭ টন রাবার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রাবারবোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে...

অক্টোবর ২০, ২০২৬
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না: প্রধানমন্ত্রী

ধর্মীয় পরিচয় কিংবা সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বিভাজন নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের সহযোগিতায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে...

অক্টোবর ২০, ২০২৬
শাড়িতে মায়াবতী জয়া আহসান, ক্যাপশনে ‘পিরিত ভালা না’
শাড়িতে মায়াবতী জয়া আহসান, ক্যাপশনে ‘পিরিত ভালা না’

বাঙালি সাজে নতুন করে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান। তবে শুধু সাজ নয়, তার ছবির ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে....

অক্টোবর ২০, ২০২৬
পছন্দের পাত্রকে বিয়েতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় বাবার গুলি
পছন্দের পাত্রকে বিয়েতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় বাবার গুলি

বাবার পছন্দ করা পাত্রকে নয়, মেয়ে বিয়ে করতে চেয়েছিল যাকে সে ভালোবাসে। এই চাওয়ার মাশুল তাকে দিতে হয়েছে নিজের বাবার কাছেই...

অক্টোবর ২০, ২০২৬
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আরএসজিটির রেকর্ড ১২২ টিইইউস হ্যান্ডলিং
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আরএসজিটির রেকর্ড ১২২ টিইইউস হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় উৎপাদনশীলতার নতুন রেকর্ড গড়েছে সৌদি আরবভিত্তিক অপারেটর আরএসজিটি (রেড সি গেটওয়ে টার্মিনাল) বাংলাদেশ...

অক্টোবর ২০, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের

সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।

অক্টোবর ২০, ২০২৬
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অক্টোবর ২০, ২০২৬
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ফ্লেভারের চালানের আড়ালে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পণ্য খালাসের চেষ্টা ধরা পড়েছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) রাতে বন্দরের ১৪ নম্বর শেডের সামনে থেকে একটি কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়।

অক্টোবর ২০, ২০২৬
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১

সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

অক্টোবর ২০, ২০২৬
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ১১৫ বছর বয়সী অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ৮০ বছর বয়সী বড় ছেলের বিরুদ্ধে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় কয়েক মাস ধরে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি জানার পর বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

অক্টোবর ২০, ২০২৬
সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ
সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ

জলরাশির বুক চিরে সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম আর শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার একাংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা
চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা

আগের রাতে বড় ভাই শাহজাহান মাদবরকে ফোন করেছিলেন জুয়েল মাদবর। জানিয়েছিলেন, ব্যবসার কাজে নাটোর যাবেন। সবাই মিলে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবেন, গন্তব্য তাহেরপুর; সেখান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য কিনে আনবেন।

অক্টোবর ২০, ২০২৬
সাহিত‍্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত
সাহিত‍্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী সম্প্রীতির অনন্য আবহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

অক্টোবর ২০, ২০২৬