অগ্নি-ঝুঁকিতে সুন্দরবন সংলগ্ন ২৪ রিসোর্ট

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা ২৪টি ইকো-রিসোর্ট ও পর্যটন কেন্দ্রের অগ্নিনিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

প্রভাতী ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সম্প্রতি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি’র শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয় । সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: জাহেদুল ইসলাম।

প্রভাতী ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লুই আই কানের মাস্টার প্ল্যান অনুযায়ী প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নতুন সচিবাল...

সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি

কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।

কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি
পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশের পাট খাতের উন্নয়নে আর্থিক বিনিয়োগের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ
লঞ্চে ডেকযাত্রা: স্বল্প খরচ, নদীর সৌন্দর্য আর মানবিকতার গল্প

যাত্রাপথে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ জলরাশি, ঢেউ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য— সব মিলিয়ে ঢাকা-ভোলা নৌপথে লঞ্চে ডেকযাত্রা এক ভিন্ন অভিজ্ঞতা।

লঞ্চে ডেকযাত্রা: স্বল্প খরচ, নদীর সৌন্দর্য আর মানবিকতার গল্প
নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন সংকট, বাংলাদেশ কতটা বিপদে?
হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন সংকট, বাংলাদেশ কতটা বিপদে?

ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবে নতুন করে সংঘাত ছড়িয়েছে। ব্যাহত হচ্ছে বিমান চলাচল, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে ইতিমধ্যে বিপুল অর্থ ব্যয় করেছে বাংলাদেশ। আমদানি–রপ্তানি, প্রবাসী কর্মসংস্থান ও রেমিট্যান্সের ওপর নতুন সংঘাতের প্রভাব কতটা হতে পারে?

অক্টোবর ১৮, ২০২৬
রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক, ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা
রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক, ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে তাঁদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড কার্যকর করার অংশ হিসেবেই নিয়ম অনুযায়ী তাঁদের এই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘কোনো আসামিকে রিমান্ডে নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর আগে আবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।’

অক্টোবর ১৮, ২০২৬
চট্টগ্রামে আহ্বায়কের বাসায় হামলা-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গ্রেপ্তার
চট্টগ্রামে আহ্বায়কের বাসায় হামলা-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম

চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্ল্যাহর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় সংগঠনটির সদস্যসচিব শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় আবু হাসনাত নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শহীদুল ইসলামকে দল থেকেও বহিষ্কার করা হয়।

গত শনিবার রাতে নগরের কাপাসগোলা এলাকায় রাহাত উল্ল্যাহর বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে রাহাতের মা সেলিনা আক্তার ও প্রতিবেশী ফখরুল ইসলাম আহত হন।

সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, শহীদুল ইসলাম ও আবু হাসনাত ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে তাঁর ছেলেকে খুঁজতে বাসায় ঢোকেন। রাহাতকে না পেয়ে তাঁরা বাসার আসবাবপত্র, দরজা ও জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে সেলিনা আক্তারকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন প্রতিবেশী ফখরুল ইসলাম।

এ ঘটনায় সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। কাপাসগোলা এলাকাটি পাঁচলাইশ থানার অধীন। পরে রাতে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও আবু হাসনাতকে গ্রেপ্তার করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর শহীদুল ইসলামকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, সংগঠনের সহযোদ্ধার বাসায় হামলা, পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাঁকে বহিষ্কার করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এর আগে গত বছরের ৬ জানুয়ারি নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে হেনস্তা করার অভিযোগে শহীদুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও হামলাসহ নানা অভিযোগ রয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে।

তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঘটনার এক দিনের মাথায় ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী উদ্যোগ নিয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে নামা গ্রহণযোগ্য নয়। মাদক দমনে প্রশাসনকে সক্রিয় করার পরিবর্তে তিনি কেন নিজেই অস্ত্র হাতে অভিযানে নামলেন, সেই প্রশ্ন ওঠে। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিস্থিতি দেখতে আকস্মিক পরিদর্শন করছেন, তখন একজন প্রতিমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড সরকারকে বিব্রত করেছে।

প্রথম আলোর সঙ্গে কথা বলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্যও বলেন, ঘটনাটি শুধু ইশরাকের ব্যক্তিগত বিষয় হয়ে থাকেনি; প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদেরও বিব্রত করেছে। একজন প্রতিমন্ত্রীর এমন আচরণের দায় মন্ত্রিসভাকেও নিতে হবে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মান নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন তিনি। কোথাও পরিস্থিতির উন্নয়নে সময়ও বেঁধে দেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের দিনই বিকেলে ঘটে ইশরাকের অস্ত্রকাণ্ড। দল ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করছেন, ইশরাকের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর পরিদর্শনের ইতিবাচক আলোচনা অনেকটাই আড়ালে পড়ে যায়।

এমন পটভূমিতে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাকে সরকারের সদস্যদের আচরণ ও জবাবদিহির প্রশ্নে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কি অস্ত্র উঁচিয়ে অভিযান চালাতে পারেন, আইন কী বলে

অস্ত্র হাতে কী করেছিলেন ইশরাক

শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর...।’ তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে ধরতে দৌড়ান। তাঁদের একজন এক তরুণকে লাথি দেন। কয়েকজনকে বলতে শোনা যায়, ‘স্যার আমি কিছু করিনি। আমি গরিব মানুষ স্যার।’ আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়।

ঘটনাস্থলে প্রতিমন্ত্রীর নিজের নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও ছিলেন। নিজের নিয়োগ দেওয়া দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল। ভিডিওর কিছু অংশে ইশরাকের হাতে থাকা পিস্তল অস্পষ্ট করে দেওয়া হলেও অন্য অংশে অস্ত্রটি স্পষ্ট দেখা যায়। গুলি করার হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর প্রশ্ন ওঠে, একজন প্রতিমন্ত্রী এভাবে অস্ত্র প্রদর্শন করে মাদকবিরোধী অভিযান চালাতে পারেন কি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন ও ব্যবহার করা গেলেও অন্যের মনে ভয় বা বিরক্তির সৃষ্টি হতে পারে, এমনভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।

ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আত্মরক্ষায় অস্ত্র উঁচিয়ে ধরার দাবি

অস্ত্রকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতি দেন ইশরাক হোসেন। এতে তিনি দাবি করেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। কর্মসূচিটি পুলিশ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে নেওয়া হয়েছিল।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ফেসবুক পেজে মাদকবিরোধী অভিযানের ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখানে পিস্তলের ছবি অস্পষ্ট করে দেওয়া হয়। তবে ভিডিওর কিছু অংশে আগ্নেয়াস্ত্রের স্পষ্ট ছবি পাওয়া যায়

ইশরাকের ভাষ্য, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় মাদক কারবারের অভিযোগ পেয়ে তিনি আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করছিলেন। জনবলসংকট দূর করা এবং মাদকের আস্তানার কাছে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

বিবৃতিতে ইশরাক দাবি করেন, অভিযানের আগে তিনি জানতে পারেন, মাদক কারবারিরা ছাদ থেকে গুলি চালাতে পারে। একটি অস্থায়ী মাদকের আস্তানার কাছে পৌঁছানোর পর ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি হইচই করে তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ও অন্যদের নিরাপত্তার জন্য তিনি এবং তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র সরিয়ে নেওয়া হয়।

ইশরাকের অস্ত্রকাণ্ডে বিএনপি ও সরকারে অস্বস্তি-অসন্তোষ

ইশরাক বলেন, তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত। আত্মরক্ষার জন্যই সেটি প্রদর্শন করা হয়েছিল এবং এতে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে তিনি দাবি করেন।

বিবৃতিতে ইশরাক আরও দাবি করেন, অভিযানে চার-পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে। সেখান থেকে মাদকদ্রব্য, অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মুঠোফোন জব্দ করা হয়। ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এসব তথ্য উপেক্ষা করে কয়েকটি গণমাধ্যম ঘটনার খণ্ডিত চিত্র তুলে ধরেছে বলে অভিযোগ করেন তিনি। মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান প্রতিমন্ত্রী।

তবে ঘটনাস্থলে যাওয়ার আগে পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শনিবার ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা সাংবাদিকদের বলেছিলেন, প্রতিমন্ত্রী আগে থেকে পুলিশকে জানাননি। তাঁরা পরে বিষয়টি জানতে পারেন। ইশরাকও শনিবার সংবাদমাধ্যমকে বলেছিলেন, ঘটনাস্থলে যাওয়ার ১০ মিনিট পর পুলিশকে আসতে বলেন তিনি।

এর আগে পদত্যাগ করেন মিষ্টি

ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার আগে বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদ ছাড়তে হয়েছিল।

গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজনের নাম সামনে আসে। ঘটনা নিয়ে সরকার ও দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়। মিষ্টির রাজনৈতিক দায় নিয়েও প্রশ্ন ওঠে। যদিও তিনি হামলা-ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তাঁর আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

মিষ্টির পদত্যাগের আড়াই সপ্তাহের মধ্যে এবার অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। দুটি ঘটনাতেই দল ও সরকারকে বিব্রত করা কর্মকাণ্ডের পর পদত্যাগের নির্দেশ এল।

অক্টোবর ১৮, ২০২৬
নব্বইয়ের দশকের অ্যাকশন হিরো ভ্যান ড্যাম এখন কোথায়
নব্বইয়ের দশকের অ্যাকশন হিরো ভ্যান ড্যাম এখন কোথায়

এক সাধারণ পরিবার থেকে হলিউডের তারকা হয়ে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও সিনেমার জগতে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।

অক্টোবর ১৮, ২০২৬
রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান
রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে রায়গঞ্জ বন্ধুসভা। সেখানেই তাদের আসা। এ সময় কুড়মালি ভাষার লেখক ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো বলেন, পিছিয়ে পড়া মাহাতো জনগোষ্ঠীর শিশু ও কিশোরদের নানা বিষয়ে আরও সচেতন করতে এই আয়োজন।

অক্টোবর ১৮, ২০২৬
স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ
স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এ মতামত, রম্য, কার্টুন, প্যারোডি ও রাজনৈতিক সমালোচনার কারণে কাউকে অপরাধী হিসেবে সাব্যস্ত না করার সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার, তল্লাশি ও ডিজিটাল তথ্য-উপাত্তে প্রবেশের আগে আদালতের অনুমোদন নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা জামিনযোগ্য করার প্রস্তাব দিয়ে আইনটি পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে দেওয়া ১২ দফা সুপারিশে এসব প্রস্তাব করেছে সম্পাদক পরিষদ। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে সুপারিশগুলোর কথা জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক পরিষদ বলেছে, আইনের কাঠামোতে একদিকে সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং অন্যদিকে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ, বৈধ মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের পেশাগত স্বাধীনতার সুস্পষ্ট সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সম্পাদক পরিষদ মনে করে, প্রস্তাবিত আইন এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করবে, যেখানে সাইবার নিরাপত্তা শক্তিশালী হবে, প্রকৃত অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করা যাবে। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও দায়িত্বশীল মতপ্রকাশের সাংবিধানিক ও গণতান্ত্রিক পরিসর সুরক্ষিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ ও ডিজিটাল পরিসরে সাংবাদিকতা পৃথক বিষয়। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনে এসব বিষয়ের মধ্যকার প্রয়োজনীয় সীমারেখা অনেক ক্ষেত্রে সুস্পষ্ট নয়, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য ক্ষতিকর হতে পারে।

সম্পাদক পরিষদের সুপারিশগুলো হলো ১. জনস্বার্থে প্রকাশিত সংবাদ, বিশ্লেষণ, মতামত, রম্য, কার্টুন, প্যারোডি ও রাজনৈতিক সমালোচনার কারণে কাউকে অপরাধী করা যাবে না। মতপ্রকাশ-সংশ্লিষ্ট অপরাধ জামিনযোগ্য করতে হবে। ২. সাংবাদিকের পেশাগত কাজ-সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার, তল্লাশি, জব্দ, নজরদারি ও ডিজিটাল তথ্য-উপাত্তে প্রবেশের আগে আদালতের অনুমোদন নিতে হবে। জরুরি ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে বিচারিক পর্যালোচনা করতে হবে। ৩. ভুল তথ্য, অপতথ্য ও গুজবের পৃথক সংজ্ঞা দিতে হবে। অযাচাইকৃত বা অসমর্থিত তথ্যকে এককভাবে অপরাধের উপাদান করা যাবে না। বুলিং, মানহানি, যৌন হয়রানি, সেক্সটর্শনসহ সংশ্লিষ্ট অপরাধেরও স্পষ্ট সংজ্ঞা থাকতে হবে। ৪. দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, জনস্বাস্থ্য ও পরিবেশসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ৫. সরকার, সরকারি প্রতিষ্ঠান ও নীতির সমালোচনা, রাজনৈতিক বক্তব্য, ব্যঙ্গ ও বিদ্রূপকে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। ‘রাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করা’র মতো অস্পষ্ট শব্দ বাদ দিয়ে সংশ্লিষ্ট অপরাধের সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে হবে। ৬. সংবাদ বা ডিজিটাল কনটেন্ট অপসারণ ও ব্লক করার ক্ষেত্রে লিখিত কারণ, আপিলের সুযোগ এবং বিচারিক পর্যালোচনা নিশ্চিত করতে হবে। জরুরি ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতের পর্যালোচনা এবং এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। ৭. অনলাইন মানহানিকে নতুন ও কঠোর সাইবার অপরাধ না বানিয়ে বিদ্যমান কাঠামোয় প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। ৮. সংবাদ প্রকাশ, মতপ্রকাশ, মানহানি ও সাংবাদিকতার বিষয়বস্তু-সংশ্লিষ্ট অভিযোগের বিচার মোবাইল কোর্ট বা নির্বাহী কর্তৃপক্ষের মাধ্যমে করা যাবে না। ৯. কোনো প্রতিবেদন বা প্রকাশনার কারণে পুরো সংবাদমাধ্যম বন্ধ, নিবন্ধন বাতিল বা প্রতিষ্ঠানকে অযৌক্তিক শাস্তি দেওয়া যাবে না। এ ক্ষেত্রে প্রেস কাউন্সিলের ভূমিকা নিশ্চিত করতে হবে। ১০. সাংবাদিকের তথ্যসূত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সূত্রের পরিচয় প্রকাশে সাংবাদিককে বাধ্য করা যাবে না। ১১. সাংবাদিকতা ও সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট পেশাগত অভিযোগে সরাসরি ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে প্রেস কাউন্সিলের অভিযোগ ও অনুসন্ধান প্রক্রিয়াকে কার্যকর করতে হবে। প্রয়োজনে ডিজিটাল সংবাদমাধ্যমকেও এর আওতায় আনতে হবে। ১২. কাউন্সিলে সাইবার নিরাপত্তা, আইন, মানবাধিকার ও গণমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। তদন্ত ও আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার ওপর স্বাধীন তদারকি, জবাবদিহি এবং সিদ্ধান্ত প্রকাশের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অক্টোবর ১৮, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০ জনের লাশ শনাক্তে হবে ডিএনএ পরীক্ষা
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০ জনের লাশ শনাক্তে হবে ডিএনএ পরীক্ষা

কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে নিহত ১০ জনের লাশ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে। চেহারা বিকৃত হওয়ায় শনাক্তে প্রয়োজন হবে ডিএনএ পরীক্ষা। বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ১৮, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ১৮, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্ন
ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নানা প্রশ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?
কলকাতায় পদপিষ্টের ঘটনায় কেন অভিযোগ পুলিশ ও উদ্যোক্তাদের বিরুদ্ধে?

দুর্গাপুজোর সময় কলকাতায় ব্যাপক জনসমাগম নতুন নয়। কিন্তু ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন ও উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে।

অক্টোবর ১৮, ২০২৬
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি

ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
পত্রিকা: 'অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'
পত্রিকা: 'অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'

আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কক্সবাজারের রিসোর্টে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা, এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল হাতে শোডাউনের সংবাদ এবং ঢাকার বিমানবন্দরে সৌদিগামী যাত্রীদের অপেক্ষার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম পাতায়।

অক্টোবর ১৮, ২০২৬
কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ
কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ

মেরিনল্যান্ডকে তার বন্দি তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডীয় সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে। এই ঘোষণার পর বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু করে।

অক্টোবর ১৮, ২০২৬
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু

কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অক্টোবর ১৮, ২০২৬
দিনাজপুরে ২ সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা
দিনাজপুরে ২ সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই সন্তানকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা আখতার (২৩) নামে এক গৃহবধূ।

অক্টোবর ১৮, ২০২৬
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদ‌ক) দায়ের করা মামলার আসা‌মি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

অক্টোবর ১৮, ২০২৬
বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প
বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ৯ দিন আগে মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিনের ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী সপ্তাহের সংসদীয় নির্বাচনে সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর জন্য লড়াই করছেন।

অক্টোবর ১৮, ২০২৬
প্যারিসে বিক্ষোভ রূপ নিয়েছে দাঙ্গা ও লুটপাটে
প্যারিসে বিক্ষোভ রূপ নিয়েছে দাঙ্গা ও লুটপাটে

রবিবার সকালে ফ্রান্স জেগে উঠেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে। শনিবার সেখানে দাঙ্গা ও বিক্ষোভের পর প্যারিসের ফুটপাতে ছড়িয়ে ছিল ভাঙা দোকানের কাঁচ,পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেল এবং ধ্বংসাবশেষের স্তূপ।

অক্টোবর ১৮, ২০২৬
অগ্নি-ঝুঁকিতে সুন্দরবন সংলগ্ন ২৪ রিসোর্ট
অগ্নি-ঝুঁকিতে সুন্দরবন সংলগ্ন ২৪ রিসোর্ট

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা ২৪টি ইকো-রিসোর্ট ও পর্যটন কেন্দ্রের অগ্নিনিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

অক্টোবর ১৮, ২০২৬
লঞ্চে ডেকযাত্রা: স্বল্প খরচ, নদীর সৌন্দর্য আর মানবিকতার গল্প
লঞ্চে ডেকযাত্রা: স্বল্প খরচ, নদীর সৌন্দর্য আর মানবিকতার গল্প

যাত্রাপথে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ জলরাশি, ঢেউ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য— সব মিলিয়ে ঢাকা-ভোলা নৌপথে লঞ্চে ডেকযাত্রা এক ভিন্ন অভিজ্ঞতা।

অক্টোবর ১৮, ২০২৬
পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ
পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশের পাট খাতের উন্নয়নে আর্থিক বিনিয়োগের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অক্টোবর ১৮, ২০২৬
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ৩৪ বিজিবি

কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।

অক্টোবর ১৮, ২০২৬