ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের

ইরানের ওপর হামলা বন্ধে দৌঁড়ঝাপ শুরু করেছে সৌদি আরব। শনিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব জানিয়েছে যে, এই অঞ্চলে তারা শান্তি ফিরিয়ে আনতে চায়।

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের মার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিষ্ফোরণ হয়েছে।

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ
শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ঊর্ধ্বতন কমান্ডারদের শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন, তাৎক্ষণিক ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার ই...

শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির
তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে
ভোলাহাট কলেজে টানা ৩ বছর শতভাগ ফেল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা ৩ বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি। শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প...

ভোলাহাট কলেজে টানা ৩ বছর শতভাগ ফেল
সনাতনীদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সনাতনীদের জন্য পৃথক রাষ্ট্র এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে কলকাতার উগ্রপন্থী সংগঠন বঙ্গসেনা।

সনাতনীদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও
জামালপুরে ২ কলেজের ২২ শিক্ষার্থীর কেউ পাস করেনি

জামালপুরে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের হার শূন্য শতাংশ।

জামালপুরে ২ কলেজের ২২ শিক্ষার্থীর কেউ পাস করেনি

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা
‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কে এম এনায়েতুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। তাহসিফকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার
তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার

বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে প্রতিযোগিতা। শুরুতে অংশগ্রহণকারী বন্ধুদের চারটি গ্রুপে বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগিরা নিজেদের মেধা, ধৈর্য ও কৌশলগত দক্ষতার পরিচয় দেন। প্রতিটি রাউন্ড শেষে বিজয়ীরা পরবর্তী পর্বে উত্তীর্ণ হন।

অক্টোবর ৩১, ২০২৬
গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫
গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫

ছেলের পড়াশোনার জন্য বরিশালের উজিরপুর থেকে ঢাকায় এসেছিলেন মা। সীমিত আয়ে সাবলেট বাসায় থেকে ছেলেকে পড়িয়েছেন। মায়ের সেই ত্যাগের প্রতিদান মিলেছে এইচএসসিতে। নটর ডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ জুবায়ের ইসলাম হামিদ।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/gram-chere-dhakay-mayer-snggram-ntr-dem-theke-cheler-jipie-5

অক্টোবর ৩১, ২০২৬
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর

সৌদি আরবে প্রায় তিন মাস আগে আগুনে নিহত নওগাঁর পাঁচজনসহ সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দুপুরের পর মরদেহগুলো নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের স্বজনেরা।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে সেগুলো নিয়ে নিহত ব্যক্তিদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরের উদ্দেশে রওনা করেন স্বজনেরা।

নওগাঁর পাঁচজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ আসর ও মাগরিবের পর নিজ নিজ গ্রামে লাশগুলোর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ২ মাস ২২ দিন পর নওগাঁর ৫ জনসহ ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাল। আগুনে পুড়ে মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষায় ওই সাতজনের পরিচয় শনাক্তের পর তাঁদের মৃতদেহ দেশে পাঠানো হয়।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়েছিল। অবশিষ্ট সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষা করে প্রায় তিন মাস পর দেশে পাঠানো হলো।

ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর নিহত পাঁচজন হলেন নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকার মো. শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাধনগর গ্রামের সাগর আলী।

নিহত অপর দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের সাব্বির হোসেন।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁ সদর উপজেলার নিহত শাহীনের মরদেহ দেশে এসেছে। শনিবার বিকেলে তিনটার দিকে মরদেহ নওগাঁ শহরের পার-নওগাঁর বাড়িতে তাঁর মরদেহ পৌঁছায়

নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকায় আজ বেলা পৌনে তিনটার দিকে পৌঁছায় অগ্নিকাণ্ডে নিহত শাহীনের মরদেহ। শাহীনের বৃদ্ধ মা নার্গিস বেগম বাড়ির বারান্দায় চেয়ারে বসে আহাজারি করছিলেন।

একমাত্র সন্তানকে হারিয়ে নার্গিস বেগম আহাজারি করে বলছিলেন, ‘হামার ছাওয়াল অনেক আশা করে, সমিতত থ্যাকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে বিদেশ গেছিল। বিদেশ যাইয়ে কামও পাইছিল। সর্বনাশা আগুনে হামার সব শ্যাষ হয়ে গেল। বুকের ধনটা হামাক র‍্যাখে চলে গ্যালো। কিসের আশায়, ক্যামন করে হামরা বাঁচমু।’

সংসারের সচ্ছলতা ফেরাতে চলতি বছরের এপ্রিল মাসে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন দুই সন্তানের বাবা শাহীন। সৌদিতে যাওয়ার তিন মাসের মাথায় কারখানায় অগ্নিকাণ্ডে তিনি নিহত হন।

শাহীনের স্ত্রী মীম বানু ঘরের ভেতরে আহাজারি করছিলেন। তাঁকে কয়েকজন নারী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বাড়ির সামনের রাস্তায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আশপাশের লোকজন সেটি ঘিরে আছেন। পার নওগাঁ মডেল মসজিদ প্রাঙ্গণে আসরের নামাজের পর সামাজিক গোরস্তানে শাহীনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

একই দুর্ঘটনায় নিহত মিনহাজ প্রামাণিকের মরদেহ আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামে বিকেল চারটার দিকে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

মিনহাজের বাবা আক্কাস প্রামাণিক বলেন, এক বছর আগে সাত লাখ টাকা ঋণ করে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। দালাল চক্রের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পর এক বছরেও তাঁর ইকামা হয়নি। মৃত্যুর চার মাস আগে রিয়াদের একটা সোফা কারখানায় কাজ পেয়েছিলেন। কাজ পাওয়ার পর কিছু টাকা বাড়িতে পাঠিয়েছিলেন। কাজ করে ঋণ পরিশোধ করার পর দেশের বাড়িতে ঘরবাড়ি করার ইচ্ছা ছিল মিনহাজের।

ছেলেকে হারিয়ে এখন ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন আক্কাস প্রামাণিক।

আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১১ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট সাতজনের মরদেহ দেশে আসে। এই দফায় চারজনের মরদেহ এল। বিকেলে মরদেহগুলো নিহত ব্যক্তিদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য প্রতিটি পরিবারকে আপাতত ৩৫ হাজার করে টাকা দেওয়া হবে। তিন মাস পর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

অক্টোবর ৩১, ২০২৬
এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি

ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন করেছিলেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার ফল পাচ্ছেন প্রবাসী এই ভারতীয়। আট বছরের পুরোনো এক ফৌজদারি মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারি হয়েছে।

আজ শনিবার সেই সমন জারি করেছেন দিল্লির সাকেত আদালত। ধ্রুব রাঠি ভারত ছেড়ে বিদেশে চলে যাওয়ায় সেই সমন দিল্লি লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে। আদালতে ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৩ নভেম্বর।

ফৌজদারি মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি, যিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে এক ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে ধ্রুব নাকি দাবি করেছিলেন, বিকাশ বিজেপি আইটি সেলের দ্বিতীয় শীর্ষ কর্তা।

বিকাশের অভিযোগ, তাঁর (ধ্রুব) বিরুদ্ধে অসম্মানজনক ভুয়া খবর ছড়ানোর জন্য বিকাশ নাকি মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তিকে ৫০ লাখ রুপি ঘুষ দিতে চেয়েছিলেন। বিকাশের দাবি, ধ্রুব রাঠির ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই অভিযোগের দরুন তাঁর সম্মান নষ্ট হয়েছে। অতএব মানহানির ফৌজদারি মামলা।

ধ্রুবর আপলোড করা সেই ভিডিওটি দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রিটুইট করেছিলেন। তাতে তিনিও আইনের জালে ফেঁসে গিয়েছিলেন। কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল।

ওই মামলা রুজু হওয়ার পর ২০১৯ সালের জুলাইয়ে আদালত ধ্রুব রাঠিকে প্রথমবার সমন পাঠান। কিন্তু যেহেতু তিনি জার্মানি ও অস্ট্রিয়ায় বসবাস করেন, সেহেতু তা কার্যকর করা যায়নি। ফলে আইনি প্রক্রিয়ায়ও বিলম্ব ঘটে।

সিজেপি গঠন ও তাদের সরকারবিরোধী আন্দোলনকে ধ্রুব রীতিমতো সমর্থন করতে থাকেন। এতটাই যে কর্ণাটকের বেঙ্গালুরুতে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি জার্মানি থেকে কিছুদিনের জন্য ভারতে চলে আসেন। বেঙ্গালুরুর আন্দোলনে শামিল হওয়ার পর তিনি দিল্লিতেও আসেন ১০ অক্টোবর ‘যন্তর মন্তর ২.০’ অভিযানে অংশ নিতে। কিন্তু তাতে যোগ দেওয়ার আগেই তাঁকে পুলিশ আটক করে।

ধ্রুব রাঠির দেশে আসা এবং সিজেপির হয়ে আন্দোলনে শামিল হওয়ার খবর জানাজানি হওয়ার পর পুরোনো মামলা নতুন করে মাথাচাড়া দেয়। মামলাকারী বিকাশের আইনজীবী সাকেত আদালতে জরুরি আবেদন জানিয়ে বলেন, ধ্রুব রাঠি ভারতে এসেছেন। তা শুনে আদালত ১২ অক্টোবর বিশেষ সমন জারির অনুমতি দেন।

আইনজীবী বলেন, ওই সমন পৌঁছে দিতে তা নিয়ে আদালতের এক কর্মী নিজে দিল্লির লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে ধ্রুব রাঠির বাড়ি যান। কিন্তু ১৭ অক্টোবর নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তিনি দেখেন বাড়িতে তালা ঝুলছে। আজ শনিবার নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩ নভেম্বর সেই পরোয়ানা কার্যকরের প্রতিবেদন আদালত খতিয়ে দেখবেন।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে বিরোধীরা দেশজুড়ে আন্দোলন শুরু করেছে। রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে আজ শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারকে ‘গণ–অভিশংসন’ করা হয়। ধ্রুব বিদেশ থেকে বিরোধীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, দলমত–নির্বিশেষে সবার উচিত ‘গণতন্ত্র বাঁচাতে’ রামলীলা সমাবেশে যোগ দেওয়া।

অক্টোবর ৩১, ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

টানা ১২ ওভার মেডেন দেওয়া, লাঞ্চ বিরতির পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান—সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন প্যাট কামিন্সরা। কিন্তু কেপটাউন মঞ্চ সাজিয়ে রেখেছিল আসলে প্রোটিয়াদের জন্য।

অক্টোবর ৩১, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দীপকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত

অক্টোবর ৩১, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্রমান্বয়ে আন্দোলন শক্তশালী করা হবে।

আজ শনিবার বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন।

সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে

বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যাঁরা নির্বাচনের আগে বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তাঁরা ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন বলছেন গণভোট মানেন না। ৭০ ভাগ ভোটার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন। সংসদে দাঁড়িয়ে তাঁরা বলেছেন, তাঁরা ওসব মেনে নিয়েছিলেন, ভোটটা যেন কোনো অবস্থায় বিলম্বিত না হয়। অর্থাৎ তাঁদের গদিতে বসা যেন দেরি না হয়। এখন গদি পেয়ে গেছেন, গণভোটের বিষয়ে আর কোনো কথা নেই।
বর্তমান সরকার কিছু কার্ড বিতরণ ছাড়া কিছুই করেনি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘কার্ডে দিচ্ছেন এক হাজার, দেড় হাজার, দুই হাজার, আড়াই হাজার টাকা। আর শুধু গ্যাস বিল, কারেন্ট বিল থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা। গ্যাস দিতে পারেন না, কিন্তু বিল তো দিতে হয়। কারেন্টে ভুতুড়ে বিল আসে। এগুলোর মাধ্যমে জাতির অর্থকে ডাকাতি করা হচ্ছে।’

সার পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘কৃষক সার পায় না, পাবে কেমনে? নতুন করে উনারা ডিলার নিয়োগ দিচ্ছেন ২০-২৫, ৩০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকা ঘুষ নিয়ে। এটা নিয়ে হইচই হচ্ছে, আবার নিজেদের মধ্যে খাবলাখাবলি হচ্ছে। জীবন চলে যাচ্ছে, কিন্তু কৃষক তো সার পায় না। আমরা এই দাবি নিয়ে মাঠে নেমেছি।’

আন্দোলনে নামার কারণ জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ জাতিকে চাঁদার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার শুরু হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার বার্তা এবার বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একটার পর একটা, শক্ত থেকে মহাশক্তের দিকে যাবে।’

প্রয়োজনে এক দফার ডাক দেওয়া হবে বলে বক্তব্যে জানান জামায়াতের আমির। এ জন্য গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে সবাইকে ঢাকায় গিয়ে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘যত দিন পর্যন্ত একটা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হিসেবে গঠিত না হবে, আমাদের আন্দোলন চলবে ইনশা আল্লাহ।’

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চের পথসভায় দলগুলোর সমর্থকরা

১১-দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ ছাড়া সমাবেশে এনসিপি, এবি পার্টি, জাগপা, লেবার পার্টি, ছাত্রশিবিরসহ ১১-দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং সংসদ সদস্যরা বক্তব্য দেন।

‘জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করব না’

খুলনায় পৌঁছানোর আগে লংমার্চের অংশ হিসেবে আজ দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে পথসভা করেন জামায়াতের আমির। এ সময় তিনি বক্তব্যে বলেন, ‘জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাশত করব না।’

গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে বাকি ছয় দফার যন্ত্রণা জনগণকে আর ভোগ করতে হবে না বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ভালোয় ভালোয় (গণভোটের রায়) মেনে নেন, তা না হলে জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।’

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি নেতা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের মার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিষ্ফোরণ হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের
ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের

ইরানের ওপর হামলা বন্ধে দৌঁড়ঝাপ শুরু করেছে সৌদি আরব। শনিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব জানিয়েছে যে, এই অঞ্চলে তারা শান্তি ফিরিয়ে আনতে চায়।

অক্টোবর ৩১, ২০২৬
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম
টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম

শুটিংয়ের দীর্ঘ সময়, পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা কিংবা সংগঠনের সদস্যপদ না থাকায় কাজের সুযোগ হারানো; বিনোদন জগতের এসব সমস্যা কমাতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

অক্টোবর ৩১, ২০২৬
যুবদল নেতা শাকের হত্যার তদন্তে নতুন মোড়
যুবদল নেতা শাকের হত্যার তদন্তে নতুন মোড়

মাগুরায় আলোচিত যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও প্রায় তিন কোটি টাকার সোনা ডাকাতির মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। পৃথক  দুই ঘটনাতেই মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি টুকরা জব্দ করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
পাহাড়ের বুক চিরে কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার
পাহাড়ের বুক চিরে কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। পূর্ব আকাশে সূর্যের আভা, চারপাশে পাহাড়ের সারি আর নিস্তরঙ্গ কাপ্তাই হ্রদ। ইঞ্জিনচালিত বোটে করে রাঙামাটি শহরের শহীদ মিনার ঘাট থেকে সাঁতারুদের নিয়ে যাওয়া হয় সুবলং বাজারে।

অক্টোবর ৩১, ২০২৬
নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি
নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি

রাজধানীর নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানের পর দখলমুক্ত ফুটপাতে পুনরায় অবৈধ স্থাপনা বসানো ঠেকাতে এবং এলাকার সৌন্দর্য বাড়াতে ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের টব স্থাপন করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত
তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৮ উইকেটের হার দিয়ে দুই ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের মাঠে স্পিনবান্ধব উইকেটে প্রতিপক্ষের স্পিন আক্রমণ সামলাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে হারের পর বোলারদের দিকে আঙুল তুলতে নারাজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অক্টোবর ৩১, ২০২৬