শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় ওই মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩।

ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার
বাংলাদেশের স্পিনে আসছে নতুন চমক, বোলার হান্টে মুগ্ধ মুশতাক

দেশজুড়ে প্রতিভাবান বোলার খুজতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগ ‘রবি বোলার হান্ট’ নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

বাংলাদেশের স্পিনে আসছে নতুন চমক, বোলার হান্টে মুগ্ধ মুশতাক
র‍্যাগিং ও হয়রানির ঘটনায় খুবির ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

র‍্যাগিং ও হয়রানির ঘটনায় খুবির ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী

প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে উল্লেখ করে রাহুল বলেন, “আর আমি ভারতের প্রতিটি নাগরিক ও প্রতিটি তরুণকে বলছি: জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। জ্ঞানেশ কুমারকে জ...

ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী
প্রধানমন্ত্রী বাবুপুরের মাঠ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে

সেই খবর পৌঁছেছে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। বাবুপুর গ্রামের বাসিন্দাদের এমন মহান উদ্যোগে গড়ে ওঠা খেলার মাঠ আরও সম্প্রসারণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বাবুপুরের মাঠ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে
৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল শুরু

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সা...

৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল শুরু

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না রাজশাহীতে, মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট
দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না রাজশাহীতে, মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট

গত দুই দিন কোনো বৃষ্টি নেই রাজশাহীতে। তবু রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল–ঢাকা ম্যাচের এখনো টসও হয়নি। আগামীকাল কখন খেলা শুরু হবে সেটিও এখনো নিশ্চিত নয়।

নভেম্বর ১, ২০২৬
‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’
‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন এবং নির্বাচিত করার দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

নভেম্বর ১, ২০২৬
এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন
এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন

দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। আর উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এ হার ২৫ শতাংশ বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমন পরিস্থিতিতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে রাজধানীতে আয়োজন করা হলো চাকরির মেলা। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ৫৫টি প্রতিষ্ঠান। মেলার আয়োজকদের হিসাবে, আজ বেলা তিনটা পর্যন্ত নিবন্ধন করেছেন অন্তত ৩৫ হাজার চাকরিপ্রার্থী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ রোববার এ মেলার আয়োজন করা হয়। সকালে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ২৭২টি পদের বিপরীতে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেওয়ার সুযোগ দিয়েছে।

মেলার সমন্বয়ক ও অনলাইন চাকরির পোর্টাল বিডিজবসের প্রোগ্রাম হেড মোহাম্মদ আলী ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘চাকরিপ্রার্থীরা মেলায় সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন। কোনো জটিলতা ছাড়াই তাঁরা নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। মেলা চলাকালে প্রায় ১০০ জন প্রার্থীর তাৎক্ষণিক চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

মেলায় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও প্রার্থীদের ভিড়। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, ১ নভেম্বর ২০২৬

কিউআর কোডে সিভি জমা

মেলার স্টলগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানই সিভি জমা নেওয়ার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে। স্টলের সামনে রাখা বড় বিলবোর্ডে রয়েছে কিউআর কোড। চাকরিপ্রার্থীরা মুঠোফোনে কোড স্ক্যান করে অনলাইনে সিভি জমা দিতে পারছেন। এতে কাগজের সিভি নিয়ে ঘোরার প্রয়োজন হচ্ছে না।

মেলায় অংশ নেওয়া সি পি গ্রুপের মানবসম্পদ বিভাগের সমন্বয়ক সামিয়া আক্তার ববি বলেন, ‘আমরা পাঁচ ধরনের পদের বিপরীতে সিভি নিচ্ছি। প্রার্থীরা আমাদের বুথের কিউআর কোড স্ক্যান করে সহজেই আবেদন করতে পারছেন। মেলা শেষে সিভিগুলো যাচাই-বাছাই করা হবে। যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে নিয়োগপ্রক্রিয়ায় যুক্ত করা হবে।’

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর

সারা বছর এমন মেলার দাবি

মেলায় আসা চাকরিপ্রার্থীদের মধ্যে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রাতিয়া নাহার ও সানজানা রহমান। ২০২৬ সালে স্নাতকোত্তর শেষ করেছেন তাঁরা। চাকরির বাজারে নিজেদের জায়গা খুঁজছেন দুই বন্ধু। আজকের মেলায় পাঁচটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন তাঁরা।

রাতিয়া ও সানজানা বলেন, ‘আমাদের মতো সদ্য পড়াশোনা শেষ করা তরুণদের জন্য এ আয়োজন ভালো উদ্যোগ। তবে এমন মেলা শুধু একটি নির্দিষ্ট দিনে না করে সারা বছর আয়োজন করা উচিত। ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের মেলা হলে চাকরিপ্রার্থীরা আরও বেশি সুযোগ পাবেন।’

তাঁদের মতে, মেলায় শুধু সিভি জমা নেওয়ার মধ্যে আয়োজন সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাৎক্ষণিক সাক্ষাৎকার ও নিয়োগের সুযোগও বাড়ানো দরকার। এতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা দুই পক্ষেরই সময় বাঁচবে।

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়

সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়াতেও এ ধরনের স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর কথা বলেন তাঁরা। তাঁদের ভাষ্য, সরকারি চাকরিতে নিয়োগের দীর্ঘসূত্রতা ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে আবেদন ও নিয়োগপ্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ হতে পারে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। তবে মেলায় আবেদন জমা দেওয়া মানেই চাকরি নিশ্চিত হওয়া নয়। প্রতিষ্ঠানগুলো সিভি যাচাই করে নিজেদের নিয়োগপ্রক্রিয়া অনুযায়ী প্রার্থী বাছাই করবে। তাই এক দিনের এই আয়োজন শেষ পর্যন্ত কতজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

নভেম্বর ১, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

নভেম্বর ১, ২০২৬
সকালে স্কুল শুরু করতে হয় কেন
সকালে স্কুল শুরু করতে হয় কেন

প্রশ্নটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের অনেক স্কুলেই সকাল আটটা বা তার কাছাকাছি সময়ে ক্লাস শুরু হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিও সাধারণত সকালকে কেন্দ্র করেই সাজানো

নভেম্বর ১, ২০২৬
মায়ের মতো সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে চেয়েছিলাম
মায়ের মতো সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে চেয়েছিলাম

মায়ের মতো সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে চেয়েছিলাম

নভেম্বর ১, ২০২৬
আইজেনকটকে ‘সাহস’ দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতা আহমাদ তিবির
আইজেনকটকে ‘সাহস’ দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতা আহমাদ তিবির

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে ‘রাজনৈতিক সাহস’ দেখানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি ইসরায়েলি আইনপ্রণেতা আহমদ তিবি। তিনি ইয়াশার দলের নেতা আইজেনকটকে আরব দলগুলোর সঙ্গে কাজ করারও কথা বলেছেন।

গত শুক্রবার মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, ‘আমি আশা করি, আইজেনকট যথেষ্ট সাহস দেখিয়ে এগিয়ে যাবেন এবং একটি সংখ্যালঘু সরকার গঠন করবেন। এর মধ্য দিয়ে অবিলম্বে নেতানিয়াহুর সরকারের অবসান ঘটবে।’

তাআল (আরব মুভমেন্ট ফর রিনিউয়াল) পার্টির প্রতিষ্ঠাতা তিবি আরও বলেন, এবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা না করার আর কোনো গণতান্ত্রিক যুক্তি নেই।

ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

তিবির দল ‘জয়েন্ট লিস্ট’–এর অংশ। এই জয়েন্ট লিস্টে ফিলিস্তিনি ইসরায়েলিদের নেতৃত্বাধীন আরও দুটি দল রয়েছে। সেগুলো হলো—হাদাশ ও বালাদ। নির্বাচনে এই তিন দল মিলে ১১টি আসন পেয়েছে। ফিলিস্তিনপন্থী আরেক দল রাআম পেয়েছে ৮টি আসন। সব মিলিয়ে পার্লামেন্টে ফিলিস্তিনি দলগুলোর আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে, যা দেশটির পার্লামেন্টে তাদের জন্য রেকর্ড।

তিবির দল ‘জয়েন্ট লিস্ট’–এর অংশ। এই জয়েন্ট লিস্টে ফিলিস্তিনি ইসরায়েলিদের নেতৃত্বাধীন আরও দুটি দল রয়েছে। সেগুলো হলো—হাদাশ ও বালাদ। নির্বাচনে এই তিন দল মিলে ১১টি আসন পেয়েছে। ফিলিস্তিনপন্থী আরেক দল রাআম পেয়েছে ৮টি আসন। সব মিলিয়ে পার্লামেন্টে ফিলিস্তিনি দলগুলোর আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে, যা দেশটির পার্লামেন্টে তাদের জন্য রেকর্ড।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ফিলিস্তিনপন্থী আরব দলগুলোর সমর্থন ছাড়া নেতানিয়াহু বা আইজেনকট—কারও নেতৃত্বাধীন জোটই পার্লামেন্টে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে না।

তিবি বলেন, জয়েন্ট লিস্টের কৌশল হলো, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের পথ তৈরি করতে যাঁরা আগ্রহী, তাঁদের সমর্থন দেওয়া।

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

দলের সদর দপ্তরে সমর্থকদের সামনে গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬

অভিজ্ঞ এই রাজনীতিক জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এ ধরনের সরকার গঠিত হলে পার্লামেন্টের সবচেয়ে বড় দল নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে বিরোধী দলগুলোও যুক্ত হতে পারে। এতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে। তবে এ ধরনের সরকারে বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন গভিরের মতো কট্টর ডানপন্থী নেতাদের রাখা হবে না।

আহমাদ তিবি, জয়েন্ট লিস্টের নেতাআমরা আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার চাই। সেটি হবে সংখ্যালঘু সরকার। এ ধরনের সরকার গঠনে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

তিবিরের মতে, জাতীয় ঐক্যের সরকার গঠন করলে নেতানিয়াহুর নীতিগুলোই অব্যাহত থাকবে। শুধু অন্য একজন রাজনৈতিক নেতার ওপর সেসব নীতিকে পশ্চিমা সরকারগুলোর কাছে আরও গ্রহণযোগ্যভাবে তুলে ধরার দায়িত্ব পড়বে। তিবি বলেন, ‘আমরা জাতীয় ঐক্যের সরকার চাই না। কারণ, এক পক্ষ তার নিষ্ঠুর নীতি অব্যাহত রাখবে, আর অন্য পক্ষ সেই নীতির পক্ষে প্রচার চালিয়ে তা গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার চাই। সেটি হবে সংখ্যালঘু সরকার। এ ধরনের সরকার গঠনে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা

ইসরায়েলের নির্বাচনে ভোট দিচ্ছেন একজন আরব নারী। ২৭ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনি ইসরায়েলি ভোটারদের উপস্থিতির কারণে নেতানিয়াহু এবার আর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি বলে মনে করেন তিবি। তিনি ফিলিস্তিনিদের ভোটকে নির্ণায়ক বলে অভিহিত করেন।

২০২২ সালের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৬৪টি আসন পেয়েছিল। মঙ্গলবারের নির্বাচনে তাঁর জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকটের নেতৃত্বে বিরোধী জোট ৪৮ আসন পেয়েছে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন।

আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ

নভেম্বর ১, ২০২৬
জীবনানন্দ দাশের ‘মাল্যবান’ উপন্যাস নিয়ে পাঠচক্র
জীবনানন্দ দাশের ‘মাল্যবান’ উপন্যাস নিয়ে পাঠচক্র

বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ রচিত ‘মাল্যবান’ একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত উপন্যাসটি কবির মৃত্যুর পর ১৯৭০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রচলিত কাহিনিনির্ভর উপন্যাসের বাইরে গিয়ে এখানে লেখক মানুষের অন্তর্জগৎ, আবেগ, নিঃসঙ্গতা, দাম্পত্যের টানাপোড়েন ও ব্যক্তিসত্তার সংঘাতকে তুলে ধরেছেন।

নভেম্বর ১, ২০২৬
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
আন্দামান পেরিয়ে প্রশান্ত মহাসাগরের পথে
আন্দামান পেরিয়ে প্রশান্ত মহাসাগরের পথে

সকালে বের হবার সময় হোস্টেলের রিসিপশনে জেনে নিলাম সিম কোথায় পাওয়া যাবে। হাঁটা দূরত্বে একটা বড় শপিং মলের কথা বলে দিল ‘সেঞ্চুরি সিটি মল’; সেখানে গেলে সিম পাব। রাতে সেভেন ইলেভেন-এ খোঁজ নিয়েছিলাম তারা এখন আর সিম কার্ড বিক্রি করে না।

নভেম্বর ১, ২০২৬
নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ
নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমনা) পরীক্ষায় নাটোরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

নভেম্বর ১, ২০২৬
আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব, পাবেন হজযাত্রীরা
আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব, পাবেন হজযাত্রীরা

ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা।

নভেম্বর ১, ২০২৬
অপরাধজগত ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থী
অপরাধজগত ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থী

দীর্ঘদিনের অপরাধজগতের অন্ধকার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্য। তাদের আইনি পরামর্শ, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

নভেম্বর ১, ২০২৬
জনগণনার কার্যক্রম থেকে বাদ মনিপুর, জাতিগত সংঘর্ষ অব্যাহত
জনগণনার কার্যক্রম থেকে বাদ মনিপুর, জাতিগত সংঘর্ষ অব্যাহত

ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে মণিপুরকে ২০২৭ সালের আসন্ন জনগণনার নির্ধারিত কার্যক্রম থেকে আপাতত বাদ দেওয়ার কথা ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত মণিপুরে জনগণনা কার্যক্রম স্থগিত থাকবে।

নভেম্বর ১, ২০২৬
৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল শুরু
৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল শুরু

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিক্ষোভরত পোশাক শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যায়।

নভেম্বর ১, ২০২৬
প্রধানমন্ত্রী বাবুপুরের মাঠ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে
প্রধানমন্ত্রী বাবুপুরের মাঠ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে

সেই খবর পৌঁছেছে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। বাবুপুর গ্রামের বাসিন্দাদের এমন মহান উদ্যোগে গড়ে ওঠা খেলার মাঠ আরও সম্প্রসারণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নভেম্বর ১, ২০২৬
ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী
ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী

প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে উল্লেখ করে রাহুল বলেন, “আর আমি ভারতের প্রতিটি নাগরিক ও প্রতিটি তরুণকে বলছি: জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। জ্ঞানেশ কুমারকে জেলে যেতে হবে।”

নভেম্বর ১, ২০২৬