চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে লঘুচাপ আকারে ভারতের উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ফলে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একদিকে মাঠের ফসল, অন্যদিকে পরবর্তী আবাদ- দুই নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা।
স্ট্রোক কেবল বয়স্কদেরই হয়, তরুণ বা অল্পবয়সীদের নয় - প্রচলিত এ ধারণাকে এখন আর চিকিৎসকেরা সঠিক মনে করেন না। নতুন গবেষণা আর পরিসংখ্যান বলছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের মধ্যে স্ট্রোকের প্রকোপ বাড়ছে।
বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের অনেক বাড়িঘরে আগুন দাবি করে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, শুক্রবার সন্ধ্যার পর থেকে তাদের অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে।
বাংলাদেশের প্রতি পাঁচ ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই নেই স্টেশন অফিসার; রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার; বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ এবং আওয়ামী লীগের নাশকতা নিয়ে গোয়েন্দাদের হাতে আসা তথ্যের খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।