আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব, পাবেন হজযাত্রীরা

ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা।

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমনা) পরীক্ষায় নাটোরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ
শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ

কম্পিউটার বরাদ্দ পাওয়া আদালতগুলোর মধ্যে রয়েছে- ঝালকাঠি, চাঁদপুর ও নাটোরের পারিবারিক আদালত; খাগড়াছড়ি ও রংপুরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল; কক্সবাজারের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং রাজবাড়ীর...

বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ
নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের নিখোঁজ ভ্যানচালক লিটু জমাদ্দারের (৪০) সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার
চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম)।

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ
জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সরাসরি গন্তব্যে পৌঁছানোর চেয়ে প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়াকেই বেশি আনন্দের মনে করেন হৃতিক রোশন।

জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং
গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং।

নভেম্বর ১, ২০২৬
চুয়েটে আবার শাটডাউন কাল, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি
চুয়েটে আবার শাটডাউন কাল, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি

দীর্ঘ অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরলেও আবার এক দিনের শাটডাউন ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা।

নভেম্বর ১, ২০২৬
১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস
১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস

বিয়ের পর ১৩ বছর বয়সে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর শিক্ষাজীবন থেমে গিয়েছিল। এরপর সংসার ও সন্তান প্রতিপালনে কেটে গেছে দীর্ঘ সময়। কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি। দীর্ঘ ৩২ বছর পর আবার শিক্ষাজীবনে ফিরে ৫৩ বছর বয়সে এইচএসসি পাস করেছেন নীলফামারীর এক গৃহবধূ।

ওই গৃহবধূর নাম শেফালী বেগম। তিনি জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মকছেদুল আলমের স্ত্রী। শেফালী বেগমের এই সাফল্য এখন শুধু তাঁর পরিবারের আনন্দের বিষয় নয়; বরং নানা প্রতিকূলতায় যাঁরা শিক্ষার স্বপ্ন থেকে সরে দাঁড়ান, তাঁদের জন্যও এটি এক অনুসরণীয় উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেফালী বেগম ডোমার উপজেলার গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৪.২১ পেয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র ১১ মাস বয়সে ১৯৭৫ সালে শেফালী বেগমের বাবা দবির উদ্দিন মারা যান। অল্প বয়সে শেফালী বেগমের বিয়ে হয়। এরপর পারিবারিক নানা সংকটে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৮৮ সালে তাঁর পড়ালেখা বন্ধ হয়ে যায়। এরপর থেমে যায় তাঁর শিক্ষাজীবন। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে তিনি গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিত ভর্তি হন। ২০২৩ সালে ওই প্রতিষ্ঠান থেকে তিনি জিপিএ–৪.২৯ পেয়ে এসএসসি পাস করেন। এরপর ওই কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন।

বয়সের ব্যবধান, দীর্ঘ শিক্ষাবিরতি কিংবা সংসারের ব্যস্ততা—কিছুই শেফালীর ইচ্ছাশক্তির কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। শেফালী বেগম বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাগুলোয় বরাবর ভালো ফল করেছি। কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। পরবর্তী সময়ে আমার ভাগনি ও ছেলেমেয়েদের লেখাপড়া দেখে নিজের মধ্যেও আবার পড়াশোনার ইচ্ছা জাগে। পরে স্বামী ও সন্তানদের উৎসাহ ও সহযোগিতায় নতুন করে পড়াশোনা শুরু করি।’

৫৩ বছর বয়সে এইচএসসি পাস করা শেফালী বেগম আইন বিষয়ে স্নাতক করতে চান

শেফালী বেগম বলেন, ‘আমি আইন বিষয়ে অনার্সে ভর্তি হতে চাই। এটা আমার ছেলেমেয়েরাও চায়।’

শেফালী বেগমের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আবদুর রাজ্জাক বিএ পাস করে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। ছোট ছেলে আবদুর রাজ শাফি কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। মেয়ে মাকছুরা খানম রংপুর সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত।

ছেলে আবদুর রাজ্জাক বলেন, ‘আমি চাই, মা এখানেই থেমে না থেকে স্নাতকসহ আরও উচ্চশিক্ষা অর্জন করুক।’ তিনি জানান, তাঁর মা ২০১১ সালে ও ২০২১ সালে পশ্চিম ছাতনাই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য ছিলেন। ২০১৫ সালে ডিমলা উপজেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

শেফালীর মেয়ে মাকছুরা খানম বলেন, ‘আমার মায়ের এই সাফল্য শুধু আমাদের পরিবারের আনন্দের বিষয় নয়, এটি সমাজের সব নারী ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্য অনুপ্রেরণা। আমার মা প্রমাণ করেছেন, শিক্ষার পথে বয়স কখনো বাধা হতে পারে না।’

শেফালী বেগম পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন ত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্বামী মকছেদুল আলম। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর নিজের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। তার এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও তার পড়াশোনার পথে পাশে থাকব আমরা।’

গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আবদুল মান্নান বলেন, শেফালী বেগমের এই সাফল্য সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা। নিয়মিত অধ্যবসায়, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল থাকলে জীবনের যেকোনো বয়সেই সাফল্য অর্জন করা সম্ভব।

নভেম্বর ১, ২০২৬
ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু
ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু

বিচারপ্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং ন্যায়বিচারে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ই-পারিবারিক আপিল আদালত ৩’ এবং নতুন ‘ই-পারিবারিক আদালত ১৪’। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আদালতের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতার প্রশংসা করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানসহ বিচারক, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তারা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ রাশেদ হায়দার নূরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিয়াদুজ্জামান এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. মেসবাউল ইসলাম জিয়ন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইটি দল।

নতুন চালু হওয়া ই-পারিবারিক আপিল আদালতের মাধ্যমে পারিবারিক মামলার বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে। এ ব্যবস্থায় বিচারপ্রার্থীরা অনলাইনে মামলার তথ্য জানার পাশাপাশি ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে আদালতে যাতায়াত, কাগজপত্র সংরক্ষণ এবং বিচারিক কার্যক্রমের বিভিন্ন ধাপে সময় ও শ্রম ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

এর আগে ঢাকা ও চট্টগ্রামে ই-পারিবারিক আদালত চালু হওয়ার পর গত বছর নভেম্বর থেকে ঢাকা ফ্যামিলি কোর্ট ৫ এবং ডিসেম্বর থেকে চট্টগ্রাম ফ্যামিলি কোর্ট ১-এ ড্যাফোডিল ইউনিভার্সিটির তৈরি এই সিস্টেম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালুর মধ্য দিয়ে ডিজিটাল বিচারিক সেবার পরিধি আরও বিস্তৃত হলো। কাগজবিহীন বিচারিক কার্যক্রম, মামলার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের সহজে সেবা দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা করছে কর্তৃপক্ষ।

নভেম্বর ১, ২০২৬
মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়
মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়

তদন্ত কর্মকর্তার নথিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার খন্দকার আবদুল হাফিজও অন্যান্য আসামির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন।

নভেম্বর ১, ২০২৬
এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর
এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষ নিয়ে সংস্কার হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতি যাতে চাপে না পড়ে, সে জন্য বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। এ কাজে যুক্ত করা হচ্ছে পাঁচ পক্ষকে। পক্ষগুলো হলো—জনগণ, বেসরকারি খাত, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী ও বহুপক্ষীয় উন্নয়ন জোট। বাড়তি তিন বছরকে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন রপ্তানি বাজার তৈরির সুযোগ হিসেবে সরকার কাজে লাগাতে চায়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এলডিসি থেকে উত্তরণ হয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তবে এ রূপান্তর হতে হবে টেকসই।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এলডিসিভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। তাই অর্থনীতির বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, সরকার তিনটি বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সংস্কার পরিকল্পনা করছে। এগুলো হলো উত্তরাধিকারসূত্রে পাওয়া দুর্বল অর্থনীতির অভ্যন্তরীণ ভঙ্গুরতা, মধ্যপ্রাচ্য সংকটের কারণে তৈরি হওয়া বাহ্যিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং এসব পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত আগাম প্রস্তুতির অভাব।

ব্যাংক ও জ্বালানি খাতে সংস্কার

সংস্কারের অগ্রাধিকার সম্পর্কে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে বিনিয়োগের জন্য অর্থায়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার, বিনিয়োগের নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানিপণ্যের তালিকা সম্প্রসারণে কাজ করা হবে।

টেকসই শিল্পায়ন ও বিনিয়োগের জন্য জ্বালানি নিরাপত্তাকে সরকার অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, এ লক্ষ্যে মাতারবাড়ীকে কেন্দ্র করে জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতে ভাসমান টার্মিনালের পাশাপাশি স্থলভিত্তিক টার্মিনাল স্থাপনের বিষয়েও কাজ করছে সরকার। একই সঙ্গে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো, জ্বালানি সরবরাহব্যবস্থার অপচয় ও সিস্টেম লস কমানো এবং এলএনজি আমদানির উৎস বহুমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন বাজার খুঁজবে সরকার

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এলডিসি উত্তরণের পর বিভিন্ন দেশের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন রপ্তানি বাজার অনুসন্ধানের পাশাপাশি বাণিজ্য অংশীদারদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) করার উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে পারলে সরকারের লক্ষ্য অর্জন সহজ হবে। এ জন্য এলডিসি উত্তরণ নিয়ে প্রতিটি আলোচনায় বেসরকারি খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। সরকারের উদ্যোগে যুক্ত পাঁচ পক্ষ হলো বাংলাদেশের জনগণ, বেসরকারি খাত, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী সংস্থা ও বহুপক্ষীয় উন্নয়ন জোট। উপদেষ্টার মতে, এ ধরনের সর্বসম্মত অংশীদারত্ব আগে দেখা যায়নি। পাঁচ পক্ষের অংশগ্রহণ বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে।

সংস্কারে পাশে থাকবে আইএমএফ-বিশ্বব্যাংক

জাতিসংঘের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে জাতিসংঘ ব্যবস্থাকে কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নেতৃত্ব দেবেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক।

এ ছাড়া সরকারের চিহ্নিত অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও ইসলামি উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের সামনে এখন বাড়তি তিন বছরের কার্যকর ব্যবহার নিশ্চিত করার চ্যালেঞ্জ। এ সময়ে বিনিয়োগ বাড়ানো, নতুন রপ্তানি বাজার তৈরি, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে অগ্রগতি হলে এলডিসি উত্তরণের ধাক্কা সামাল দেওয়া সহজ হবে। একই সঙ্গে অর্থনীতির দীর্ঘমেয়াদি রূপান্তরের ভিত্তিও তৈরি হবে।

নভেম্বর ১, ২০২৬
বয়স ১০০ ছুঁয়েছে, এর মধ্যে ৬০ বছর ধরেই ফেরি করে হজমি বিক্রি করছেন
বয়স ১০০ ছুঁয়েছে, এর মধ্যে ৬০ বছর ধরেই ফেরি করে হজমি বিক্রি করছেন

বয়স ১০০ ছুঁয়েছে, এর মধ্যে ৬০ বছর ধরেই ফেরি করে হজমি বিক্রি করছেন

নভেম্বর ১, ২০২৬
কুমিরের নাম ‘ধলাপাহাড়’, তার সঙ্গেই গড়ে উঠেছে মেহেদী হাসানের বন্ধুত্ব
কুমিরের নাম ‘ধলাপাহাড়’, তার সঙ্গেই গড়ে উঠেছে মেহেদী হাসানের বন্ধুত্ব

কুমিরের নাম ‘ধলাপাহাড়’, তার সঙ্গেই গড়ে উঠেছে মেহেদী হাসানের বন্ধুত্ব

নভেম্বর ১, ২০২৬
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।”

নভেম্বর ১, ২০২৬
হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিং নিয়ে সেমিনার
হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিং নিয়ে সেমিনার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ে গবেষণার নতুন ক্ষেত্র এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নভেম্বর ১, ২০২৬
ট্রেইলারে চমক: মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা
ট্রেইলারে চমক: মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। ২০২৪ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি।

নভেম্বর ১, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অনুষ্ঠানে ব্যয় ১০ কোটি টাকা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অনুষ্ঠানে ব্যয় ১০ কোটি টাকা

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন আয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নভেম্বর ১, ২০২৬
জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক
জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সরাসরি গন্তব্যে পৌঁছানোর চেয়ে প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়াকেই বেশি আনন্দের মনে করেন হৃতিক রোশন।

নভেম্বর ১, ২০২৬
চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ
চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম)।

নভেম্বর ১, ২০২৬
নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার
নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের নিখোঁজ ভ্যানচালক লিটু জমাদ্দারের (৪০) সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নভেম্বর ১, ২০২৬
বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ
বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ

কম্পিউটার বরাদ্দ পাওয়া আদালতগুলোর মধ্যে রয়েছে- ঝালকাঠি, চাঁদপুর ও নাটোরের পারিবারিক আদালত; খাগড়াছড়ি ও রংপুরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল; কক্সবাজারের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং রাজবাড়ীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল।

নভেম্বর ১, ২০২৬