শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্বে অর্থ লোপাট ও কারিগরি নকশার গলদ ফুটে উঠলেও এর প্রশাসনিক ও কৌশলগত শূন্যতা আরও গভীর। অনুসন্ধানের শেষ পর্বে উঠে...
বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়...
“২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত যাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ আকাশপথে নজরদারি চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
আগামী বছরের জন্য ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
হিমালয় অঞ্চলের কিছু অংশে নেপাল ও ভারত জুড়ে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

পোশাক খাতের চলমান শ্রমিক আন্দোলনের বহিরাগতদের উসকানি বা ইন্ধনের বিষয়ে সতর্ক সরকার। এই আন্দোলনকে কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও দলটির রাজনীতির সঙ্গে যুক্ত কিছু পোশাকশিল্প মালিকেরা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে মনে করছে সরকার। এ জন্য দলটির সঙ্গে সংশ্লিষ্ট পলাতক কিছু নেতার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গতকাল সোমবার পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে আজ সকালে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর বিকেলে বৈঠক করেন পোশাকশিল্পের শ্রমিকনেতাদের সঙ্গে। বৈঠক সূত্রে জানা যায়, মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে বৈঠকে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ করানো হচ্ছে। এ সময় পোশাকশিল্পের মালিকেরা বলেন, এ বিষয়ে কারও বিরুদ্ধে যদি সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে আজ সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকার মিরপুর এলাকার প্রায় ছয় শতাধিক কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়। আন্দোলন অব্যাহত থাকলে আরও কিছু কারখানা বন্ধের আশঙ্কা করছেন মালিকেরা। এমনকি মালিকেরা কালকের (মঙ্গলবার) মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বুধবার থেকে ঘোষণা দিয়ে কারখানা বন্ধের বিষয়টিও বিবেচনা করছেন। মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না শিল্পমালিকেরা। বৈঠকে উপস্থিত একাধিক পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পমালিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ে সকালে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একমুহূর্তের জন্যও কোনো কারখানা বন্ধ থাকুক, সরকার তা চায় না। আন্দোলনের নামে শ্রমিকস্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। প্রকৃত শ্রমিকেরা এসব কর্মকাণ্ডে জড়িত নন। পোশাকশিল্পের মালিকেরা, যাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরাও অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করেছেন। এর পেছনে সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও জড়িত।’

বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন। দুই বৈঠকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমিকনেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কিছু শিল্পমালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন। এসব মালিকের তালিকা দিতে মালিক সংগঠনগুলোর নেতাদের বলা হয়েছে। একই সঙ্গে অস্থিরতা সৃষ্টিতে জড়িত শ্রমিকনেতা ও সংগঠনগুলোর নামের তালিকাও চাওয়া হয়েছে।

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পমালিকেরা বলেছেন, তাঁরা কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পরিস্থিতির উন্নতি না হলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া তাঁদের সামনে কোনো পথ নেই। তাঁরা আশা করেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। তাতে তাঁদেরও কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে হবে না। এর আগে গত রোববার বিজিএমইএর জরুরি এক সভায় উপস্থিত কারখানামালিকেরা আন্দোলন না থামলে কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি

সূত্রগুলো জানায়, গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বৈঠকে আলোচনা হয় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রী, সংসদ সদস্য যাঁরা পোশাক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তাঁরা বিভিন্নভাবে দেশের বাইরে বসে অস্থিরতা তৈরি করছেন। আন্দোলনের ভেতর বহিরাগত ব্যক্তিদের অনুপ্রবেশ করানো হচ্ছে। আওয়ামী লীগের অন্তত ৫০ নেতা–কর্মী এ অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এর মধ্যে সাবেক এক প্রতিমন্ত্রীর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানা রয়েছে। সেখান থেকে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে বলে জানানো হয়। সাভারের একজন সাবেক সংসদ সদস্যের নামও এসেছে, যিনি বিদেশে বসে শ্রমিকদের উসকানি দিচ্ছেন। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এক মেয়রের সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় এসেছে।

তবে পোশাকশিল্পের মালিকদের সংগঠনের নেতারা বলেন, সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ সময় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এক. গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি; দুই. প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; তিন. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা।

২৪ ঘণ্টা নজরদারি

পোশাক কারখানার পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তি ঠিক করা হয়েছে। মালিক সংগঠনগুলোর পক্ষ থেকেও যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তি থাকবেন। সেখান থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো শিল্পকারখানা বন্ধ হোক, সেটা চাই না। চাই না একমুহূর্তের জন্যও বন্ধ হোক।’ তিনি জানান, প্রতি তিন বছর পর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি রয়েছে। সরকার কয়েক সপ্তাহ আগে থেকেই বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিল। মালিকপক্ষের প্রতিনিধিদের নামও পাওয়া গিয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলো নাম দিতে কয়েক দিন সময় নিয়েছিল। তাদের নাম পাওয়ার পরই মজুরি বোর্ড গঠন করা হয়।

কারখানা চালাতে পারছেন না মালিকেরা

বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমরা কারখানা চালাচ্ছি না, এ কথা ঠিক নয়। আসল কথা হচ্ছে চালাতে পারছি না। আগামীকালও কারখানা চালু রাখার চেষ্টা করব। না পারলে বন্ধ রাখার সিদ্ধান্তের পথে যেতে হবে।’

কারখানা চালু রাখতে না পারার কারণ জানতে চাইলে বিজিএমইএর সভাপতি বলেন, কারখানার সামনে মিছিল হচ্ছে, বাইরে থেকে কারখানায় ঢিল ছোড়া হচ্ছে। অথচ মজুরি বোর্ড গঠনের পর শ্রম অসন্তোষের কোনো কারণ নেই।

‘মজুরি বোর্ড গঠনে দেরি হয়েছে’

শ্রমিকনেতারা বলছেন, মজুরি বোর্ড গঠনে সরকারের দেরির কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রথম আলোর কাছে এ মন্তব্য করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। তিনি বলেন, ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেছিলেন শ্রমিকনেতারা। সেখানে ৪ অক্টোবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষণা অনুযায়ী, সেদিন স্মারকলিপিও দেওয়া হয়। এরপরও সরকার মজুরি বোর্ড গঠনে দেরি করেছে। তিনি বলেন, আরও আগে মজুরি বোর্ড গঠন করতে পারলে পরিস্থিতি এত খারাপ হতো না।

শ্রমিকদের শান্ত করতে এখন ঘন ঘন বৈঠক করে দ্রুত ন্যূনতম মজুরি নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই শ্রমিকনেতা।

এদিকে মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত মজুরি নির্ধারণের পাশাপাশি আটক ও গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল শ্রম ভবনে সংবাদ সম্মেলনে বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘আমরা মজুরি বোর্ডে এমনভাবে কাজ করব, যাতে আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি মজুরি হাতে পান। এ ক্ষেত্রে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই।’

বাবুল আখতার আরও বলেন, চলমান মজুরি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কিছু শ্রমিক ও শ্রমিকনেতাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি হয়রানিমূলক মামলা ও অন্যান্য ব্যবস্থা প্রত্যাহার করতে হবে।

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁর রুকন পদ স্থগিত করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে দলের মহানগর কমিটি এ সিদ্ধান্ত নেয়।
মরুর দেশের দুম্বা পালন করা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গায়, কতটা লাভজনক

বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি দেওয়া এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে। চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। এই সক্ষমতাকে উন্নত প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ, আন্তর্জাতিক অংশীদারত্ব ও বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, প্রযুক্তি ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো উচ্চমূল্যের খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

সিমেন্স ইডিএর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, ‘পেন্টা গ্লোবালকে অনুমোদন দেওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মাইলফলক। সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় লক্ষ্যকে সমন্বয় করার মাধ্যমে আমরা শুধু একটি নতুন বাজারে প্রবেশ করছি না, বরং শুরু থেকেই একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’

অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে পেন্টা গ্লোবাল বাংলাদেশে সিমেন্স ইডিএর প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকনিক্যাল সাপোর্ট সেবা পাওয়ার স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশের প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় ও সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজারের সংযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

জানুয়ারিতে শুরু হতে যাওয়া আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্তের কথা জানান
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর
এ উদ্যোগের মাধ্যমে পাখিদের জন্য নিরাপদ বসবাসের পরিবেশ তৈরির পাশাপাশি মানুষের মধ্যে প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন বন্ধুরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই মানুষের পাশাপাশি পাখিদের বেঁচে থাকা ও নিরাপদে বিচরণের পরিবেশ নিশ্চিত করাও আমাদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম। পরে কমিটির সব সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে ‘স্বাধীন সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এটি কোনো রাজনৈতিক দলের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না বলেও জানান তাঁরা।

সমাপনী বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে এনসিপির সম্পর্ক ‘আদর্শিক ও নীতিগত’। স্পোর্টস অ্যালায়েন্সকে এনসিপির অঙ্গসংগঠন বলতে সমস্যা কোথায়—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির অঙ্গসংগঠন আর সহযোগী, সমমনা ও ভ্রাতৃত্ব সংগঠনের ধারণাগুলো আলাদা। নির্বাচনী আইন মেনে আমরা রাজনৈতিক দল পরিচালনা করি। স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে অবশ্যই আমাদের সম্পর্ক রয়েছে। আমাদের আদর্শিক ও নীতিগত জায়গা রয়েছে। সে জন্যই আমরা এই আয়োজনের সঙ্গে আছি, আমরা এখানে এসেছি।’ তিনি বলেন, ‘এখানে রাখঢাকের কিছু নেই। আমরা সহযোগিতা করতে চাই। এটা আমাদের অধীন কোনো সংগঠন নয়, তারা স্বাধীনভাবেই কাজ করবে। রাজনৈতিক দল হিসেবে তাদের ভালো কাজের সঙ্গে আমরা থাকব।’

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট, ঢাকা। ২ অক্টোবর ২০২৬

এর আগে বক্তব্যে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যাঁরা ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের উদ্যোগটা নিয়েছেন, তাঁদের প্রথম থেকেই ধারণা ছিল এটা কোনো রাজনৈতিক সংগঠনের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না। তারা একটা স্বতন্ত্র সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স ক্রীড়ার নীতি নিয়ে কাজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে অনুরোধ করছি, আপনারা কখনো লেজুড়বৃত্তিক সংগঠন হবেন না।’

কমিটির মেয়াদ ছয় মাস

এদিকে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হলো। কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে। তাঁরা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরমানুল ইসলামকে। এ ছাড়া কমিটিতে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩৬ জনকে সংগঠক ও ৪৭ জনকে সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, ক্রিকেট কোচ ইমরান হোসাইন প্রমুখ।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবারো বাড়ানো হয়েছে। অন্যদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
হিমালয় অঞ্চলের কিছু অংশে নেপাল ও ভারত জুড়ে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের রোববারের সমাবেশ একদিকে যেমন ছিল বিজেপি-বিরোধী শিবিরের ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ, অন্যদিকে শরিক দলগুলোর কাছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ সাজানোর একটা সুযোগ বলে অনেকে মনে করছেন।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কী, কখন হবে, কেন দেশটির ভোটাররা ভোট দিচ্ছেন আর নির্বাচনে ভোটারদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে - এক নজরে তাই দেখে নিতে পারবেন এখানে।
রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।
আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।
বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?
সড়কে থ্রি হুইলার ও ব্যটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চর কাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
“২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত যাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।
আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্বে অর্থ লোপাট ও কারিগরি নকশার গলদ ফুটে উঠলেও এর প্রশাসনিক ও কৌশলগত শূন্যতা আরও গভীর। অনুসন্ধানের শেষ পর্বে উঠে এসেছে পরিবেশ ছাড়পত্রহীন কাজ, প্যাকেজওয়ারী কাজের চরম অসঙ্গতি এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বকরণের কোনো ‘এক্সিট প্ল্যান’ না রাখার তথ্য। রাইজিংবিডি ডটকমের পাঠকদের জন্য ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
আগামী বছরের জন্য ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ আকাশপথে নজরদারি চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া দুটি কাতল ও একটি বাঘাইড় মাছ ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি।