আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব, পাবেন হজযাত্রীরা

ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা।

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমনা) পরীক্ষায় নাটোরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ
শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ

কম্পিউটার বরাদ্দ পাওয়া আদালতগুলোর মধ্যে রয়েছে- ঝালকাঠি, চাঁদপুর ও নাটোরের পারিবারিক আদালত; খাগড়াছড়ি ও রংপুরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল; কক্সবাজারের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং রাজবাড়ীর...

বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ
নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের নিখোঁজ ভ্যানচালক লিটু জমাদ্দারের (৪০) সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার
চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম)।

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ
জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সরাসরি গন্তব্যে পৌঁছানোর চেয়ে প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়াকেই বেশি আনন্দের মনে করেন হৃতিক রোশন।

জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী
‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন।

এসআরবি-১২ জানায়, আত্মসমর্পণ করা ব্যক্তিদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন ও সিরাজগঞ্জের সাতজন আছেন। তাঁদের কেউ নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার সর্বহারা পার্টির, কেউ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির, কেউ–বা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। নাম ভিন্ন হলেও তাঁরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ভুল বুঝে যারা চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছিলেন, তাঁরা নিজেদের ভুল উপলব্ধি করে আত্মসমর্পণ করছেন। তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে। দীর্ঘ ১৭ বছরের নানা জটিলতা ও সমস্যা সমাধানে তাঁদের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি।

এসআরবির সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আত্মসমর্পণকারী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্ধকার জগতে থাকা ব্যক্তিদের আলোর পথে ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে অঞ্চল ভেদে চরমপন্থী সংগঠনে যুক্ত ব্যক্তিদের নানা সমস্যা আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করা হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে আত্মসমর্পণকারীদের কাছে তথ্য থাকলে এসআরবিকে সহায়তা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পরে অস্ত্র জমা দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফারজানা শারমিন বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।

এসআরবি-১২–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান, এসআরবির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান বক্তব্য দেন।

বক্তারা বলেন, আত্মসমর্পণকারী অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র মামলা আছে। মামলাগুলো দেখে সেই অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মামলার বিচারও দ্রুত শেষ করা হবে। এ ছাড়া মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য সব ধরনের সুবিধা দেবে সরকার।

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ও রাজবাড়ী জেলার বাসিন্দা সালমান শাহ আজ এসআরবির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, ‘সরকার আমাদের ভালো হওয়ার সুযোগ দিয়েছে। তাই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরতে এখানে এসেছি। এই সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। আমরা দুই ভাই এই পথে এসেছিলাম। আজ দুই ভাই একসঙ্গে আত্মসমর্পণ করেছি।’

আরেক আত্মসমর্পণকারী পাবনার বাবু মিয়া ওরফে আইনুল হোসেন বলেন, ভুল পথে চলতে চলতে অনেক কিছু হারিয়েছেন। এভাবে তাঁর জীবন থেকে ১৫ বছর চলে গেছে। এখন সুন্দরভাবে পরিবার–পরিজন নিয়ে বাকি জীবন পার করতে চান।

অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে খুবই ভালো লাগছে বলে জানিয়েছেন আত্মসমর্পণ করতে আসা মাজেদ আলী মুন্সী। আলমগীর নামের আরেকজন বলেন, ‘আমরা একেক সময় একেক জায়গায় থাকতাম। যখন নিজেদের প্রয়োজনীয় জিনিস পেতাম না, তখন অনেককে দস্যুবৃত্তিতে জড়িয়ে পড়তেন।’

একসময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও আত্মসমর্পণের মধ্য দিয়ে এসব জেলার চরমপন্থী সংগঠনের অনেক সদস্য স্বাভাবিক জীবনে ফিরেছেন। এতে এলাকাগুলোতে চরমপন্থীদের তৎপরতা অনেক কমে এসেছে।

চরমপন্থীদের তৎপরতা নিয়ন্ত্রণে আনতে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেন। এরপর ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার আরও ৩২৩ জন আত্মসমর্পণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ তিন জেলার ৬৫ জন আত্মসমর্পণ করলেন।

নভেম্বর ১, ২০২৬
নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের
নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের

আইজেনকোট বলেন, পাঁচ লাখের বেশি ভোটের ব্যবধানে ইসরায়েলিরা ৭ অক্টোবরের ব্যর্থতা ও বাধ্যতামূলক সামরিক নিয়োগ এড়ানোর বিরুদ্ধে এবং পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন।

নভেম্বর ১, ২০২৬
সোলমেট পেতে জাদুবিদ্যার আশ্রয় নিচ্ছেন জেন–জিরা! প্রেমের জন্য ৬৪ শতাংশই ভরসা রাখছেন লাভ স্পেল, ট্যারো, ম্যানিফেস্টেশনে
সোলমেট পেতে জাদুবিদ্যার আশ্রয় নিচ্ছেন জেন–জিরা! প্রেমের জন্য ৬৪ শতাংশই ভরসা রাখছেন লাভ স্পেল, ট্যারো, ম্যানিফেস্টেশনে

জেন–জিরা প্রেমের খোঁজে কেউ ম্যানিফেস্টেশন করছেন, কেউ ট্যারো কার্ডের সাহায্য নিচ্ছেন, আবার কেউ অনলাইনে খুঁজছেন লাভ স্পেল বা ভালোবাসার জাদুমন্ত্র।

নভেম্বর ১, ২০২৬
বিশ্বভ্রমণের গল্পে শিক্ষকতার নতুন পাঠ
বিশ্বভ্রমণের গল্পে শিক্ষকতার নতুন পাঠ

গত ৩০ অক্টোবর প্রণবকান্তি দেব রচিত ‘জানা পথে অজানা প্রান্তরে’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

নভেম্বর ১, ২০২৬
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/netaniyahuke-kshmtaczut-krte-israyeler-rajpthe-hajaro-manush

নভেম্বর ১, ২০২৬
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

নভেম্বর ১, ২০২৬
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে হাজারো মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছেন। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১, ২০২৬
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

নভেম্বর ১, ২০২৬
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
মানববন্ধনে সাঘাটার এসিল্যান্ডের অপসারণ দাবি
মানববন্ধনে সাঘাটার এসিল্যান্ডের অপসারণ দাবি

গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড রতন কুমার দত্তের বিরুদ্ধে ভূমিসেবা প্রদানে হয়রানি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে।

নভেম্বর ১, ২০২৬
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
কংগ্রেস ছাড়াই দেশ পরিচালনার পথ তৈরি করছে ট্রাম্পের প্রশাসন
কংগ্রেস ছাড়াই দেশ পরিচালনার পথ তৈরি করছে ট্রাম্পের প্রশাসন

হোয়াইট হাউস গত কয়েক মাস ধরে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সম্ভাব্য নিয়ন্ত্রণ গ্রহণের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এমন সব পরিকল্পনা তৈরি করছে, যার মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে ট্রাম্প তার প্রধান এজেন্ডাগুলো এগিয়ে নিতে পারবেন।

নভেম্বর ১, ২০২৬
১৪ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী একজন, তবু ফেল
১৪ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী একজন, তবু ফেল

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার জগন্নাথপুর আইডিয়াল কলেজে শিক্ষক ১৪ জন। এই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন একজন। সেই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। একই অবস্থা মিরপুর উপজেলার হাজী নুরুল ইসলাম কলেজেরও। প্রতিষ্ঠানটি থেকে আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

নভেম্বর ১, ২০২৬
মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুজন আটক
মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুজন আটক

মেহেরপুরে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৬)। বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটেলিয়নের অধীন মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সময় এ দুজনকে আটক করা হয়।

নভেম্বর ১, ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু
শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ অনুষ্ঠিত হবে।

নভেম্বর ১, ২০২৬
জাতীয় যুব পুরস্কার পেলেন উদ্যোক্তা রায়হান
জাতীয় যুব পুরস্কার পেলেন উদ্যোক্তা রায়হান

নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করেছেন।

নভেম্বর ১, ২০২৬
হামলা হলে যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা ট্রাম্পের হাতে থাকবে না: ইরান
হামলা হলে যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা ট্রাম্পের হাতে থাকবে না: ইরান

ইরান সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং এই যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকবে না। রবিবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন।

নভেম্বর ১, ২০২৬