যুবদল নেতা শাকের হত্যার তদন্তে নতুন মোড়

মাগুরায় আলোচিত যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও প্রায় তিন কোটি টাকার সোনা ডাকাতির মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। পৃথক  দুই ঘটনাতেই মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি টুকরা জব্দ করা হয়েছে।

টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম

শুটিংয়ের দীর্ঘ সময়, পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা কিংবা সংগঠনের সদস্যপদ না থাকায় কাজের সুযোগ হারানো; বিনোদন জগতের এসব সমস্যা কমাতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের

ইরানের ওপর হামলা বন্ধে দৌঁড়ঝাপ শুরু করেছে সৌদি আরব। শনিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরব জানিয়েছে যে, এ...

ইরান যুদ্ধ বন্ধে দৌঁড়ঝাপ শুরু সৌদি আরবের
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ

সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের মার্চের বহর পৌঁছানোর আগে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেট এলাকায় কয়েকটি ককটেল বোমা বিষ্ফোরণ হয়েছে।

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চকালীন ককটেল বিস্ফোরণ
শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ঊর্ধ্বতন কমান্ডারদের শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন, তাৎক্ষণিক ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার ই...

শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির
তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

গাজীপুরে শ্রমিক–পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০; পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর
গাজীপুরে শ্রমিক–পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০; পুলিশের গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর

তৈরি পোশাক খাতে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশের একটি গাড়িসহ কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা। পরে আরও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আগের মতো ওভারটাইমের সুযোগও নেই। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়লেও তাঁদের বেতন বাড়েনি। এ কারণে দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

ইন্টারস্টপ অ্যাপারেল লিমিটেড কারখানার লাইনম্যান আমিনুল ইসলাম বলেন, ‘সারা দিন পরিশ্রম করে যে বেতন পাই, তা দিয়ে এখন আর সংসার চলে না। চাল, ডাল, তেলসহ সবকিছুর দাম বেড়েছে। অথচ আমাদের বেতন সেই আগের জায়গায় পড়ে আছে। বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। আমরা কাজ করতে চাই, কিন্তু পরিবার নিয়ে বেঁচে থাকার মতো বেতনও তো পেতে হবে।’

একই কারখানার সুইং অপারেটর পারভীন আক্তার বলেন, ‘বাড়িভাড়া, বাজার খরচ, সন্তানের পড়াশোনা—সবকিছু সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আগে ওভারটাইম করে কিছু বাড়তি আয় হতো, এখন সেই সুযোগও কমে গেছে। ৩০ হাজার টাকা বেতন করা আমাদের অনেক দিনের দাবি। দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশপোশাকশিল্পের শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। তবে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে।

শিল্প পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

শনিবার দুপুরে টিফিন বিরতির সময় কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে আশপাশের ময়লা-আবর্জনার বস্তা রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। একপর্যায়ে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। এতে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। ছুটি পাওয়া শ্রমিকদের একটি অংশও বিক্ষোভে যোগ দেয়।

খবর পেয়ে থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেলা আড়াইটা থেকে অবরোধ শুরু হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে লাঠিপেটা শুরু করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের একটি গাড়ির সামনের কাচসহ ১৫টি যানবাহন ভাঙচুর করে।

কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় ৩০ জন শ্রমিক ও পুলিশের সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম।

আহত শ্রমিকেরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিক কবির হোসেন বলেন, ‘পুলিশের লাঠিপেটায় আমাদের ২০-২৫ জন শ্রমিক আহত হয়েছেন। টিয়ার শেলে আহত হয়েছেন অনেকে। আজ চলে গেলেও কাল (রোববার) সকাল থেকে আবার আমাদের আন্দোলন শুরু হবে।’

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা

অবরোধে ভোগান্তি

এর আগে বিকেলে চন্দ্রা ত্রিমোড় এলাকায় কথা হয় বাসচালক হারুন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় ধরে চন্দ্রা এলাকায় বসে আছি। এর আগে গত বৃহস্পতিবারও একই পরিস্থিতি হয়েছিল। পোশাকশ্রমিকেরা প্রায়ই এভাবে রাস্তা বন্ধ করে রাখলে আমাদের কী হবে?’ যাত্রী মো. কাদের মিয়া বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাওয়া প্রয়োজন। চন্দ্রায় এসে বাস থেকে নেমে বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। তবে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। মানুষের জানমালের ক্ষতি বা জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

অক্টোবর ৩১, ২০২৬
বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি
বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি

বন্ধু তৌসিফের জন্মদিন পালন করতে সিলেটের লালাখালে ঘুরতে গেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। শাওন ও সাফাও ছিলেন তাঁর সঙ্গী। চলুন ছবিতে দেখে নিই, কেমন ঘোরাঘুরি হলো তাঁদের।

লালাখালে রৌদ্রোজ্জ্বল দিনে

ফেসবুকের ছবির ক্যাপশনে টয়া লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় সুন্দর পোজ দেওয়ার চেয়ে হাসি থামানো অনেক বেশি কঠিন।’

ক্যামেরাবন্দী টয়া-শাওন

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন

এই ট্যুরে টয়ার সবচেয়ে প্রিয় ছবি

সেলফিতে তাঁরা দুজন

দুষ্টু-মিষ্টি খুনসুটিতে টয়া, শাওন, সাফা

টয়া বলেন, শেষ পর্যন্ত সুন্দর পোজের চেয়ে হাসতে হাসতে তোলা ছবির সংখ্যাই বেশি হয়।

মজার ব্যাপার হলো, পরে ছবিগুলো দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে তাঁদের।

এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন

অক্টোবর ৩১, ২০২৬
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে

ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া যায় কি না, সে বিষয়ে প্রাথমিকভাব আলোচনা হচ্ছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগটাও পান।

অক্টোবর ৩১, ২০২৬
শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব

কথা বলেন আরেক নিবাসী নূর জাহান বেগম (৬৯)। তিনি ফরিদপুর সদরের হাড়োকান্দি এলাকার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল নগরকান্দার বিলনালিয়া গ্রামে। বিয়ের দুই মাসের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর স্বামীকে আত্মীয়স্বজনেরা হত্যা করেন। বিধবা হয়ে তিনি আবার বাবার বাড়ি হাড়োকান্দিতে ফিরে আসেন।

অক্টোবর ৩১, ২০২৬
‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’
‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’

ছেলেকে নিয়ে শচীনকর্তার নানা অভিযোগ। ছেলে নাকি শুয়ে-বসে সময় কাটায়! শরীরচর্চায় মন নেই। নিজে অবশ্য চলতেন কড়া নিয়ম মেনে। গোছানো জীবনযাপন ছিল। প্রতিদিন সকালে হাঁটতে বেরোতেন। ছেলেকেও সেই অভ্যাসে আনতে চাইতেন। বকাঝকাও করতেন। এমনই এক সকালে জুহুতে হাঁটতে বেরিয়েছেন শচীনকর্তা। পথে তাঁকে দেখে একজন বলে উঠলেন, ‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’

কথাটি শুনে আনন্দে ভরে উঠল বাবার মন। বাড়ি ফিরে ছেলেকে শোনালেন ঘটনাটি। এত দিন মানুষ তাঁকে চিনেছে এসডি বর্মন হিসেবে। আজ চিনেছে আর ডি বর্মনের বাবা বলে। ছেলের এই পরিচিতি তাঁকে গর্বিত করেছিল।

ছোট কর্তা রাহুল দেববর্মন নিজেই ঘটনাটি বলেছিলেন এক সাক্ষাৎকারে। ১৯৮৪ সালের সংখ্যার ‘ফিল্মফেয়ার’-এ প্রকাশিত কথোপকথনেও পাওয়া যায় ছেলের পরিচয়ে বাবার আনন্দিত হওয়ার স্মৃতি। নিজের বিপুল খ্যাতির পাশে সন্তানের পরিচয়টিও সেদিন সানন্দে তুলে নিয়েছিলেন তিনি।

আজ আপনাদের শোনাব সেই মানুষটির কথা। বাংলা গানের শ্রোতাদের কাছে যিনি শচীনকর্তা। শচীন দেববর্মন। হিন্দি সিনেমার ‘দাদা বর্মন’। সুরকার, সংগীত পরিচালক ও গায়ক—তিন পরিচয়েই রেখে গেছেন স্বতন্ত্র ছাপ। তাঁর সুরে ধরা দিয়েছে প্রেম ও বিরহ। মিশে থেকেছে বাংলার নদী আর মাটির টান।

শচীন দেববর্মন

আজ তাঁকে ফিরে দেখার বিশেষ উপলক্ষও আছে। আজ ৩১ অক্টোবর তাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে মুম্বাইয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর।

জন্মদিনে জানা–অজানা শচীন দেববর্মন

রাজপরিবারের সন্তান, সুরে বাংলার মাটি
জন্ম রাজপরিবারে। কিন্তু তাঁর সুরের অনেকখানি জুড়ে ছিল সাধারণ মানুষের জীবন। শচীন দেববর্মনের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর, কুমিল্লায়। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মন ত্রিপুরার রাজপরিবারের সদস্য। মা নির্মলা দেবী মণিপুরের রাজকন্যা। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯২৪ সালে বিএ পাস করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান শচীন। তবে এমএ শেষ করেননি। সংগীতই হয়ে ওঠে তাঁর জীবনের প্রধান সাধনা।
লোকগানের সঙ্গে তাঁর পরিচয় শৈশবেই। সেই শিক্ষকদের সবাই নামকরা ওস্তাদ ছিলেন না। তাঁর জীবনীতে পাওয়া যায়, বাড়ির প্রবীণ সহায়ক মাধবের কণ্ঠে শুনতেন রামায়ণের কাহিনিনির্ভর গান। আর মাছ ধরার সঙ্গী আনোয়ার দোতারা বাজিয়ে গাইতেন ভাটিয়ালি। চারপাশের মানুষের মুখে শোনা এসব সুর তাঁর সংগীতবোধ গড়ে তুলেছিল।
পরে কৃষ্ণচন্দ্র দে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, ওস্তাদ বাদল খাঁ ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো গুণীজনের কাছে তালিম নেন। লোকসুরের সহজ আবেদন আর শাস্ত্রীয় সংগীতের শিক্ষা এভাবেই মিলেছিল তাঁর মধ্যে।

শচীনদেব ও রফি

সেই দুই ধারার পরিচয় পাওয়া যায় তাঁর প্রথম রেকর্ডেও। ১৯৩২ সালের সেপ্টেম্বরে হিন্দুস্থান রেকর্ড থেকে প্রকাশিত হয় ৭৮ আরপিএমের ডিস্কটি। এক পিঠে ছিল হেমেন্দ্রকুমার রায়ের লেখা ‘ডাকলে কোকিল রোজ বিহানে’। অন্য পিঠে শৈলেন রায়ের ‘এ পথে আজ এসো প্রিয়’। একটি লোকসুরভিত্তিক, অন্যটি রাগপ্রধান। সুরকার ও গায়ক—দুই ভূমিকাতেই ছিলেন শচীন দেববর্মন। প্রথম রেকর্ডেই যেন ধরা পড়েছিল তাঁর পরবর্তী সংগীতজীবনের পথরেখা।

পরে হিন্দি চলচ্চিত্রের ব্যস্ত জগতে প্রতিষ্ঠা পেলেও এই শিকড় থেকে সরে যাননি। লোকগানকে নিজের সুরের ভাষায় মিশিয়ে নিয়েছিলেন। তাই তাঁর সৃষ্টিতে নদীর টান, বিচ্ছেদের আকুতি আর দূরের মানুষের জন্য অপেক্ষা এত স্বাভাবিকভাবে আসে। শহুরে প্রেমের দৃশ্যেও কখনো শোনা যায় বাংলার মেঠো সুরের প্রতিধ্বনি।

সুরে–ছন্দে অপার বিস্ময় রাহুল দেববর্মন

যে কণ্ঠ সহজেই চেনা যায়
শচীনকর্তার গান শুনে তাঁকে চিনতে বেশি সময় লাগে না। কণ্ঠের তীক্ষ্ণ টান, উচ্চারণে পূর্ববঙ্গের ছাপ আর সুরের বাঁকে লোকগানের রেশ তাঁকে আলাদা করে দেয়। তাঁর গায়কিতে শব্দগুলোও বিশেষ গুরুত্ব পায়। কখনো একটি শব্দ দীর্ঘ করে টানেন। কখনো ছোট্ট বিরতি দিয়ে পরের কথাটির আকুতি বাড়িয়ে তোলেন। শুনতে শুনতে মনে হয়, দূরের কেউ একান্ত মনের কথা জানাচ্ছেন।
‘বাঁশি শুনে আর কাজ নাই’ গানটিতে এই বৈশিষ্ট্য স্পষ্ট। কণ্ঠের টান আর সুরের ওঠানামায় ফুটে ওঠে মনের অস্থিরতা। বাঁশির প্রতি অনুযোগের মধ্যেও তার আকর্ষণ এড়াতে না পারার অসহায়ত্ব শোনা যায়। তাঁর গাওয়া গানটির আবেদন তাই সুরের মাধুর্যের পাশাপাশি কথার অভিব্যক্তিতেও। অভিমান, আকুলতা ও সমর্পণ একসঙ্গে ধরা দেয় সেই উচ্চারণে।

হিন্দি চলচ্চিত্রে তাঁর কণ্ঠ প্রায়ই পেয়েছে গল্পের ভাষ্যকারের ভূমিকা। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া ‘বন্দিনী’র শেষ পর্বে শোনা যায় ‘ও রে মাঝি, মেরে সাজন হ্যায় উস পার’। শৈলেন্দ্রর লেখা, শচীনকর্তার সুর করা ও গাওয়া গানটিতে ভাটিয়ালির আবহ প্রবল। মাঝির প্রতি ডাকের মধ্যে মিশে যায় প্রিয়জনের কাছে পৌঁছানোর আকুতি। ছবির কেন্দ্রীয় চরিত্রের টানাপোড়েনকে গানটি আরও গভীর করে তোলে। তাঁর কণ্ঠ যেন চরিত্রের না-বলা কথাগুলোই শ্রোতার কাছে পৌঁছে দেয়।
আবার ১৯৬৫ সালের ‘গাইড’-এর শুরুতে ‘ওয়াহাঁ কৌন হ্যায় তেরা’ গানটি অন্য এক অনুভূতি তৈরি করে। শৈলেন্দ্রর কথায়, নিজের সুরে গানটি গেয়েছিলেন শচীনকর্তা। এখানে তাঁর কণ্ঠে আছে এক উদাস জিজ্ঞাসা। পথিককে সম্বোধন করলেও সেই প্রশ্ন যেন পৌঁছে যায় দর্শকের কাছেও। গল্পের শুরুতেই গানটি একাকিত্ব ও জীবনের অনিশ্চয়তার আবহ তৈরি করে দেয়।
এই গানগুলোয় বোঝা যায়, চলচ্চিত্রে শচীনকর্তার কণ্ঠ কেন এত কার্যকর। পর্দার দৃশ্যের সঙ্গে তাঁর গান চলে, আবার সেই দৃশ্যের বাইরেও ভাবনার জায়গা তৈরি করে। লোকগানের চেনা টান নিয়ে তিনি পৌঁছে যান মানুষের গভীর অনুভূতির কাছে। তাই গান শেষ হলেও কণ্ঠের সেই ডাক মনে থেকে যায়।

বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মন, তাঁর ছেলে রাহুল দেববর্মনের সঙ্গে গানের একটি মুহূর্তে লতা মঙ্গেশকর। জীবনকালে এ ছবি ইনস্টাগ্রামে দিয়ে লতা শচীন দেববর্মনকে পিতৃতুল্য বলে উল্লেখ করেন।

হিন্দি সিনেমায় সুরের বিস্তার
বাংলা গান ও চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে শচীনকর্তা পা রাখেন হিন্দি সিনেমায়। সংগীত পরিচালক হিসেবে তাঁর প্রথম হিন্দি ছবি ‘শিকারি’ মুক্তি পায় ১৯৪৬ সালে। পরের বছর ‘দো ভাই’ তাঁকে বড় সাফল্য এনে দেয়। গীতা দত্তের গাওয়া ‘মেরা সুন্দর স্বপ্না বিত গয়া’ শ্রোতাদের মনে জায়গা করে নেয়।
এরপর একের পর এক স্মরণীয় কাজ। ‘পিয়াসা’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘গাইড’, ‘আরাধনা’, ‘অভিমান’—তাঁর সুরের বৈচিত্র্য বুঝতে এই কয়েকটি নামই যথেষ্ট। কোথাও বিষণ্নতা, কোথাও দুষ্টুমি। কোথাও প্রেমের উচ্ছ্বাস, আবার কোথাও অভিমান।

লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দের মতো শিল্পীরা গেয়েছেন তাঁর সুরে। প্রত্যেকের কণ্ঠের নিজস্ব শক্তিকে কাজে লাগিয়েছেন তিনি। ফলে তাঁর সৃষ্টির ভুবনে এত ভিন্ন স্বরের সমাবেশ ঘটলেও সুরকারের নিজস্ব ছাপ হারায়নি।

শচীন টেন্ডুলকারের নাম নেওয়া হয় শচীন দেববর্মন থেকেই

শচীন দেববর্মন

ছেলের কড়া শিক্ষক
ছেলের সংগীতজীবন গড়ার ক্ষেত্রেও শচীনকর্তা ছিলেন যত্নবান। আর ডি বর্মনের কাছে বাবা ছিলেন কঠিন শিক্ষক। তাল বুঝতে হবে। যন্ত্র চিনতে হবে। নিজের সৃষ্টির ব্যাপারে সৎ থাকতে হবে।
১৯৯৩ সালে আর ডির সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক মৃত্যুঞ্জয় কুমার ঝা। পরে পুরোনো নোট ও স্মৃতির ভিত্তিতে সেই কথোপকথনের বিবরণ প্রকাশ করেন তিনি। সেখানে আর ডি জানিয়েছেন, তাঁর সংগীতজীবন গড়ে দেওয়ার পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা।
ছোটবেলায় হারমোনিকায় সুর শোনানোর পর শচীনকর্তা তাঁকে মৌলিকতার গুরুত্ব বুঝিয়েছিলেন। তবলা শেখার নির্দেশও দিয়েছিলেন। একজন সুরকারের ছন্দবোধ তৈরি হওয়া জরুরি—এ ছিল তাঁর বিশ্বাস।
প্রতিদিন কয়েকটি করে সুর তৈরির পরামর্শ দিতেন ছেলেকে। নিয়মিত চর্চার মধ্য দিয়েই ভালো সুর খুঁজে নিতে হবে। আর ডির স্মৃতিতে বাবার আরেকটি শিক্ষা ছিল সরলতার মূল্য। সুর সাজাতে গিয়ে অনেক কিছু জুড়ে দিলে তার আবেদন কমেও যেতে পারে। তাই কোথায় থামতে হবে, সেটিও জানা চাই।

শচীন দেববর্মন অনুপ্রেরণা

১৯৩৪ সালে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে তিনি গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৩৫ সালে বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুমরি পেশ করে ওস্তাদ ফৈয়াজ খাঁকে মুগ্ধ করেছিলেন

অন্য ভুবনে শচীন
সংগীতের বাইরে শচীনকর্তার বড় আবেগ ছিল ফুটবল। প্রিয় দল ইস্টবেঙ্গল। দল বোম্বেতে খেলতে গেলে ফুটবলারদের কাছে পৌঁছে যেতেন তিনি।
ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া স্মৃতিচারণায় সুরজিৎ সেনগুপ্ত জানিয়েছিলেন, রোভার্স কাপের সময় শচীনকর্তা রেকর্ডিংয়ের কাজও বন্ধ রাখতেন। খেলোয়াড়দের খোঁজ নিতেন। মাঠে যাওয়ার আগে তাঁদের পিঠ চাপড়ে দিতেন।
সুরজিতের স্মৃতিতে আছে আরও মজার ঘটনা। কুপারেজ স্টেডিয়ামে শচীনকর্তার নামে দুটি চেয়ার দেখেছিলেন তিনি। প্রথমে ভেবেছিলেন, একটি হয়তো আর ডির জন্য। পরে জানলেন, দুটিই শচীনকর্তার। একটিতে বসতেন। অন্যটিতে পা রাখতেন।
ফুটবলার গৌতম সরকারও স্মরণ করেছিলেন তাঁদের প্রতি শচীনকর্তার আন্তরিকতা। তারকাখচিত বৈঠকখানায় খেলোয়াড়দের নিয়ে ঢুকতেন গর্ব করে। তাঁদের সঙ্গে সময় কাটাতেন। বাড়িতে আপ্যায়ন করতেন। খ্যাতিমান এই সুরকারের কাছে ফুটবলাররাও পেতেন তারকার সম্মান।
শচীনকর্তা বিদায় নিয়েছেন বহু বছর আগে। তবে তাঁর গান রয়ে গেছে মানুষের কণ্ঠে। পাড়া-মহল্লার গানের আসর থেকে বড় মঞ্চ—আজও ফিরে ফিরে আসে তাঁর সৃষ্টি। নবীন শিল্পীরাও তাঁর গানে খুঁজে নেন শেখার পথ, নিজেকে প্রকাশের ভাষা। সংগীত প্রতিযোগিতায় সেই গান গেয়েই মেলে ধরেন নিজেদের সামর্থ্য। কেউ রপ্ত করেন সুরের বাঁক, কেউ কণ্ঠে ধরতে চান তাঁর গায়কির দরদ। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে নতুন কণ্ঠে বেঁচে আছেন শচীনকর্তা।
সূত্র: আর ডি বর্মনের সাক্ষাৎকার; ‘ফিল্মফেয়ার’, দ্য কুইন্ট, আনন্দবাজার পত্রিকা এবং শচীন দেববর্মনের জীবনীসংক্রান্ত প্রকাশনা।

অক্টোবর ৩১, ২০২৬
বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত
বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। এরপর তদন্ত হবে, শুনানি হবে।

অক্টোবর ৩১, ২০২৬
৫০ লাখ না দিলে এক কোটি! ফোনে হুমকি দিতেন সাব্বির
৫০ লাখ না দিলে এক কোটি! ফোনে হুমকি দিতেন সাব্বির

পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখাতেন সাব্বির হোসেন ওরফে সানি। চাঁদার টাকা না দিলে লোক পাঠিয়ে হামলা বা গুলির হুমকিও দিতেন তিনি। এমন একটি ফোনালাপের অডিও রেকর্ড পুলিশের হাতে এসেছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ৩১, ২০২৬
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি

দলের আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি ২০ রানও। আলাদা কেবল নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুন—তাঁদের দুজনের সেঞ্চুরিতে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২২০ রান করে প্রথম দিন শেষ করেছে খুলনা।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ইহুদি ও আরবদের সমন্বয়ে একটি সরকার গঠনের দাবির সমর্থনে ইসরায়েলে বিক্ষোভ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে ‘চেঞ্জ ব্লক’ বা পরিবর্তনপন্থী জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

অক্টোবর ৩১, ২০২৬
আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে স্থান হবে না: মির্জা আব্বাস
আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে স্থান হবে না: মির্জা আব্বাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দলের ভেতরে কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অক্টোবর ৩১, ২০২৬
নাটোরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের দাফন
নাটোরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের দাফন

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী শামীম হোসেন ও সাব্বির আহমেদের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
চার্জ ছাড়াই চলবে ব্যাটারিচালিত গাড়ি
চার্জ ছাড়াই চলবে ব্যাটারিচালিত গাড়ি

ব্যাটারিচালিত গাড়ি চালাতে নিয়মিত চার্জ দিতে হয়। কিন্তু, বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চার্জ দেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে। চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তির চিন্তা থেকেই নতুন প্রযুক্তির গাড়ি উদ্ভাবন করেছেন ঝালকাঠির গোলাম সাঈদ খান। তার দাবি, বিশেষ পদ্ধতিতে চারটি ব্যাটারির সমন্বয়ে তৈরি এ গাড়ি চালাতে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।

অক্টোবর ৩১, ২০২৬
সহকর্মী থেকে স্মৃতির মানুষ, মান্নাকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
সহকর্মী থেকে স্মৃতির মানুষ, মান্নাকে নিয়ে কী লিখলেন ওমর সানী?

ঢাকাই সিনেমার অনেক তারকাই সময়ের সঙ্গে দর্শকের স্মৃতি থেকে কিছুটা আড়ালে চলে যান।

অক্টোবর ৩১, ২০২৬
লক্ষ্মীপুরের ৫ কলেজে পাস করেনি কেউ
লক্ষ্মীপুরের ৫ কলেজে পাস করেনি কেউ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। এ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

অক্টোবর ৩১, ২০২৬
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড
৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড।

অক্টোবর ৩১, ২০২৬