যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

ডিজিটাল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং বড় স্বপ্ন দেখার আহ্বানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭।

৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড।

৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই
লক্ষ্মীপুরের ৫ কলেজে পাস করেনি কেউ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। এ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্...

লক্ষ্মীপুরের ৫ কলেজে পাস করেনি কেউ
সহকর্মী থেকে স্মৃতির মানুষ, মান্নাকে নিয়ে কী লিখলেন ওমর সানী?

ঢাকাই সিনেমার অনেক তারকাই সময়ের সঙ্গে দর্শকের স্মৃতি থেকে কিছুটা আড়ালে চলে যান।

সহকর্মী থেকে স্মৃতির মানুষ, মান্নাকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
চার্জ ছাড়াই চলবে ব্যাটারিচালিত গাড়ি

ব্যাটারিচালিত গাড়ি চালাতে নিয়মিত চার্জ দিতে হয়। কিন্তু, বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চার্জ দেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে। চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তির চিন্তা থেকেই নতুন প্রযুক্তির গাড়ি...

চার্জ ছাড়াই চলবে ব্যাটারিচালিত গাড়ি
নাটোরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের দাফন

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী শামীম হোসেন ও সাব্বির আহমেদের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

নাটোরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের দাফন

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত
ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত

জ্ঞানেশ কুমারকে মোট ৬টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ‘গণ অভিশংসন’ প্রস্তাব উল্লেখ করে মল্লিকার্জুন খাড়গে একে একে অভিযোগগুলো পড়ে শোনান।

অক্টোবর ৩১, ২০২৬
‘বাবা ফোন ভেঙে ফেলে, এরপর আমার প্রগ্রেস স্কাইরকেট করে’: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী
‘বাবা ফোন ভেঙে ফেলে, এরপর আমার প্রগ্রেস স্কাইরকেট করে’: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/baba-fon-venge-fele-erpr-amar-prgres-skairket-kre-jipie-5-pawa-siksharthee

অক্টোবর ৩১, ২০২৬
ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে
ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শামীম হোসেনের মরদেহ ৮২ দিন পর দেশে ফিরেছে। রোজার ঈদে মেয়েকে কোলে নেওয়ার স্বপ্ন পূরণ হলো না তাঁর। একই ঘটনায় নিহত আরেক প্রবাসী সাব্বির আহমেদের মরদেহও ফিরেছে দেশে।

অক্টোবর ৩১, ২০২৬
নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা
নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা

রাজধানীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়। পরে হকারদের বসা ঠেকাতে ফুটপাতে শতাধিক গাছের চারা বসিয়ে দেয় সংস্থাটি।

বেলা তিনটার দিকে পূর্বঘোষিত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নিউমার্কেট এলাকায় আসেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। শুরুতে নিউমার্কেটের বিপরীত পাশে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর আজিমপুর–সংলগ্ন নিউমার্কেটের ফুটপাত থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

সরেজমিন দেখা যায়, ফুটপাতে অভিযান শুরু হতেই হকাররা তাঁদের মালামাল ও সরঞ্জাম নিয়ে সড়কের বিপরীত পাশে সরে যান। সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে ফুটপাতে থাকা কয়েকটি চৌকি ভেঙে ময়লার গাড়িতে তুলে নেওয়া হয়। এ সময় উৎসুক জনতার ভিড়ের মধ্যে অনেক হকারকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৩১ অক্টোবর ২০২৬

অভিযান পরিচালনার পর নিউমার্কেটের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে বস্তা ও ড্রামে লাগানো প্রায় শতাধিক গাছের চারা বসিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে তিনটার পর কর্মীরা যখন ৪ নম্বর গেটের দিকে এগোচ্ছিলেন, তখন আজিমপুর–সংলগ্ন ইউটার্নের ফুটপাতে আবারও কয়েকজন হকার বসার চেষ্টা করেন। পরে ডিএসসিসির কর্মীরা তাৎক্ষণিকভাবে গিয়ে তাঁদের চৌকিগুলো সরিয়ে দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান শেষ করে এলাকা ত্যাগ করেন কর্মীরা। সন্ধ্যা ছয়টা পর্যন্ত উচ্ছেদ করা অংশে আর কোনো হকারকে বসতে দেখা যায়নি।

অভিযানের শুরুতে এক প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে। যত দিন দখল হবে, তত দিন অভিযান চলবে।

আবদুস সালাম বলেন, ‘আমরা বারবার সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করছি, যাতে তাঁরা রাস্তা ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা না করেন। এরপরও কেউ যদি রাস্তা দখল করে বসেন, তবে তাঁদের মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। তাঁদের সহযোগিতায় নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই সড়কের ওপর অবৈধভাবে কেউ বসতে না পারেন।’

ফুটপাতে দোকান বসানোর জন্য ব্যবহৃত প্লাস্টিকের ক্রেট ও কাঠের পাটাতন গুঁড়িয়ে দিচ্ছে সিটি করপোরেশনের একটি বুলডোজার। নিউমার্কেট এলাকা, ঢাকা। ৩১ অক্টোবর ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ দখলমুক্ত করার দাবি ডিএসসিসির

অভিযান শেষে বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘অভিযানের অংশ হিসেবে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেট–সংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল রাস্তা ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত মূল রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।’

তবে দেখা যায়, সংস্থাটি মূলত নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত অভিযান চালিয়েছে। নিউমার্কেটের ১ ও ৩ নম্বর গেট এলাকায় তখনো হকারদের দোকান বসানোর সরঞ্জাম রয়ে গিয়েছিল।

অক্টোবর ৩১, ২০২৬
‘বাবা ফোন ভেঙে ফেলে, এরপর আমার প্রগ্রেস স্কাইরকেট করে’: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী
‘বাবা ফোন ভেঙে ফেলে, এরপর আমার প্রগ্রেস স্কাইরকেট করে’: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী

এইচএসসির ফল প্রকাশের দিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনন্দ–উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কেউ ঢাকঢোল বাজিয়ে উদ্‌যাপন করেন, কেউ ভাগ করে নেন নিজেদের সাফল্যের গল্প। জিপিএ–৫ পাওয়া এক শিক্ষার্থী তাঁর ভালো ফলের পেছনে মা–বাবার অবদানের কথাও বলেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ৩১, ২০২৬
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১০৯ জন, আহত ২ হাজার ৭৯২ জন। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬১৭ নারী ও শিশু। তাঁদের মধ্যে ৩৮৮ জনই ১৮ বছরের কম বয়সী শিশু।

এ ছাড়া গণপিটুনিতে ৭৪ জন এবং কারাগারে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত হয়েছেন ১১ বাংলাদেশি।

মানবাধিকার সংগঠন অধিকারের জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৯ মাসে নির্বাচনী সহিংসতার ১ হাজার ৩৮১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন। গণপিটুনিতে নিহত ৭৪ জনের মধ্যে মে মাসে সর্বোচ্চ ১৩ জন এবং জুনে ১২ জন মারা গেছেন।

ধর্ষণের শিকার ৩৮৮ শিশু

অধিকারের হিসাবে, ধর্ষণের শিকার ৬১৭ জনের মধ্যে ৩৮৮ মেয়েশিশু এবং ২২৭ জন প্রাপ্তবয়স্ক নারী। বাকি দুজনের বয়স জানা যায়নি। এ সময়ে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে ২২ নারী নিহত হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৭ জন এবং আত্মহত্যা করেছেন ৭ জন। নারীদের উত্ত্যক্ত করার ৩৭টি ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ১৬৯টি ঘটনা নথিভুক্ত করেছে অধিকার। এর মধ্যে ৬৫টি ঘটনায় সাংবাদিকেরা আহত হয়েছেন, ২২ জন লাঞ্ছিত এবং ২৫ জন হুমকির শিকার হয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে ২৮টি মামলা ও ২১টি অপহরণের ঘটনাও ঘটেছে। এ ছাড়া পাঁচটি হামলা, একজন সাংবাদিকের গ্রেপ্তার এবং একজনকে নির্যাতনের ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুমের শিকার হয়েছেন দুজন।

কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দী

দেশের ৭৫টি কারাগারে বন্দী ধারণক্ষমতা ৪৩ হাজার ১৫৭ জন। অথচ গত ১৩ সেপ্টেম্বর এসব কারাগারে বন্দী ছিলেন ১ লাখ ৫ হাজার ১০২ জন। অর্থাৎ ধারণক্ষমতার আড়াই গুণের বেশি বন্দী। ৯ মাসে কারাগারে ৬৭ জনের মৃত্যু হয়েছে। কারাগারে নির্যাতন, দুর্নীতি এবং অসুস্থ বন্দীদের হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার অভিযোগও প্রতিবেদনে রয়েছে।

এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে নির্যাতনে ছয়জন, পিটিয়ে দুজন এবং গুলিতে দুজন নিহত হয়েছেন। মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন ২০০ জন।

সীমান্তে বিএসএফের হাতে ১১ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া বাংলাদেশে ৫৬ জনকে পুশ ইন করার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বিএসএফের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ৭৮টি ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে উদ্বেগ

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ নিয়ে উদ্বেগ জানিয়েছে অধিকার। সংগঠনটির মতে, আইনটির ১৪(৩) ধারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব অন্য কোনো বাহিনী বা আন্তবাহিনী তদন্ত দলকে দেওয়ার বিধান থাকায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আর ২১ ধারায় অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীকে পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান ভুক্তভোগী ও তাঁদের পরিবারকে অভিযোগ করতে নিরুৎসাহিত করতে পারে।

জাতীয় মানবাধিকার কমিশন আইনেও প্যারিস নীতিমালা অনুসরণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন আইনের ১৯ ধারা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এর কোনো সদস্যের বিরুদ্ধে কমিশন নিজ উদ্যোগে তদন্ত করতে পারবে না।

এ ছাড়া র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি থাকলেও গত ১৫ সেপ্টেম্বর সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন পাসের মাধ্যমে র‍্যাবের জনবল, সম্পদ, ক্ষমতা ও চলমান মামলাসহ বিভিন্ন বিষয় নতুন বাহিনীতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে বলে উল্লেখ করেছে অধিকার। এতে র‍্যাবের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় থাকছে বলে মনে করে সংগঠনটি।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা পুলিশ কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়ায় বাতিল হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। এ ছাড়া পুলিশে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অর্থ লেনদেনের অভিযোগও প্রতিবেদনে তুলে ধরেছে অধিকার।

অক্টোবর ৩১, ২০২৬
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক

প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট। দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে গোল হজম। তারপর লাল কার্ড, পেনাল্টি থেকে আরও এক গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশার যেন শেষ নেই! স্টামফোর্ড ব্রিজে কাল ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। টানা ৯ ম্যাচে জয়হীন দলটি এখন অবনমন অঞ্চলের মাত্র ১ পয়েন্ট ওপরে। সপ্তাহ শেষে পয়েন্ট তালিকার শেষ তিনেও নেমে যেতে পারে ইংল্যান্ডের ২০ বারের চ্যাম্পিয়নরা।

তবে ইউনাইটেডের চেয়েও বেশি বিপদে সম্ভবত কোচ মাইকেল ক্যারিক। তাঁর চাকরিটাই যে এখন সুতোয় ঝুলছে!

গত সপ্তাহে নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পরই ক্যারিকের বিদায় দেখেছিলেন অনেকে। ইউনাইটেড কর্তৃপক্ষ অবশ্য সাবেক এই মিডফিল্ডারকে আরও একটি সুযোগ দেয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না ক্যারিক।

অথচ প্রথমার্ধে গল্পটা অন্য রকম হতে পারত। চ্যাম্পিয়নস লিগে কোমোর কাছে ৪-১ গোলে হারের পর কোচের কৌশলের সমালোচনা করায় বোর্নমাউথের বিপক্ষে বাদ পড়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। কাল অধিনায়ককে আবার প্রথম একাদশে ফেরান ক্যারিক।

ব্রায়ান এমবেউমোর ক্রস থেকে সহজ সুযোগ পেয়েও বল উড়িয়ে মারেন ফার্নান্দেজ।

ব্রায়ান এমবেউমোর ক্রস থেকে সহজ সুযোগ পেয়েও বল উড়িয়ে মারেন ফার্নান্দেজ। পরে তাঁর ক্রসে পা ছোঁয়াতে পারেননি এমবেউমো। আমাদ দিয়ালোর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন চেলসির বদলি গোলকিপার মাইক পেন্ডার্স।

একবার বল জালেও পাঠিয়েছিল ইউনাইটেড। হ্যারি ম্যাগুয়ারের হেড থেকে গোল করেন মাতেউস কুনিয়া। কিন্তু অফসাইডে বাতিল হয় সেটি। বিরতিতে সম্প্রচারকদের দেওয়া সাক্ষাৎকারে হতাশা লুকাতে পারেননি ক্যারিক। কে জানত, আরও বড় হতাশা অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধে!

৫০ মিনিটে ইউনাইটেডের রক্ষণ চিরে গোল করেন মরগান রজার্স। মাঝমাঠের বৃত্তের ভেতর বল পেয়ে প্রায় বিনা বাধায় এগিয়ে যান ইংল্যান্ডের এই ফুটবলার। তারপর গোলকিপার সেন্নে লামেন্সের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।

৫০ মিনিটে ইউনাইটেডের রক্ষণ চিরে গোল করেন মরগান রজার্স।

ক্যারিকের জন্য গোলটা ছিল আরও বেদনাদায়ক। মিডলসব্রোতে একসঙ্গে কাজ করার সময় ক্যারিকই রজার্সের ক্যারিয়ারে নতুন গতি এনে দিয়েছিলেন। সেই রজার্সই এবার পুরোনো গুরুর বিপদ বাড়ালেন!

এরপর ইউনাইটেডের সর্বনাশ ডেকে আনেন লিসান্দ্রো মার্তিনেজ।

সম্প্রতি দলবদলের বাজারে ইউনাইটেডের পর্যাপ্ত অর্থ খরচ না করার সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। অথচ মাঠে তাঁর পারফরম্যান্সই প্রশ্ন তুলে দিয়েছে দলে জায়গা পাওয়া নিয়ে।

কোল পালমারের পেনাল্টি শটে হাত লাগিয়েও গোল ঠেকাতে পারেননি লামেন্স।

রজার্সকে টেনে ধরে প্রথম হলুদ কার্ড দেখেন মার্তিনেজ। এরপর ফ্রি-কিকের সময় উঁচু করা কনুই দিয়ে আঘাত করেন ওয়েসলি ফোফানাকে। ভিএআর দেখে রেফারি পিটার ব্যাংকস পেনাল্টি দেন। দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় মার্তিনেজকে।

কোল পালমারের পেনাল্টি শটে হাত লাগিয়েও গোল ঠেকাতে পারেননি লামেন্স।

চেলসির দায়িত্বে জাবি আলোনসো আসার পর খুব কমই শুরুর একাদশে সুযোগ পেয়েছেন এস্তেভাও। কাল সুযোগ পেয়ে পালমারের পাস থেকে দুর্দান্ত শটে গোলও করেছিলেন। কিন্তু অফসাইডে বাতিল হয় সেটি।

শেষ ২৫ মিনিটে ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে চেলসি। গ্যালারি থেকে তখন ভেসে আসছে ক্যারিকের বরখাস্ত হওয়ার স্লোগান। তবে ব্যবধান আর বাড়েনি।

ইউনাইটেড কর্তৃপক্ষের সামনে এখন কঠিন সিদ্ধান্ত। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইউরোপে প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইউনাইটেড। ইতালিয়ানদের কাছে আরেকটি হার মানে আগেভাগে বিদায়ের লজ্জা, সঙ্গে বড় আর্থিক ধাক্কাও।

প্রশ্ন একটাই, সেই ম্যাচে ইউনাইটেডের ডাগআউটে ক্যারিককে দেখা যাবে তো?

অক্টোবর ৩১, ২০২৬
বিশেষ চিঠি
বিশেষ চিঠি

প্রেরক: চেনা কেউ

প্রাপক: জান্নাত

আমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটির জন্মদিনে শুভ জন্মদিন, প্রিয়তমা।

আজকের দিনটি আমার কাছে বছরের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। কারণ, এই দিনেই পৃথিবী পেয়েছিল আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক। তোমার মুখের হাসিটুকু অটুট থাকুক আজীবন।

আজ ৩১ অক্টোবর—আমার না হওয়া মহারানির জন্মদিন।

সামর্থ্য থাকলে আজ শহরের প্রতিটি বিলবোর্ডে তোমার নাম লিখে দিতাম। পুরো শহরকে জানিয়ে দিতাম, পৃথিবীতে একজন মানুষ আছে, যে কাউকে নিজের করে না পেয়েও নিঃশব্দে ভালোবেসে যায়। জানিয়ে দিতাম এক অপূর্ণ ভালোবাসার পূর্ণাঙ্গ গল্প।

কিন্তু সেই সামর্থ্যটুকু আমার নেই। তাই শহরের বিলবোর্ডে নয়, এই ছোট্ট চিরকুটের কয়েকটি শব্দে নিজের দীর্ঘশ্বাস আর জমে থাকা ভালোবাসাটুকু সঁপে দিলাম।

হয়তো তোমার জীবনের গল্পে আমার কোনো অধ্যায় নেই, তবু আমার অনুভূতির গল্পে তুমি আছ পুরোটাজুড়ে।

আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, হাসিখুশি থেকো—আমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটি।

ইতি,

চেনা কেউ

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
পরীমণির ‘ম্যাচিং ম্যাচিং’ রহস্যে কী আছে?
পরীমণির ‘ম্যাচিং ম্যাচিং’ রহস্যে কী আছে?

ঝলমলে পোশাক, মানানসই গয়না আর হাতে বোতল—সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি।

অক্টোবর ৩১, ২০২৬
একই কাজ, তবু বিচার আলাদা—কাকেে ইঙ্গিত করে লিখলেন অনুপমা?
একই কাজ, তবু বিচার আলাদা—কাকেে ইঙ্গিত করে লিখলেন অনুপমা?

একই কাজ একজন করলে সমালোচনা, আরেকজন করলে তা-ই স্বাভাবিক—মানুষের এমন দ্বৈত আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

অক্টোবর ৩১, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে ১ দফার ডাক: ডা. শফিকুর
গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে ১ দফার ডাক: ডা. শফিকুর

গণভোটের গণরায় সংসদের মাধ্যমে বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অক্টোবর ৩১, ২০২৬
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ইহুদি ও আরবদের সমন্বয়ে একটি সরকার গঠনের দাবির সমর্থনে ইসরায়েলে বিক্ষোভ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে ‘চেঞ্জ ব্লক’ বা পরিবর্তনপন্থী জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

অক্টোবর ৩১, ২০২৬
আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে স্থান হবে না: মির্জা আব্বাস
আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে স্থান হবে না: মির্জা আব্বাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দলের ভেতরে কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অক্টোবর ৩১, ২০২৬
নাটোরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের দাফন
নাটোরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের দাফন

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী শামীম হোসেন ও সাব্বির আহমেদের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
চার্জ ছাড়াই চলবে ব্যাটারিচালিত গাড়ি
চার্জ ছাড়াই চলবে ব্যাটারিচালিত গাড়ি

ব্যাটারিচালিত গাড়ি চালাতে নিয়মিত চার্জ দিতে হয়। কিন্তু, বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চার্জ দেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে। চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তির চিন্তা থেকেই নতুন প্রযুক্তির গাড়ি উদ্ভাবন করেছেন ঝালকাঠির গোলাম সাঈদ খান। তার দাবি, বিশেষ পদ্ধতিতে চারটি ব্যাটারির সমন্বয়ে তৈরি এ গাড়ি চালাতে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।

অক্টোবর ৩১, ২০২৬
সহকর্মী থেকে স্মৃতির মানুষ, মান্নাকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
সহকর্মী থেকে স্মৃতির মানুষ, মান্নাকে নিয়ে কী লিখলেন ওমর সানী?

ঢাকাই সিনেমার অনেক তারকাই সময়ের সঙ্গে দর্শকের স্মৃতি থেকে কিছুটা আড়ালে চলে যান।

অক্টোবর ৩১, ২০২৬