গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রয়োজনে ১ দফার ডাক: ডা. শফিকুর

গণভোটের গণরায় সংসদের মাধ্যমে বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই কাজ, তবু বিচার আলাদা—কাকেে ইঙ্গিত করে লিখলেন অনুপমা?

একই কাজ একজন করলে সমালোচনা, আরেকজন করলে তা-ই স্বাভাবিক—মানুষের এমন দ্বৈত আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

একই কাজ, তবু বিচার আলাদা—কাকেে ইঙ্গিত করে লিখলেন অনুপমা?
পরীমণির ‘ম্যাচিং ম্যাচিং’ রহস্যে কী আছে?

ঝলমলে পোশাক, মানানসই গয়না আর হাতে বোতল—সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি।

পরীমণির ‘ম্যাচিং ম্যাচিং’ রহস্যে কী আছে?
ইয়েমেনে নতুন যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ মানুষ

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ইয়েমেনে যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর ফলে গর্ভবতী নারীরা চরম ঝুঁকির মু...

ইয়েমেনে নতুন যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ মানুষ
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ভূমিকা রাখতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাখতে পারে।”

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ভূমিকা রাখতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

ডিজিটাল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং বড় স্বপ্ন দেখার আহ্বানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭।

যবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত
৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড।

৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩২৫/৮। পাকিস্তান: ৪৮.৩ ওভারে ৩৩১/৭। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।

শুরুটা করেছিলেন ফখর জামান। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানের সেঞ্চুরিটাও একসময় মনে হচ্ছিল যথেষ্ট হবে না। তবে আরাফাত মিনহাস যেন এক ফুৎকারেই উড়িয়ে দিলেন পাকিস্তানের সব সংশয়। খেললেন ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।

যে ইনিংস পাকিস্তানকে ৩২৬ রানের লক্ষ্যে পৌঁছে দিল ৯ বল বাকি থাকতেই। লাহোরে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে পাকিস্তান জিতল ত্রিদেশীয় সিরিজ।

বিস্তারিত আসছে ...।

অক্টোবর ৩১, ২০২৬
রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু
রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে একটি মেসে রান্নার চুলা ব্যবহার নিয়ে বিরোধের জেরে মারধর ও কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় নিরব হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিরব পেশায় মিস্ত্রি ছিল। সে রায়েরবাজারের গ্রিন গলির একটি মেসে থাকত। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামনগর গ্রামে। তার বাবা রংমিস্ত্রি এনায়েত হোসেন মুন্সি।

নিরবের বড় ভাই পিয়াল হোসেনের ভাষ্য, গত ১৯ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে মেসে গ্যাসের চুলায় ভাত রান্না করছিল নিরব। এ সময় একই মেসের রংমিস্ত্রি আলমগীর (২৮) রান্না করতে আসেন। চুলা ব্যবহার নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। নিরব ভাত রান্নার পর ডিম সেদ্ধ করতে চেয়েছিল। আলমগীর একই চুলায় রান্না করতে চাইলে বিরোধ বাধে। পরে নিরব নিজের কক্ষে চলে যায়।

পিয়াল হোসেন বলেন, রাতে তিনি ও নিরব বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ আলমগীর, তার ছোট ভাই শিমুল এবং তাদের ভাতিজা নাজিম ও ফাহিম মিলে নিরবকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিমুল কাঁচি দিয়ে নিরবের ঘাড়ে দুটি আঘাত করেন। তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।

গুরুতর আহত নিরবকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। পরে ২২ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। পিয়াল জানায়, পুলিশ আলমগীরকে আটক করলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, নিরবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিন ভাই ও এক বোনের মধ্যে নিরব ছিল সবার ছোট।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি
এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজেই পাসের হার শতভাগ। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৬ জনই জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ২০ শতাংশ।

আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসহ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট কলেজগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। এর মধ্যে বাংলা মাধ্যমের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে অংশগ্রহণকারী ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৪১০ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৯ জন।

আইএসপিআর আরও জানায়, ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভালো ফলাফলের পাশাপাশি ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ কারণে ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত হচ্ছে।

অক্টোবর ৩১, ২০২৬
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

এই বিয়ে সম্পর্কে অবগত কয়েকজন জানান, বিয়ে উপলক্ষে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে শ্রীনগরে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজন করা হয়।

অক্টোবর ৩১, ২০২৬
বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে
বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে

ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় সংঘাত বাড়ছে। পরাশক্তিগুলোর সামরিক প্রতিদ্বন্দ্বিতা, দুর্বল হয়ে পড়া নিরাপত্তা প্রতিশ্রুতি এবং ভুল হিসাব-নিকাশ বিশ্বকে বড় যুদ্ধের আশঙ্কায় ফেলছে।

অক্টোবর ৩১, ২০২৬
নয় মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২,৩৩৪ কোটি টাকার, কেন
নয় মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২,৩৩৪ কোটি টাকার, কেন

সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) সিগারেট বিক্রি প্রায় আড়াই হাজার কোটি টাকা কমে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির বিক্রি কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৯৫১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ২ হাজার ৩৩৪ কোটি টাকা বা ৭ শতাংশের বেশি। এর মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই (তিন মাসে) কমেছে ২ হাজার ১৪৪ কোটি টাকা।

কোম্পানিটির গত জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে কোম্পানিটির যে বিক্রি কমেছে, তার সিংহভাগই কমেছে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে। এই তিন মাসেই কোম্পানিটির বিক্রি কমেছে ২ হাজার ১৪৪ কোটি টাকা। কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর নির্ধারণসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির বিক্রিতে।

বিক্রি কমে যাওয়ায় একদিকে কমেছে কোম্পানিটির মুনাফা অন্যদিকে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের ধাক্কা লেগেছে। সরকারকে রাজস্ব প্রদানকারী শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। সিগারেট বিক্রি বাবদ এই কোম্পানির কাছ থেকে বড় অঙ্কের সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর বা মূসক আদায় করে সরকার। কিন্তু বিক্রি কমে যাওয়ায় গত ৯ মাসে সম্পূরক শুল্ক ও মূসক বাবদ কোম্পানিটির কাছ থেকে আয় কমে গেছে। চলতি বছরের ৯ মাসে সম্পূরক শুল্ক ও মূসক (ভ্যাট) বাবদ সরকার আয় করেছে ২৫ হাজার ৫২৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ হাজার ১৯৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শুল্ক ও ভ্যাট বাবদ সরকারের রাজস্ব কমেছে ১ হাজার ৬৭০ কোটি টাকা বা ৬ শতাংশের বেশি। শুল্ক-ভ্যাটের পাশাপাশি কমেছে আয়করও। এ বছরের প্রথম ৯ মাসে আয়কর বাবদ কোম্পানিটি সরকারকে দিয়েছে ৬৮৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই বাবদ দিয়েছিল ৭৫৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে সরকার আয়কর কমেছে ৭২ কোটি টাকা।

বিক্রি কমে যাওয়ায় কোম্পানিটির মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ২০৭ কোটি টাকা বা প্রায় ২৯ শতাংশ। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি মুনাফা করেছে ৫১৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭২০ কোটি টাকা।

কোম্পানিসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের বাজেট ও বাজেট-পরবর্তী সিগারেটের স্তরভিত্তিক নতুন মূল্য নির্ধারণের ফলে বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। সবচেয়ে বেশি কমেছে নিম্নস্তরের সিগারেটের বিক্রি। সিগারেটের বাজারের বড় অংশই এই স্তরের। ফলে এই স্তরের মূল্যবৃদ্ধির কারণে বিক্রিও উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে কোম্পানিটির বিক্রি যতটা কমেছে, তার প্রায় ৯২ শতাংশই কমেছে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে। অর্থাৎ চলতি অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্য নির্ধারণ বিষয়ে নেওয়া এনবিআরের সিদ্ধান্তের ফলে কোম্পানিটির বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন
এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন

অক্টোবর ৩১, ২০২৬
‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’

পাবনার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫
হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

সারা দেশে আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই দিনে আনন্দের বদলে কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর দক্ষিণপাড়া গ্রামের রাকিবুল ইসলামের পরিবারে।

অক্টোবর ৩১, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা বিষয়ে পাকিস্তান ‘সতর্ক আশাবাদী’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা বিষয়ে পাকিস্তান ‘সতর্ক আশাবাদী’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ‘সতর্ক আশাবাদী’। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। চলতি সপ্তাহে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরান সফর করার পর, শুক্রবার দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অক্টোবর ৩১, ২০২৬
অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স তখন মাত্র দেড় বছর, সেই বয়সেই বিয়ে হয়। অষ্টম শ্রেণিতে পড়ার সময় স্বামীর বাড়িতে চলে যাওয়ায় থেমে যায় পড়াশোনা। এরপর সংসার, সন্তান আর পারিবারিক দায়িত্ব সামলাতে কেটে যায় দীর্ঘ সময়।

অক্টোবর ৩১, ২০২৬
গাজীপুরে ৬ ঘণ্টার অবরোধ-সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক
গাজীপুরে ৬ ঘণ্টার অবরোধ-সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

অক্টোবর ৩১, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ভূমিকা রাখতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ভূমিকা রাখতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাখতে পারে।”

অক্টোবর ৩১, ২০২৬
ইয়েমেনে নতুন যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ মানুষ
ইয়েমেনে নতুন যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ মানুষ

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ইয়েমেনে যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর ফলে গর্ভবতী নারীরা চরম ঝুঁকির মুখে পড়েছেন। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
পরীমণির ‘ম্যাচিং ম্যাচিং’ রহস্যে কী আছে?
পরীমণির ‘ম্যাচিং ম্যাচিং’ রহস্যে কী আছে?

ঝলমলে পোশাক, মানানসই গয়না আর হাতে বোতল—সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি।

অক্টোবর ৩১, ২০২৬