গাজীপুরে ৬ ঘণ্টার অবরোধ-সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স তখন মাত্র দেড় বছর, সেই বয়সেই বিয়ে হয়। অষ্টম শ্রেণিতে পড়ার সময় স্বামীর বাড়িতে চলে যাওয়ায় থেমে যায় পড়াশোনা। এরপর সংসার, সন্তান আর পারিবারিক দায়িত্ব সামলাতে কেটে যায় দীর্ঘ সময়।

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা বিষয়ে পাকিস্তান ‘সতর্ক আশাবাদী’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ‘সতর্ক আশাবাদী’। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। চলতি সপ্তাহে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দ...

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা বিষয়ে পাকিস্তান ‘সতর্ক আশাবাদী’
হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

সারা দেশে আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই দিনে আনন্দের বদলে কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর দক্ষিণপাড়া গ্রামের রাকিবুল ইসলামের প...

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫
২৫ কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

কাজের মান উন্নয়ন এবং ব্যাংকের স্ট্যান্ডার্ডকে ক্রমাগত উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দি...

২৫ কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই...

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

আশিক ইকবাল পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন) মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

অক্টোবর ৩১, ২০২৬
‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’
‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

সাত দফা দাবিতে ১১ দলের লংমার্চের পথসভায় যশোরের মুড়লী মোড়ে এ হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

অক্টোবর ৩১, ২০২৬
কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ
কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানখেতে অজ্ঞাতনামা দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে পড়ে থাকা অবস্থায় লাশ দুটি হেফাজতে নেয় কেশবপুর থানা–পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতে শনিবার সন্ধ্যায় দুজন নারী–পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি হেফাজতে নেয়। নিহত দুই নারী-পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।

শনিবার রাত ১০টার পর কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পরে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। নিহত দুজনকে এলাকাবাসী চিনতে পারছেন না। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। লাশ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

অক্টোবর ৩১, ২০২৬
‘ডিবি’র হারুনসহ পুলিশের সাত কর্মকর্তা চাকরিচ্যুত, একজন অবসরে
‘ডিবি’র হারুনসহ পুলিশের সাত কর্মকর্তা চাকরিচ্যুত, একজন অবসরে

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতির দায়ে চাকরি হারালেন হারুন অর রশীদসহ পুলিশের সাত কর্মকর্তা

অক্টোবর ৩১, ২০২৬
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি

অক্টোবর ৩১, ২০২৬
উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে
হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, উচ্চকক্ষের ক্ষমতা কী হবে, সংবিধান সংশোধনী উচ্চকক্ষে যাবে কি না—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এসব বিষয়ের সমাধান লংমার্চে হবে না।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আয়োজনে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্ব ছিল এটি। জাদুঘরের মনসুন থিয়েটারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণতান্ত্রিক সংস্কার চায়। সংবিধানে এমনভাবে সংশোধনী আনতে চায়, যাতে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য বা ‘চেক অ্যান্ড ব্যালান্স’ থাকে। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে সেটি জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে। তাঁরা রাজনৈতিক বিভক্তি চান না।

সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। গত ১৩ জুলাই জাতীয় সংসদে সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য আরও পাঁচটি পদ শূন্য রাখা হয়েছে। তবে বিরোধী দল ওই কমিটিতে প্রতিনিধি দেয়নি। তাদের দাবি, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

অন্যদিকে সরকার সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে চায়। এ নিয়ে মতপার্থক্যের মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। শনিবারও তাদের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচি ছিল।

ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন

সেমিনারে দেশের বিভিন্ন সময়ের সাংবিধানিক সংকটের উদাহরণ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাকশালের পরে সবচেয়ে বড় সাংবিধানিক সংকট তৈরি করেছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছিল। তাঁর মতে, এর ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, গণতান্ত্রিক ব্যবস্থার স্থিতিশীলতা নষ্ট হয় এবং শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের পটভূমি রচিত হয়। ছাত্র-জনতা একত্র হয়ে একদলীয় স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকারব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ালে দেশ সেই সংকট থেকে মুক্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে দেশে এ রকম আরেকটি জুলাই গণ-অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যবস্থা করতে হবে। তাঁরা সেই গণতান্ত্রিক সংস্কার চান। ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা এবং স্বৈরশাসকের উত্থানের পথ বন্ধ করতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক ঐক্য।

প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার লক্ষ্যের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা চান গণতন্ত্রকে পাহারা দেওয়ার জন্য ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করার মতো স্বাধীন গণমাধ্যম, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে। এর বাইরে অন্যান্য সাংবিধানিক সংশোধনী হতে হবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং সময় ও তারুণ্যের চাহিদা অনুযায়ী।

প্রতিষ্ঠানের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠান নির্মাণের সঙ্গে সঙ্গে তার জবাবদিহি নিশ্চিত করা না হলে সেই প্রতিষ্ঠানও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। তাঁরা অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা চান এবং তা নিশ্চিত করবেন। এখনো বিচার বিভাগের স্বাধীনতা আছে। আইন মন্ত্রণালয় শুধু ‘পোস্ট অফিসের’ কাজ করে।

শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির আদেশ জারির মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান স্বৈরতান্ত্রিক চরিত্র অর্জন করেছিলেন—এমন বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। সালাহউদ্দিন বলেন, তখন শূন্য সাংবিধানিক অবস্থায় অন্য কোনো উপায় ছিল না। তবে তাঁর মতে, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চরিত্রে স্বৈরতান্ত্রিক মানসিকতা ছিল। এর বহিঃপ্রকাশ ঘটেছিল ১৯৭৩ সালের নির্বাচনে। পরবর্তী সময়ে তাঁর কন্যা শেখ হাসিনাও এই চরিত্র ধারণ করেন বলে মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠান গড়ার তাগিদ আসিফ নজরুলের

সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আরও উন্নত করার সুযোগ রয়েছে। এখন যে ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানে সরকারি দল বা বিরোধী দল—যেকোনো পক্ষ চাইলে অচলাবস্থা তৈরি করতে পারবে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ৩১ অক্টোবর

অধ্যাপক আসিফ নজরুলের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ক্ষেত্রে অন্তত সরকারি দল ও বিরোধী দলের ঐকমত্য থাকতে হবে। তা না হলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, তা সবার জানা।

একটি দেশের উন্নয়নে কার্যকর প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে সরকারের উদ্দেশে আসিফ নজরুল বলেন, ‘আপনারা কতগুলো প্রতিষ্ঠান গড়ে দিয়ে যান। আপনাদের কাছে অনেক বড় একটা সুযোগ এসেছে।’

আসিফ নজরুল বলেন, যত ভালো কথা লেখা হোক, যত সম্পদ থাকুক কিংবা যত সৎ প্রধানমন্ত্রীই থাকুন না কেন, প্রতিষ্ঠান গড়ে তোলা না হলে দেশের উন্নতি হবে না। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক প্রতিষ্ঠান।

তাঁর মতে, দুটি প্রতিষ্ঠান সরকারকে প্রকৃত জবাবদিহির মধ্যে রাখতে পারে। এ জন্য উচ্চ আদালতকে স্বাধীন, ক্ষমতাশালী ও দায়িত্বশীল করতে হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে। তিনি বিচারক নিয়োগে আইন প্রণয়ন, ধাপে ধাপে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ উচ্চ আদালতের হাতে দেওয়া এবং সংসদীয় কমিটিগুলোর তলব করার ক্ষমতা বাড়াতে আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংস্কার প্রস্তাব

১৯৭২ সালের সংবিধান নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতের জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন আসিফ নজরুল। তিনি বলেন, ওই সংবিধানের অন্যতম বড় দুর্বলতা ছিল প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া। এ সমস্যা সমাধানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা জরুরি।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আয়োজনে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্ব ছিল এটি। জাদুঘরের মনসুন থিয়েটারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এ ক্ষেত্রে সংবিধান প্রণয়নের সময় সুরঞ্জিত সেনগুপ্তসহ কয়েকজন গণপরিষদ সদস্যের দেওয়া ভিন্নমতের প্রস্তাবগুলো পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের অগ্রাধিকার দেওয়া এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেন। এ ছাড়া উচ্চকক্ষের সদস্যদের জন্য বেতন, গাড়ি ও বাড়ির ব্যবস্থা না রাখার প্রস্তাবও তুলে ধরেন তিনি।

১৯৭২ সালের সংবিধান নিয়ে পরস্পরবিরোধী মূল্যায়নের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, ১৭ বছর ধরে শুনতে হয়েছে, ১৯৭২ সালের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। এখন আবার শোনা যাচ্ছে, এটি সবচেয়ে নিকৃষ্ট সংবিধান। আবেগ থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠভাবে ওই সংবিধানকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে।

আসিফ নজরুলের মতে, সংবিধান প্রণয়নের সময় গণপরিষদে একটি দলের প্রাধান্য ছিল। জনগণের মতামত নেওয়ার সুযোগ ছিল সীমিত। বিরোধী মতামতকেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে ১৯৭২ সালের সংবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানও ছিল। সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার এবং বিশেষ করে প্রতিরোধমূলক আটক, কালো আইন প্রণয়ন ও জরুরি অবস্থা জারির সুযোগ না থাকার বিষয়গুলোকে ওই সংবিধানের শক্তিশালী দিক হিসেবে তুলে ধরেন তিনি।

একই সঙ্গে আসিফ নজরুল বলেন, সংবিধান প্রণয়নের অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে অনেক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ ও আইনজীবী হাবিবুর রহমান। সভা প্রধান হিসেবে বক্তব্য দেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।

অক্টোবর ৩১, ২০২৬
মেট্রোরেলে হার্ট অ্যাটাকের মতো জরুরি অসুস্থতায় কী ব্যবস্থা থাকা উচিত
মেট্রোরেলে হার্ট অ্যাটাকের মতো জরুরি অসুস্থতায় কী ব্যবস্থা থাকা উচিত

গত ২৪ অক্টোবর মেট্রোরেলে যাত্রার সময় অসুস্থ হয়ে মারা যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান। ঘটনার পর মেট্রোরেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া যাত্রীর জন্য প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। মেট্রোরেলে এমন পরিস্থিতিতে কী করবেন, আর কী ধরনের জরুরি ব্যবস্থা থাকা প্রয়োজন? বিস্তারিত ভিডিওতে—

অক্টোবর ৩১, ২০২৬
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে ব্যবসায়ী মোজিবুল হকের সাক্ষাৎ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে ব্যবসায়ী মোজিবুল হকের সাক্ষাৎ

তারো আসোকে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও অনুকরণীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে মোজিবুল হক বলেন, দীর্ঘদিন পর তাঁর সঙ্গে আবার সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
যুবসমাজ জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান
যুবসমাজ জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।

অক্টোবর ৩১, ২০২৬
সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন, বাদ পড়লেন কে?
সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন, বাদ পড়লেন কে?

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে হেলমেটের আঘাতে মাথায় চোট পান মুমিনুল। পরে তাঁর বদলি হিসেবে মাঠে নামেন জাকের আলী।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দেওয়ার হার বেড়েছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দেওয়ার হার বেড়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণকারী বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রেক্ষাপটে, গতবারের তুলনায় এবার লক্ষাধিক আমেরিকান আগেভাগেই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অক্টোবর ৩১, ২০২৬
প্রযুক্তি কেড়ে নিয়েছে আবেগ, এইচএসসির ফল প্রকাশের পরও ক্যাম্পাসে উৎসব
প্রযুক্তি কেড়ে নিয়েছে আবেগ, এইচএসসির ফল প্রকাশের পরও ক্যাম্পাসে উৎসব

সারা দেশের মতো ময়মনসিংহেও নির্ধারিত সময়ে প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল। তবে, ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যাম্পাসগুলোতে দেখা যায়নি চিরচেনা উৎসব। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, বন্ধুদের সঙ্গে ফল জানার অপেক্ষা কিংবা আনন্দ-হতাশা ভাগাভাগির সেই দৃশ্য যেন হারিয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে। প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই ফল জানার সুযোগ তৈরি হওয়ায় বদলে গেছে ফল প্রকাশের দিনের চেনা চিত্র।

অক্টোবর ৩১, ২০২৬
২৫ কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
২৫ কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

কাজের মান উন্নয়ন এবং ব্যাংকের স্ট্যান্ডার্ডকে ক্রমাগত উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ১০০ দিনে ৩ হাজার কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫
হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

সারা দেশে আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই দিনে আনন্দের বদলে কান্নায় ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর দক্ষিণপাড়া গ্রামের রাকিবুল ইসলামের পরিবারে।

অক্টোবর ৩১, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা বিষয়ে পাকিস্তান ‘সতর্ক আশাবাদী’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা বিষয়ে পাকিস্তান ‘সতর্ক আশাবাদী’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ‘সতর্ক আশাবাদী’। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। চলতি সপ্তাহে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরান সফর করার পর, শুক্রবার দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অক্টোবর ৩১, ২০২৬
অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬