আলিয়ার জায়গায় গাঙ্গুবাই হতে পারতেন কীর্তি সুরেশ?

বলিউডের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাটের পরিবর্তে কীর্তি সুরেশকে দেখতে চেয়েছিলেন অনেক ভক্ত।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

রিয়াদে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। মঙ্গলবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক্স-এ এক পোস্টে এ দাবি করেছেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের
ময়মনসিংহে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকা উপজেলার রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
সাগর-রুনি হত্যাকাণ্ডে রোকেয়া প্রাচীর নাম যেভাবে এলো

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলার তদন্তে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর নাম এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রাথমিক অনুসন্ধান থেকে।

সাগর-রুনি হত্যাকাণ্ডে রোকেয়া প্রাচীর নাম যেভাবে এলো
ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই বাংলাদেশ আমাদের সবার।

ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না: জামায়াত আমির
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফ...

'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
স্টারলিংক ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের একটি বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’-এর ব্যবহারকারীদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করছে। সম্ভবত ব্যবহারকারীদের ওপর নজরদারি চালানো এর উ...

স্টারলিংক ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েল

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ
ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ

২৭ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিল ফুটবল বিশ্বের সবচেয়ে জমকালো আয়োজন। রথী-মহারথীদের সামনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। সেই আয়োজনের লালগালিচায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজ। রোনালদো নাজারিও ও হ্যারি কেইনের সাক্ষাৎকার নেওয়া কে এই কনটেন্ট ক্রিয়েটর?

কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলায়

ফুয়াদ আবদুল–আজিজ নামটি অনেকের কাছে নতুন মনে হলেও লন্ডনের ফুটবল কমিউনিটিতে বেশ পরিচিত নাম। টিভি, সোশ্যাল মিডিয়া, চ্যানেল—সবখানেই তাঁকে দেখা যায় কিংবা শোনা যায় তাঁর কণ্ঠস্বর।

কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলায়। ছোটবেলায়ই পাড়ি জমান লন্ডনে, সেখানেই বসবাস তাঁর। শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যোগ দেন স্পোর্টস কনটেন্ট ক্রিয়েশনে। শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে।

২০১৮ সালে নিজের ইউটিউব চ্যানেল ‘ভাইপার স্পোর্টস’ চালু করেন। এর পর থেকেই আসেন আলোচনায়। শুরুর দিকে বক্সিং নিয়ে কনটেন্ট তৈরি করলেও করোনাকালে সম্পূর্ণ মনোযোগ দেন ফুটবলের ওপর।

এরপরই বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে থাকে তাঁর। করোনা–পরবর্তী সময়ে কাজ করেছেন বিবিসি, ওহ মাই গোল, ডাজোনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার কনটেন্টে ফুয়াদ ছিলেন নিয়মিত মুখ। বর্তমানে তিনি কাজ করছেন বিশ্বখ্যাত ফুটবল প্ল্যাটফর্ম ‘৪৩৩’-এর সঙ্গে।

ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের সাক্ষাৎকার নিয়েছেন ফুয়াদ আবদুল–আজিজ

ফুয়াদ প্রথম বাংলাদেশিদের নজরে আসেন ফুটবলার কিউবা মিচেলকে নিয়ে বানানো একটা ভিডিও থেকে। এ ছাড়া হামজা চৌধুরীর উত্থানের সময় থেকে ফুয়াদ নজর রাখতেন তাঁর খেলায়। এরপর বাংলাদেশের খেলা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উড়ে গেছেন তিনি।

বুম হাতে যেমন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগার খেলা দেখেছেন, তেমনি বাংলাদেশের খেলা দেখতে উড়ে গিয়েছিলেন মালেশিয়ায়। আরব কাপ থেকে শুরু করে বিশ্বকাপ—মাইক হাতে পুরো ফুটবল–দুনিয়া দেখা হয়েছে তাঁর। বিশেষ করে প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে নিয়মিত কনটেন্ট বানাতে দেখা যায় তাঁকে।

ফুয়াদ যেখানেই যান, বাংলাদেশকে সঙ্গে নিয়েই যান

ফুয়াদকে এবারের ব্যালন ডি’অরের লালগালিচায় যাওয়ার সুযোগ করে দিয়েছে ব্রিটিশ চ্যানেল ডাজোন। লালগালিচায় অনুষ্ঠান–পূর্ববর্তী আয়োজনের উপস্থাপক ছিলেন তিনি। ফাব্রিজিও রোমানোর মতো ট্রান্সফার স্পেশালিস্টের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে সাক্ষাৎকার নিয়েছেন ফুটবলারদের। লালগালিচায় হ্যারি কেইনকে প্রশ্ন করার সুযোগও হয়েছে তাঁর।

ফুয়াদ যে শুধু ফুটবলারদের সাক্ষাৎকার নিয়েছেন, তা কিন্তু নয়। বরং আয়োজনে আসা ফুটবলারদের জন্য উপহারও রেখেছিলেন। কুকুরেয়া, রদ্রি, এমবাপ্পে থেকে শুরু করে রোনালদো নাজারিওর হাতে তুলে দিয়েছেন লন্ডনের স্যুভেনির লাল বাসের চাবির রিং।

ফুয়াদের পোশাকেও ছিল বাংলাদেশের ছোঁয়া। যে স্যুটে হাজির হয়েছিলেন ব্যালন ডি’অরের মঞ্চে, সেখানে ছিল বাংলাদেশের পতাকার কোট পিন। ফুয়াদ যেখানেই যান, বাংলাদেশকে সঙ্গে নিয়েই যান।

কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল

অক্টোবর ২৭, ২০২৬
রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়
রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়

রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। ২৩ অক্টোবর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অক্টোবর ২৭, ২০২৬
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

দেশের বড় একটি অঞ্চলে আজ মঙ্গলবার যে বিদ্যুৎ গ্রিড বিপর্যয় ঘটেছে, সেটির কারণ জানতে তদন্ত কমিটি করেছে পাওয়ার গ্রিড পিএলসি। তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়নে সঞ্চালন-২–এর প্রধান প্রকৌশলী (অতি. দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। বিপর্যয়ের পর বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর এক এক করে বিদ্যুৎকেন্দ্র চালু করা শুরু হয়। ধীরে ধীরে সরবরাহ বাড়তে থাকে।

পাওয়ার গ্রিড জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক আছে।

দেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় বিপর্যয় ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় শুরু হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে তিন থেকে আট ঘণ্টার মধ্যে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু

অক্টোবর ২৭, ২০২৬
বাংলাদেশের জালে ভারতের ১৩ গোল
বাংলাদেশের জালে ভারতের ১৩ গোল

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশ।

অক্টোবর ২৭, ২০২৬
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী। সেন্ট মার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

অক্টোবর ২৭, ২০২৬
ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’
ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’

ভালো চাকরি ও সচ্ছল জীবনের আশায় কম্বোডিয়ায় যান দুই বাংলাদেশি তরুণ। তাঁদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় প্রায় ছয় লাখ টাকা করে। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এরপর পাঁচ হাজার মার্কিন ডলারে ‘বিক্রি’ করে দেওয়া হয় একটি স্ক্যাম সেন্টারে। সেখানে জোর করে অনলাইনে প্রতারণামূলক কাজে বাধ্য করা হতো তাঁদের। কাজ করতে না চাইলে চলত শারীরিক ও মানসিক নির্যাতন।

দুই তরুণকে কম্বোডিয়ায় পাচার ও প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকার (২৬)। তাঁদের বাড়ি গাজীপুরের পুবাইল এলাকায়।

প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাতে সিআইডি জানায়, স্ক্যাম সেন্টারে অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে অস্বীকৃতি জানালে কিংবা সামান্য ভুল করলেও তাঁদের নির্যাতন করা হতো। সেখান থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে আসা বা নিরাপদে দেশে ফেরার সুযোগ ছিল না।

দেশে ফিরতে কয়েক দফায় মুক্তিপণ আদায় করার কথা উল্লেখ করে সিআইডি জানায়, একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন ওই দুই তরুণ। স্ক্যাম সেন্টারে বিক্রির পরে বন্দিদশা থেকে মুক্তি পেতে তাঁদের পরিবারের কাছে আরেক দফা পাঁচ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। সন্তানদের মুক্তির আশায় পরিবারের সদস্যরা মুক্তিপণ দেন। মুক্তির পরও মানব পাচারকারীরা তাঁদের নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। দেশে ফেরার বিমানের টিকিটের জন্যও আরেক দফা টাকা আদায় করা হয়।

সিআইডি জানায়, মুক্তির পরও তাঁরা প্রায় দুই মাস কম্বোডিয়ার একটি স্থানীয় হোটেলে থাকেন। একপর্যায়ে অনলাইনে ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের সহায়তায় গত ৩ সেপ্টেম্বর তাঁরা বাংলাদেশে ফেরেন। দেশে ফিরে ২৬ অক্টোবর এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়। ওই মামলায় শাওন মোল্লা ও সাকিব সরকারের নাম উল্লেখ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

নতুন বাজারের নামে প্রতারণা

বর্তমানে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার কিছুটা সংকোচিত হয়ে আসছে। এ জন্য সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক দিক দিয়ে কিছুটা সচ্ছল ব্যক্তিরা রাশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে যাচ্ছেন। সেখানে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। রাশিয়ায় অন্য কাজ দেওয়ার নাম করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এর মধ্যে অনেক বাংলাদেশি হতাহতও হয়েছেন।

বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কম্বোডিয়ায় যেতে ১২ হাজার ২৬৩ জন বাংলাদেশি ছাড়পত্র নিয়েছেন। দেশটি ২০২৫ সালে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারে ৮ নম্বর অবস্থানে উঠে এসেছে। রাশিয়ান ফেডারেশনে গেছেন ৪ হাজার ৭২৭ জন। রাশিয়া রয়েছে ১৩ নম্বর অবস্থানে।

কম্বোডিয়ায় বাংলাদেশিদের নেওয়া হয় কলসেন্টারে চাকরির নামে। এরপর তাঁদের দিয়ে করানো হয় অনলাইন প্রতারণা। আন্তর্জাতিক চাপে সম্প্রতি এসব ‘স্ক্যাম সেন্টারে’ অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর জুনে ফিরে এসেছেন ৬৪৬ জন বাংলাদেশি কর্মী। প্রতিদিন ফিরছেন, আরও অনেকে ফেরার অপেক্ষায়।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কম্বোডিয়ার অর্থনীতি বাংলাদেশের চেয়ে ভালো নয়। সেখানে চাকরির সুযোগ কম। তারপরও সেখানে কর্মীদের পাঠানো হয় স্ক্যাম সেন্টারের জন্য। কেউ কেউ দেশে ফিরতে পেরেছেন। অনেকেই দেশে ফেরার আকুতি জানিয়ে বার্তা পাঠাচ্ছেন।

অক্টোবর ২৭, ২০২৬
সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন
সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবার অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। চলতি মাস থেকেই তিনি দেশটির প্রাচীনতম এই বিদ্যাপীঠে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেসিন্ডা আরডার্ন চিকিৎসা ও স্বাস্থ্য অনুষদের অধীন জনস্বাস্থ্য স্কুলে কাজ করবেন। তিনি বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেবেন, বিশেষ কর্মশালা পরিচালনা করবেন এবং শিক্ষার্থী ও গবেষকদের দিকনির্দেশনা দেবেন। সহমর্মী নেতৃত্ব, সামাজিক ঐক্য, নাগরিক আস্থা এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা হবে তাঁর কাজের মূল ক্ষেত্র। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নীতি গবেষণাগার ও উপাচার্যের দপ্তরের বিভিন্ন উদ্যোগেও তিনি সরাসরি যুক্ত থাকবেন।

সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক মার্ক স্কট আরডার্নকে স্বাগত জানান। তিনি বলেন, জনজীবনে আরডার্নের সাহস ও মানবিক নেতৃত্ব দীর্ঘদিন ধরেই প্রশংসিত। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সমৃদ্ধ করবে।

নতুন দায়িত্ব নিয়ে জেসিন্ডা আরডার্ন বলেন, রাজনীতি ছাড়ার পর থেকেই তিনি নেতৃত্ব এবং বৈশ্বিক সংকট মোকাবিলার উপায় নিয়ে কাজ করছেন। সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তিনি সমাজের সেবায় অবদান রাখতে চান।

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের ৪০তম প্রধানমন্ত্রী হন জেসিন্ডা আরডার্ন। ২০২৩ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা, হোয়াইট দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও করোনা মহামারি দৃঢ়তার সঙ্গে সামলে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান। রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে স্বামী ক্লার্ক গেফোর্ড ও কন্যাসন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান আরডার্ন। নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাড়ি বিক্রি করে দিয়ে বর্তমানে তাঁরা সিডনির উত্তরাঞ্চলীয় সমুদ্রসৈকত এলাকায় বসবাস করছেন।

অক্টোবর ২৭, ২০২৬
২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের
২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের

বিএনপি নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের আমলে কাদের দুর্বলতায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনভর তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছিল, সে প্রশ্ন রেখেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, ‘তখনো তো চার–দলীয় সরকার ছিল। সারা দিনভর, মাগরিবের আগপর্যন্ত তারা (আওয়ামী লীগ) তাণ্ডব চালানোর এই সুযোগ পেল কীভাবে? এখানে কার দুর্বলতা ছিল? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই নির্মম হত্যাকাণ্ড হলো, তারা কাউকে একটু হাত ধরে সরিয়ে দেওয়ারও চেষ্টা করল না কেন? তাহলে এখানে কি অন্য কোনো বৃহৎ ষড়যন্ত্র এবং নোংরা খেলা ছিল? এটা জাতির বিরাট প্রশ্ন।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ‘২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব। এরা যখনই বিভিন্ন কায়দায় সন্ত্রাস করে ক্ষমতায় গিয়েছে, তখনই এরা বেপরোয়া হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে নিজেদের গদি পাকাপোক্ত করতে চেয়েছে। স্বাধীন বাংলাদেশে তারা চেয়েছিল চিরস্থায়ী হয়ে থাকবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সমান তালে সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, নারীদের ইজ্জত নষ্ট করেছিল। শেষ পর্যন্ত শাসকের ছেলে ব্যাংক ডাকাত হয়েছিল। ১০ হাজার মুক্তিযোদ্ধাকে খুন করা হয়েছিল। তাদের অপকর্মের বোঝা এত ভারী হয়ে গিয়েছিল, তারা বুঝতে পেরেছিল, এ দেশের মানুষ ভবিষ্যতে তাদের সমর্থন দেবে না। এ জন্য তারা বাকশাল ও রক্ষী বাহিনী গঠন করেছিল।

জামায়াত নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, এর পরিণাম তাদের (আওয়ামী লীগ) ভোগ করতে হবে। এই বিচারের শেষ দেখে ছাড়বে জামায়াত।

২০০৬ সালে চার–দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে আওয়ামী লীগ দলীয় নেতা–কর্মীদের লগি–বৈঠা হাতে ঢাকায় আসতে বলা হয়েছিল বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, রাজধানীতে পিচঢালা রাস্তায় নৌকা চলে না। এই লগি–বৈঠা আনা হয়েছিল মানুষ পিটিয়ে হত্যা করার জন্য। আওয়ামী লীগের সঙ্গে তাদের দোসর বামপন্থীরাও এতে শরিক ছিল।

জামায়াত নেতাদের মিথ্যা মামলায় ফাসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, এর পরিণাম তাদের (আওয়ামী লীগ) ভোগ করতে হবে। এই বিচারের শেষ দেখে ছাড়বে জামায়াত। আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে বিদায় নিতে পারেনি। ধিকৃত, লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে। সে রাস্তা এখন অন্য কেউ অবলম্বন করতে চাইলে তাদের পরিণতিও ভিন্ন হবে না। এ দেশ কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না।

ফ্যাসিবাদীদের কেউ কেউ আশকারা দিচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না। এই সাপই ছোবল দিয়ে কিন্তু শেষ করে দেবে।’

বর্তমান সরকারকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

আলোচনা সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি গণ–আকাঙ্ক্ষার অংশীজন হিসেবে নির্বাচনের আগে যে কথা দিয়েছিল, সেখান থেকে মুখ ফিরিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।

আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), ২৮ অক্টোবরের ঘটনায় নিহত গোলাম কিবরিয়ার বাবা তাজুল ইসলাম, সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের মা শামছুন নাহার, মুজাহিদুল ইসলামের মামা মিজান আহমেদ, হাবিবুর রহমানের ছেলে রুবেল মৃধা প্রমুখ।

অক্টোবর ২৭, ২০২৬
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বিমান ও তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বিমান ও তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দুই দেশের নির্বাচনের পরিণতি হবে বিশ্বব্যাপী
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দুই দেশের নির্বাচনের পরিণতি হবে বিশ্বব্যাপী

আগামী সপ্তাহে দুইটি পৃথক মহাদেশে দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলাফল পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। অভাবনীয়ভাবে মিলে যাওয়া নির্বাচনী ক্যালেন্ডারে প্রায় ছয় হাজার মাইল দূরত্বের দুইটি দেশের ভোটাররা মাত্র কয়েক দিনের ব্যবধানে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

অক্টোবর ২৭, ২০২৬
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?
'বিগ-বি' কী এবং বাংলাদেশের সঙ্গে ভারতকেও কেন এতে রাখতে চায় জাপান?

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ-বি ধারণাটি প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। ২০২৩ সালে জাপানের তখনকার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের সময় বঙ্গোপসাগরকে ঘিরে এই শিল্পাঞ্চলের প্রস্তাব ও এতে ভারতের যুক্ত হওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

অক্টোবর ২৭, ২০২৬
বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ: পশ্চিমবঙ্গের কথিত এনকাউন্টারগুলো যে প্রশ্ন উসকে দিচ্ছে
বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ: পশ্চিমবঙ্গের কথিত এনকাউন্টারগুলো যে প্রশ্ন উসকে দিচ্ছে

গাইঘাটায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তারই এক আত্মীয়কে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যায়, একটি কথিত এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তের।

অক্টোবর ২৭, ২০২৬
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে যেতে হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।

অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?

ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

অক্টোবর ২৭, ২০২৬
পদ্মায় নদীপথের দখল নিয়ে কাকন-কালু বাহিনীর বন্দুকযুদ্ধ, আতঙ্কে জেলে ও স্থানীয়রা
পদ্মায় নদীপথের দখল নিয়ে কাকন-কালু বাহিনীর বন্দুকযুদ্ধ, আতঙ্কে জেলে ও স্থানীয়রা

কুষ্টিয়ায় পদ্মায় নদীপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় নদীতে থাকা জেলে ও নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
হামলা বন্ধে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চেয়েছে সৌদি আরব
হামলা বন্ধে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চেয়েছে সৌদি আরব

সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ১ বিলিয়ন ডলারের একটি আর্থিক প্যাকেজ দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইরানের মধ্যস্থতায় করা এই চুক্তির উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধ করা। ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েল হায়োম’-এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
মাদুশঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা
মাদুশঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

২৫.৩ ওভারে ১১০ রানে অলআউট পাকিস্তান, কপাল পুড়ল ইংল্যান্ডের। ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা।

অক্টোবর ২৭, ২০২৬
এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই

রাজধানী ঢাকার যানজট নিরসন, যাতায়াতের সময় কমানো এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে আরো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে ও অস্ত্র উদ্ধার
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে ও অস্ত্র উদ্ধার

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদী-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানকালে দুর্ধর্ষ দাদা ভাই বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে। সাঁড়াশি অভিযানের মুখে ডাকাতদল পালিয়ে গেলে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
‘ডি‌জিটাল খা‌তে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
‘ডি‌জিটাল খা‌তে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স‌রকার কাজ কর‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

অক্টোবর ২৭, ২০২৬
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

সংসার মানেই সুখ-দুঃখের অংশীদার হওয়া। বর্তমান সময়ে বিচ্ছেদের নানা খবরের ভিড়ে ভালোবাসার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হালিমা খাতুন।

অক্টোবর ২৭, ২০২৬
ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না: জামায়াত আমির
ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই বাংলাদেশ আমাদের সবার।

অক্টোবর ২৭, ২০২৬