অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড

অভিষেক শর্মার ব্যাটে রীতিমতো ঝড় বয়ে গেছে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যও ভারতের কাছে হয়ে গেল মামুলি। ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয় করেছে ভারত। ৩৮ বলে ১১৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন অভিষেক।

‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। তিনি বলছেন, “হৃদয় (প্রেমিক) ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে।”

‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’
ইবির ৯ হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে নয়টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ইবির ৯ হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ
খুলনায় ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

খুলনায় ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
আগামী পাঁচদিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ মঙ্গলবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়...

আগামী পাঁচদিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
বাসা ছেড়েছে পরিবার, শাহজালাল রুমির অবস্থান অজানা

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আলোচনায় আসা শাহজালাল রুমির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তার পরিবারের সদস্যরা বাসা ছেড়ে চলে যাওয়ায় এবং তিনি দেশ...

বাসা ছেড়েছে পরিবার, শাহজালাল রুমির অবস্থান অজানা
ডাক্তারদের অবহেলায় যেন কারো ক্ষতি না হয়: টুকু

চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্...

ডাক্তারদের অবহেলায় যেন কারো ক্ষতি না হয়: টুকু

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির সেরা ১০ ছবির গল্প
ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির সেরা ১০ ছবির গল্প

কোথাও বাদুড়ের ঘুমন্ত আস্তানায় ছত্রাকের অদ্ভুত জগৎ, কোথাও ফুল তুলতে ব্যস্ত হাতি। কোনো ছবিতে ভালুকের অপ্রত্যাশিত কাণ্ড, কোনোটি আবার মনে করিয়ে দেয় মানুষের কারণেই বন্য প্রাণীদের জীবন কতটা ঝুঁকির মুখে। চলুন, একনজরে দেখা যাক ২০২৬ সালের ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতার সেরা দশ ছবি।

প্রকৃতিতে ভালো ছবি তুলতে শুধু দামি ক্যামেরা থাকলেই চলে না, মাঝেমধ্যে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। কখনো একই জায়গায় ক্যামেরা হাতে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। আবার কখনো চোখের সামনে ঘটে যায় এমন কিছু, যার জন্য আলোকচিত্রী মোটেই প্রস্তুত ছিলেন না। সেই মুহূর্তটি ধরে রাখতে পারলেই তৈরি হয় অসাধারণ ছবি।

জার্মান সোসাইটি ফর নেচার ফটোগ্রাফির আয়োজনে এ বছর ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার ২৬তম আসর বসেছে। ৪৬টি দেশের আলোকচিত্রীরা জমা দিয়েছেন ২৬ হাজারের বেশি ছবি। সেখান থেকে নয়টি বিভাগ ও দুটি বিশেষ বিভাগে ১০৭টি ছবিকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

নির্বাচিত ছবিগুলোর মধ্যে রয়েছে বন্য প্রাণীর বিচিত্র আচরণ, প্রকৃতির ক্ষুদ্র বিস্ময় এবং মানুষের সঙ্গে বন্য প্রাণীদের সম্পর্কের নানা দিক। চলুন, ছবিগুলোর পেছনের গল্প জানা যাক।

বন্যপ্রাণীর বিরল ছবি তুলে সেরা আলোকচিত্রের পুরস্কার পেলেন যারা, আছেন একজন বাংলাদেশিও

১. বাদুড়ের গোপন জগৎ

আলোকচিত্রী: ইমরে পোটিও, হাঙ্গেরি

হাঙ্গেরির বোরজোনি পাহাড়ের একটি পরিত্যক্ত খনির সুড়ঙ্গে ঘুমিয়ে আছে বেশ কিছু বাদুড়। তাদের নিচে জমে থাকা বাদুড়ের বিষ্ঠার ওপর জন্মেছে সাদা রঙের ক্ষুদ্র ছত্রাক। সামনে ছত্রাক, পেছনে অন্ধকারে ঝুলে থাকা বাদুড়ের এই দৃশ্যই ছবিটিকে দিয়েছে এক রহস্যময় রূপ।

হাঙ্গেরির আলোকচিত্রী ইমরে পোটিও ১৩ বছর ধরে ওই খনির সুড়ঙ্গে শীতনিদ্রায় থাকা বাদুড়ের ছবি তুলছেন। এত দিন একই জায়গায় যাতায়াত করেও এমন দৃশ্য তাঁর চোখে পড়েনি। শীতনিদ্রার মধ্যেও ছোট নাকের এই বাদুড় (Rhinolophus hipposideros) মাঝেমধ্যে জেগে উঠে উড়ে যাওয়া পোকামাকড় শিকার করে। এ সময় তাদের বিষ্ঠা জমতে জমতে মাটিতে কালচে স্তর তৈরি হয়। আর সেই স্তরেই জন্ম নেয় একধরনের ক্ষুদ্র ছত্রাক।

পোটিও টর্চের আলোয় ছত্রাকটির উপস্থিতি দেখতে পান। এরপর ছবি তুলতে ব্যবহার করেন ম্যাক্রো লেন্স। ছবির সামনের অংশে ছত্রাককে স্পষ্ট রেখে পেছনে বাদুড়গুলোকেও দৃশ্যমান করেছেন তিনি। দীর্ঘ এক্সপোজার ও ফোকাস বদলের কৌশলে তোলা ছবিটি ধারণ করতে গিয়ে প্রাণীগুলোকে কোনোভাবে বিরক্ত করা হয়নি।

সবচেয়ে ছোট একটি ছত্রাকও যে এত বড় বিস্ময় হয়ে উঠতে পারে, ছবিটি তারই প্রমাণ। প্রতিযোগিতার ২৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্ভিদ ও ছত্রাক বিভাগের একটি ছবি সামগ্রিকভাবে সেরা হয়েছে।

ছবিতে ভোট দিয়ে ৮০ হাজার টাকা জেতার সুযোগ

২. পালক নিয়ে খেলা

আলোকচিত্রী: হেনলি স্পিয়ার্স, যুক্তরাজ্য

মেক্সিকোর এসপিরিতু সান্তো দ্বীপপুঞ্জের অগভীর পানিতে একটি ছোট সামুদ্রিক সিংহ পালক নিয়ে খেলছে। এমন দৃশ্য দেখলে মনে হতে পারে, প্রাণীটি নিছক আনন্দ করার জন্যই খেলছে। কিন্তু ছোট সামুদ্রিক সিংহের জীবনে খেলার গুরুত্ব আরও বেশি।

বড় সামুদ্রিক সিংহেরা খাবারের খোঁজে গভীর পানিতে ডুব দিতে পারে, কখনো কয়েক দিন ধরে শিকারও করে। কিন্তু বাচ্চাদের শরীরে তখনো সেই শক্তি ও সহ্যক্ষমতা তৈরি হয়নি। তাই তাদের বড়দের সঙ্গে দূরের শিকারে যাওয়া সম্ভব হয় না। উপনিবেশের কাছাকাছি থেকেই তারা বেড়ে ওঠে। খেলা আর ছোটাছুটির মধ্য দিয়ে ধীরে ধীরে নিজেদের শরীর ও দক্ষতা গড়ে তোলে। বড় হলে শিকার করা থেকে শুরু করে পানিতে চলাফেরা করতে সেই অনুশীলন কাজে লাগে।

তবে এই দ্বীপপুঞ্জের সামুদ্রিক সিংহদের জন্য বিপদও রয়েছে। সমুদ্রে পরিত্যক্ত মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জামে তারা আটকে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও তাদের জীবনকে কঠিন করে তুলছে। তাই নিরাপদ পরিবেশে বাচ্চাদের বেড়ে ওঠা জরুরি।

ব্রিটিশ আলোকচিত্রী হেনলি স্পিয়ার্সের ছবিতে খেলতে থাকা প্রাণীটির মধ্যে তাই শুধু কৌতূহল নয়, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার গল্পও রয়েছে।

প্রাণিজগতের অদ্ভুত ও মজার ৭ ছবি

৩. বর্জ্যের চুল্লিতে ভালুকের ঘুম

আলোকচিত্রী: পেত্র বাম্বোউশেক, চেক প্রজাতন্ত্র

থাইল্যান্ডের কেং ক্রাচান জাতীয় উদ্যানে গিয়ে চেক আলোকচিত্রী পেত্র বাম্বোউশেকের আশা ছিল, বুনো পরিবেশে একটি মালয়ান সূর্যভালুকের দেখা পাবেন। তাঁর সেই আশা পূরণ হয়েছিল ঠিকই, তবে ঘটনাটি ছিল তাঁর কল্পনারও বাইরে।

উদ্যানের দর্শনার্থী কেন্দ্রের কাছে একটি ভালুক প্রায়ই চলে আসত। বনরক্ষীদের রান্নাঘরের পেছনে খাবারের উচ্ছিষ্ট খুঁজত সে। এক দিন ভালুকটি উঠে পড়ে বর্জ্য পোড়ানোর চুল্লির ভেতর। সেখানে গিয়ে আবার ঘুমিয়েও পড়ে!

এখানেই দৃশ্যটির অদ্ভুত দিক। ভালুকটির বিচরণ করার জন্য উদ্যানের প্রায় তিন হাজার বর্গকিলোমিটার জায়গা রয়েছে। তা সত্ত্বেও মানুষের তৈরি একটি স্থাপনা তার বিশ্রামের জায়গা হয়ে উঠেছে। আলোকচিত্রীর চোখে বিষয়টি ছিল প্রকৃতির সঙ্গে মানুষের তৈরি জগতের এক অদ্ভুত সংঘাত।

চুল্লির গায়ে নির্মাতাপ্রতিষ্ঠানের নামও তাঁর নজরে আসে—ইভোলিউশন। এর অর্থ বিবর্তন। প্রকৃতির দীর্ঘ বিবর্তনে গড়ে ওঠা একটি প্রাণী ঘুমাচ্ছে মানুষের তৈরি বর্জ্য পোড়ানোর যন্ত্রের মধ্যে! নামটির সঙ্গে দৃশ্যের এই বৈপরীত্য ছবিটিকে দিয়েছে বাড়তি অর্থ। ছবিটি শুধু মজার একটি মুহূর্ত ধরে রাখেনি, মানুষের ফেলে দেওয়া খাবার কীভাবে বন্য প্রাণীদের আচরণ বদলে দিতে পারে, সেই প্রশ্নও সামনে এনেছে।

ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৫

৪. পরিত্যক্ত ঘরে নতুন বাসিন্দা

আলোকচিত্রী: মার্ক জিগলে, সুইজারল্যান্ড

স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুইজারল্যান্ডের আলোকচিত্রী মার্ক জিগলে নিজের বাড়ির কাছেই একটি শিয়ালের মুখোমুখি হন। উভয়ই যেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর তিনি বাড়ি ফিরে ক্যামেরা নিয়ে আসেন।

পরে জানা গেল, গ্রামের মাঝখানের একটি পরিত্যক্ত গোয়ালঘরে আশ্রয় নিয়েছে একটি মা শিয়াল ও তার চারটি বাচ্চা। এক দিন ঘরের দরজায় উঁকি দিয়ে বাইরে তাকাচ্ছিল দুটি শাবক। তাদের চোখেমুখে কৌতূহল। দুটি শাবক সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। এই দৃশ্যই ক্যামেরায় ধরে রাখেন জিগলে।

কিন্তু এই নতুন প্রতিবেশীদের উপস্থিতি গ্রামের সবাই ভালোভাবে নেয়নি। গোয়ালঘরের মালিক শিয়ালগুলোর উপস্থিতিতে বিরক্ত হন। তিনি তাদের দিকে পাথর ছুড়ে তাড়িয়ে দেন। শেষ পর্যন্ত পরিবারটিকে অন্য কোথাও নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যেতে হয়।

ছবিটির পেছনের গল্প এখানেই শেষ নয়। শিয়ালগুলো মানুষের বসতির মধ্যে এসেছিল বলে তারা যে মানুষের শত্রু, তা নয়। পরিত্যক্ত একটি ঘর তাদের কাছে নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছিল। অথচ মানুষের কাছে সেই জায়গাটিই ছিল অপ্রয়োজনীয় একটি পুরোনো স্থাপনা।

জিগলের ছবিটি মনে করিয়ে দেয়, শহর কিংবা গ্রামের আশপাশেও বন্য প্রাণীরা আমাদের সঙ্গে একই পৃথিবী ভাগ করে নেয়। তাদেরও নিরাপদে বাঁচার জায়গা দরকার।

পাখির চোখে পৃথিবী যেমন দেখায়

৫. শিকারী ভালুকের অপেক্ষা

আলোকচিত্রী: অডুন রিকার্ডসেন, নরওয়ে

উত্তর মেরু বা আর্কটিকের ঘন বরফের মধ্যে একটি শিকারি মেরুভালুক। বরফের নিচে একটি সিলের শ্বাস নেওয়ার গর্ত। এই গর্তের দিকেই তাকিয়ে আছে ভালুকটি, যেন বুঝতে চাইছে নিচে কী আছে। ছবিটি তোলার জন্য নরওয়ের আলোকচিত্রী অডুন রিকার্ডসেনকে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছিল।

সিলের শ্বাস নেওয়ার গর্তের পাশে বরফে আরেকটি গর্ত তৈরি করে তিনি পানির নিচে ক্যামেরা বসান। বরফের ওপরে লাগান একটি গতিসংবেদী যন্ত্র, যাতে কোনো প্রাণী কাছে এলে ক্যামেরা চালু হয়। এরপর অপেক্ষা।

আট ঘণ্টা পর একটি মেরুভালুককে এগিয়ে আসতে দেখা যায়। ভালুকটি সোজা গর্তের কাছে চলে আসে। পানির ওপর তখন বরফের পাতলা স্তর তৈরি হয়েছে। ভালুকটি মাথা দিয়ে সেই স্তর সরিয়ে নিচের দিকে তাকায়। আর ঠিক তখনই তার চোখ পড়ে ক্যামেরার দিকে।

রিকার্ডসেনের বহুদিনের পরিকল্পনা করা ছবিটি এভাবেই ধরা পড়ে। কিন্তু এরপর ঘটে আরেক ঘটনা। ভালুকটি সেখানে শুয়ে প্রায় নয় ঘণ্টা ঘুমিয়ে থাকে। ফলে আলোকচিত্রীর পক্ষে তখনই ক্যামেরাটি তুলে আনা সম্ভব হয়নি। প্রাণীটি সরে যাওয়ার পর তিনি দ্রুত সেখানে গিয়ে ক্যামেরা উদ্ধার করেন।

ক্যামেরায় ধরা পড়েছিল তাঁর কল্পনার সেই মুহূর্ত, অর্থাৎ শিকারির চোখ দিয়ে বরফের নিচের জগৎ দেখার সুযোগ। ছবির নামও যেন সেই পরিস্থিতির কথাই বলে।

বাঘে কুমিরে যুদ্ধ: সনির চোখে বিশ্বসেরা ছবি

৬. উত্তাল খাদ্যাঞ্চল

আলোকচিত্রী: হেনলি স্পিয়ার্স, যুক্তরাজ্য

গালাপাগোস দ্বীপপুঞ্জের কালো আগ্নেয়শিলার ওপর রোদ পোহাতে দেখা যায় সামুদ্রিক ইগুয়ানাদের। দূর থেকে দেখলে তাদের শরীরের গড়ন কিছুটা ড্রাগনের মতোই মনে হতে পারে। তবে এই সরীসৃপেরা মূলত নিরীহ উদ্ভিদভোজী প্রাণী। এদের প্রধান খাবার সামুদ্রিক শৈবাল।

ব্রিটিশ আলোকচিত্রী হেনলি স্পিয়ার্স একটি ইগুয়ানার পিছু নিয়ে পানিতে নামেন। সেখানে তিনি দেখেন, প্রাণীটি প্রবল ঢেউয়ের মধ্যেও বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তার শক্তিশালী লেজ সাঁতার কাটতে সাহায্য করছে। একসময় পাথরের কাছে পৌঁছে ধারালো নখ দিয়ে সেটি শক্ত করে আঁকড়ে ধরে। এরপর শুরু হয় শৈবাল খাওয়া।

এদিকে পানির নিচে ছবি তুলতে গিয়ে ঢেউয়ে হাবুডুবু খাচ্ছিলেন আলোকচিত্রী নিজেই। কিন্তু ইগুয়ানাটি যেন নিজের কাজে মগ্ন। ঢেউ তাকে এদিক-ওদিক ছুড়ে ফেলতে পারছিল না; সে পাথর আঁকড়ে ধরে ধীরে ধীরে খাবার সংগ্রহ করছিল।

সামুদ্রিক ইগুয়ানাদের জীবন সহজ নয়। রোদ পোহানো তাদের শরীর গরম রাখার জন্য জরুরি, কারণ সরীসৃপেরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাইরের তাপের ওপর নির্ভরশীল। আবার খাবারের খোঁজে নামতে হয় ঠান্ডা পানিতে। এই দুই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েই তাদের বেঁচে থাকতে হয়।

ছবিতে প্রকৃতির সেই সংগ্রাম যেমন আছে, তেমনি আছে প্রাণীটির শান্ত, একাগ্র জীবনযাপনের দৃশ্য।

ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৫

৭. ফুলতোলা হাতি

আলোকচিত্রী: উইলিয়াম স্টিল, যুক্তরাজ্য

বোতসোয়ানার চোবে নদীর প্লাবিত ভূমি। চারদিকে অগভীর পানি, ভেসে আছে সাদা ও বেগুনি রঙের জলজ ফুল। সেই পানির মধ্যেই ধীরে ধীরে হেঁটে যাচ্ছে একটি আফ্রিকান হাতি। কখনো শুঁড় বাড়িয়ে একটি ফুল তুলছে, কখনো আরেকটি। দৃশ্যটি দেখে মনে হয়, হাতিটি যেন নিজের পছন্দমতো ফুল বেছে নিচ্ছে।

যুক্তরাজ্যের আলোকচিত্রী উইলিয়াম স্টিল ২০২৩ সালের বসন্তে এই ছবি তোলেন। ওই বছর আগে থেকেই পানি বেড়ে যাওয়ায় প্লাবনভূমিতে প্রচুর জলজ উদ্ভিদ ও ফুল জন্মেছিল। তিনি প্রতিদিন নৌকায় বের হতেন, আশা করতেন এমন কোনো প্রাণীর দেখা পাবেন, যে এই ভাসমান উদ্ভিদ খেতে আসবে।

এক বিকেলে সবকিছু যেন ঠিকঠাক মিলে গেল। হাতিটি অগভীর পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। নৌকার ভেতর শুয়ে প্রায় পানির সমতল থেকে ছবি তোলেন স্টিল। ফলে হাতিটিকে ঘিরে থাকা ফুল ও পানি ছবিতে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে।

প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে অ্যাঙ্গোলা থেকে আসা বিপুল পানি চোবে নদীর প্লাবনভূমিতে ছড়িয়ে পড়ে। এই পানিই জলজ উদ্ভিদের বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরি করে। সেই মৌসুমি পরিবর্তনের সঙ্গে হাতির এই সাধারণ খাবার খোঁজার দৃশ্য মিলেই হয়ে উঠেছে অসাধারণ এক মুহূর্ত।

সনির চোখে প্রকৃতির বিশ্বসেরা ছবি

৮. মঞ্চ ছেড়ে প্রস্থান

আলোকচিত্রী: প্রীতি জন, সংযুক্ত আরব আমিরাত

আলাস্কার লেক ক্লার্ক জাতীয় উদ্যানে কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে একটি গ্রিজলি ভালুক। পেছনে পড়ে আছে একটি পাখি, যেন সে দাঁড়িয়ে দেখছে মঞ্চের প্রধান চরিত্রের বিদায়। চারপাশের কুয়াশা আর ঝাপসা আলো দৃশ্যটিকে নাটকের মঞ্চের মতো করে তুলেছে।

সংযুক্ত আরব আমিরাতের আলোকচিত্রী প্রীতি জন ছবিটি তোলার সময় এমন একটি ফ্রেম তৈরি করতে চেয়েছিলেন, যেখানে প্রাণীগুলো ছবির ওপরের অংশে থাকবে। এতে নিচের বড় অংশজুড়ে থাকা আবছা পরিবেশকে মঞ্চের মতো মনে হয়। কুয়াশা হয়ে ওঠে পর্দা, আর দূরের ঝাপসা আলোগুলো দেখে মনে হয়, মঞ্চের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে।

ছবিটির সৌন্দর্য শুধু ভালুকের উপস্থিতিতে নয়, তার চলে যাওয়ার ভঙ্গিতেও। প্রাণীটি পেছনে ফিরে তাকাচ্ছে না, থেমেও নেই। যেন তার কাজ শেষ; এবার মঞ্চ ছেড়ে যাওয়ার পালা। আর পাখিটি রয়ে গেছে সেখানে, নীরব দর্শকের মতো।

প্রকৃতির ছবি তোলার সময় প্রাণীকে সব সময় বড় করে ফ্রেমে রাখতেই হবে, এমন নয়। কখনো চারপাশের পরিবেশই ছবির গল্প বলার সবচেয়ে বড় উপাদান হয়ে ওঠে। এই ছবিতে কুয়াশা, আলো, ফাঁকা জায়গা ও দুটি প্রাণীর অবস্থান মিলে সেই কাজটিই করেছে।

ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৫

৯. সোনালি ঈগলের জীবনাবসান

আলোকচিত্রী: অডুন রিকার্ডসেন, নরওয়ে।

নরওয়ের উপকূলের কাছে এক পাহাড়ে সোনালি ঈগলের একটি জুটি বাস করত। বহু বছর ধরে তাদের ছবি তুলেছেন আলোকচিত্রী অডুন রিকার্ডসেন। পাখি দুটিকে তিনি ভালোভাবেই চিনতেন। এক সকালে বাড়িতে কাজ করার সময় হঠাৎ প্রায় পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায়। তখন তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।

কয়েক ঘণ্টা পর কুকুর নিয়ে হাঁটতে বের হয়ে বুঝতে পারলেন, বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে ঈগলের মৃত্যুর সম্পর্ক থাকতে পারে। বাড়ির পেছনের বিদ্যুতের তারে ধাক্কা লেগে মারা গেছে পাখিটি। বড় ডানার কারণে বড় শিকারি পাখিরা কখনো একই সঙ্গে দুটি বিদ্যুতের তার ছুঁয়ে ফেলতে পারে। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানোর ঝুঁকি থাকে।

রিকার্ডসেনের কাছে ঘটনাটি বেদনাদায়ক ছিল। যে ঈগলকে তিনি বছরের পর বছর দেখেছেন, যার ছবি তুলেছেন, সেটিই মানুষের তৈরি অবকাঠামোর কারণে মারা গেল।

এই বিপদ শুধু নরওয়ের নয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার বড় পাখিদের জন্য ঝুঁকি তৈরি করে। ছবিটি সেই বিপদের কথাই সামনে আনে। উন্নয়ন মানুষের জীবন সহজ করে, কিন্তু পরিকল্পনায় বন্য প্রাণীদের কথা বিবেচনা না করলে তার মূল্য দিতে হয় প্রকৃতিকেও।

বার্ড ফটোগ্রাফ অব দ্য ইয়ার ২০২৫

১০. হেল্পিং হ্যান্ডস

আলোকচিত্রী: লুকাস শেফার, ইতালি

প্রজনন মৌসুমে পুরুষ ক্যাপারকেইলি পাখির আচরণ বদলে যেতে পারে। তখন তারা কখনো মানুষকেও প্রতিদ্বন্দ্বী ভেবে বসে। ইতালির আলোকচিত্রী লুকাস শেফারের বাড়ির কাছে একটি স্কি রিসোর্টে এমনই এক পাখি প্রতিদিন ঢালের ওপর এসে নিজের জায়গা দখল করে বসত। সেখানে পাখিটা ডাকাডাকিও করত।

পাখিটি স্থানীয় মানুষের কাছে বেশ পরিচিত হয়ে ওঠে। অনেকে ওকে দেখতে আসতেন, ছবি তুলতেন, এমনকি সংবাদমাধ্যমেও এই পাখির কথা প্রকাশিত হয়েছিল। কিন্তু এক দিন সেখানে স্কি প্রতিযোগিতা আয়োজন করা হলো। পাখিটি ঠিক প্রতিযোগিতার পথের মাঝখানে এসে নিজের প্রদর্শন শুরু করে দিল। জায়গাটি তার জন্য নিরাপদ ছিল না।

এ সময় কয়েকজন মানুষ এগিয়ে আসেন। পাখিটিকে আঘাত না করে ধীরে ধীরে সরিয়ে নিরাপত্তাবেষ্টনীর পেছনে নিয়ে যান, যাতে স্কি করতে থাকা কেউ তার গায়ে ধাক্কা না দেন। তবে গল্পের পরের অংশ দুঃখজনক। এক বছর পর একই পাখি একজন স্কিয়ারের চোখে না পড়ায় দুর্ঘটনাবশত মারা যায়।

ছবিটির গল্পে তাই মানুষের দুই ধরনের আচরণ দেখা যায়। কেউ বন্য প্রাণীর নিরাপত্তার কথা ভাবেন, আবার কেউ অসাবধানতায় তাদের বিপদের মুখে ঠেলে দেন। প্রাণীটির জীবন বাঁচানোর জন্য সেদিন যারা এগিয়ে এসেছিলেন, তাঁদের ছোট্ট উদ্যোগই ছবিটিকে আলাদা অর্থ দিয়েছে।

আন্ডারওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার

অক্টোবর ২৭, ২০২৬
প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা
প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

অক্টোবর ২৭, ২০২৬
‘ফাঁকা’ দোকান দেখিয়ে আদায় করা হচ্ছে ভাড়া, নিয়ন্ত্রণে বিএনপির নেতা–কর্মীরা
‘ফাঁকা’ দোকান দেখিয়ে আদায় করা হচ্ছে ভাড়া, নিয়ন্ত্রণে বিএনপির নেতা–কর্মীরা

দৈনিক ভাড়া আদায় করা হচ্ছে লাখ টাকার বেশি। রাজনৈতিক নেতা ও মাজারের কর্মচারীর জড়িত থাকার অভিযোগ।

অক্টোবর ২৭, ২০২৬
পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার
পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া-সংলগ্ন পশুর নদে তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

অক্টোবর ২৭, ২০২৬
অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয়
অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, পরানের ১২ ছক্কা, ঢাকার জয়

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা বিভাগ। ড্র হয়েছে অন্য তিন ম্যাচ। শেষ দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান।

অক্টোবর ২৭, ২০২৬
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যাঁরা এই কাজগুলো করেন, তাঁরা কোনোভাবে এর পক্ষে সমর্থন পাবেন না।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন।

গত শনিবার মানিক পশারী মারা যান। কিন্তু তাঁকে পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা দেখা দেয়। তাঁর দাফন নিয়েও বাধা দেওয়ার ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন

এ বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আমি এটা নিয়ে বলতে চাই যে আমাদের সামনে যে তথ্য আসল, সেটা আসলে খুবই দুঃখজনক। যে রাজনৈতিক দল এটির সঙ্গে জড়িত হয়ে কাজগুলো করেছে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি, এটার কনসিকোয়েন্স তারা অনুভব করবে। এটা আসলে কেউ সঠিকভাবে নেয়নি। এই প্রবণতা কিন্তু আগেও হয়েছে উল্টো দিক থেকে। যখন কিছু মানুষের বিচার হলো, তারপর তাদের মরদেহের ওপর এ ধরনের আচরণ করা হয়েছিল, তখন যারা এই বিচারগুলোর পক্ষেও ছিলেন, কিন্তু মরদেহের সঙ্গে আচরণগুলো আসলে কেউ পছন্দ করেননি। সুতরাং এখানে যাঁরা এই কাজগুলো করেন, তাঁরা আসলে সমাজে আলটিমেটলি তাঁরা এখানে নিগৃহীত হবেন, সমাজে তাঁরা প্রশংসা বা কোনোভাবে এটার থেকে সমর্থন পাবেন না। আমরা এই প্রসঙ্গে এটুকু বলতে চাই।’

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে কী হলো, জানালেন স্বজন ও স্থানীয়রা

গার্ড অব অনার নিয়ে উত্তেজনার পর গভীর রাতে সাঈদীর মামলার সাক্ষীর দাফন

অক্টোবর ২৭, ২০২৬
জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স
জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার কথা এসেছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বরাতে এমন তথ্যসংবলিত তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজ মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হয়েছে।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় পেয়েছে টাস্কফোর্স। এ নিয়ে চতুর্থবারের মতো সময় পেল টাস্কফোর্স।

পরবর্তী আদেশের জন্য ২৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। টাস্কফোর্স ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে সেদিন উপস্থিত হতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

এর আগে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, টাস্কফোর্সের সদস্যসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে আলোচনাকালে তাঁরা প্রাথমিকভাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত করে যাচাই বাছাই করছেন মর্মে জানান। তাঁদের প্রাথমিক তদন্ত শেষ হলে প্রাপ্ত তথ্যাদি পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাকে হস্তান্তর করবেন বলে জানান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রতিবেদনের অংশবিশেষ তুলে ধরে শুনানি করেন, সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী। বাদীপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

প্রতিবেদনে যেভাবে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা

পরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এই মামলার নতুন তদন্তভার গ্রহণ করে টাস্কফোর্স ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৯০ জন সাক্ষীকে আবারও জিজ্ঞাসাবাদ করেন এবং ২৪ জনের জবানবন্দী রেকর্ড করেন।

এই মামলার তদন্তে আদালতের নির্দেশে গঠিত টাস্কফোর্সের কার্যক্রমে ইতিমধ্যে উল্লেখযোগ্য একটি অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অক্টোবর মাসে, সেটা হচ্ছে সাগর-রুনি হত্যা মামলা নিয়ে গত ৩০ আগস্ট বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এ মর্মে বক্তব্য প্রদান করেন যে দুদক এনটিএমসির সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরিশালের বাসায় অভিযান চালায়। সেখানে বেশ কিছু ডিজিটাল আলামত পেয়ে দুদক সেগুলো জব্দ করে। সেগুলোর মধ্যে বিভিন্ন রকম জিও লোকেশন, এসএমএস, সিডিআরের প্রিন্টেড ভার্সন পাওয়া যায়।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এ–সংক্রান্তে জিয়াউল আহসানের সহকারী একজন র‌্যাব সদস্য জিজ্ঞাসাবাদে উল্লিখিত প্রসিকিউটর প্রাথমিক তদন্তে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জেনারেল জিয়াউল আহসান এবং একজন মিডিয়া ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া যায় বর্ণনা দেন। জোহার বক্তব্য সমর্থন করে পরবর্তী সময়ে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, মিডিয়াতে তাঁদের তদন্তকাজ শেষ হলে সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কিত তথ্য তাঁরা পিবিআইয়ের তদন্তকারী দলের কাছে হস্তান্তর করবেন।’

এর মধ্যে পিবিআই তদন্ত দল কিন্তু দুজন ব্যক্তি আইনজীবী ও প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘তাঁদের কাছে কী আলামত আছে তা চেয়েছেন এবং তাঁরা একটা চিঠিও দিয়েছেন। এই চিঠিটা আমি আপনাকে বলি যে আমরা আজকে যে হাইকোর্টের আদেশের ভিত্তিতে যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথা ছিল সেই অগ্রগতি প্রতিবেদনে এ কথাটি তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুল হক লিখেছেন। আদালতের কাছে এই তদন্ত প্রতিবেদনের এই অংশটুকু পড়ে শুনিয়েছি।’

যে কারণে সময় চাওয়া

সময় চাওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস বলেন, ‘আদালতের কাছে বলেছিলাম একটু লম্বা সময় দরকার। কারণ, যেসব সিডি আইসিটি তদন্তকারী প্রসিকিউশন টিম উদ্ধার করেছে, প্রায় ৩০০। তারা সমস্তটা দেখতে পারেনি। সুতরাং তাদের তদন্ত সম্পন্ন করে কিংবা প্রাথমিক সন্তুষ্টি শেষে আমাদের তদন্তকারী কর্মকর্তার (পিবিআই) কাছে দেওয়াটা সময়সাপেক্ষ হতে পারে। আদালতের কাছে সে জন্য সময় চেয়েছিলাম। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং এটির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ২৯ এপ্রিল। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, এই মামলায় যাঁরা তদন্তকারী ব্যক্তি, যাঁরা আইসিটিতে আছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন, ওই সময় তাঁকে আদালত বলেছেন যে তিনি যেন আদালতে এসে তদন্ত বিষয়ে আদালতকে অবহিত করেন।’

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এক ব্রিফিংয়ে বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হয়েছে, এ কথা বলেই যে তাঁদের কাছে আপডেট আছে। তাঁরা আজকে আদালতে যে আপডেটের কথা বলেছেন, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট এবং সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাত দিয়ে তাঁরা বলেছেন যে তাঁরা কিছু ডেভেলপমেন্ট পেয়েছেন, কিছু সিডি পেয়েছেন এবং দুজন ব্যক্তির নাম বলেছেন। সে আলোকে এগুলো অ্যাসেস করতে তাঁদের ৩০০টা সিডি, যার ৯০টা অ্যাসেস হয়েছে, আরও ২১০টা অ্যাসেসমেন্টের বাকি আছে, সেগুলো করতে তাঁরা সময় চেয়েছেন। তাঁরা এক বছর সময় চেয়েছিলেন। আর আমরা বলেছিলাম যে এই সিডিগুলো অ্যাসেস করতে এত সময় লাগার কথা নয়। যেহেতু এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে বেশি ইম্পর্টেন্স এখানেই থাকা উচিত। এ জন্য অল্প সময় দেওয়া দরকার।’

শিশির মনির বলেন, আদালত বিবেচনা করে তাঁদের ছয় মাস সময় দিয়েছেন এবং ২০২৭ সালের এপ্রিল মাসের ২৯ তারিখে পরবর্তী আদেশের জন্য আসবে। একটি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আছে, সেটি বলেছেন যে টাস্কফোর্সের যাঁরা প্রধান আছেন তিনি এবং এই সিডিগুলো যাঁর সিডিতে আছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সদস্য, তাঁরা সবাই সেদিন আদালতের সামনে আসবেন। আদালতের সামনে এসে এই সিডি পর্যালোচনায় কী ডেভেলপমেন্ট পেলেন, তা আদালতকে অবহিত করবেন প্রোগ্রেস রিপোর্ট আকারে। ফলশ্রুতিতে এখন যে ক্লুর কথা বলছেন রাষ্ট্রপক্ষ, তা যদি সিডি পর্যালোচনায় সঠিক বিবেচিত হয়, তাহলে আদালতের সামনে তাঁরা ২৯ এপ্রিল উপস্থাপন করবেন।’

প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, তাঁরা রিপোর্টে দুজনের নাম বলেছেন। রিপোর্ট যেহেতু পাবলিক হয়েছে, বলা যায় একজনের নাম বলেছেন মেজর জিয়াউল আহসান আরেকজনের নাম বলেছেন রোকেয়া প্রাচী। বললেই তো আর হবে না, এভিডেন্স সংগ্রহ করতে হবে। ওই এভিডেন্সটা সংগ্রহ করার জন্য তাঁরা সিডিগুলো পর্যালোচনা করতে চেয়েছেন। সেই সিডির সংখ্যা তাঁদের ভাষায় ৩০০টি। এই ৩০০টির ভেতরে তাঁরা ৯০টি অ্যাসেস করেছেন। বাকি ২১০টা অ্যাসেস করতে পারেননি। নির্ধারিত সময়ের ভেতরে অ্যাসেস করবেন এবং উপযুক্তভাবে, উপযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত যে এভিডেন্স পাবেন, এটা আদালতের সামনে উপস্থাপন করবেন—এটাই হবে তাঁদের প্রত্যাশা।

অক্টোবর ২৭, ২০২৬
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন

‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান পাকিস্তানের অভিনেতা বিল্লাল আব্বাস খান।

অক্টোবর ২৭, ২০২৬
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'

অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। এদিকে, হাম ও উপসর্গে বাংলাদেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৭, ২০২৬
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে যেতে হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।

অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?

ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

অক্টোবর ২৭, ২০২৬
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'

ডিসেম্বরকে কেন্দ্র করে আওআমী লীগের ষড়যন্ত্র ও অর্থায়নের বিনিময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পদায়ন চলছে বলে অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - ঢাকা থেকে প্রকাশিত মঙ্গলবারের সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে এসব খবর।

অক্টোবর ২৭, ২০২৬
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?

আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।

অক্টোবর ২৬, ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে রাবির বিভাগীয় সভাপতিকে হেনস্তার অভিযোগ
ছাত্রদল নেতার বিরুদ্ধে রাবির বিভাগীয় সভাপতিকে হেনস্তার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বুলবুল রহমানের বিরুদ্ধে।

অক্টোবর ২৭, ২০২৬
৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না

‘আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ প্রসঙ্গে’ শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
শরীয়তপুরে যুবদলের কমিটিতে হাইব্রিড নেতা ঢুকলে নজরুল পদত্যাগ করবেন
শরীয়তপুরে যুবদলের কমিটিতে হাইব্রিড নেতা ঢুকলে নজরুল পদত্যাগ করবেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুরে পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ স্থান পেলে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর।

অক্টোবর ২৭, ২০২৬
মেয়াদ শেষ হলেও হয়নি শপথ, এক দশক ধরে অকার্যকর রাবির সিনেট
মেয়াদ শেষ হলেও হয়নি শপথ, এক দশক ধরে অকার্যকর রাবির সিনেট

দীর্ঘ ৩৫ বছরের অচলবস্থা কাটিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

অক্টোবর ২৭, ২০২৬
শেকৃবির গবেষণা মাঠ উদ্ধারে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম
শেকৃবির গবেষণা মাঠ উদ্ধারে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

অক্টোবর ২৭, ২০২৬
ডাক্তারদের অবহেলায় যেন কারো ক্ষতি না হয়: টুকু
ডাক্তারদের অবহেলায় যেন কারো ক্ষতি না হয়: টুকু

চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

অক্টোবর ২৭, ২০২৬
বাসা ছেড়েছে পরিবার, শাহজালাল রুমির অবস্থান অজানা
বাসা ছেড়েছে পরিবার, শাহজালাল রুমির অবস্থান অজানা

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আলোচনায় আসা শাহজালাল রুমির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তার পরিবারের সদস্যরা বাসা ছেড়ে চলে যাওয়ায় এবং তিনি দেশ ছেড়েছেন বলে নিজেই বার্তা দেওয়ায় বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। তিনি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

অক্টোবর ২৭, ২০২৬
আগামী পাঁচদিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
আগামী পাঁচদিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ মঙ্গলবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি একই দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

অক্টোবর ২৭, ২০২৬