মেয়াদ শেষ হলেও হয়নি শপথ, এক দশক ধরে অকার্যকর রাবির সিনেট

দীর্ঘ ৩৫ বছরের অচলবস্থা কাটিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

শরীয়তপুরে যুবদলের কমিটিতে হাইব্রিড নেতা ঢুকলে নজরুল পদত্যাগ করবেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুরে পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ স্থান পেলে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর।

শরীয়তপুরে যুবদলের কমিটিতে হাইব্রিড নেতা ঢুকলে নজরুল পদত্যাগ করবেন
৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না

‘আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ প্রসঙ্গে’ শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী হিসেবে...

৩৫ বছর পেরোলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না
ছাত্রদল নেতার বিরুদ্ধে রাবির বিভাগীয় সভাপতিকে হেনস্তার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বুলবুল রহমানের বিরুদ্ধে।

ছাত্রদল নেতার বিরুদ্ধে রাবির বিভাগীয় সভাপতিকে হেনস্তার অভিযোগ
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ৩ দিনের রিমান্ডে

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদাল...

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ৩ দিনের রিমান্ডে
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে যেতে হয়েছে।

'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে
অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড

অভিষেক শর্মার ব্যাটে রীতিমতো ঝড় বয়ে গেছে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যও ভারতের কাছে হয়ে গেল মামুলি। ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়...

অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার
সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

অক্টোবর ২৭, ২০২৬
কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ১০ পরিবার
কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ১০ পরিবার

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগের অংশ হিসেবে ২৫ অক্টোবর ১০টি পরিবারের ১০ জন গৃহিণীর প্রত্যেককে ২০টি করে মোট ২০০টি কোয়েল পাখির বাচ্চা ও আবাসন উপহার দেওয়া হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
তৌসিফের ৮০০ নাটকের মধ্যে স্ত্রীর পছন্দের ১০ নাটক কোনগুলো
তৌসিফের ৮০০ নাটকের মধ্যে স্ত্রীর পছন্দের ১০ নাটক কোনগুলো

আজ তৌসিফের জন্মদিন। জন্মদিনে স্বামীর অভিনীত কাজগুলোর মধ্য থেকে নিজের পছন্দের ১০টির নাম জানিয়েছেন তাঁর স্ত্রী জারা মাহবুব।

অক্টোবর ২৭, ২০২৬
কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না
কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় লড়াইটা আসলে শেষ পর্যন্ত নেমে এসেছিল তিনজনে—হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। পারফরম্যান্সে কেউ কারও চেয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না। অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরি বারবার তাই বলেছেন, ‘ভেরি ক্লোজ।’ অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই।

সেই লড়াইয়ে ইয়ামাল ও এমবাপ্পেকে দর্শক বানিয়ে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন কেইন। সিদ্ধান্তটি নিয়ে বড় কোনো বিতর্কও নেই। অনেক বিশেষজ্ঞের মতেই যোগ্য খেলোয়াড়ের হাতেই উঠেছে পুরস্কার।

তবু প্রশ্ন থেকে যায়। ইয়ামাল ও এমবাপ্পেকে পেছনে ফেললেন কীভাবে কেইন?

সেরা উদীয়মান তরুণের পুরস্কার কোপা ট্রফি জয়ের পর মঞ্চে লামিনে ইয়ামাল

উত্তর খুঁজতে তিনজনের মৌসুমের দিকে তাকাতে হবে।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। করিয়েছেন আরও ২০টি। বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। স্পেনকে বিশ্বকাপও।

এমবাপ্পে মৌসুম শেষ করেছেন ৫৮ গোল নিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল। লা লিগায় সর্বোচ্চ ২৫টি, চ্যাম্পিয়নস লিগে ১৫টি। বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পাশাপাশি ২২ গোল নিয়ে হয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্সকে তুলেছেন সেমিফাইনালে।

এবারও ব্যালন ডি’অর জিততে পারলেন না কিলিয়ান এমবাপ্পে

আর কেইন? ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল! সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি। অর্থাৎ ৮১ গোলে সরাসরি অবদান। এমবাপ্পের ক্ষেত্রে সংখ্যাটি ৭১, ইয়ামালের ৪৫। এখানেই প্রথম বড় ব্যবধান।

ভোটের অঙ্কে ইয়ামালের সর্বনাশ

রদ্রি ও লামিনে ইয়ামাল।

ব্যালন ডি’অর দেয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। সাময়িকীটির প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে জানিয়েছেন, কেইনের জয় মোটেও সহজ ছিল না। স্পেনের দুই তারকার মধ্যে ভোট ভাগাভাগি হওয়ায় সুবিধা পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার।
গার্সিয়ার ভাষায়, ‘আমি মন থেকে বিশ্বাস করি, রদ্রি, লামিন ইয়ামাল থেকে কিছু ভোট কেড়েছেন। বিশ্বকাপজয়ী স্পেন জাতীয় দলে রদ্রি ও লামিনের মধ্যে স্পষ্ট ভোট ভাগাভাগি হয়েছে, আর এই ভাগাভাগির মাশুল তাদের বড়ভাবেই গুনতে হলো।’
অর্থাৎ মাঠে বিশ্বকাপ জিতে ইয়ামাল যা অর্জন করেছিলেন, ভোটের লড়াইয়ে তার পুরো সুফল পাননি।

কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি

৭৩ গোলের অবিশ্বাস্য মৌসুম

ব্যালন ডি’অরের পারফরম্যান্স বিবেচনার সময়সীমা ছিল ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই। এই সময়ে কেইনের ৭৩ গোলের মধ্যে ৬১টিই বায়ার্ন মিউনিখের হয়ে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য যেকোনো ফুটবলারের চেয়ে ১৯ গোল বেশি। এই পরিসংখ্যানের মাহাত্ম্য বুঝতে ইতিহাসের দিকে তাকানো যাক।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে এক মৌসুমে ৭০ গোলের বেশি করার কীর্তি এর আগে ছিল শুধু লিওনেল মেসির। সেই মৌসুমে ব্যালন ডি’অরও জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কেইন এবার সেই বিরল উচ্চতায় পৌঁছেছেন।

বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন

শুধু গোল নয়, শিরোপাও জিতেছেন। বায়ার্নকে জিতিয়েছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগে তুলেছেন সেমিফাইনালে। সেখানে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে বায়ার্ন। অন্যদিকে ইয়ামালের বার্সেলোনা ও এমবাপ্পের রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালেই।

বিশ্বকাপের হিসাবেও কেইন পিছিয়ে নেই

ইয়ামালের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয়। তবে টুর্নামেন্টে গোল করেছেন মাত্র একটি। মৌসুমের শেষ দিকে চোটেও পড়েছিলেন।

এমবাপ্পে বিশ্বকাপে দুর্দান্ত খেললেও ফ্রান্সকে শিরোপা জেতাতে পারেননি। রিয়ালের হয়েও জেতেননি কোনো ট্রফি।

কেইনের ইংল্যান্ডও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। তবে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হয়েছে। বিশ্বকাপে ৬ গোল করেছেন কেইন। ইংল্যান্ডের হয়ে পুরো মৌসুমে ১২টি। বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন।
অর্থাৎ তিনজনের মধ্যে বিশ্বকাপ জয়ের আনন্দ পেয়েছেন শুধু ইয়ামাল। কিন্তু পুরো মৌসুমের ধারাবাহিকতায় কেইনের পাল্লাই ভারী।

ব্যালন ডি’অর জয়ের পর কি তাহলে ‘স্যার’ হ্যারি কেইন

ব্যালন ডি’অর শুধু কয়েকটি অসাধারণ মুহূর্তের পুরস্কার নয়। পুরো মৌসুমের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। সেই বিচারে কেইনের ৭৩ গোল, তিনটি ঘরোয়া শিরোপা এবং বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা একসঙ্গে বড় পার্থক্য গড়ে দিয়েছে।
ইয়ামালের বিশ্বকাপ আছে। এমবাপ্পের গোলের রেকর্ড আছে। কিন্তু কেইনের আছে গোল, শিরোপা ও ধারাবাহিকতা। তিনের এমন সমন্বয়ই তাঁকে পৌঁছে দিয়েছে সোনালি বলের কাছে।

মেসি এবার ব্যালন ডি’অরে পঞ্চম, অন্যরা কে কত নম্বরে

অক্টোবর ২৭, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। রাজনীতি, জাতীয়, আইনশৃঙ্খলা, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আজ মঙ্গলবার দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরু

ছবি: প্রথম আলো গ্রাফিক্স

দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ চলে যায়। বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বলছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।
বিস্তারিত পড়ুন:

সৌদিতে প্রবাসীদের মৃত্যুদণ্ড: ‘ভাষা বোঝেন না, আইনজীবী পান না, লাশও ফেরে না’

প্রতীকী ছবিতে মৃত্যুদণ্ড

গ্রেপ্তার হওয়া থেকে রায় পর্যন্ত এবং কারও ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও সৌদি বিচারব্যবস্থার ভেতর দিয়ে সংশ্লিষ্ট বন্দী ও তাঁদের পরিবারগুলো কীভাবে পথ চলেছে, সেটা খতিয়ে দেখেছে অ্যামনেস্টি। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ১৩ জনের পরিবার, ৪ জনের নিজ সম্প্রদায়ভুক্ত সদস্য ও ১ জন কনস্যুলার কর্মকর্তার। আরও ১৫ জনের আদালতের নথিও পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনার ফলাফল হলো, কম পড়াশোনা, ভাষাজ্ঞান আর টাকার অভাব থাকার কারণে এসব মানুষের দ্বিগুণ ক্ষতি হচ্ছে।
বিস্তারিত পড়ুন:

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তাঁর দুই স্ত্রীকে গ্রামছাড়া

আপন দুই বোনকে বিয়ে করায় মুখে চুন-কালি মাখিয়ে নওগাঁর মহাদেবপুরে এক দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে

নওগাঁয় প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করায় এক যুবক ও তাঁর দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে জেলার মহাদেবপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিস্তারিত পড়ুন:

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৩৫ বলে সেঞ্চুরি করেছেন অভিষেক

দলটি টসে হেরে ব্যাটিং করতে নেমে তুলেছিল ১৯৮ রান। তবে সেই রান ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে ভারত। নিউজিল্যান্ডকে তাদেরই দেশের মাটিতে নতুন ধারার টি–টুয়েন্টি শিখিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুই ম্যাচ হাতে রেখেই জিতে গেল ভারত। রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করেছেন, তাতে বোলারদের জন্য শুধুই মায়াই হতে পারে। দুজনে মিলে ওপেনিং জুটিতে রান তুলেছেন ১৩৩, আর সেটা মাত্র ৪৪ বলে।
বিস্তারিত পড়ুন:

সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন রোববার, অনেকের বেতন নির্ধারণে জটিলতা

নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামী ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন দেবে সরকার। কিন্তু অনেক সরকারি কর্মকর্তা–কর্মচারী তা পাবেন না। কারণ, অনেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করতে পারেননি। নতুন বেতনকাঠামোর জটিলতা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করলেও গত সোমবার পর্যন্ত এর সুরাহা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিস্তারিত পড়ুন:

অক্টোবর ২৭, ২০২৬
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ২৭, ২০২৬
গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর
গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর

২০০ বছরের পুরোনো হাটের নাম ‘রামসুন্দর মিস্ত্রির হাট’। পরে পরিচিতি পায় থানার হাট নামে।

প্রবীণদের স্মৃতিতে সেই বটতলার হাটটি এখনো জমজমাট। গাছের চারপাশে ছোট ছোট ঝুপড়ি। মাটির ঘরে বিক্রেতাদের পসরা। মটকায় রাখা শুঁটকি। পাশে চাল-ডাল, সুপারি আর মাছ-মাংসের দোকান। দিনভর হাঁকডাক, বেচাকেনা–গল্প।

বিকেল হলে বটতলায় বসত গানের আসর। হারমোনিয়াম বাজিয়ে গাইতেন শিল্পীরা। গান শুনতে মানুষ জড়ো হতেন। সন্ধ্যা নামলেও হাটের আসর সাঙ্গ হতো না। বিক্রেতারা চেরাগ জ্বালিয়ে দিতেন। দিনের আয়োজন তখন আলো পেত ছোট ছোট শিখায়। কেনাবেচা চলত সেই আলোতেই।

ইতিহাস গ্রন্থে চট্টগ্রামের পটিয়ার এই হাটের নাম পাওয়া যায় ‘রামসুন্দর মিস্ত্রির হাট’। পরে পরিচিতি পায় থানার হাট নামে। দীর্ঘ পথচলায় হাটটির সঙ্গে জড়িয়েছে পটিয়ার গ্রামের উৎপাদন, মানুষের প্রয়োজন আর বহু পরিবারের জীবিকা। গ্রামের পথ পেরিয়ে কৃষকেরা আসতেন ফসল নিয়ে। বেচাকেনার ফাঁকে পরিচিতজনের সঙ্গে দেখা–সাক্ষাতেরও কেন্দ্র হয়ে ওঠে হাটটি।

আরাকান সড়কের ধারে ছিল এই হাট। পথের যাত্রী, গ্রামের কৃষক আর নানা এলাকার ব্যবসায়ীর আনাগোনায় একসময় মুখর বটতলা এখন নীরব। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে গাছটি দাঁড়িয়ে আছে একা। তার নিচে আর হাট বসে না। পুরোনো হাটের স্মৃতি খুঁজতে সেখানে কথা বললাম প্রবীণ শিক্ষক ও বাসিন্দাদের সঙ্গে। তাঁদের কথায় ফিরে এল ঝুপড়ি, মাটির ঘর, গানের আসর আর চেরাগের আলোয় কেনাবেচার সেই দিনগুলো।

ষোড়শ শতাব্দীর শেষভাগ থেকে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত (১৫৮১-১৬৬৬ খ্রিষ্টাব্দ) চট্টগ্রাম অঞ্চল সরাসরি আরাকান রাজাদের অধীনে শাসিত হতো। সে সময় চট্টগ্রাম এবং মিয়ানমারের আরাকান রাজ্যের যাতায়াতের প্রধান সড়ক ছিল আরাকান সড়ক। বহু বদলের পর এটি এখন চট্টগ্রাম–কক্সবাজার সড়ক হিসেবে পরিচিত। সাবেক এই আরাকান রোডের ধারেই বসত রামসুন্দর মিস্ত্রির হাট।

হাটের চারপাশের জনজীবন বুঝতে ফিরে তাকাতে হয় আরাকান সড়কের দিকেও। এই পথের গাছপালা আর গ্রামীণ সৌন্দর্যের একটি ছবি পাওয়া যায় সাহিত্যিক ও সাংবাদিক দক্ষিণারঞ্জন বসু সম্পাদিত ছেড়ে আসা গ্রাম বইতে। তিনি স্মৃতিচিত্রে বলছেন, ‘সুদীর্ঘ আট-দশ হাত চওড়া আরাকান সড়কের দু-ধারে সারবন্দি বড় বড় গাছ-অশ্বত্থ, বট, আম, সোনালু আর গামার। নব কিশলয়ে ফুলে ফুলে তাদের বসন্তশ্রী মনে জাগায় সৃষ্টিকর্তার রস মাধুর্য। কৃষ্ণচূড়ার মঞ্জরি রং ধরায় মানুষের মনে, ভোরের স্নিগ্ধ বাতাস বকুল ফুল কুড়োবার জন্যে ডাকে।’

আরাকান সড়কের ধারে বটতলায় গড়ে ওঠা বাণিজ্য মানুষের প্রয়োজনেই বিস্তৃত হয়েছে। সময়ের সঙ্গে হাটের ঠিকানা বদলেছে। কিন্তু প্রায় দুই শ বছরের পুরোনো এই বাণিজ্যকেন্দ্রের সঙ্গে গ্রামের সম্পর্ক ছিন্ন হয়নি। এখনো এখানে আসে খেতের ফসল, পুকুরের মাছ, ঘরে পালিত গবাদিপশু। পণ্যের হাতবদলের সঙ্গে কৃষক পান ফসলের দাম। ব্যবসায়ীর লাভ হয়। শ্রমিক পান মজুরি। হাটের কেনাবেচা এভাবেই ছড়িয়ে পড়ে বহু পরিবারের সংসারে।

রামসুন্দর মিস্ত্রির হাট থেকে থানার হাট

পটিয়ার প্রবীণদের বর্ণনা অনুযায়ী, থানা প্রতিষ্ঠার আগেই পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের এলাকায় হাটটি বসিয়েছিলেন রামসুন্দর মিস্ত্রি নামের এক জমিদার। স্থানীয় প্রশাসনিক ইতিহাসের বিবরণে পটিয়ায় থানা প্রতিষ্ঠার সাল উল্লেখ করা হয়েছে ১৮৪৫। প্রবীণদের ভাষ্য, পরে থানাকে ঘিরে হাটের বিস্তার ঘটে। মানুষের মুখে পরিচিতি পায় থানার হাট নামে।

হাটের স্মৃতি খুঁজতে বটতলায় গিয়ে কথা হলো মো. মিজানুর রহমানের সঙ্গে। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তিনি। এই বিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন। তাঁর স্কুলজীবনের সঙ্গে জড়িয়ে আছে বটতলার বাজার।

এক টাকায় এক সের গরুর মাংস কেনার কথা মনে আছে তাঁর। মিজানুর রহমান বলেন, ‘তখন স্কুলে পড়ি। সালটা ১৯৭৫-৭৬। সে সময় বটগাছের নিচেই বসত হাট। সপ্তাহে দুই দিন—সোম ও শুক্রবার। প্রতিদিন ভোর থেকে শুরু হতো কেনাবেচা। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসত হাটে। শঙ্খ নদের পাড়ে হওয়া সবজি নিয়েও আসতেন কৃষকেরা। জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবেই ছিল কম।’

থানার হাটের বিস্তারে যাতায়াতের ভূমিকা ছিল বড়। কাছেই রেলস্টেশন। কিছুটা দূরে চাঁনখালী খাল। প্রবীণদের স্মৃতিতে আছে খালে নৌকা ভেড়ার দৃশ্য। ট্রেনে আসত গরু-ছাগল। গরুর গাড়ি ও জিপেও আসতেন ক্রেতা-বিক্রেতারা।

পটিয়ার পাশাপাশি বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়া উপজেলা থেকে মানুষ আসতেন। ফলে স্থানীয় উৎপাদক বেশি ক্রেতার কাছে পণ্য বিক্রির সুযোগ পেতেন। এলাকার মানুষও পেতেন দূরের পণ্য। জলপথ, সড়ক ও রেলের সংযোগে হাটটি হয়ে উঠেছিল আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র।

বিনোদনের কেন্দ্র

পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুল আলিমের স্মৃতিতে পুরোনো হাটের আরেক ছবি আছে। বিকেলে বটগাছের নিচে বসত গানের আসর। হারমোনিয়াম বাজিয়ে গাইতেন শিল্পীরা। পুরুষেরা নারীর বেশে নেচেও আনন্দ দিতেন হাটে আসা মানুষকে। তিনি নিজেও এমন আয়োজন দেখেছেন। অধ্যাপক আবদুল আলিম জানালেন, গান ও নাচ দেখতে মানুষ জড়ো হতেন। ভিড় বাড়লে বেচাকেনাও বাড়ত। সন্ধ্যা নামলে কুপি জ্বালিয়ে চলত কেনাবেচা। হাট তাই শুধু পণ্য বিনিময়ের জায়গা ছিল না। পরিচিতজনের সঙ্গে দেখা, গল্প আর লোকজ বিনোদনেরও উপলক্ষ ছিল।

সময়ের সঙ্গে পালাবদল

জীবনের ৯ দশক পেরিয়েছেন আবদুস সোবহান। বয়সের ভারে ভারী বোঝা বহনের শক্তি কমেছে। হাটে ঘুরে বাজার করার টানটুকু কমেনি। তাই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন থানার হাটে। শৈশব থেকে চেনা এই হাটের সঙ্গে তাঁর দীর্ঘ জীবনের কত স্মৃতি। বটতলা থেকে রেলস্টেশনের পেছনের আজকের বাজার—হাট যতবার ঠিকানা বদলেছে, সোবহানও সেই পথে হেঁটেছেন।

হাটে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে সোবহান ফিরে গেলেন পুরোনো দিনে। তাঁর ছোটবেলার বাজার ছিল ছোট পরিসরের। সময়ের সঙ্গে দোকান বেড়েছে। পণ্যের তালিকাও দীর্ঘ হয়েছে। তিনি জানালেন, তখন গাছের চারা মিলত না। এখন চারা ও বীজ পাওয়া যায়। মুদিদোকানে এসেছে নানা রকমের পণ্য। শৈশবের পরিচিত হাটটি তাঁর চোখের সামনেই বড় হয়েছে, বদলে নিয়েছে নিজের চেহারা।

পৌরসভার তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের দিকে হাটটি বর্তমান ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে নেওয়া হয়। সেখানে ছিল ১৯৮৫ সাল পর্যন্ত। আদালত নির্মাণের প্রয়োজনে আবারও স্থানান্তর করা হয়। পটিয়া রেলস্টেশনের পেছনে প্রায় চার একর জায়গায় গড়ে ওঠে নতুন থানার হাট।

হাটের একটি অংশ নিয়ে যাওয়া হয় পটিয়া সরকারি কলেজের দক্ষিণ পাশে। সেই জায়গাও পুরোনো থানার হাট নামে পরিচিত। কিছু অবকাঠামো আছে। কিন্তু নিয়মিত কেনাবেচার আগের ব্যস্ততা নেই। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো থানার হাট এবার ৫২ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে।

পুরোনো ও নতুন—দুই জায়গায় বাণিজ্যের ধরনও আলাদা হয়েছে। কোথাও গুরুত্ব পেয়েছে মৌসুমি পশুর বাজার। কোথাও নিয়মিত কেনাবেচা হয়। পৌরসভা ও থানার হাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, হাটবারে নতুন থানার হাটে দুই থেকে আড়াই লাখ ক্রেতা-বিক্রেতা সমবেত হন। এক হাজারের বেশি বিক্রেতা পণ্য নিয়ে বসেন। আর ক্রেতাদের মধ্যে ৪০ শতাংশই নারী।

মাঠের ফসল, ঘরের সম্বল

থানার হাটের পসরা আসে মূলত পটিয়ার বিভিন্ন গ্রাম থেকে। সেখানে মিষ্টিকুমড়া, আলু, টমেটোসহ নানা সবজির আবাদ হয়। গোবিন্দারখিলের কৃষক আবু তোরবের প্রায় চার কানি জমি। কখনো মিষ্টিকুমড়া, কখনো আলু-টমেটো, কখনো ধান। ফলানো ফসল নিয়ে আসেন থানার হাটে। চাষের কথা বলতে বলতে তিনি খুলে বসেন সংসারের গল্পও। এই ফসলের আয়েই দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এখন ঘরে তিনি আর তাঁর স্ত্রী। আয় অল্প, তাতেই দিন চলে।

কৃষকের জমি থেকে হাটের দোকান পর্যন্ত পণ্য পৌঁছানোর কাজে আছেন ব্যবসায়ীরাও। আবদুল হাকিম আখ আনেন চন্দনাইশ থেকে। পটিয়ার এই বাসিন্দা প্রায় ৩৫ বছর ধরে আখ বিক্রি করছেন। বাবার হাত ধরে ব্যবসায় এসেছিলেন। এখন প্রতি হাটবারে তাঁর বেচাকেনা হয় ১৫ থেকে ১৬ হাজার টাকা।

মাঠের ফসলের বাইরে হাটের আরও পণ্য আছে। কেলিশহরের কুমারপাড়ায় এই হাটের জন্যই তৈরি হয় মাটির হাঁড়ি, পাতিল, থালা ও ঢাকনা। এই পাড়ার বাসিন্দা পাখিজা বেগম (৫০) চার দশক ধরে মাটির তৈজসপত্র তৈরি করছেন। তাঁর তৈরি পাত্র খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান থানার হাটে। পাখিজার মাস শেষে সব খরচ বাদে থাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা। মাটিকে গৃহস্থালির পাত্র করে তোলার দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর; তবে উপার্জন সামান্য।

পুরোনো হাটের নতুন দিনের আশা

একসময় নৌকা ও গরুর গাড়িতে পণ্য আসত থানার হাটে। এখন বদলেছে পরিবহনের ধরন, বেড়েছে মানুষের সমাগম। সেই সঙ্গে হাটকে আরও গোছানো করে তোলার প্রয়োজনও এসেছে। পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত জায়গা নিশ্চিত হলে কৃষক, ব্যবসায়ী ও ক্রেতা—সবার জন্যই কেনাবেচা সহজ হবে।

থানার হাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঙ্গে হাটের অতীত ও বর্তমান নিয়ে আলাপ হলো। তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে থানার হাট গ্রামের উৎপাদন আর মানুষের জীবিকার মধ্যে যোগসূত্র হয়ে আছে। কৃষক এখানে ফসলের ক্রেতা পান, ব্যবসায়ীরা ব্যবসা করেন। এই ঐতিহ্য নিয়ে আমরা গর্ব করি।’

হাটটিকে আরও সুন্দর ও গোছানো করে গড়ে তোলার সুযোগ রয়েছে। প্রায় চার একর আয়তনের এই হাটের কিছু অংশ দখল হয়ে গেছে বলে জানালেন নুরুল ইসলাম। তিনি বলেন, দখল হওয়া অংশ উদ্ধার হলে চলাচলের পরিসর বাড়বে। ময়লা-আবর্জনা ফেলা এবং নিয়মিত অপসারণের ভালো ব্যবস্থাও প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীরা মিলে কাজ করলে এই পুরোনো হাট আগামী প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র হয়ে উঠতে পারে।

বটতলার হাট আজ পটিয়ার পৌর এলাকার বড় বাজার। এই যাত্রা গ্রামের সঙ্গে শহরের সম্পর্ক বদলে যাওয়ারও গল্প। পটিয়া শহর বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে। সেই চাহিদার জোগান দিতে গ্রামও তার উৎপাদন নিয়ে এগিয়ে এসেছে। প্রায় দুই শ বছরের থানার হাট দাঁড়িয়ে আছে এই দুইয়ের সংযোগস্থলে। তাকে ঘিরে আগামী দিনের সম্ভাবনাও এখানেই—পটিয়া যত এগোবে, তার গ্রামের মানুষ সেই অগ্রযাত্রার কতটা অংশীদার হতে পারবেন।

অক্টোবর ২৭, ২০২৬
জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন
জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন

আজ মঙ্গলবার দুপুরে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এ সময় ওই স্থানে একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

অক্টোবর ২৭, ২০২৬
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'

অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। এদিকে, হাম ও উপসর্গে বাংলাদেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৭, ২০২৬
বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ: পশ্চিমবঙ্গের কথিত এনকাউন্টারগুলো যে প্রশ্ন উসকে দিচ্ছে
বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ: পশ্চিমবঙ্গের কথিত এনকাউন্টারগুলো যে প্রশ্ন উসকে দিচ্ছে

গাইঘাটায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তারই এক আত্মীয়কে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যায়, একটি কথিত এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তের।

অক্টোবর ২৭, ২০২৬
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে
'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে এই ভুক্তভোগী' বলা ময়মনসিংহের নারী ব্যবসায়ী কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে বিএনপি সরকার ও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহে একজন নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে কারাগারে যেতে হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে
মাও জেদংকে নিয়ে রসিকতার জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।

অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?

ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

অক্টোবর ২৭, ২০২৬
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?

আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।

অক্টোবর ২৬, ২০২৬
দেশ ছাড়ার কথা বলার পর দিন রুমির প্রশ্ন, ‘পালাব কেন?’
দেশ ছাড়ার কথা বলার পর দিন রুমির প্রশ্ন, ‘পালাব কেন?’

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা শাহজালাল রুমি দেশ ছাড়ার কথা বলার এক দিন পর নিজের অবস্থান থেকে সরে এসেছেন।

অক্টোবর ২৭, ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের পর ১৫ কারখানায় ছুটি
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের পর ১৫ কারখানায় ছুটি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তারা কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কায় মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব
পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে রাশিয়ার অর্থায়নে পাঁচ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

অক্টোবর ২৭, ২০২৬
ইথিওপিয়ায় পৃথক হামলায় নিহত ৬০
ইথিওপিয়ায় পৃথক হামলায় নিহত ৬০

ইথিওপিয়ার সংঘাতকবলিত ওরোমিয়া অঞ্চলে গত সপ্তাহে দুটি পৃথক হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ জানিয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
আপাতত ভারত ছাড়তে হচ্ছে না ইমরান খানকে
আপাতত ভারত ছাড়তে হচ্ছে না ইমরান খানকে

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন বোম্বে হাইকোর্ট।

অক্টোবর ২৭, ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে জাতীয়তাবাদী যুবদল। ক্যাম্পে রক্তদান কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

অক্টোবর ২৭, ২০২৬
পাওনা টাকার দাবিতে লাশ দাফনে বাধা
পাওনা টাকার দাবিতে লাশ দাফনে বাধা

পাবনায় উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর পাওনা টাকার দাবিতে তার লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৩ ঘণ্টা লাশের খাটিয়া অবরুদ্ধ করে রাখেন পাওনাদাররা। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পর দাফন করা হয়।

অক্টোবর ২৭, ২০২৬
স্টারলিংক ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েল
স্টারলিংক ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের একটি বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’-এর ব্যবহারকারীদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করছে। সম্ভবত ব্যবহারকারীদের ওপর নজরদারি চালানো এর উদ্দেশ্যে।

অক্টোবর ২৭, ২০২৬