ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে

রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা।

শিল্পকলা একাডেমির পুনর্গঠিত পরিষদে শায়রুল কবির খান

তবে কোনো মনোনীত সদস্য পরিষদের সভাপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। একই সঙ্গে সরকার যেকোনো সময় যেকোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করতে পারবে। বিধি অনুযায়...

শিল্পকলা একাডেমির পুনর্গঠিত পরিষদে শায়রুল কবির খান
দেশ গঠনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার।

দেশ গঠনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
ক্যাফে রিও, র নেশন ও বেসক্যাম্পে বিশেষ ছাড় পাবেন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারীরা

চুক্তি অনুযায়ী, ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারী সদস্য ও ওয়ালটনে কর্মরত ব্যক্তিরা ‘র নেশন’-এর পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫ শতাংশ, ‘দ্য ক্যাফে রিও লিমিটেডের’ খাবার ও সেবায় সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ‘বেসক্যাম্প...

ক্যাফে রিও, র নেশন ও বেসক্যাম্পে বিশেষ ছাড় পাবেন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারীরা
নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

বরিশালে একটি প্রজেক্টের চাকরি পেয়েছিলেন আনোয়ার হোসেন (৩০)। পূজার ছুটি পেয়ে ফিরছিলেন বাড়ি।

নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডা থেকে তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশ বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত বহুল আলোচিত গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রদেশটির বিপুল সংখ্যক বাসিন্দা কান...

কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না (চায়না এক্সিম ব্যাংক) ও ইনভেস্ট বাংলাদেশ।

বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

ডেঙ্গুর বিরুদ্ধে এক সম্ভাবনাময় অ্যান্টিভাইরাল ওষুধ
ডেঙ্গুর বিরুদ্ধে এক সম্ভাবনাময় অ্যান্টিভাইরাল ওষুধ

প্রতিবছর ডেঙ্গু এক ভীতি নিয়ে ফিরে আসে বাংলাদেশে। সংবাদমাধ্যমে প্রতিদিন মৃত্যুর খবর ছাপা হয়। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে। এক দশকেরও বেশি সময় ধরে ডেঙ্গুর এই মৃত্যু আমাদের মেনে নিতে হচ্ছে। বাংলাদেশে ওষুধ আবিষ্কারের সংস্কৃতি না থাকায় ডেঙ্গুর মতো জাতীয় জনস্বাস্থ্য সংকটেও আমাদের কিছুই করার থাকে না। উন্নত বিশ্বে ওষুধ বা টিকা আবিষ্কার হলে সরকার হয়তো সেটা কিনতে চায়। কিংবা ওষুধ কোম্পানিগুলো জেনেরিক ওষুধ তৈরি করতে পারে।

সমস্যা হলো, যে রোগ বাংলাদেশের জন্য সমস্যা, সেটা উন্নত বিশ্বের জন্য সমস্যা না-ও হতে পারে। ডেঙ্গুর বেলাতেও অনেকটা এমনই হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি নতুন ওষুধ আবিষ্কৃত হয় যুক্তরাষ্ট্রে। ডেঙ্গু যেহেতু আমেরিকার সমস্যা নয়, সুতরাং যুক্তরাষ্ট্রে ওষুধ আবিষ্কারক প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই রোগের ওষুধ বা টিকা তৈরি করতে চাইবে না। তবুও যে টিকা বা ওষুধ আবিষ্কারের চেষ্টা হচ্ছে না, তা কিন্তু নয়।

ডেঙ্গু চিকিৎসায় পেঁপেপাতার রস

বাংলাদেশের আইসিডিডিআরবি থেকে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, ২০২৪ সালে ডিইএনভি-২ সেরোটাইপে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল।

ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ আছে—ডিইএনভি-১ (DENV-1), ডিইএনভি-২, ডিইএনভি-৩ এবং ডিইএনভি-৪। একেক অঞ্চলে, একেক সময়ে একেক সেরোটাইপের প্রকোপ ও তীব্রতা বেশি থাকতে পারে। এ জন্যই ডেঙ্গুর খুব কার্যকর টিকা তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। ডেঙ্গুর জন্য কয়েকটা টিকা নিয়েই কাজ হয়েছে। বর্তমানে জাপানি প্রতিষ্ঠান তাকেদার (Takeda) একটি টিকা, যা কিউডেঙ্গা (Qdenga) নামে পরিচিত। সেটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ভারত সম্প্রতি এই টিকা তাদের নিজেদের দেশের রোগীদের ওপর পুনরায় ফেস-৩ ট্রায়াল করে রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।

তবে কিউডেঙ্গা ডেঙ্গুর সব সেরোটাইপের জন্য সমানভাবে কার্যকর নয়। সম্প্রতি বাংলাদেশের আইসিডিডিআরবি থেকে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, ২০২৪ সালে ডিইএনভি-২ সেরোটাইপে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আইইডিসিআর কর্তৃক একটি গবেষণায় দেখা যায়, ২০২৬ সালে ডিইএনভি-৩ সেরোটাইপে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

ডেঙ্গু বাংলাদেশে যেভাবে বছর বছর ফিরে আসছে এবং মহামারিরূপে দেখা দিচ্ছে, একে মোকাবিলা করতে হলে বেশ কিছু পদক্ষেপ একসঙ্গে নিতে হবে। শুধু সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধন দিয়ে এর মোকাবিলা করা যাবে না। প্রয়োজন টিকা। প্রয়োজন অ্যান্টিভাইরাল ওষুধ।

ডেঙ্গু নিয়ে যা জানা জরুরি

মোসনোডেনভির হলো প্যান-সেরোটাইপ অ্যান্টিভাইরাল। অর্থাৎ, এটি ডেঙ্গুর যেকোনো সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর হবে। প্রি-ক্লিনিক্যাল গবেষণায় তারা সেটাই পরীক্ষা করে দেখিয়েছে।

ডেঙ্গুর জন্য আমেরিকার এফডিএ কিংবা ইউরোপের ইএমএ থেকে অনুমোদিত কোনো ওষুধ এখনো নেই। ফলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো জেনেরিক ওষুধ তৈরি করতে পারছে না। তবে এখানে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। একটি সম্ভাব্য ওষুধ আছে, যেটার নাম মোসনোডেনভির। এটি একটি ছোট অণুর ওষুধ, যা আবিষ্কৃত হয় বেলজিয়ামের কেইউ লুভেন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এক ভাইরোলজিস্টের ল্যাবে। পরবর্তী সময়ে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্ব নেয় স্বনামধন্য প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। তারা ফেস-১ এবং ফেস-২এ সম্পন্ন করে। কিন্তু এরপর মাঝপথে এসে ট্রায়ালের পরবর্তী ধাপগুলো বন্ধ করে দেয়। সাধারণত কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি থাকলে বা কার্যকারিতা না থাকলে এ ধরনের ট্রায়াল বন্ধ হয়। তবে বড় বড় প্রতিষ্ঠান এসব কারণ ছাড়াও ওষুধের বাণিজ্যে সম্ভাবনা কম দেখলে অর্থ বিনিয়োগ করে ব্যয়বহুল ট্রায়াল চালিয়ে যেতে চায় না। বিশেষজ্ঞরা মনে করেন, মোসনোডেনভিরের বেলাতেও শেষোক্ত কারণটিই ঘটেছে।

গত বছরের শেষের দিকে জনসন অ্যান্ড জনসন বিখ্যাত দুটি জার্নালে এ-সংক্রান্ত দুটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করে। তখন এই আর্টিকেলগুলো নজরে আসে। প্রি-ক্লিনিক্যাল ড্রাগ ডিসকভারিতে দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা থেকে এতটুকু বুঝতে পারি, তাদের সাইন্টিফিক ডেটা খুবই প্রতিশ্রুতিমূলক। খুবই আশাব্যঞ্জক। আর এই আর্টিকেল দুটির ওপর নির্ভর করে বিখ্যাত জার্নাল সায়েন্স একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মোসনোডেনভির হলো প্যান-সেরোটাইপ অ্যান্টিভাইরাল। অর্থাৎ, এটি ডেঙ্গুর যেকোনো সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর হবে। প্রি-ক্লিনিক্যাল গবেষণায় তারা সেটাই পরীক্ষা করে দেখিয়েছে। আরেকটি ভালো দিক হলো, ফেস-১ এবং ২এ-তে মোসনোডেনভিরের কোনো উল্লেখযোগ্য বিষাক্ততা দেখা দেয়নি। প্রোফাইল্যাক্টিক স্টাডিতে এর বেশ ভালো কার্যকারিতা পাওয়া গেছে।

ডেঙ্গু ভ্যাকসিন গবেষণায় অগ্রগতি কতদূর?

একটি সম্ভাব্য ওষুধ আছে, যেটার নাম মোসনোডেনভির। এটি একটি ছোট অণুর ওষুধ, যা আবিষ্কৃত হয় বেলজিয়ামের কেইউ লুভেন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এক ভাইরোলজিস্টের ল্যাবে।

সায়েন্টিফিক আর্টিকেলগুলো পড়ার পর এই ফিল্ডের আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীর সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা-পর্যালোচনা হয়। বাংলাদেশের জন্য এই ওষুধ (মোসনোডেনভির) একটি আশীর্বাদ হতে পারে কি না, তা নিয়ে আমরা ভাবতে শুরু করি। বেলজিয়ামের কেইউ লুভেনের অধ্যাপক ইয়োহান নেইটসের সঙ্গে যোগাযোগ করি। তাঁর ল্যাবরেটরিতেই এই ওষুধটি আবিষ্কৃত হয়েছে। প্রফেসর নেইটস এবং তাঁর দল মোসনোডেনভিরের ওপর একটি প্রেজেন্টেশনও দেন। আমরা সেই প্রেজেন্টেশনে উত্থাপিত ডেটা থেকেও বুঝতে পারি, এই ওষুধটি ডেঙ্গুর চিকিৎসায় দারুণ এক সম্ভাবনা হতে পারে।

বাংলাদেশ যদি এই ওষুধটি নিয়ে কাজ করতে চায়, তাহলে বাংলাদেশকে এর ফেস-২বি  ট্রায়াল করতে হবে। একে বলা হয় থেরাপিউটিক ট্রায়াল। বাংলাদেশের আইসিডিডিআরবি এ ধরনের ট্রায়ালে বেশ অভিজ্ঞ। কার্যকর উদ্যোগ নেওয়া হলে তারা অনায়াসে এটি করতে পারবে। আর ট্রায়াল সফল হলে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর চাইলে হয়তো এই ওষুধকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা জরুরি ব্যবহারের অনুমোদন দিতে পারে, ঠিক যেভাবে এফডিএ কিংবা ইএমএ দিয়ে থাকে। ওষুধ লাইসেন্সিং এবং বাজারজাতকরণের ক্ষেত্রে প্রাইভেট ফার্মাগুলো উদ্যোগ নিতে পারে। পুরো কাজটা একটা জাতীয় জোটের মাধ্যমেও হতে পারে, যেহেতু এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আবশ্যক।

ডেঙ্গু প্রতিরোধে ছাদ-বাগানের জন্য একটি ছোট উদ্ভাবন

বাংলাদেশ যদি এই মোসনোডেনভির ওষুধটি নিয়ে কাজ করতে চায়, তাহলে বাংলাদেশকে এর ফেস-২বি  ট্রায়াল করতে হবে। একে বলা হয় থেরাপিউটিক ট্রায়াল।

বাংলাদেশ তার ইতিহাসে কখনো কোনো ওষুধ আবিষ্কার করেনি। এমনকি কোনো নতুন ওষুধের অনুমোদনও দেয়নি। বাংলাদেশ মূলত ডাউনস্ট্রিমের একেবারে শেষভাগে কাজ করে; অর্থাৎ জেনেরিক ওষুধ তৈরি করে বাজারজাত করে। এই ট্রায়াল ও অনুমোদনের কাজটা হতে পারে জাতীয় সংকটে দেশের সায়েন্টিফিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা প্রমাণের একটি চেষ্টা। পৃথিবীর যেকোনো দেশ তার জাতীয় সংকটে এ ধরনের কাজ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা একদিকে যেমন ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করেছে, অন্যদিকে একই সঙ্গে পেনিসিলিন উন্নয়নেও কাজ করেছে। বিজ্ঞানের যেকোনো প্রজেক্টেই চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা থাকে। সেটি মাথায় রেখেই জাতীয় সংকটের মুহূর্তে একটি জাতিকে নিজের সক্ষমতা প্রমাণের চেষ্টা করতে হয়।

মোসনোডেনভিরের এখন পর্যন্ত প্রকাশিত সব সায়েন্টিফিক ডেটা খুবই আশাব্যঞ্জক। পরবর্তী ধাপের চ্যালেঞ্জটা বাংলাদেশ হয়তো নিতে পারে। আর এ জন্য প্রবাসী বিজ্ঞানীরাও যেকোনো সাহায্য করতে এগিয়ে আসবেন বলেই আমার বিশ্বাস।

লেখক: স্টাফ সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি অব শিকাগো, যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ৬৫ ভাগই পুরুষ: গবেষণা

অক্টোবর ২০, ২০২৬
ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান
ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান

২০২২ সালে প্রথম কোলন ক্যানসার ধরা পড়ে সামিয়ার। চিকিৎসকের পরামর্শে ওই বছরের এপ্রিলে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষায় জানা যায়, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। সেখানকার চিকিৎসায় সাড়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন সামিয়া। কিন্তু নিয়মিত ফলোআপের মধ্যে জেনেটিক পরীক্ষায় আবার ক্যানসার ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যানসার।

ছেলের হাতে ন্যাড়া হলো মায়ের মাথা। একটু পর ছেলেও মাথা ন্যাড়া করে হাজির। মায়ের কষ্টের সময়ে তাঁকে একা থাকতে দিতে চাননি স্বামীও। তাই নিজের মাথার চুল ফেলে তিনিও দাঁড়ালেন স্ত্রীর পাশে। ক্যানসারের চিকিৎসায় চুল হারানোর কষ্টটা যেন সামিয়াকে একা বইতে না হয়, পরিবারের মানুষগুলোও ভাগ করে নিলেন সেই কষ্ট।
উপস্থাপক সামিয়া আফরিন এখন ডিম্বাশয় (ওভারিয়ান) ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছেন। চুল পড়ে যাবে, চিকিৎসক আগেই জানিয়েছিলেন। তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন। প্রথমে চুল ছোট করেন, পরে ছেলে আহানাফ আরাবির হাতে মাথা ন্যাড়া করান। একটু পর ছেলে নিজেও মাথা ন্যাড়া করে হাসিমুখে হাজির হয়। স্ত্রীকে সঙ্গ দিতে মাথার চুল ফেলে দেন স্বামী এস এম রেজাউল ইমরানও।
গত ১৫ সেপ্টেম্বর মাথা ন্যাড়া করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতি জানিয়েছেন সামিয়া। লিখেছিলেন, কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে মন খারাপ না করে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল।

উপস্থাপক সামিয়ার ক্যানসার ফিরে এসেছে, এবার লড়াইটা অন্য রকম

মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া, জানালেন জীবনের কঠিন সময়ের কথা

মাথা ন্যাড়া করার আগে ও পরের সামিয়া আফরিন। ছবি: কোলাজ

গত বছরের ২০ মার্চ ঢাকার বনানীতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় আয়োজিত ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামের পোশাক প্রদর্শনীতে নিজের ক্যানসারের কথা প্রকাশ্যে জানান সামিয়া। এর আগে কাছের মানুষ ছাড়া অনেকেই তাঁর অসুস্থতার কথা জানতেন না।

গত ১১ অক্টোবর রাজধানীর বনানীতে নিজের বাসায় প্রথম আলোর সঙ্গে কথা হয় সামিয়ার। বললেন, ‘চুল তো মানুষের বাহ্যিক সৌন্দর্য। চুল থাকুক বা না থাকুক, আত্মবিশ্বাসটাই মূল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। হাঁটাচলা করতে পারছি, এটাই অনেক বড় পাওয়া।’
একবার ক্যানসার, আবার নতুন লড়াই
২০২২ সালে প্রথম কোলন ক্যানসার ধরা পড়ে সামিয়ার। চিকিৎসকের পরামর্শে ওই বছরের এপ্রিলে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষায় জানা যায়, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। অস্ত্রোপচার ও কেমোথেরাপির কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি কোনো চিকিৎসা না করেই দেশে ফিরে আসার কথাও ভেবেছিলেন।
সামিয়া বলেন, ‘চিকিৎসক দেবর যখন প্রথম খবরটা দিল, ভেবেছিলাম, যখন হয়েই গেছে, তখন আর কী করা যাবে! সন্ধ্যায় সেজেগুজে দাওয়াত খেতেও গিয়েছি। কিন্তু সিঙ্গাপুরে গিয়ে যখন শুনলাম ক্যানসার চতুর্থ পর্যায়ে, অস্ত্রোপচার করতে হবে, কেমোথেরাপি দিতে হবে, তখন ভেঙে পড়ি। অনেক কান্নাকাটি করেছি। মনে হয়েছিল, চিকিৎসা নিলে আমার পুরো জীবনযাপন বদলে যাবে।’

আহানাফ আরাবি, সামিয়া আফরিনের ছেলেমাকে সাপোর্ট দেওয়ার জন্যই চুল কেটে দিই। নিজের চুলও কেটে ফেলি। ভালোই লেগেছে। ক্যাম্পাসে গেলে বন্ধুরা চুল ফেলে দেওয়ার কারণ জানতে চেয়েছে। মায়ের কথা বলার পর সবাই সাপোর্ট করেছে।

পরে সিঙ্গাপুরের এক চিকিৎসক সামিয়াকে ইমিউনোথেরাপির পরামর্শ দেন। ব্যয়বহুল এই চিকিৎসা নিতে রাজি হন সামিয়া। শুরু হয় ক্যানসারের বিরুদ্ধে তাঁর নতুন লড়াই।
২১ দিন পরপর দেওয়া এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া ছিল তীব্র। প্রথম থেরাপির পর ঢোক গিলতে পারতেন না, ত্বকে হতো চুলকানি। সিঙ্গাপুরে যাওয়ার সময় হেঁটে চলাফেরা করলেও ফেরার সময় হুইলচেয়ারের প্রয়োজন হয়েছিল। ২০২৩ সালে দেশে ফেরার পরও নানা শারীরিক জটিলতায় ভুগেছেন। একসময় পাতলা পায়খানার সমস্যায় ডায়াপার পরে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

চতুর্থ পর্যায়ের ক্যানসার থেকে ফিরে আসার গল্প বললেন উপস্থাপক সামিয়া

সামিয়া আফরিন

যন্ত্রণার তীব্রতা বোঝাতে গিয়ে সামিয়া বলেন, ‘স্বাভাবিকভাবে সন্তান প্রসবের সময় যে যন্ত্রণা হয়, অনেকটা সে রকম যন্ত্রণা হতো।’
তবু চিকিৎসা চালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার সময় প্রথম দিকে স্বামী, ননদসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যেতেন। পরে একাই যাতায়াত শুরু করেন সামিয়া। পরিবারের অন্যদের কাজ থাকত, আর নিজেরও শক্ত থাকার ইচ্ছা ছিল।
চিকিৎসায় সাড়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন সামিয়া। কিন্তু নিয়মিত ফলোআপের মধ্যে জেনেটিক পরীক্ষায় আবার ক্যানসার ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যানসার। গত ২২ জুলাই সিঙ্গাপুরে অস্ত্রোপচার করিয়েছেন। এখন দেশে চলছে কেমোথেরাপি। আগামী ডিসেম্বর মাসে ছয়টি কেমোথেরাপির কোর্স শেষ হওয়ার কথা।
এবারের চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে সামিয়া বলেন, ‘খাবারে স্বাদ-গন্ধ কিছুই পাই না। মুখ লাল হয়ে যায়, মাথা চুলকায়। তবে কাউকে এই যন্ত্রণা বলে বোঝানো যাবে না। যিনি এর মধ্য দিয়ে যাবেন, তিনিই বুঝবেন।’

জেনেটিক পরীক্ষায় শরীরে জিনগত ত্রুটি ধরা পড়েছে বলে জানান সামিয়া। ভবিষ্যতে শরীরের অন্য কোথাও ক্যানসার হওয়ার আশঙ্কাও রয়েছে। তবু আশা ছাড়তে চান না। বললেন, ‘আশা করছি, শরীরে আর ক্যানসার ফিরে আসবে না।’

সামিয়া আফরিন, উপস্থাপকচুল তো মানুষের বাহ্যিক সৌন্দর্য। চুল থাকুক বা না থাকুক, আত্মবিশ্বাসটাই মূল। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। হাঁটাচলা করতে পারছি, এটাই অনেক বড় পাওয়া।

বাবার কাছ থেকেই মানসিকভাবে শক্ত থাকার শিক্ষা পেয়েছেন সামিয়া। ছবি: মানসুরা হোসাইন

পরিবারের শক্তিই ভরসা
স্বামী, দুই ছেলে এবং বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবদুর রহিম ও গৃহিণী মা জীবন নাহারকে নিয়ে বনানীতে থাকেন সামিয়া। ২৭ বছরের দাম্পত্য জীবনে স্বামী রেজাউল ইমরানকে প্রতিটি কঠিন সময়ে পাশে পেয়েছেন। নিজের বাবা ও শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকেও শুরু থেকেই সহযোগিতা পাচ্ছেন।

সবকিছু সহজ করতে গিয়ে জীবনটাই জটিল হয়ে গেছে

জীবন সব সময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না : সামিয়া আফরিন

পরিবারের কারও ক্যানসার হলে তার প্রভাব যে সবার ওপর পড়ে, তা জানেন বড় ছেলে আহানাফ আরাবি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তিনি। মায়ের প্রথমবার ক্যানসার ধরা পড়ার সময় কানাডায় পড়াশোনা করছিলেন। মায়ের পাশে থাকতে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসেন। পরে দেশে নতুন করে পড়াশোনা শুরু করেন।

মায়ের মাথা ন্যাড়া করে দেওয়া এবং নিজের চুল ফেলে দেওয়ার কারণ জানিয়ে আহানাফ বলেন, ‘মাকে সাপোর্ট দেওয়ার জন্যই চুল কেটে দিই। নিজের চুলও কেটে ফেলি। ভালোই লেগেছে। ক্যাম্পাসে গেলে বন্ধুরা চুল ফেলে দেওয়ার কারণ জানতে চেয়েছে। মায়ের কথা বলার পর সবাই সাপোর্ট করেছে।’
মায়ের অসুস্থতা তাঁর নিজের জীবনেও কীভাবে প্রভাব ফেলে, তা বোঝাতে গিয়ে আহানাফ বলেন, ‘যা-ই করি, মাথায় থাকে মায়ের তো ক্যানসার।’

সামিয়ার পরিবারে আরও একজন সন্তান রয়েছে, যার দায়িত্ব নিয়েছেন তিনি। নিজের ভাইয়ের ছেলে আয়মান আওসাফের আইনি অভিভাবকত্ব নিয়েছেন সামিয়া। আয়মান এখন ও লেভেলে পড়ছে।
সামিয়া মনে করেন, ক্যানসারের চিকিৎসায় শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপ সামলানোও জরুরি। রোগী অনেক সময় অল্পতেই রেগে যান, কাউকে সহ্য করতে পারেন না, কোনো কিছু মেনে নিতে চান না। এ সময় পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।

কষ্টের কথা নয়, শক্ত থাকার বার্তা
গত বছরের ২০ মার্চ ঢাকার বনানীতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় আয়োজিত ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামের পোশাক প্রদর্শনীতে নিজের ক্যানসারের কথা প্রকাশ্যে জানান সামিয়া। এর আগে কাছের মানুষ ছাড়া অনেকেই তাঁর অসুস্থতার কথা জানতেন না।

এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যানসার নিয়ে নিয়মিত লিখছেন তিনি। বিশেষ করে রোগের সঙ্গে বসবাস করেও কীভাবে মানসিকভাবে শক্ত থাকা যায়, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন ফেসবুকে।

২০২২ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে সামিয়ার। ছবি: মানসুরা হোসাইন

সামিয়া বলেন, ফেসবুকে অনেকেই ক্যানসারের যন্ত্রণার কথা লেখেন। কিন্তু তিনি শুধু কষ্টের কথা জানাতে চান না। তাঁর পোস্ট পড়ে কোনো রোগী বা তাঁর পরিবারের সদস্য যদি সামান্যও মানসিক শক্তি পান, সেটাই তাঁর কাছে বড় অর্জন।
ফেসবুক পোস্টে অনেকেই বাজে বা নেতিবাচক মন্তব্য করেন। তবে নিজের পোস্টের মন্তব্যে এমন ঘটনা খুব কমই দেখেছেন বলে জানান সামিয়া। এটাকেও বড় পাওয়া মনে করেন তিনি।
নিয়মিত ব্যায়াম করা ও খাদ্যাভ্যাস ঠিক রাখার বিষয়ে বরাবরই সচেতন ছিলেন সামিয়া। তবু ক্যানসার তাঁর জীবনে ফিরে এসেছে। এই অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে, অসুস্থতার সঙ্গে লড়াই শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রতিদিনের জীবনটাকেও নতুন করে গুছিয়ে নিতে হয়।
সামিয়া আগে থেকেই ‘পারপাস বাই সামিয়া’ নামে একটি পডকাস্ট করছেন। সেখানে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন, যা অন্যদের সাহস জোগাতে পারে। উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও ক্যানসার রোগীদের জন্য মেডিক্যাল ক্যাম্প আয়োজন ও তহবিল সংগ্রহের কাজ করছেন তিনি।
ক্যানসারের চিকিৎসা ব্যয় কমানো ও সচেতনতা তৈরিতে ভবিষ্যতে আরও কাজ করতে চান সামিয়া। তাঁর কথায়, ‘একসময় ক্যানসারকে অনেক দূরের বিষয় বলে মনে হতো। এখন প্রায় প্রতিটি ঘরেই ক্যানসার ঢুকে যাচ্ছে।’

নিজের কথা বলতে গিয়ে কান্না আটকাতে পারেননি সামিয়া। ছবি: মানসুরা হোসাইন

তবে আপাতত চিকিৎসার বাইরে নতুন কোনো কাজে যুক্ত হতে চান না। কেমোথেরাপি শেষ হওয়া পর্যন্ত উপস্থাপনা কিংবা অন্য কাজ নিয়ে ভাবছেন না তিনি।
সামিয়া গান শুনতে ও নিজেও গাইতে ভালোবাসেন। বারান্দার গাছপালার সঙ্গে সময় কাটান। তাঁর দুই বিড়ালকেও খাওয়ান। তাদের সঙ্গে সময় কাটে দিনের একটা বড় অংশ।

বাবার চোখেও পানি
কথা বলতে বলতে একপর্যায়ে মেয়ের পাশে এসে বসেন সামিয়ার বাবা আবদুর রহিম। মেয়ের চিকিৎসার ব্যয় নিয়ে উদ্বেগের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ক্যানসারের চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। মেয়ের জন্য আমাদের যে কষ্ট, সেই কষ্টটা নিজেদের মধ্যেই রাখি। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।’

সামিয়া ছাদ ও বারান্দার গাছপালার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ছবি: মানসুরা হোসাইন

সামিয়া জানিয়েছেন, বাবার কাছ থেকেই মানসিকভাবে শক্ত থাকার শিক্ষা পেয়েছেন তিনি। অথচ মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে সেই বাবাও আর নিজেকে ধরে রাখতে পারেননি। চোখে পানি ছলছল করছিল তাঁর।

ক্যানসারে চাচা, ফুফুসহ একাধিক স্বজন হারিয়েছেন সামিয়া। নিজের অসুস্থতা নিয়ে পরিবারের সামনে শক্ত থাকার চেষ্টা করেন তিনি। সামিয়া বলেন, ‘আমি অসুস্থ, এটা মানসিকভাবে কখনোই ভাবতে চাই না। বাবা, মা বা স্বামীর সামনে আরও বেশি শক্ত থাকার চেষ্টা করি। দেখা যায়, তাঁরা এসে উল্টো কান্নাকাটি করছেন। তবে আমি ভালো আছি, শক্ত আছি—এটা প্রমাণ করাটাও অনেক কঠিন কাজ।’

নিজেকে ‘ট্রিট’ দিতে সামিয়া থাইল্যান্ড ঘুরতে গেছেন। ছবি: সামিয়ার সৌজন্যে

সেদিন কথার একপর্যায়ে সামিয়া জানিয়েছিলেন, নিজেকে ‘ট্রিট’ দিতে একাই থাইল্যান্ড ঘুরতে যাবেন। পরে থাইল্যান্ডে পৌঁছে হোয়াটসঅ্যাপে কথা হয় সামিয়ার সঙ্গে। তিনি বলেন, ১৩ অক্টোবর তিনি থাইল্যান্ডে পৌঁছেছেন। দেশে ফিরবেন ২৩ অক্টোবর। এরপর ২৫ অক্টোবর আবার কেমোথেরাপি নেবেন।
ক্যানসারের চিকিৎসা চলছে, শরীরেও নানা কষ্ট। তবু সামিয়া চান না, অসুস্থতাই হয়ে উঠুক তাঁর পুরো পরিচয়। পরিবারের মানুষ পাশে আছেন, তাঁদের উদ্বেগ ও চোখের পানি সামলে তিনিও চেষ্টা করছেন নিজের মতো করে বাঁচতে। বারান্দার গাছপালা, গান আর দুই বিড়ালকে ঘিরে সাজিয়ে নিচ্ছেন দিনগুলো। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি এভাবেই নিজের জীবনের স্বাভাবিক ছন্দটুকু ধরে রাখতে চান সামিয়া।

অক্টোবর ২০, ২০২৬
ইউরোপের দেশে দেশে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ সাধারণ মানুষ?
ইউরোপের দেশে দেশে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ সাধারণ মানুষ?

স্পেন, ফ্রান্স ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। কিন্তু কেন একসঙ্গে এতগুলো দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে? বিস্তারিত ভিডিওতে…

অক্টোবর ২০, ২০২৬
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ৩০ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন। অভিযোগ রয়েছে, আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্বোডিয়ায় নিয়ে সাইবার প্রতারণার কাজে বাধ্য করা হতো।

অক্টোবর ২০, ২০২৬
রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।

অক্টোবর ২০, ২০২৬
বনশ্রী থেকে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বনশ্রী থেকে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর এক বাসা থেকে মোহাম্মদ শাহবাজ নামের পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহবাজের বয়স ২৬ বছর। তিনি পেশায় ব্যবসায়ী।

অক্টোবর ২০, ২০২৬
আগেও পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, যে কারণে ব্যতিক্রম ইশরাক
আগেও পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, যে কারণে ব্যতিক্রম ইশরাক

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে মন্ত্রিসভা থেকে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে আগ্নেয়াস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইশরাকের পদত্যাগ ব্যতিক্রম।

অক্টোবর ২০, ২০২৬
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ, আবেদনের বয়স ৫০ বছর পর্যন্ত
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ, আবেদনের বয়স ৫০ বছর পর্যন্ত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ‘ইউনিট হেড’ পদে নিয়োগ দেবে। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়সসীমা ৩০–৫০ বছর।

অক্টোবর ২০, ২০২৬
মুষ্টির চালে দুর্গাপূজা যেন নারী ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত
মুষ্টির চালে দুর্গাপূজা যেন নারী ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত

এক মুষ্টি চাল, একটু একটু করে সঞ্চয় আর বুকভরা স্বপ্ন এই সামান্য সম্বল নিয়েই শেরপুরে দুর্গাপূজার আয়োজন করছেন আদিবাসী ও দলিত সম্প্রদায়ের একদল নারী...

অক্টোবর ২০, ২০২৬
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি ‘ইউনিট হেড অব করপোরেট ব্যাংকিং’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ নভেম্বর...

অক্টোবর ২০, ২০২৬
দেশে যে কোনো অস্থিরতার চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত
দেশে যে কোনো অস্থিরতার চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত

কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলেও সরকার বিচলিত নয়; বরং পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে সংবেদনশীল আচরণ করছে...

অক্টোবর ২০, ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট
ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে শিক্ষা বোর্ডের জারি করা বিজ্ঞপ্তির...

অক্টোবর ২০, ২০২৬
২৪ এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর

২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি ইতঃপূর্বে ১৯৭১ এর মহান যুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছে...

অক্টোবর ২০, ২০২৬
কেয়া গ্রুপের বর্তমান পরিস্থিতির জন্য ৪ ব্যাংক দায়ী: চেয়ারম্যান
কেয়া গ্রুপের বর্তমান পরিস্থিতির জন্য ৪ ব্যাংক দায়ী: চেয়ারম্যান

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। বর্তমান পরিস্থিতির...

অক্টোবর ২০, ২০২৬
মাকে অনুসরণ করে চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন তারেক রহমান
মাকে অনুসরণ করে চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো আজ চট্টগ্রাম সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে...

অক্টোবর ২০, ২০২৬
জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: শফিকুর রহমান
জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: শফিকুর রহমান

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান...

অক্টোবর ২০, ২০২৬
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, আলবার্টার বাসিন্দারা কানাডার অংশ হিসেবেই থাকার 'সুস্পষ্ট সিদ্ধান্ত' নিয়েছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'

অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদ ছাড়ার ঘোষণা, সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা সংক্রান্ত খবরাখবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
পূজার ছুটিতে মহেশখালীতে গিয়ে প্রাণ গেল শিশুর
পূজার ছুটিতে মহেশখালীতে গিয়ে প্রাণ গেল শিশুর

দুর্গাপূজার সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে বেড়াতে এসে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে আফরিন সুলতানা (৪) নামে এক শিশু।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন
নাটোরে সড়ক দুর্ঘটনা, তদন্ত কমিটি গঠন

বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা প্রশাসন।

অক্টোবর ২০, ২০২৬
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক
বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক

বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না (চায়না এক্সিম ব্যাংক) ও ইনভেস্ট বাংলাদেশ।

অক্টোবর ২০, ২০২৬
কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা
কানাডার সঙ্গেই থাকছে তেলসমৃদ্ধ আলবার্টা: ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডা থেকে তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশ বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত বহুল আলোচিত গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রদেশটির বিপুল সংখ্যক বাসিন্দা কানাডার সঙ্গে থাকার পক্ষেই রায় দিয়েছেন।

অক্টোবর ২০, ২০২৬
নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নতুন চাকরির ছুটিতে বাড়ি ফেরা হলো না আনোয়ারের

বরিশালে একটি প্রজেক্টের চাকরি পেয়েছিলেন আনোয়ার হোসেন (৩০)। পূজার ছুটি পেয়ে ফিরছিলেন বাড়ি।

অক্টোবর ২০, ২০২৬
র নেশন, ক্যাফে রিও ও বেসক্যাম্পের সঙ্গে ওয়ালটন প্লাজার চুক্তি
র নেশন, ক্যাফে রিও ও বেসক্যাম্পের সঙ্গে ওয়ালটন প্লাজার চুক্তি

চুক্তি অনুযায়ী, ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারী সদস্য ও ওয়ালটনে কর্মরত ব্যক্তিরা ‘র নেশন’-এর পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫ শতাংশ, ‘দ্য ক্যাফে রিও লিমিটেডের’ খাবার ও সেবায় সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ‘বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের’ সেবায় সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন। অন্যদিকে, এই তিন প্রতিষ্ঠানের সদস্যরা ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ শতাংশ ছাড় পাবেন।

অক্টোবর ২০, ২০২৬
দেশ গঠনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
দেশ গঠনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার।

অক্টোবর ২০, ২০২৬
শিল্পকলা একাডেমির পুনর্গঠিত পরিষদে শায়রুল কবির খান
শিল্পকলা একাডেমির পুনর্গঠিত পরিষদে শায়রুল কবির খান

তবে কোনো মনোনীত সদস্য পরিষদের সভাপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। একই সঙ্গে সরকার যেকোনো সময় যেকোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করতে পারবে। বিধি অনুযায়ী, পরিষদ পুনর্গঠন বা বাতিল করার ক্ষমতাও সরকারের হাতে থাকবে।

অক্টোবর ২০, ২০২৬