বছরের প্রথমার্ধে নতুন এফডিআই কমেছে, ঝুঁকি ভাগাভাগির প্রস্তাব আশিক চৌধুরীর

দেশে নতুন বিদেশি বিনিয়োগ কমছে। চলতি বছরের প্রথম ছয় মাসে নতুন বিদেশি পুঁজি আগের বছরের একই সময়ের অর্ধেকেরও নিচে নেমেছে।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট করা হয়েছে।

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা চিতা বাঘের আক্রমণে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারে ঢাকা ও...

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ১৮

গোপালগঞ্জে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ১৮
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলা...

গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।

৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি

যদিও ‘হঠাৎ’ করে কেন তাঁদের বদলি করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়। কেবল বলা হয়েছে ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
এক সিরিজেই বিশ্বজোড়া খ্যাতি, তারপর কী করলেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’ জ্যাকলিন
এক সিরিজেই বিশ্বজোড়া খ্যাতি, তারপর কী করলেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’ জ্যাকলিন

সত্তরের দশকে টেলিভিশনের পর্দায় এই তিন নারীর অভিযান দর্শকদের মুগ্ধ করেছিল। তাঁদের একজন কেলি গ্যারেট—জ্যাকলিন স্মিথ।

অক্টোবর ২৬, ২০২৬
আজকের চাঁদটির নাম ‘হান্টার্স মুন’ কেন
আজকের চাঁদটির নাম ‘হান্টার্স মুন’ কেন

আজ ২৬ অক্টোবর। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ। উত্তর গোলার্ধে শরৎকালের এই পূর্ণিমার একটি পরিচিত নাম ‘হান্টার্স মুন’ বা শিকারির চাঁদ। নামটি শুনে মনে হতে পারে, চাঁদ বুঝি আজ অন্য রকম। কিন্তু এই নামের পেছনে আছে পুরোনো দিনের জীবনযাপন, ঋতু বদল আর শীতের প্রস্তুতির ইতিহাস।

আজ ২৬ অক্টোবরের আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ, যার আরেক নাম ‘হান্টার্স মুন’

‘হান্টার্স মুন’ নামটির প্রচলন উত্তর গোলার্ধের ঋতুভিত্তিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। একসময় কৃষিকাজ ও প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষের জীবন চলত ঋতুর ছন্দে। শরৎকালে ফসল তোলার পর মাঠ অনেকটা ফাঁকা হয়ে যেত। গাছের পাতাও ঝরতে শুরু করত। ফলে খোলা জায়গায় বন্য প্রাণীর চলাচল চোখে পড়ত সহজে। শীত আসার আগে খাবার জোগাড় করতে তখন শিকারের ওপরও নির্ভর করতেন অনেকে।

পূর্ণিমার আলোয় রাতের পরিবেশ তুলনামূলক উজ্জ্বল থাকায় শিকারিদেরও সুবিধা হতো। এই মৌসুমি বাস্তবতার সঙ্গে মিলিয়েই পূর্ণিমার নাম হয়ে ওঠে ‘হান্টার্স মুন’। নামটির সঙ্গে ইউরোপীয় ও উত্তর আমেরিকার ঋতুভিত্তিক ঐতিহ্য, কৃষিকাজ ও শিকারের সম্পর্ক রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অবশ্য পূর্ণিমার নানা নাম প্রচলিত ছিল।

হান্টার্স মুন কি অন্য পূর্ণিমার চেয়ে আলাদা

নামটি আকর্ষণীয় হলেও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে হান্টার্স মুন আলাদা কোনো ধরনের চাঁদ নয়। পূর্ণিমার সময় চাঁদের পৃথিবীমুখী অংশ প্রায় পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত থাকে। হান্টার্স মুন মূলত একটি প্রচলিত নাম, যা ঋতু ও পূর্ণিমার সময়ের সঙ্গে সম্পর্কিত।

এর সঙ্গে ‘হারভেস্ট মুন’ বা ফসল তোলার চাঁদেরও সম্পর্ক আছে। শরৎ বিষুবের সবচেয়ে কাছের পূর্ণিমাকে বলা হয় হারভেস্ট মুন। তার পরের পূর্ণিমাই সাধারণত হান্টার্স মুন নামে পরিচিত। তাই হান্টার্স মুন প্রতিবছরের অক্টোবরেই যে উঠবে, এমন নয়।

দিগন্তে চাঁদ বড় ও কমলা দেখায় কেন

পূর্ণিমার চাঁদ দিগন্তের কাছে উঠলে অনেক সময় বড় ও কমলা রঙের দেখায়

পূর্ণিমার চাঁদ দিগন্তের কাছে উঠলে অনেক সময় বড় ও কমলা রঙের দেখায়। কিন্তু এ সময় চাঁদ হঠাৎ বড় হয়ে যায় না। দিগন্তের কাছে গাছপালা, বাড়িঘর কিংবা পরিচিত বস্তুর সঙ্গে তুলনা করে আমাদের মস্তিষ্ক চাঁদের আকার বিচার করে। ফলে চাঁদকে বড় মনে হতে পারে। এই দৃষ্টিবিভ্রমকে বলা হয় ‘মুন ইলিউশন’।

চাঁদ দিগন্তের কাছে থাকলে তার আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তুলনামূলক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এ সময় আলোর নীল অংশ বেশি ছড়িয়ে পড়ে; হলুদ, কমলা বা লাল আভা তুলনামূলক স্পষ্ট হতে পারে। তাই চাঁদকে কমলা দেখালেই সেটি হান্টার্স মুনের বিশেষ কোনো বৈশিষ্ট্য, এমন ভাবার কারণ নেই।

চাঁদ দেখার সময়

আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা থেকেই অনায়াসে চাঁদ দেখতে পাবেন

হান্টার্স মুন দেখতে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা থেকেই অনায়াসে চাঁদ দেখতে পাবেন। মুঠোফোনে ছবি তুলতে চাইলে ফোনটি স্থির রাখুন। চাঁদের উজ্জ্বল অংশের বিস্তারিত ধরতে ক্যামেরার এক্সপোজার কমিয়ে নিতে পারেন। ফ্রেমে কোনো গাছ, ভবন বা পরিচিত স্থাপনা রাখলে ছবিতে চাঁদের অবস্থান ও আকারের তুলনা আরও সুন্দরভাবে ফুটে উঠতে পারে।

সূত্র: দ্য ওল্ড ফারমার্স অ্যালামনাক, মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস ও ইউএসএ টুডে নেটওয়ার্ক

আকাশে সূর্যগ্রহণ, মাটিতে চাঁদের ছায়ার আশ্চর্য সুন্দর ১৩টি ছবি

অক্টোবর ২৬, ২০২৬
টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল
টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল

চারু শর্মার জন্যও ব্যাপারটা নতুনই হবে হয়তো। ভারতের প্রখ্যাত এই সঞ্চালক একটা নিলাম পরিচালনা করে গেলেন, অথচ একটিবার ‘টাকা’ কথাটি উচ্চারিত হলো না! বারবার তিনি বললেন ‘পয়েন্ট’, ‘পয়েন্ট’। টাকা ছাড়া এমন অভিনব নিলাম আর কখনো কোথাও হয়েছে কি না সন্দেহ।

বিসিবির নতুন ঘরোয়া কাঠামো ডোমেস্টিক থ্রি ট্রফি বা ডি–থ্রি ট্রফির এই ব্যতিক্রমধর্মী নিলাম নিয়ে তবু প্রশ্ন তোলার সুযোগ নেই। ব্যাপারটা যে এমনই হবে, সেটি আগেই ঘোষিত। তিন সংস্করণের ক্রিকেটের সম্মিলিত আসর ডি–থ্রি ট্রফিতে খেলোয়াড়েরা পাবেন শুধু ম্যাচ ফি। তাদের দলে নিতে প্রতিযোগিতার ছয় দল টাকার যুদ্ধে নামবে না, পাঁচটি শ্রেণি থেকে তারা খেলোয়াড় নেবে মূলত প্রত্যেকের জন্য বরাদ্দকৃত ১০ কোটি অদৃশ্য পয়েন্ট দিয়ে।

শরীফুল–তাসকিন–তানজিদদের নিয়ে নিলামে কাড়াকাড়ি

নিলামে তোলা হয়েছিল মোট ২৭৫ জন ক্রিকেটারকে, প্রতিটি দলকে সেখান থেকে নিতে হয়েছে ২২ জন করে ক্রিকেটার। এভাবে দল পেয়েছেন মোট ১৩২ ক্রিকেটার। এ ছাড়া ৬ আইকন ক্রিকেটারকে আগেই নিয়ে নিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি। ওয়ালটন গ্রুপ নিয়েছে মেহেদী হাসান মিরাজকে, ফরচুন গ্রুপ তাওহিদ হৃদয়কে, একমি গ্রুপ মোসাদ্দেক হোসেনকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, ব্লুস্টার নুরুল হাসানকে ও সিটিজেনস ব্যাংক নাঈম শেখকে।

ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামের সঞ্চালক চারু শর্মা।

নিলামে ‘এ’ শ্রেণির খেলোয়াড়দের ভিত্তি পয়েন্ট ছিল ৪০ লাখ, ‘বি’ শ্রেণির ৩০ লাখ, ‘সি’ শ্রেণির ২০ লাখ, ‘ডি’ শ্রেণির ১০ লাখ ও ‘ই’ শ্রেণির ৫ লাখ। তবে টাকাপয়সার ব্যাপার যেহেতু ছিল না, ‘নিলাম’টি মূলত হয়ে দাঁড়িয়েছিল কে কেমন দল করে, সেটি দেখার জায়গা। সেদিক দিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন গ্রুপ ও সিটিজেনস ব্যাংক। ওয়ালটন এবং একমির দলও খারাপ হয়নি। নিলাম শেষে অবশ্যই সবাই–ই যার যার দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

টাকাপয়সার ব্যাপার না থাকলেও দলগুলোর কাছে কোন খেলোয়াড়ের চাহিদা কত বেশি, সেটি বোঝা গিয়েছে নিলামে। ‘এ’ শ্রেণিতে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ আর তানজিদ হোসেনকে নিয়ে যেমন শুরুতে বেশ কাড়াকাড়িই হলো। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট দিয়ে শরীফুলকে নিয়েছে সিটিজেনস ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে নিয়েছে ওয়ালটন ও তৃতীয় সর্বোচ্চ ২ কোটি পয়েন্টে তানজিদকে নিয়েছে ফরচুন গ্রুপ। এ ছাড়া ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে হাসান মাহমুদকে ব্লুস্টার ও সমান পয়েন্ট দিয়ে সাইফ হাসানকে নিয়েছে সেভেন রিংস।

ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামে বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি আগেই ঘোষণা দিয়েছে, এবার থেকে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ হবে। সে অনুযায়ী ঘরোয়া ক্রিকেট থেকে আয় বাড়বে ক্রিকেটারদের। চার দিনের ম্যাচের ম্যাচ ফি বেড়ে এখন ১ লাখ ৫০ হাজার টাকা, ৫০ ওভারের ম্যাচের ১ লাখ টাকা ও টি–টুয়েন্টিতে ৮০ হাজার টাকা। আইকন খেলোয়াড়সহ প্রতিটি দল ২৩ জন করে ক্রিকেটার নিলেও বিসিবি ম্যাচ ফি ও অন্যান্য খরচ দেবে স্কোয়াডে থাকা ১৫ জনের জন্য। দলের সঙ্গে ১৫ জনের বেশি ক্রিকেটার থাকলে তাদের যাবতীয় খরচ সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে।

নিলাম নিয়ে জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশের ক্রিকেটারদের তুলনায় নিচের দিকের ক্রিকেটারদেরই আগ্রহ থাকার কথা বেশি। দল পাওয়াটাই ছিল তাদের কাছে বড় ব্যাপার। ম্যাচ ফি তো স্কোয়াডে থাকা সবার জন্যই সমান। অবশ্য বেশির ভাগ দলই তাদের প্রত্যাশিত খেলোয়াড় নিয়ে নিয়েছে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ শ্রেণি থেকে। দল পাননি ‘ই’ শ্রেণির অধিকাংশ ক্রিকেটারই।

বিভিন্ন শ্রেনিতে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে দল পাননি নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, আশিকুর রহমান শিবলী, সোহাগ গাজী ও সালাউদ্দিন শাকিল।

ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলাম অনুষ্ঠান।

পাঁচ তারকা হোটেলের ঠাঁট–বাটের সঙ্গে চারু শর্মার উপস্থিতি মিলিয়ে সত্যিকারের নিলামের একটা আবহ এলেও পুরো ব্যাপারটি ছিল অনেকটাই মনোপলি খেলার মতো। মনোপলিতে অবশ্য অর্থসম্পদ সবই কাল্পনিক। এখানে তা নয়। এখানে কাল্পনিক অর্থে দলগুলো কিনে নিয়েছে সত্যিকারের ক্রিকেটারদেরই।

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

নিলাম শেষে ৬ দল

ফরচুন গ্রুপ: তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম, আকবর আলী, মোহাম্মদ আবদুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান।

ওয়ালটন গ্রুপ: মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, সামিউন বাসীর, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান, রবিউল ইসলাম এবং রাকিব হাওলাদার।

ব্লুস্টার: নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম, আবু হাশিম, আবু হায়দার, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান।

সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইফরান হোসেন, শেখ পারভেজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান, আনিসুল ইসলাম, এনামুল হক, দেবাশিস সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক এবং আবদুল্লাহ আল মুমিন।

একমি গ্রুপ: মোসাদ্দেক হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন, আল আমিন এবং অনিক সরকার।

সিটিজেনস ব্যাংক: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, জাকের আলী, শরীফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী, সুমন খান, আজিজুল হাকিম, জিসান আলম, তাইবুর রহমান, আমিনুল ইসলাম, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আবদুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেববর্মা এবং হুমায়ুন আহমেদ।

অক্টোবর ২৬, ২০২৬
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির উন্নতি বুঝে কর্মীরা যখন সৌদিতে যেতে পারবেন; দেশটির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাঁরা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।

অক্টোবর ২৬, ২০২৬
১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা
১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা

স্কয়ার ফার্মার আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটি ৮ হাজার ৬০৬ কোটি টাকার ব্যবসা করেছে।

অক্টোবর ২৬, ২০২৬
বয়স, উচ্চতা, ওজনের বাধা নেই, মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ
বয়স, উচ্চতা, ওজনের বাধা নেই, মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ

মডেলিং মানেই নির্দিষ্ট উচ্চতা, গড়ন কিংবা বয়সের ছকে নিজেকে আটকে রাখা নয়। এই ধারণাকে সামনে রেখে সব বয়সী মানুষের জন্য মডেল হওয়ার সুযোগ তৈরি করতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ।

অক্টোবর ২৬, ২০২৬
তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন
তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন

তিন সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের সফরে কী কী বিষয়ে আলোচনা হবে, তার একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর। বৈঠকে আলোচনার একটি প্রাথমিক খসড়াও তৈরি করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬
ইরানের সঙ্গে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের বৈঠক শুরু
ইরানের সঙ্গে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের বৈঠক শুরু

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ইনানীতে ৬ কোটি টাকার রিসোর্ট গুঁড়িয়ে দেওয়া হলো
ইনানীতে ৬ কোটি টাকার রিসোর্ট গুঁড়িয়ে দেওয়া হলো

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাশে অবৈধ হোটেল-রিসোর্ট উচ্ছেদে যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন সোমবার (২৬ অক্টোবর) উখিয়ার ইনানী সৈকত এলাকায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অক্টোবর ২৬, ২০২৬
নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে যবিপ্রবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে যবিপ্রবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবীন শিক্ষকদের শিক্ষাদান, গবেষণা ও পেশাগত দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
সাভারে গোডাউনে চুরি, গ্রেপ্তার ৪
সাভারে গোডাউনে চুরি, গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
খুলনায় সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা
খুলনায় সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

আয়ের সঙ্গে অসংগতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে খুলনায় পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর) দুদকের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দলটি (বিএনপি) গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় গিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পথে হাঁটছে।

অক্টোবর ২৬, ২০২৬
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।

অক্টোবর ২৬, ২০২৬
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬