পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে জেলার কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় পৌঁছেছেন বিজিবি সদস্যরা।

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন
বেতন ৩০ হাজার করার দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

বেতন ৩০ হাজার করার দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা, যানচলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়...

দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা, যানচলাচল বন্ধ
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহব...

ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শাম...

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান
ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২, আজ উদ্বোধন ৬টির

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে, যানজট কমাতে এবং যাত্রীসেবা উন্নত করতে বিদ্যমান ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২, আজ উদ্বোধন ৬টির

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

কমনীয় কমলাঘণ্টি ফুল
কমনীয় কমলাঘণ্টি ফুল

পৃথিবীতে টেকোমা গণের সাতটি প্রজাতি রয়েছে। বাংলাদেশে এ গণের অন্তত তিনটি প্রজাতির উদ্ভিদ আছে।

নভেম্বর ১, ২০২৬
তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা
তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা

কারও ক্ষেত্রে আলোচনার কারণ একের পর এক বিতর্ক ও আইনি জটিলতা, কারও ক্ষেত্রে এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও, আবার কেউ আলোচনায় এসেছেন বিরতির পর শুটিংয়ে ফিরে।

নভেম্বর ১, ২০২৬
মন্ত্রীর আগ্রহে নেওয়া ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ১৫ একর জমিতে এখন কী হবে
মন্ত্রীর আগ্রহে নেওয়া ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ১৫ একর জমিতে এখন কী হবে

নওগাঁয় ৩৬৭ কোটি টাকা ব্যয়ে ৪৮ হাজার টন ধারণক্ষমতার স্টিল সাইলো নির্মাণ প্রকল্প বাতিল করেছে সরকার। অধিগ্রহণ করা জমিতে সিএসডি নির্মাণের পরামর্শ।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা এত দক্ষ কেন? বলছেন বিশেষজ্ঞরা
ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা এত দক্ষ কেন? বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। কীভাবে হামলা চালায় তারা আর চুরি করা অর্থ কোথায় যায়? বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১, ২০২৬
বাংলা অনুবাদে জ্যামিতির কালজয়ী বই এলিমেন্টস
বাংলা অনুবাদে জ্যামিতির কালজয়ী বই এলিমেন্টস

একটিমাত্র বই, অথচ সেই বইটি দিয়ে কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন এবং আইনস্টাইন—প্রত্যেকেই প্রভাবিত ছিলেন। আইনস্টাইন বলেছেন, যৌবনে যে এই বই পড়ে অনুপ্রাণিত হননি, তত্ত্বচর্চার জন্য তাঁর জন্ম হয়নি।

বইটার নাম এলিমেন্টস। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের দিকে বইটি লিখেছিলেন গণিতবিদ ইউক্লিড। ১৩ খণ্ডের এই বই প্রথম ছাপায় প্রকাশিত হয় ১৪৮২ সালে। ইংরেজিতে বইটি প্রথম অনুদিত হয় ১৫৭০ সালে। এর প্রায় ৪৩৫ বছর পর, ২০০৫ সালে বইটির প্রথম ৪ খণ্ডের অনুবাদ বাংলায় প্রকাশ করে বিশ্বসাহিত্য কেন্দ্র। অনুবাদ করেন বিজ্ঞানবক্তা আসিফ। আরও প্রায় ২০ বছর পরে বইটির ৬ খণ্ড এক মলাটে প্রকাশিত হলো বাংলা একাডেমি থেকে, একই অনুবাদকের হাত ধরে।

‘এলিমেন্টস’ কথাটা আমাদের কাছে রসায়নবিজ্ঞানের কল্যাণে বহুল পরিচিত। এর অর্থ, মৌলিক পদার্থ। তাহলে ইউক্লিড কেন অমন একটি নাম বেছে নিয়েছিলেন? আসলে, গ্রিক ভাষায় বইটির নাম ছিল ‘স্টোইখেইয়া’—ইংরেজিতে সেটাই অনুবাদ করা হয়েছে ‘এলিমেন্টস’ নামে। এমন নাম বেছে নেওয়ার কারণ, এই বইটি ছিল গণিতের ভিত্তিপ্রস্তর, গণিতের মৌলিক উপাদানের সমারোহ। এই একটি বইয়ের একেকটি খণ্ড আধুনিক গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখার ভিত্তি গড়ে দিয়েছে। বিষয়টা বুঝতে আমরা প্রতিটি খণ্ডের ব্যাপারে সংক্ষেপে জেনে নিতে পারি। (এখানে ছোট্ট করে ডিসক্লেইমার দিয়ে রাখি। এই লেখায় জটিল বিষয়গুলোকে আমরা অতিসরলীকরণ করব। এতে সত্যিকার গণিতবিদেরা খানিকটা রাগ করতে পারেন, কিন্তু বোঝার জন্য এটুকু আমরা করছি। মূল বইটিতে এই অতিসরলীকরণের দোষ নেই, কাজেই পর্যালোচনার এই সরলীকরণ কোনো সমস্যা সৃষ্টি করবে না বলেই আশা করি।)

সুপারহিরোদের সুপার ফিজিকস

খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের দিকে এলিমেন্টস বইটি লিখেছিলেন গণিতবিদ ইউক্লিড। ১৩ খণ্ডের এই বই প্রথম ছাপায় প্রকাশিত হয় ১৪৮২ সালে। ইংরেজিতে বইটি প্রথম অনুদিত হয় ১৫৭০ সালে।

এলিমেন্টসের প্রথম খণ্ডে রয়েছে ত্রিভুজ, সমান্তরাল সরলরেখা, সামন্তরিক ক্ষেত্রসহ জ্যামিতির বিভিন্ন মৌলিক বিষয়। এটি যে ভিত্তি গড়ে দিয়েছে, তারই ওপর দাঁড়িয়ে আছে বইটির দ্বিতীয় খণ্ড। জ্যামিতিক বীজগণিত বলতে আমরা আজ যা বুঝি, সেসব আলোচিত হয়েছে এই খণ্ডে। সহজ করে উদাহরণ দেওয়ার জন্য আমাদের সবার পরিচিত একটি সূত্রের কথা ভাবা যেতে পারে—(a+b)2 = a2 + 2ab + b2। এটা বীজগণিতের সূত্র, কিন্তু এর একটা জ্যামিতিক ভিত্তি আছে। দুটি রেখাংশ a আর b-কে যোগ করে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, সেটার ক্ষেত্রফল হবে a রেখাংশের ওপর আঁকা বর্গ, b রেখাংশের ওপর আঁকা বর্গ এবং a ও b-কে দুই বাহু ধরে আঁকা দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান (বিষয়টা বোঝার জন্য সঙ্গের ছবিটা দেখতে পারেন)। এই কথাটা পুরোপুরি না বুঝলেও সমস্যা নেই। শুধু এটুকু বুঝলেই চলবে যে বীজগণিতের প্রতিটি সূত্রেরই এরকম একেকটি জ্যামিতিক ভিত্তি আছে। বলা যেতে পারে, এ থেকেই বীজগণিতের সূত্রপাত।

তৃতীয় খণ্ডটি বৃত্ত নিয়ে। বৃত্তবিষয়ক এই জ্ঞান ব্যবহার করেই প্রাচীন পৃথিবীতে স্থাপত্য, মানচিত্র তৈরি এবং নৌ-পথে দিক চেনার চর্চা শুরু হয়েছিল। এমনকি গ্রিক দার্শনিক টলেমির যে পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের মডেল ছিল, তারও ভিত্তি ছিল এই খণ্ডটি। চতুর্থ খণ্ডের আলোচ্য বিষয় বহুভুজ—বিশেষ করে বৃত্তের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের বহুভুজ আঁকার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। স্থাপত্যবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি এই খণ্ড। মিসরীয়রা প্রাচীনকালে যে পিরামিড ও বিভিন্ন মানমন্দির বানাত, ইউক্লিড এই খণ্ডে বহুভুজের সেই জ্যামিতিক নীতিগুলোর তাত্ত্বিক ও যৌক্তিক কাঠামো গড়ে তোলেন প্রথমবারের মতো। তিনি দেখিয়েছিলেন, জ্যামিতি মানে কেবলই বিমূর্ত তত্ত্ব নয়, এটি আমাদের নির্মাণের কৌশল বলে দেয়।

আপেক্ষিকতার গভীরে

মিসরীয়রা প্রাচীনকালে যে পিরামিড ও বিভিন্ন মানমন্দির বানাত, ইউক্লিড চতুর্থ খণ্ডে বহুভুজের সেই জ্যামিতিক নীতিগুলোর তাত্ত্বিক ও যৌক্তিক কাঠামো গড়ে তোলেন প্রথমবারের মতো।

এলিমেন্টসের পঞ্চম খণ্ডে অনুপাত নিয়ে আলোচনার সূত্র ধরে এসেছে অমূলদ সংখ্যার কথা। এটি অনুপাত তত্ত্বের ভিত্তি গড়ে দিয়েছিল। এরই ব্যবহারিক দিক আলোচিত হয়েছে ষষ্ঠ খণ্ডে। আমাদের পরিচিত গোল্ডেন রেশিও—লিওনার্দো দ্য ভিঞ্চি থেকে শুরু করে আধুনিক সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া এই অনুপাতের ভিত্তি লুকিয়ে আছে এলিমেন্টসের এই খণ্ডেই। আর এই ছয়টি খণ্ডই রয়েছে বাংলা একাডেমি প্রকাশিত ইউক্লিডের এলিমেন্টস বইয়ে।

আমরা অবশ্য এখানে থামব না, বাকি খণ্ডগুলোর কথাও সংক্ষেপে জেনে নেব। সপ্তম, অষ্টম ও নবম খণ্ডের মূল আলোচ্য বিষয় সংখ্যাতত্ত্ব। মৌলিক সংখ্যা, জোড়-বিজোড়, ল.সা.গু-গ.সা.গু কিংবা বর্গ বা ঘন সংখ্যার মতো ধারণাগুলো যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে সপ্তম খণ্ডে। এরই সূত্র ধরে অষ্টম খণ্ডে এসেছে সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথের ধারণা। এই সূচকীয় বৃদ্ধির ধারণার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক ব্যাংকিং, বিমা, জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়।

গণিতে হিরো হতে চাইলে

সপ্তম, অষ্টম ও নবম খণ্ডের মূল আলোচ্য বিষয় সংখ্যাতত্ত্ব। মৌলিক সংখ্যা, জোড়-বিজোড়, ল.সা.গু-গ.সা.গু কিংবা বর্গ বা ঘন সংখ্যার মতো ধারণাগুলো যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে সপ্তম খণ্ডে।

আপনি হয়তো জানেন, ব্যাংকে টাকা জমা রাখলে যে ইন্টারেস্ট পাওয়া যায়, তা চক্রবৃদ্ধি হারে বাড়ে। কথাটার মানে সরল করে এভাবেও বলা যায়—আপনি যে টাকা রেখেছেন, তার ওপর ইন্টারেস্ট তো আসবেই, আবার প্রতি বছর যে নতুন ইন্টারেস্ট যুক্ত হচ্ছে, পরের বছর সেই ইন্টারেস্টের ওপরেও আবার ইন্টারেস্ট আসে। মনে হতে পারে, ইন্টারেস্ট আর কতই-বা? এর ওপর ইন্টারেস্ট এলে আর কীই-বা হয়? কী হয়, সেটা আমরা বুঝতে পারি ব্যাংক থেকে লোন নিলে। ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট যুক্ত হয়ে কখন যে ছোট্ট লোন অনেক বড় হয়ে যাও, তা টের পাওয়া কঠিন। উল্টোভাবে আমাদের জমা টাকায় লাভও আসে একই নিয়মে। নবম খণ্ডটি আগের কয়েকটি খণ্ডের ধারণাকে আরও বাড়ায়। মৌলিক সংখ্যার ধারণাকে আরেকটু বাড়িয়ে এটি প্রমাণ করে, এ ধরনের সংখ্যার কোনো শেষ নেই, অর্থাৎ মৌলিক সংখ্যা অসীম।

দশম খণ্ড মূলত অমূলদ রাশি নিয়ে আলাপ করে। গণিত বইতে হয়তো পড়েছেন, প্রমাণ করো যে  একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাগুলোর সঙ্গে জ্যামিতির সম্পর্ক প্রতিষ্ঠা করে দশম খণ্ডটি।

ইউক্লিড ও এলিমেন্টস বইয়ের প্রচ্ছদ

এই সম্পর্কের ওপর ভিত্তি করেই আমরা জ্যামিতিক বিভিন্ন মৌলিক ধারণা—যেমন বর্গক্ষেত্রের কর্ণ ও বাহুর অনুপাতের মতো বিষয়গুলো জানতে পারি।

একাদশ খণ্ড ত্রিমাত্রিক জ্যামিতি নিয়ে আলোচনা করে। আমরা যে বিভিন্ন বাড়ি-ঘর বা ব্রিজ বানাই, এগুলোর ভার বহনের ক্ষমতা এবং স্থিতিশীলতার মতো বিষয়গুলোর ভিত্তি গড়ে দিয়েছে এই খণ্ড। আর এর পরের খণ্ডটি মূলত ক্ষেত্রফল ও আয়তনের মধ্যকার আনুপাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। এই খণ্ডে ব্যবহৃত নীতিকে বলা যায় আজকের দিনের ইন্টিগ্রাল ক্যালকুলাসের পূর্বসূরী। তেরোতম খণ্ডটি আগের সব কটি খণ্ডের ধারণা ব্যবহার করে আদর্শ ঘনবস্তু নিয়ে আলোচনার পাশাপাশি পুরো বইয়ের পরিসমাপ্তি টানে।

অজানা পৃথিবীর খোঁজে

একাদশ খণ্ড ত্রিমাত্রিক জ্যামিতি নিয়ে আলোচনা করে। আমরা যে বিভিন্ন বাড়ি-ঘর বা ব্রিজ বানাই, এগুলোর ভার বহনের ক্ষমতা এবং স্থিতিশীলতার মতো বিষয়গুলোর ভিত্তি গড়ে দিয়েছে এই খণ্ড।

গাণিতিক পরিভাষা নিয়ে আমাদের মধ্যে একধরনের ভীতি আছে। তাই বইয়ের খণ্ডগুলো নিয়ে এই আলোচনা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। সে ক্ষেত্রে এক কথায় যদি বলি, আধুনিক জ্যামিতি, বীজগণিত, স্থাপত্যবিদ্যা থেকে শুরু করে ব্যাংকিং বা আমাদের গোটা অর্থনীতি—এই সবকিছুরই ভিত্তি হলো এলিমেন্টস। এখানে এটাও বলা প্রয়োজন যে আজকের আধুনিক বিজ্ঞানের এই শাখাগুলো এখন আর শুধু এলিমেন্টসের জ্ঞানেই আটকে নেই, এখন এগুলোর অনেক উন্নতি হয়েছে। কিন্তু এই সবকিছুর ভিত্তি বা শেকড় যে ওই একটি বই, তা আমরা অস্বীকার করতে পারি না।

বইটি কেন গুরুত্বপূর্ণ, তা তো বোঝাই যাচ্ছে। যদিও এই বইয়ের উপপাদ্যগুলো পাঠ্যবইয়ে পড়তে গিয়ে আমরা একটু বিরক্তই হই। কারণটা বোঝাও খুব কঠিন নয়। পিথাগোরাসের উপপাদ্য কী কাজে লাগে, সেটা না জেনে শুধু উপপাদ্যটা বোঝার—কিংবা আরও ভয়ংকর, মুখস্থ করার—কোনো মানে নেই। অথচ আমাদের সেটাই করতে হয় ক্লাসে। যাহোক, এ ব্যাপারে এই সংক্ষিপ্ত লেখায় আর কিছু বলতে চাই না। যে প্রশ্নটি নিয়ে শেষের আগে আলোচনা করতে চাই, তা হলো, এই সবই কি ইউক্লিডের আবিষ্কার? উত্তর হলো, না। এর অনেক কিছুই আগের গণিতবিদদের কাজের সংকলন। ইউক্লিড সেগুলোকে একত্র করেছেন। কিন্তু তাঁর বড় কাজ হলো, তিনি জ্যামিতিকে যুক্তির সুতায় গেঁথেছেন।

অধ্যাপক জামাল নজরুল ও তাঁর বিজ্ঞানী-জীবন

এক কথায় যদি বলি, আধুনিক জ্যামিতি, বীজগণিত, স্থাপত্যবিদ্যা থেকে শুরু করে ব্যাংকিং বা আমাদের গোটা অর্থনীতি—এই সবকিছুরই ভিত্তি হলো এলিমেন্টস।

ইউক্লিডের আগেই মিসরের মানুষ পিরামিড বানিয়েছে। কিন্তু ইতিহাস আমাদের বলে, তাদের চিন্তা-ভাবনা ও গণিত শুধু সে কালের জীবনের প্রয়োজনের ভেতরেই সীমাবদ্ধ ছিল। যে জিনিস তারা চোখে দেখেনি, সে বিষয়টি শুধু চিন্তা ও যুক্তির ভিত্তিতে গাণিতিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা মিসরের মানুষ করেনি। ব্যাবিলন ও গ্রিসের মানুষেরা এই চেষ্টাটি বেশ খানিকটা এগিয়ে নিয়েছিল বটে, কিন্তু ইউক্লিডই প্রথম জ্যামিতিকে কালের ঊর্দ্ধে তুলে নিয়েছেন, যুক্তির ভিত্তিতে জ্যামিতি ও গণিতকে প্রতিষ্ঠা করেছেন। ফলে আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা পরে স্থান-কালের জ্যামিতিকে পৃথিবীর ভূমির পরিমাপের বদলে মহাবিশ্বের মৌলিক উপাদান হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। এটাই ইউক্লিডের বড় মাহাত্ম্য। আর সংকলনের পাশাপাশি তাঁর মৌলিক অবদান যেসব প্রমাণ—সেগুলোর কথা আলাদা করে না বললেও চলে।

বিজ্ঞানবক্তা আসিফ এই বইয়ের অনুবাদ করতে গিয়ে ইউক্লিডের মূল দর্শনটি অটুট রেখেছেন। তিনি প্রতিটি উপপাদ্য বা সম্পাদ্যকে তার আগে ব্যাখ্যা করে আসা বিষয়গুলো ব্যবহার করে যতটা সম্ভব সহজভাবে হাজির করেছেন এবং প্রমাণ দেখিয়েছেন। তারপরেও গণিতের সুনির্দিষ্ট পরিভাষাগুলো দেখে একটু কঠিন মনে হতেই পারে। সত্যি বলতে, এটা তো জনপ্রিয় ধারার বিজ্ঞান বইও নয় যে কয়েক বসায় পড়ে ফেলা যাবে। একটু সময় নিয়ে ভেবে ভেবে বিষয়গুলো ধারাবাহিকভাবে পড়ে গেলে বইটি যে নিজেই পড়ে বোঝা যায়, এটা এই অনুবাদের (এবং অনুবাদকের) অন্যতম বড় সফলতা। আরেকটি ভালো বিষয়, প্রতিটি খণ্ডের শুরুতে ওই খণ্ডের আলোচ্য বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এই খণ্ডটি আমাদের জীবনে কী ভূমিকা রাখছে, এই বিষয়গুলোও আলাদাভাবে বলা হয়েছে। এতে আগ্রহী পাঠক সহজেই জ্যামিতির রাজ্যে পা রাখতে পারবেন।

মহাবিশ্বের মহাকাব্য

আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা পরে স্থান-কালের জ্যামিতিকে পৃথিবীর ভূমির পরিমাপের বদলে মহাবিশ্বের মৌলিক উপাদান হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। এটাই ইউক্লিডের বড় মাহাত্ম্য।

তবু বইটি পড়তে গিয়ে কিছু সমস্যার মুখে পড়তে হয়। এর একটি হলো, বইটিতে ছবির ক্যাপশন এবং মূল লেখাকে মাঝেমধ্যেই আলাদা করা যায় না। পৃষ্ঠার মাঝখানে ছবির নিচে বসানো ক্যাপশন পরের পৃষ্ঠায় এমনভাবে চলে গেছে যে মনে হয় মূল লেখারই অংশ। এতে মাঝেমধ্যে একটু থমকে যেতে হয় বৈকি। এ ব্যাপারে আরেকটু যত্নশীল হওয়ার সুযোগ ও প্রয়োজন—দুটোই রয়েছে। আরেকটি ব্যাপার হলো, টীকা অংশে প্রতিজ্ঞা, সম্পাদ্য বা উপপাদ্যের মতো পরিভাষাগুলো ব্যাখ্যা করা হয়েছে। এ ছাড়াও আলোচনা, ব্যাখ্যা বা বিশ্লেষণ অংশে (প্রতিটি খণ্ডের শুরুতে এবং বিশেষ করে প্রথম দুটি অধ্যায়ে) আরও নানারকম পরিভাষার ব্যাখ্যা রয়েছে। কিন্তু এত এত পরিভাষা—এগুলোর জন্য আলাদা করে একটি পরিভাষা অংশ থাকলে পাঠকের জন্য খুব সুবিধা হতো। নাহয় অমূলদ সংখ্যা, অনুপাত, চক্রবৃদ্ধি হার কিংবা ‘প্রতীয়মান হওয়া’র মতো কথার অর্থ বুঝতে প্রায়ই ফিরে ফিরে পেছনে যেতে হয় এবং খুঁজে বেড়াতে হয়।

এসব টুকিটাকি বিষয় বাদ দিয়ে ভাবলে, এলিমেন্টসের ছয়টি খণ্ডকে বাংলায় হাজির করা এবং আগ্রহী পাঠককে ধাপে ধাপে জ্যামিতির মৌলিক বিষয়গুলো বোঝার সুযোগ করে দেওয়ার জন্য প্রকাশক ও অনুবাদকের সাধুবাদপ্রাপ্য। বাংলা একাডেমি এককালে মৌলিক বিজ্ঞান ও গণিতের এরকম অনেক বই প্রকাশ করত। সাম্প্রতিক সময়ে সেটি অনেকটাই কমে গিয়েছিল। এলিমেন্টস-এর হাত ধরে সেই পথচলা আবারও শুরু হয়েছে, এবং এরকম বই আরও পাওয়া যাবে, এই আশা রাখি।

আগ্রহী পাঠক বইটি পেয়ে যাবেন বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন বুকশপে।

বাংলার বিজ্ঞানচর্চার চতুর্মাত্রিক খতিয়ান

নভেম্বর ১, ২০২৬
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক
এআই সাবস্ক্রিপশন, বিনা মূল্যের নাকি পেইড, কোনটা ঠিক

সব প্রতিষ্ঠানই এখন মাসে প্রায় ২০ ডলারের কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড প্ল্যানে একীভূত হয়ে গেছে, যেখানে সাধারণ ব্যবহারকারীর প্রয়োজনের প্রায় সবটাই মিটে যায়। সবচেয়ে ওপরের স্তরে আবার দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত উঠে গেছে।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়
এইচএসসি পরীক্ষা: ফেল করা মানেই জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়

একটি যুদ্ধে পরাজিত হলে একজন বিচক্ষণ যোদ্ধা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যান না। তিনি পরাজয়ের কারণ বিশ্লেষণ করেন, নিজের দুর্বলতা চিহ্নিত করেন, নতুন কৌশল তৈরি করেন এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নেন।

নভেম্বর ১, ২০২৬
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

নভেম্বর ১, ২০২৬
গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলেন পোশাকশ্রমিকরা
গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলেন পোশাকশ্রমিকরা

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

নভেম্বর ১, ২০২৬
এআইয়ের ওপর নির্ভরতা মস্তিষ্ক পচিয়ে দিচ্ছে: বাঁচার উপায় কী?
এআইয়ের ওপর নির্ভরতা মস্তিষ্ক পচিয়ে দিচ্ছে: বাঁচার উপায় কী?

প্রযুক্তির এই হুড়োহুড়ির যুগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ‘মিউজ’ নামক নতুন একটি এআই পার্সোনাল এজেন্ট চালু করেছে। সাধারণ চ্যাটবটগুলোর মতো না, এই ছোট্ট এআই টুলটা নিজে থেকেই আপনার ফরম ফিলাপ করে দিতে পারবে, ক্যালেন্ডার গুছিয়ে রাখতে পারবে, বিল মিটিয়ে দিতে পারবে আর নানা জায়গায় বুকিংও করে দিতে পারবে।

নভেম্বর ১, ২০২৬
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে লবণচরা থানাধীন কাশেমিয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নভেম্বর ১, ২০২৬
ঢাকার বায়ুর মান আজ কেমন?
ঢাকার বায়ুর মান আজ কেমন?

রাজধানী ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর।

নভেম্বর ১, ২০২৬
জামায়াতের লংমার্চের বাস উল্টে পথচারী নিহত, আহত ২৫
জামায়াতের লংমার্চের বাস উল্টে পথচারী নিহত, আহত ২৫

জামায়াতে ইসলামীর লংমার্চে খুলনায় সমাবেশ শেষে সাতক্ষীরা ফেরার পথে নেতাকর্মীদের বহনকারী একটি বাসচাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া বাসটি উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জন নেতাকর্মীআহত হয়েছেন।

নভেম্বর ১, ২০২৬
দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ
দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

নভেম্বর ১, ২০২৬
বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

নভেম্বর ১, ২০২৬