ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার মামলায় মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার মামলায় মৃত্যুদণ্ড
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা
রাঙামাটিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ এই প্রতিপাদ্যে প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ি কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষির চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে সোমবার (২৬ অক্টোবর) রাঙামাটিতে দিনব্যাপ...

রাঙামাটিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘ডিসেম্বরে খেলা হবে’- স্লোগানে ছাত্রলীগের মিছিল, তদন্ত করছে পুলিশ

নীলফামারীর ডিমলা উপজেলায় ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেব’ স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।

‘ডিসেম্বরে খেলা হবে’- স্লোগানে ছাত্রলীগের মিছিল, তদন্ত করছে পুলিশ
এবার তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা

একটি পুরোনো মামলার তদন্ত নিয়ে আইনি প্রক্রিয়া নতুন মোড় নেওয়ার পর এবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

এবার তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

আইন পেশার সনদ নিয়ে একই সঙ্গে চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন
কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন

আমরা দেখতে পাই, হাসসান ইবনে সাবিতের মতো কবিদের রাসুল (সা.) মসজিদে নববিতে মিম্বর বানিয়ে দিয়েছেন এবং তাঁদের কবিতার ভূয়সী প্রশংসা করেছেন।

অক্টোবর ২৬, ২০২৬
সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে।

অক্টোবর ২৬, ২০২৬
খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি

সুপারইম্পোজ করা মুখ বসাতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর কাফনের কাপড়ের নিচে ছিল একটি ছাগলের ধড়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক ব্যক্তি খুনের দায় থেকে বাঁচতে এভাবেই নিজের ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। এই নাটক সাজিয়ে তিনি প্রায় সফলও হয়ে গিয়েছিলেন।

গতকাল রোববার রাজকুমার রাজভর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই আদালতে নথিপত্র জমা দিয়ে দাবি করেছিলেন, বিচারে মুখোমুখি হওয়ার জন্য তিনি আর জীবিত থাকছেন না।

২০১৬ সালে যোগেশ সিং খুনের মামলায় রাজভরের বিচার চলছিল। এরপর তিনি মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একটি মৃত্যুসনদ বের করে আদালতে জমা দেন। এরপর প্রায় দেড় বছর ধরে তিনি নিজের মতো বসবাস করছিলেন।

অবশেষে গতকাল রোববার সকাল ৯টার দিকে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সার্ভিল্যান্স টিমের সহায়তায় কোতোয়ালি নগর পুলিশ রাজভরের নিজ এলাকা খাজা জাহানপুরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে। ৩৮ বছর বয়সী রাজভর গুলি করে এক ব্যক্তিকে হত্যার মামলায় জামিনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, মামলা চলাকালে রাজভর নিজের মৃত্যুর একটি কাল্পনিক গল্প ফাঁদেন এবং আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে আদালতে ভুয়া কাগজপত্র জমা দেন।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুন্সিপুরা রেললাইনের কাছে যোগেশ সিংকে গুলি করে হত্যা করা হয়। নিহত ব্যক্তির ভাইপো অবিনাশ সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজকুমার রাজভর এবং তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

২০২৫ সালের ৩০ মে গাজিপুরে বসে রাজকুমার রাজভর এআইয়ের সাহায্যে নিজের মৃত্যুর নাটক সাজানোর পরিকল্পনা করেন। শ্মশানের চিতার ওপর শুয়ে থাকা একটি মরদেহের এআই-উৎপাদিত ছবি ব্যবহার করা হয় এবং মানবদেহের পরিবর্তে একটি ছাগল দাহ করা হয়।

নিজের মৃত্যুকে আসল বলে চালিয়ে দিতে রাজভর শেষকৃত্য ও শ্মশানযাত্রার ছবিও জোগাড় করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসব নথির ভিত্তিতেই তাঁর মৃত্যুসনদ ইস্যু করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার বলেন, দ্বাদশ শ্রেণিতে অকৃতকার্য হওয়া রাজকুমার রাজভর পুঁজিবাজারে ট্রেডার হিসেবে কাজ করতেন। শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে তিনি বেশ কয়েকটি শহরের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ তুলেছিলেন।

পুলিশের দাবি, খুনের মামলায় আইনি ব্যবস্থার হাত থেকে বাঁচতে এবং সংগৃহীত সেই অর্থ ফেরত দেওয়া এড়াতেই তিনি নিজের মৃত্যুর এই চক্রান্ত করেছিলেন।

যেহেতু রাজভর এখন আর ‘মৃত’ নন, তাই তাঁর বিরুদ্ধে মূল খুনের মামলার বিচার আবার শুরু হবে। পাশাপাশি জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে আলাদা একটি মামলাও দায়ের করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্টের জেরে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।

অক্টোবর ২৬, ২০২৬
মাদক ছাড়াতে বিদেশে-নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা, শেষে ছেলের লাঠির আঘাতেই নিহত
মাদক ছাড়াতে বিদেশে-নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা, শেষে ছেলের লাঠির আঘাতেই নিহত

ছেলের মাদকাসক্তি ছাড়াতে সৌদি আরবে পাঠানো হয়েছিল, দুবার ভর্তি করা হয়েছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। তবু আসক্তি দূর হয়নি তাঁর। স্বজনদের অভিযোগ, নেশার ঘোরে ছেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। ঝগড়া থামাতে গেলে বাবাকে তাড়া করেন তিনি। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলেও রক্ষা পাননি বাবা। ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে পলাতক।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বন্নাভিটা এলাকায় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম আবদুস সামাদ (৬০)। অভিযুক্ত তাঁর একমাত্র ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

স্বজনদের ভাষ্য, রোববার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান আনোয়ার। ঝগড়া থামাতে এগিয়ে যান সামাদ। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার বাবার দিকে তেড়ে যান। ভয়ে সামাদ দৌড়ে প্রতিবেশী মো. শহীদের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে বাবার ওপর হামলা চালান আনোয়ার। লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে সামাদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর চারটার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আবদুস সামাদ প্রায় ১৮ বছর সৌদি আরবে ছিলেন। ওই সময় মাদকাসক্ত হয়ে পড়েন ছেলে আনোয়ার। প্রায় ১০ বছর আগে দেশে ফেরেন সামাদ। ছেলেকে ভালো পথে আনার চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি নিয়ে ছেলে বাবার প্রতি বিরক্ত ছিলেন।

সাইটালিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সম্প্রতি মাদক ব্যবসায়ও জড়িয়ে পড়েছিলেন। তাঁকে নেশা থেকে ফেরাতে পরিবার নানা চেষ্টা করেছে। সৌদি আরবে পাঠানো হয়েছিল, কিন্তু দেড় মাসের মধ্যেই তিনি দেশে ফিরে আসেন। দুবার নিরাময় কেন্দ্রে এবং তাবলিগেও পাঠানো হয়। একবার মাদক মামলায় তিনি জেলও খেটেছেন।

ঘটনাস্থলে লোকজনের ভিড়। আজ সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বন্নাভিটা এলাকায়

স্বজনেরা জানান, আবদুস সামাদ প্রায় ১৮ বছর সৌদি আরবে ছিলেন। ওই সময় মাদকাসক্ত হয়ে পড়েন ছেলে আনোয়ার। প্রায় ১০ বছর আগে দেশে ফেরেন সামাদ। একটি পিকআপ কিনে নিজেই সেটি চালাতেন। মাদকাসক্তির বিষয়ে জানার পর থেকেই ছেলেকে ভালো পথে আনার চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি নিয়ে বাবার প্রতি বিরক্ত ছিলেন আনোয়ার।

স্বজনদের অভিযোগ, তিন বছর আগে আনোয়ার মারধর করে তাঁর মায়ের হাত ভেঙে দিয়েছিলেন। তিনি (আনোয়ার) কোনো কাজ করতেন না। তাঁর তিন সন্তান। সংসার ও সন্তানদের লালন–পালনের দায়িত্বও পালন করতেন বাবা সামাদ।

পলাতক আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে

রাষ্ট্রমালিকানাধীন জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। তিনজনের মধ্যে দুজনই বেসরকারি খাতের ব্যাংকার; আর সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল ১৯ অক্টোবর, তা আজ প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের পর্ষদে আলাদা চিঠি দিয়ে এ মনোনয়নের কথা জানিয়েছে; আর সোনালী ব্যাংকের এমডির মেয়াদ বাতিলের নির্দেশনা প্রত্যাহারের কথা ওই ব্যাংকের পর্ষদকে জানানো হয়।

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন পান।

সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল, তা প্রত্যাহার হওয়ায় তিনি আরও এক বছর এ ব্যাংকের এমডি থাকবেন। বাকি তিনজনের প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদে কারও নাম আজ পর্যন্ত মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অক্টোবর ২৬, ২০২৬
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ

সারের ডিলার নিয়োগে বিভিন্ন জায়গায় দলীয় প্রভাব, অর্থ লেনদেনসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। এসব অভিযোগ তোলার পাশাপাশি কমিটির একাধিক সদস্য ডিলার নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে অনিয়মের অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারের মজুত ও বিতরণ এবং ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে অন্তত তিনজন সদস্য সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। তাঁদের কেউ কেউ অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের সমর্থকদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এর মধ্যে বিরোধী দলীয় একজন সদস্য অভিযোগ করেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে। প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, সারের ডিলারশিপ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। কিছু জায়গায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ এসেছে। কমিটি যেসব জায়গায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ আছে সেখানে আপাতত সারের ডিলারশিপ স্থগিত রাখতে বলেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ডিলারশিপ দেওয়া হয়েছে অস্থায়ী ভিত্তিতে। ৩ মাসের মধ্যে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কমিটির সভাপতি আরও বলেন, সারের পর্যাপ্ত মজুত আছে। প্রয়োজনের চেয়ে উদ্বৃত্ত আছে। সার বিতরণ ও মজুত নিয়ে মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে সংসদীয় কমিটি সন্তোষ প্রকাশ করেছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে। কমিটি বলেছে, যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে হবে। যেসব ক্ষেত্রে এরই মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণন ও অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে সুপারিশ দেওয়ার জন্য একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। সদস্য হিসেবে আছেন মো. রোকন উদ্দীন ও সাবিরা সুলতানা।

কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোকন উদ্দীন, মুজিবুর রহমান চৌধুরী, সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল।

অক্টোবর ২৬, ২০২৬
তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত
তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে এই নজির গড়েছে। শুধু তা–ই নয়, ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’র রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি। ওই ছবির বিশ্বজুড়ে মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।
১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে একটি ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে এই অ্যাকশনধর্মী ছবি। মুক্তির ১১তম দিনে, গত রোববার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। এদিন ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ছবিটির মোট আয় হয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।

ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে ভারতের বক্স অফিসেও ৪০০ কোটি রুপি নিট আয়ের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে ছবিটি।

নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি : রজনীকান্ত

ভাষাভিত্তিক আয়ের হিসাবেও তামিল সংস্করণ এগিয়ে রয়েছে। রোববার তামিল সংস্করণ থেকে আয় হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি, হিন্দি সংস্করণ থেকে এসেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। কন্নড় সংস্করণের আয় ৭০ লাখ রুপি।
ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ ভারতের পাশাপাশি বিদেশের বাজারও। তামিলনাড়ুতে ছবিটির আয় সবচেয়ে বেশি। কর্ণাটক, অন্ধ্র প্রদেশ-তেলেঙ্গানা ও কেরালাতেও ভালো ব্যবসা করছে ছবিটি। উত্তর ভারতের বাজারেও হিন্দি সংস্করণ থেকে আয় হচ্ছে।

‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে

‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন। ছবিটির প্রযোজনা করেছে সান পিকচার্স, সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

এবার ছবিটির লক্ষ্য বিশ্বজুড়ে আয়ের তালিকায় আরও ওপরে যাওয়া। ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ও আমির খান অভিনীত ‘পিকে’র আয়ের রেকর্ড পেরোতে পারবে কি না, এখন সেটাই দেখার। তবে ১১ দিনেই তামিল সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির জায়গা দখল করে নিয়েছে ‘জেলার ২’।

অক্টোবর ২৬, ২০২৬
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ডিআইইউর ক্যান্টিনে খাবারে পোকা, অভিযোগ শিক্ষার্থীদের
ডিআইইউর ক্যান্টিনে খাবারে পোকা, অভিযোগ শিক্ষার্থীদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনে খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ যেন থামছেই না।

অক্টোবর ২৬, ২০২৬
নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলায় এক নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আজিজুল হক ওরফে জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মনিপুর বাজার এলাকার ‘আর রহমান ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসাসেবা দিতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অক্টোবর ২৬, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।

অক্টোবর ২৬, ২০২৬
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অক্টোবর ২৬, ২০২৬
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকা এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পে‌য়েছে দু‌র্নী‌তি দমন ক‌মিশন।

অক্টোবর ২৬, ২০২৬
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর বাবা জয়দেবপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অক্টোবর ২৬, ২০২৬
মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড
মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য লাশকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৬, ২০২৬